(প্রতিটি স্ট্রবেরি ফল গাছের চারার গড় উচ্চতা ১-১.৫ ফিট, বারি-১ জাতের, কলম থেকে উৎপাদিত)
সূচনা কথাঃ
স্ট্রবেরী একটি অত্যন্ত রসালো ও সুস্বাদু ফল। স্ট্রবেরী গাছ দেখতে অনেকটা থানকুনি অথবা আলুর গাছের মত, তবে পাতা আরো বড় এবং চওড়া। এটি থানকুনি গাছের মতই রানারের মাধ্যমে চারা চারদিকে ছড়াতে থাকে। পাশ থেকে বের হওয়া পরিণত রানার কেটে আলাদা লাগিয়ে এর চাষ করা সম্ভব।
তবে এর বীজ বর্তমানে পাওয়া যাচ্ছে। একটি স্ট্রবেরী গাছ থেকে রানারের মাধ্যমে বংশ বৃদ্ধি করলে বছরে কয়েকশত চারা উৎপাদন করা সম্ভব।
স্ট্রবেরী শীত প্রধান দেশের ফল তাই বেশি তাপমাত্রার কারণে বাংলাদেশে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত এ গাছ বাঁচিয়ে রাখা খুব কষ্টসাধ্য। স্ট্রবেরী ফল কাঁচা অবস্থায় সবুজ এবং পাকা অবস্থায় টকটকে লাল রঙের হয়। ফলটি দেখতে অনেকটা লিচুর মত।
স্ট্রবেরী জীবন রক্ষাকারী নানা পুষ্টি উপাদানে সমৃদ্ধ। এতে আছে ভিটামিন এ, সি, ই, ফলিক এসিড, সেলেনিয়াম, ক্যালসিয়াম, পলিফেনল, এলাজিক এসিড, ফেরালিক এসিড, কুমারিক এসিড, কুয়েরসিটিন, জ্যান্থোমাইসিন ও ফাইটোস্টেরল। এদের মধ্যে এলাজিক এসিড ক্যান্সার, বার্ধক্য, যৌনরোগ প্রতিরোধের গুণাগুণ আছে বলে জানা গেছে।রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এম. মনজুর হোসেন ১৯৯৬ সালে জাপান থেকে একটি স্বল্প দিবা দৈর্ঘ্য জাতের স্ট্রবেরী বাংলাদেশে এনে আবাদের চেষ্টা করেন। কিন্তু তিনি প্রথমে দেখতে পান যে, এই জাতটি রানারের মাধ্যমে বংশবৃদ্ধি হচ্ছে না।
স্ট্রবেরি চাষের এলাকাঃ
শীতের দেশে স্ট্রবেরি ভালো হয়। গরমের দেশে গাছ হয় কিন্তু সহজে ফল হতে চায় না। গবেষকদের প্রচেষ্টায় এদেশে পরীক্ষামূলকভাবে কিছু জাতের চাষ হচ্ছে। দেশের উত্তরাঞ্চলের কিছু জেলায় স্ট্রবেরি ফলানো সম্ভব হয়েছে।
বিশেষ করে যেসব জেলায় শীত বেশি পড়ে ও বেশিদিন থাকে সেসব এলাকায় স্ট্রবেরি চাষ করা যেতে পারে। পঞ্চগড়, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও এমনকি পাবনা, নাটোরেও চাষ করা যায়।
উপযুক্ত মাটিঃ
বেলে দোঁআশ মাটিতে প্রচুর জৈব সার প্রয়োগ করে স্ট্রবেরি ফলানো যায়। যেসব জমিতে পানি জমে সেখানে স্ট্রবেরি ফলানো যাবে না।
চারা তৈরিঃ
স্ট্রবেরির স্ট্রবেরি ফল গাছের চারা চারা এখনও তেমন সহজে পাওয়া যায় না। বিশেষ করে কাঙ্ক্ষিত চারা অবশ্যই বিশ্বস্ত কোনো নার্সারি থেকে সংগ্রহ করা দরকার। স্ট্রবেরি গাছগুলো গুল্ম ও লতা জাতীয় গাছ বলে গাছের গোড়া থেকে বেশ কিছু লম্বা লম্বা লতা মাটির উপর দিয়ে লতিয়ে যায়। মাটির সংস্পর্শে লতার গিট থেকে শিকড় গজায়।
শিকড়যুক্ত গিট কেটে নিয়ে মাটিতে পুতে দিলে নতুন চারা তৈরি হবে। অর্ধেক মাটি অর্ধেক গোবর সার মিশিয়ে পলিব্যাগে ভরে একটি করে শিকড়যুক্ত গিটসহ লতা পুঁতে দিতে হয়। এক্ষেত্রে একটি গাছ থেকে ১৮-২০ টি চারা তৈরি করা সম্ভব।
জমি তৈরিঃ
জমি ভালভাবে চাষ করে পরিষ্কার পরিচ্ছন্ন করে অন্তত ৩০ সেন্টিমিটার গভীর করে জমি চাষ দিতে হবে। যেহেতু স্ট্রবেরি গাছের শিকড় মাটির উপর দিকে থাকে সেজন্য মাটি ঝুরঝুরা করে নির্ধারিত মাত্রায় সার মাটিতে ভালোভাবে মিশিয়ে দিতে হবে।
চারা রোপণঃ
স্ট্রবেরি ফল গাছের চারা চারা মধ্য অক্টোবর থেকে মধ্য ডিসেম্বর পর্যন্ত রোপণ করা যায়। তবে নভেম্বর মাস স্ট্রবেরি চারা রোপণের জন্য সবচেয়ে ভাল। জমি তৈরির পর লাইন থেকে লাইনের দূরত্ব হবে ৫০ সেন্টিমিটার ও প্রতি সারিতে ৩০ সেন্টিমিটার দূরে দূরে স্ট্রবেরির চারা লাগাতে হয়। বৃষ্টি হলে ক্ষেত থেকে অতিরিক্ত পানি সরিয়ে দিতে হবে, না হলে গাছ পঁচে যাবে।
সার প্রয়োগ ও সেচঃ
স্ট্রবেরি ফল গাছের চারাজন্য দরকার প্রচুর জৈব সার। এজন্য প্রতি একরে ৫০-৬০ কেজি ইউরিয়া সার, ৭০ কেজি টিএসপি সার এবং ৮০ কেজি এমওপি সার প্রয়োগ করতে হবে।
এসব সারকে সমান দুভাগে ভাগ করে একভাগ দিতে হয় ফুল আসার একমাস আগে এবং অন্য ভাগ দিতে হবে ফুল ফোটার সময়। ফল ধরা শুরু হলে ২-৩ দিন পর পরই সেচ দিতে হবে।
অন্যান্য যত্নঃ
স্ট্রবেরি ফল গাছের চারা ফুল ধরাতে চাইলে বিশেষ যত্ন নিতে হবে। গাছ লাগানোর পর তার গোড়া থেকে প্রচুর রানার বা কচুর লতির মতো লতা বের হতে থাকে। এগুলো জমি ঢেকে ফেলে। এতে ফলন ভাল হয় না।
এসব লতা যাতে কম বের হয় সেজন্য গাছের গোড়ায় খড় বা পলিথিন বিছিয়ে দিতে হয়। পলিথিন সিট ৩০ সেন্টিমিটার পর গোলাকার ছিদ্র করে স্ট্রবেরি ফল গাছের চারা ঝোপকে মুঠো করে ঢুকিয়ে দিতে হয়। বেশি ফলন ও তাড়াতাড়ি ফল পেতে হরমোন গাছ পাতায় সেপ্র করা যেতে পারে।
ফল সংগ্রহ ও বিক্রিঃ
কাঁচা ফল যখন হলদে বা লালচে রঙের হতে শুরু করে তখন বুঝা যাবে ফল পাকা শুরু হয়েছে। ফল পুরো পাকলে লাল হয়ে যায়। তবে বিক্রির জন্য ফল পুরো লাল হওয়ার দরকার নেই।
সেক্ষেত্রে ফলগুলো শক্ত থাকা অবস্থায় তুলতে হবে। আর ফল তুলতে হবে বোটা সমেত। পরে কাগজের প্যাকেটে করে বাজারজাত করতে হবে।
ফল তোলার পর ১০-১২ দিন পর্যন্ত ভালো থাকে। গড়ে প্রতি গাছে ১৫০-২০০ গ্রাম ফল ধরে। ফলটি এদেশে নতুন তাই ঝুঁকিও বেশি।
তবুও মেধা ও বুদ্ধি প্রয়োগ করে স্ট্রবেরি চাষ একদিন লাভজনক ব্যবসায় পরিণত হবে সে কথা একবারেই নিশ্চিত করে বলা যায়।
Sapling of Strawberry
(Every bush’s average height is 1-1.5 feet, variety – 1 type, produced from graft)
Introduction:
Strawberry is an extremely juicy and delicious fruit. Strawberry plants resemble somewhat to a thrombus or potato plant, but their leaves are larger and wider. Like a thrombus, it spreads its runners in all directions. Propagation from runners allows for easy cultivation by planting them separately.
However, its seeds are currently available. If the descendants are multiplied by propagating from a strawberry plant, it is possible to produce several hundred seedlings per year. Strawberry is a winter-prone fruit, so it is very difficult to keep these plants alive, in Bangladesh from April to September due to the higher temperatures.
Strawberries are green in unripe state and turn shiny red when ripe. The fruit somewhat resembles lychee. Strawberries are rich in various nutrients that are life-saving. They contain vitamins A, C, E, folic acid, selenium, calcium, polyphenols, ellagic acid, ferulic acid, cumin acid, quercetin, anthocyanins, and phytosterols. Among them, ellagic acid is known to have properties against cancer, aging, and sexual health.
Areas Suitable for Strawberry Cultivation:
Strawberries thrive in colder climates. In warmer regions, the plants may grow, but they are reluctant to fruit easily. Researchers are experimenting with some varieties in this country. It is possible to cultivate strawberries in some districts of the northern region of the country.
Especially in areas where it gets colder and stays longer, strawberry cultivation is feasible. Places like Panchagarh, Rangpur, Dinajpur, Thakurgaon, and even Pabna and Natore are suitable for cultivation.
Appropriate Soil:
Strawberries can be cultivated in loamy and sandy soils enriched with abundant organic fertilizers. Strawberry plants cannot thrive in waterlogged soil.
Preparing Seedlings:
Obtaining strawberry seedlings is not as easy as it seems. Especially the desired seedlings must be collected from a trusted nursery. Strawberry plants are called runners or vine-like plants because they spread out over the soil surface from the base of the plant. Several long runners with nodes emerge from the base of the plant. Roots develop from the nodes upon contact with the soil.
Once the rooted runners are cut and planted in the soil, new seedlings will form. Mixing equal parts of soil and compost, filling polybags, and planting runners with roots and nodes attached are necessary to produce seedlings. It is possible to produce 18-20 seedlings from one plant.
Land Preparation:
The land should be prepared properly, cleaned, and leveled at least 30 centimeters deep for planting. Since the runners of the strawberry plant run along the surface of the soil, the soil should be well mixed with fertilizer to the specified depth.
Planting Seedlings:
Strawberry seedlings can be plant from mid-October to mid-December, with November being the optimal month for planting. After land preparation, the distance between lines should be 50 centimeters, and seedlings should be plante 30 centimeters apart within each row.
In case of rain, excess water should be drain from , or else the plants may rot.
Fertilizer Application and Irrigation:
Strawberries require ample organic fertilizer. For this, 50-60 kilograms of urea, 70 kilograms of TSP (Triple Super Phosphate), and 80 kilograms of MOP (Muriate of Potash) should be per acre.
After the fruiting begins, irrigation should be provided every 2-3 days.
Additional Care:
Extra care should be take when the strawberry plants start to flower. After planting, many runners or stolons emerge from the base of the plants. These should be remove from the ground, as they hinder fruiting. To minimize the emergence of these runners, straw or polythene should be around the base of the plants. Polythene sheets with holes at 30-centimeter intervals can be place over the strawberry plant’s canopy. Hormone application on the plant leaves may also be consider for better and faster fruiting.
Harvesting and Selling:
When the unripe fruit begins to turn yellow or red, it indicates the start of ripening. The fruit turns fully red when ripe. However, fruits don’t need to be fully red for selling purposes; they should just be firm. They should be picke with the calyx intact. After harvesting, they should be packe in paper packets for sale.
The fruits remain fresh for 10-12 days after harvesting. On average, each plant produces 150-200 grams of fruit. Since strawberry cultivation is relatively new in the country, there are some risks involve. However, with intelligence and diligence, strawberry farming can indee become a profitable venture.
Source and information: Online Collection.
For more information visit:
Website Link: https://sororitu.com/
Facebook Link: https://www.facebook.com/sororitushop/?ref=embed_page
YouTube Link: https://www.youtube.com/@sororituhorticulture
Sororitu Agricultural Information Site