Thursday,April 23 , 2026

সাদা জাম গাছের চারা

(প্রতিটি চারার গড় উচ্চতা ১-১.৫ ফিট, থাই জাতের, কলম থেকে উৎপাদিত)

 

পরিচিতিঃ

ফলের দেশ আমাদের বাংলাদেশ। অন্যান্য সব ফলের মধ্যে আমাদের দেশে জাম অন্যতম। অন্য সব মৌসুমি ফলের তুলনায় জামের স্থায়ীকাল কম হলেও এটি পুষ্টিগুণে অতুলনীয়। আমরা সবসময় সাধারণত কালো জাম দেখেই অভ্যস্ত। কিন্তু সাদা জাম সচরাচর আমাদের চোখে খুব একটা পড়ে না। কালো জাতের জামের পাশাপাশি ইদানীং সাদা জাতের জাম বেশ জনপ্রিয়তা লাভ করছে। সাদা জাম আকারে বড় হয়, খেতে খুব মিষ্টি হয় এবং ফলনও বেশ ভাল হয়। সাদা জাম গাছের চারা ড্রামে করে ছাদে লাগানো যায় এবং জমিতে বাণিজ্যিকভাবেও চাষ করা যায়।

জাম সাধারণত তাজা ফল হিসাবে ব্যবহার হলেও এ থেকে রস, স্কোয়াশ ও অন্যান্য সংরক্ষিত খাদ্য তৈরি করা যায়। রসালো ফল জামে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, জিংক, কপার,গ্লুকোজ, ডেক্সট্রোজ, ফ্রুক্টোজ, ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট, স্যালিসাইলেটসহ অসংখ্য উপাদান। তাই কাজ করবার শক্তি যোগানো এবং ভিটামিন সি এর অভাবজনিত রোগ প্রতিরোধ ছাড়াও সাদা জাম শরীরের ক্ষতিকর কোলেস্টেরল কমায়, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, রক্তচাপের উঠানামা রোধ করে, হার্ট সতেজ রাখে। সাদা জাম মূত্রনালীর সংক্রমণ ঠেকানো ছাড়াও হাজারো গুণে সমৃদ্ধ। ফলে সাদা জামের কদর বাড়ছে প্রতিনিয়ত। জাম পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন নামে পরিচিত। যেমন- জাম্বুল, জাম্ভুল, জাম্বু, জাম্বুলা, জাভা  প্লাম, জামুন, ড্যামসন প্লাম, ডুহাট প্লাম, জাম্বোলান প্লাম,পর্তগিজ প্লাম ইত্যাদি।

 

সাদা জামের অন্যান্য বৈশিষ্ট্য সমুহঃ

১। সাদা জাম থাইল্যান্ডের একটি জাত। ফলন হয় বছরে একবার।

২। গাছের বয়স যত বাড়বে ফলন তত বেশী হবে।

৩। সাদা জাম আকারে বড়, অত্যন্ত মিষ্টি, রসালো এবং সু-স্বাদু।

৪। সাদা জাম যত বেশী পাকবে তত বেশী সাদা হবে।

৫। বাণিজ্যিকভাবে ভাল ফলনের জন্য একটি থেকে আরেকটি গাছের রোপণ দুরত্ব হওয়া উচিত অন্তত ১০ ফুট।

৬। রোপণের সময় জৈবসার, শুকনো গোবর সার ব্যবহার করতে হয়। সময়মত কীটনাশক ও স্প্রে করতে হয়। এছাড়া তেমন কোন যত্নের প্রয়োজন পড়েনা।

৭। সাদা জাম দেশী কালো জামের চেয়ে অনেকটা আলাদা। দেশী কালো জাম কিছুটা টক হয়। সাদা জাম মিষ্টি হয় এবং স্বাদ হয় বেশী।

৮। বাণিজ্যিক ভাবে সাদা জাম খুব বেশী চাষ না হলেও শখের বশে অনেকেই বাসা বাড়ির আঙ্গিনা ও ছাদে ড্রামে করে লাগিয়ে থাকেন।

৯। তিন বছর সময়ের মধ্যেই গাছে ফল আসে এবং গাছের ডগা ভেঙ্গে দিলে গাছ ঝোপালো হয়। ফলে ফলন হয় বেশী।

১০। সাদা জাম আকারে বড়, মিষ্টি, রসালো ও সু-স্বাদু হওয়ায় কদর বাড়ছে প্রতিদিন। ফলে বাড়ছে বাণিজ্যিক সম্ভাবনা।

 

তথ্য ও সূত্রঃ অনলাইন সংগ্রহ।

 

 

White Rose Apple Plant Seedling

 

(Each seedling averages 1-1.5 feet in height, of Thai variety, produced from graft.)

 

 

Introduction:

The home of the fruit is our Bangladesh. Among all other fruits, the Rose Apple is the foremost in our country. Although the lifespan of Rose Apple is shorter compared to other seasonal fruits, it is unparalleled in nutritional value. We are accustomed to seeing black Rose Apples most of the time. However, white Rose Apples are not very common in our eyes. Alongside black Rose Apples, white Rose Apples are gaining popularity nowadays. White Rose Apple is larger in size, very sweet to taste, and also has good productivity. White Rose Apple seedlings can be planted in drums and can also be commercially grown in fields.

 

Rose Apple is usually used as a fresh fruit, but from this, juice, squash, and other preserved foods can be made. The juicy fruit Rose Apple contains plenty of vitamin C, zinc, copper, glucose, dextrose, fructose, fiber, antioxidants, salicylates, and countless other components. So, besides boosting energy and boosting the immune system, white Rose Apple lowers harmful cholesterol levels, controls diabetes, regulates blood pressure, and keeps the heart healthy. White Rose Apple is enriched with thousands of benefits beyond preventing urinary tract infections. The value of white Rose Apple is increasing day by day. Rose Apple is known by different names in different countries around the world. Such as – Rose Applebul, Rose Applebul, Rose Applebu, Rose Applebula, Javanese Plum, Rose Appleun, Damson Plum, Duhat Plum, Rose Applebolan Plum, Portuguese Plum, etc.

 

Additional Characteristics of Rose Apple:

 

  1. Rose apple is a variety originating from Thailand. It bears fruit once a year.

 

  1. The older the tree gets, the more it yields.

 

  1. Rose apples are large in size, extremely sweet, juicy, and delicious.

 

  1. The more ripe the rose apples, the whiter they become.

 

  1. For optimal commercial yield, it is recommended to plant trees at least 10 feet apart.

 

  1. During planting, organic fertilizers and dried manure are used. In due time, pesticides and spraying are necessary. Otherwise, there are no significant care requirements.

 

  1. Rose apples are somewhat different from indigenous black Rose Appleuns. Indigenous black Rose Appleuns tend to have a slightly sour taste, while rose apples are sweeter and more flavorful.

 

  1. Although not extensively grown commercially, many enthusiasts plant rose apple trees in their homes or on rooftops for personal consumption.

 

  1. Within three years, trees start bearing fruit, and if pruned properly, the tree yields more.

 

  1. Due to their large size, sweetness, juiciness, and excellent taste, the popularity of rose apples is increasing every day. This increases their commercial potential.

 

Source and information: Online Collection.

For more information visit:

Website Link: https://sororitu.com/

Facebook Link: https://www.facebook.com/sororitushop/?ref=embed_page

YouTube Link: https://www.youtube.com/@sororituhorticulture

About super_admin

Check Also

ছাদের বাগানে ফল গাছ লাগানোর সম্পূর্ণ গাইড

ছাদের বাগানে ফল গাছ লাগানোর সম্পূর্ণ গাইড

ছাদের বাগানে ফল গাছ লাগানোর সম্পূর্ণ গাইড: নিজের হাতে ফলান টাটকা ও স্বাস্থ্যকর ফল! শহুরে …

Translate »