Wednesday,April 22 , 2026

admin

আপনাদেরকে স্বাগতম। সবুজ পৃথিবী গড়ে তুলতে সামাজিক আন্দোলনের অংশ হিসাবে “ষড়ঋতু হর্টিকালচার” একটি বৃহৎ জনপ্রিয় ডিজিটাল মাধ্যমে নিবেদিতভাবে কাজ করে যাচ্ছে। আমাদের শ্লোগান হচ্ছে-“গাছ লাগান, পরিবেশ বাঁচান। এসো ভাই, এসো বোন। গড়ে তুলি আন্দোলন, এই ধরিত্রীকে করি সবুজায়ন। সবুজায়নেই প্রাণ, চারা গাছ লাগান এবং এই ধরিত্রীকে বাঁচান।“ সবুজ শিক্ষার পাঠশালা হিসেবে এখানে পৃথিবীর সকল প্রকার গাছের চারা সম্পর্কে শিক্ষনীয়মূলক ডকুমেন্টারি তথ্য প্রচার করা হয়। সবুজ পৃথিবী গড়ে তোলার প্রত্যয়ে কিভাবে আমাদের চারপাশের প্রকৃতি, মানুষ এবং অন্যান্য প্রাণীকুলের জীবন বিপন্ন হওয়ার সমূহ হুমকি থেকে রক্ষা করা যায়, সেই সম্পর্কিত বিষয়ে জনসচেতনতা ও গণজাগরণ সৃষ্টি করার লক্ষ্যে ইতিবাচকভাবে মানবিক দৃষ্টিভঙ্গির দায়িত্ববোধ থেকে সামাজিক আন্দোলন গড়ে তুলতে “ষড়ঋতু হর্টিকালচার” বদ্ধপরিকর। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে জীববৈচিত্রকে রক্ষা করে চারপাশের স্বাস্থ্যকর পরিবেশ এবং সুস্থ্য ও সুন্দর জীবন ধরে রাখার প্রচেষ্টাই হচ্ছে এই ডিজিটাল ওয়েব মাধ্যমটির আসল উদ্দেশ্য। এই ডিজিটাল ওয়েব মাধ্যমটি সকল প্রকার গাছের চারা উৎপাদন ও রোপণ পদ্ধতি, শখের বাগান করে আর্থিকভাবে লাভবান তথা স্বাবলম্বী হওয়া, সকল প্রকার গাছের চারা চাষাবাদ ও পরিচর্যা, আগাছা দমন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা, রোগবালাই তথা পোকামাকড় দমন এবং নিয়ন্ত্রণ ইত্যাদি বিষয়ে কৃষি শিক্ষামূলক তথ্য প্রচার ও সরবরাহের মাধ্যমে বিশ্ববাসীকে আরও বেশী সবুজায়ন তথা গাছ লাগানোর মাধ্যমে কৃষি কাজের প্রতি উৎসাহিত ও উদ্ধুদ্ধকরণে প্রয়োজনীয় সকল কাজ করে যাচ্ছে। অতপর উৎপাদিত সকল প্রকার কৃষি সামগ্রী যথা-ফুল, ফল, ফসল, কাঠ, মধু, তৈল, মসলা, ওষুধি, রুপ, সৌন্দর্য, প্রসাধন ও সুগন্ধি উপাদান ইত্যাদি কিভাবে আহরণ ও সংরক্ষণ করতে হয়, সেই সম্পর্কেও বিশদভাবে কেবলমাত্র শিক্ষণীয়মূলক তথ্য সরবরাহ করছে। একটি সবুজ পৃথিবীর জন্য সামাজিক আন্দোলন গড়ে তোলার মাধ্যমে বিশ্ববাসীর মাঝে সবুজায়নের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং তা সকলের মাঝে ছড়িয়ে দেওয়াই হচ্ছে ডিজিটাল এই ওয়েব মাধ্যমটির অভীষ্ট লক্ষ্য ও আসল উদ্দেশ্য।

সুপারি গাছের চারা

সুপারি গাছের চারা | Betel Nut Seedlings (প্রতিটি চারার গড় উচ্চতা ৪-৫ ফিট)  এটি একটি সুপারি গাছের চারা। সুপারি বাংলাদেশের অর্থকরী ফসলগুলোর মধ্যে অন্যতম। প্রাচীনকাল থেকেই এদেশের মানুষ পানের সাথে অপরিহার্য উপাদান হিসেবে সুপারি ব্যবহার করে আসছে। বর্তমানে গ্রীষ্মমণ্ডলীয় সমুদ্র উপকূলবর্তী এলাকাতেও কিছু পরিমাণ সুপারির চাষ হয়ে থাকে। উৎপত্তি ও …

Read More »
Translate »