Wednesday,April 15 , 2026

থাই বারোমাসি আম কাটিমন – বাণিজ্যিক চাহিদা থাকাই চাষের দিকে ঝুঁকছেন দেশের চাষিরা

 

থাই বারোমাসি আম কাটিমন – বাণিজ্যিক চাহিদা থাকাই চাষের দিকে ঝুঁকছেন দেশের চাষিরা

 

বারমাসি আমের মধ্যে অন্যতম একটি আম হচ্ছে কাটিমন। “সুঘ্রাণ, মিষ্টতা ও স্বাদের দিক থেকে বারমাসি আমের মাঝে “কাটিমন” আম বাংলাদেশে উৎপাদিত অন্য সকল আমকে ছাড়িয়ে গেছে।

পুষ্টিগুণ এবং স্বাদের কারণে বিশ্বজুড়ে এবং বাংলাদেশে আম বেশ জনপ্রিয় একটি ফল। বাংলাদেশে অন্যান্য ফলের তুলনায় আমের জনপ্রিয়তা এবং চাহিদা অতুলনীয়। দেশীয় আম মূলত গ্রীষ্ম মৌসুমে পাওয়া যায়। তবে গ্রাহক চাহিদার কথা মাথায় রেখে ইদানিং বারোমাসি আমের বাণিজ্যিক চাষের দিকে ঝুঁকুছেন দেশের বেশীর ভাগ চাষিরা।

বারোমাসি আমের অন্যান্য জাতের চেয়ে বর্তমানে বাজারে কাটিমন আমের চাহিদা অনেক বেশি। দেশীয় আমের মৌসুমের বাইরে বছরজুড়ে এই আম উৎপাদিত হওয়ায় বাজারে চাহিদা প্রচুর।

 

কাটিমন আমের পরিচিতিঃ

 

কাটিমন আম মূলত থাইল্যান্ড থেকে আনা একটি প্রজাতি। একে সুইট কাটিমনও বলা হয় কারণ স্বাদে এই আম বেশ মিষ্টি হয়। এছাড়া আঁশ না থাকার কারণে এর চাহিদা বেশি। বাংলাদেশে কাটিমন আমকে অমৃত নামেও ডাকা হয়। কাটিমন আমটি দেখতে সাধারণত লম্বাটে আকারের। এটি পাকলে আকর্ষণীয় হলুদ বর্ণের রং ধারণ করে। কাটিমন আমের বিশ্বজোড়া খ্যাতি এখন কেবল তার মিষ্টতার জন্যই। বারোমাসি এই আম কাঁচা খেতে যেমন মিষ্টি তেমন পাঁকলেও। আমের আঁটি তুলনামূলক ছোট।

 

চাষের উপযুক্ত সময়ঃ

 

  • ব্রতমানে বাংলাদেশে এই আমের বাণিজ্যিক চাষ শুরু হলেও সবচেয়ে বেশি চাষ হয়ে থাকে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলায়।
  • ফেব্রুয়ারি, মে ও নভেম্বর মাসে কাটিমন আম গাছে মুকুল আসে এবং মার্চ-এপ্রিল, মে-জুন ও জুলাই-অগাস্ট মাসে আম পাকে। সেপ্টেম্বর-অক্টোবরে এই আমের ফলন সবচেয়ে বেশি পাওয়া যায়। তখন হেক্টর প্রতি ছয় থেকে সাত টন আম তোলা যায়। মার্চ-এপ্রিলের দিকে হেক্টর প্রতি দুই থেকে তিন টন আম পাওয়া যায়।
  • উচ্চ ফলনশীল কাটিমন আমের প্রতিটির থোকায় থোকায় হয়। প্রতিটি থোকায় পাঁচ থেকে ছয়টি আম ধরে।
  • থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় বাণিজ্যিকভাবে কাটিমন আম চাষ করা হয়। এসব দেশ এই আম রপ্তানিও করে থাকে।

 

চাষ পদ্ধতিঃ

 

  • সাধারণত পলিযুক্ত বেলে দোআঁশ মাটিতে কাটিমন আমের গাছ ভালো হয়।
  • মাটির পিএইচ বা অ্যাসিডিটির মাত্রা ছয়-সাত থাকলে ফসল ভালো হয়।
  • যেহেতু বিদেশি প্রজাতি তাই এটি চাষে একটু বাড়তি যত্ন দরকার হয়। বিশেষ করে যখন মুকুল আসে তখন যাতে এটি ঝরে না পড়ে তার জন্য রুটিন মেনে বালাইনাশক ও কীটনাশক প্রয়োগ করতে হয়।
  • প্রতি ছয় ফুট বাই পাঁচ ফুট জায়গা পর পর একটি করে এই আমের চারা লাগাতে হয়।
  • চারা লাগানোর দুই বছর পর থেকে ফলন পাওয়া শুরু হয়। একবার গাছ লাগানোর পর ২০ থেকে ৩০ বছর ফলন পাওয়া যায়।
  • নিয়মিত গাছে পানি ও প্রয়োজনীয় উপাদান দিতে হয়।

 

তথ্য ও সূত্রঃ অনলাইন সংগ্রহ।

বিস্তারিত জানতে ভিজিট করুনঃ

Website Link: https://sororitu.com/

Facebook Link: https://www.facebook.com/sororitushop/?ref=embed_page

YouTube Link: https://www.youtube.com/@sororituhorticulture

 

 

Thai Katimon Mango- Prioritization of Cultivation by Farmers in Response to Commercial Demand

 

Katimon Mango is one of the most common mangoes. “In terms of aroma, sweetness and taste, among the perennial mangoes, ‘Katiman” mango has surpassed all other mangoes produced in Bangladesh.

Mango is a very popular fruit all over the world and in Bangladesh due to its nutritional value and taste. The popularity and demand of mangoes is unparalleled compared to other fruits in Bangladesh. Mangoes are mainly available in the summer season. However, keeping in mind the consumer demand, most of the farmers of the country are turning to commercial cultivation of mango.

At present, the demand for katimon mangoes in the market is much higher than other varieties of Baromasi mangoes (available in all months). The demand is high in the market as this mango is produced throughout the year outside the domestic mango season.

 

Introduction to Katimon Mango:

 

The Katimon mango is a variety originally from Thailand. It is also called sweet katimon because this mango is very sweet in taste. Also, it is in high demand due to lack of fiber. In Bangladesh, it is also known as amrita. Mangoes are usually large in size. It has an attractive yellow color. The worldwide fame of Katimon mango is now only because of its sweetness. This mango is as sweet to eat as it is raw. Its seed is relatively small compared to other mango varieties.

 

The Suitable Time for Cultivating Katimon Mango:

 

  • Although commercial cultivation of this mango has started in Bangladesh, the highest cultivation takes place in Nachole Upazila of Chapainawabganj district.
  • Kaatimon mango trees bloom in February, May, and November, while the fruit ripens in March-April, May-June, and July-August. The highest yield of this mango is obtained in September-October, where six to seven tons of mangoes are harvested per hectare. During March-April, two to three tons of mangoes are obtained per hectare.
  • Each Kaatimon mango tree is highly productive, yielding five to six fruit per cluster.
  • Commercial cultivation of Kaatimon mango is also practiced in Thailand, Indonesia, and Malaysia. These countries also export this mango.

 

Cultivation Method:

 

  • Usually, the plant grows well in sandy loam soil.
  • If the pH or acidity level of the soil is six-seven, the crop is good.
  • Since it is an exotic species, it requires a little extra care in cultivation. Especially when the buds come, one has to apply insecticide and insecticide according to the routine so that it does not fall.
  • One mango plant should be planted every six feet by five feet.
  • Harvesting begins two years after planting. Once a tree is planted, it yields fruit for 20 to 30 years.
  • Water the plants regularly and provide the necessary nutrients.

 

Source and information: Online Collection.

For more information visit:

Website Link: https://sororitu.com/

Facebook Link: https://www.facebook.com/sororitushop/?ref=embed_page

YouTube Link: https://www.youtube.com/@sororituhorticulture

 

About super_admin

Check Also

ছাদের বাগানে ফল গাছ লাগানোর সম্পূর্ণ গাইড

ছাদের বাগানে ফল গাছ লাগানোর সম্পূর্ণ গাইড

ছাদের বাগানে ফল গাছ লাগানোর সম্পূর্ণ গাইড: নিজের হাতে ফলান টাটকা ও স্বাস্থ্যকর ফল! শহুরে …

Translate »