মেহগনি গাছের চারা, প্রতিটি চারার গড় উচ্চতা ৪-৫ ফিট, বীজ থেকে উৎপাদিত
মেহগনি একটি কাঠ বৃক্ষ জাতীয় উদ্ভিদ বিশেষ। গাছ লাগিয়ে দ্রুততম সময়ে আর্থিকভাবে লাভবান হতে চাইলে মেহগনি গাছের চারা লাগানো হতে পারে একটি দারুন উদ্যোগ। মেহগনি বাংলাদেশের নিজস্ব গাছ না হলেও আর্থিক লাভের কারণে বর্তমানে ব্যাপকভাবে এ গাছের চারা রোপন করা হয়ে থাকে। ফলে বাংলাদেশের আনাচে-কানাচে এ গাছের আধিক্য লক্ষ্য করা যায়। পোকামাকড় দমন করতে মেহগনি গাছের বীজ থেকে তৈরি তেল বিশেষ উপযোগী। এই গাছের অন্যান্য নাম যেমনঃ মেহগনি, মেহগিনি, মেহগেনি, মেহাগিনী ইত্যাদি নামেও ডাকা হয়। একটি মেহগনি গাছ প্রায় ৫০ ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। এই গাছের পাতা দেখতে বেশ বড় বড়।
মেহগনি গাছ:
এখন বাংলাদেশের প্রায় সব জায়গায় জন্মাতে দেখা যায়। তবে এদের আাদি নিবাস উত্তর আমেরিকার ক্রান্তিয় অঞ্চল। বিশেষ করে পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জকেই এদের আদি নিবাস হিসাবে চিহ্নিত করা হয়ে থাকে। ইউরোপীয় বণিকদের মাধ্যমে ভারতবর্ষ সহ পৃথিবীর বিভিন্ন অঞ্চলে এই গাছটি ছড়িয়ে পড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার দক্ষিণে এই গাছগুলো প্রাকৃতিকভাবে জন্মে থাকে। পৃথিবীর বিভিন্ন দেশে এই গাছের চাষ করা হয় । প্রজাতিভেদে বড় বা ছোট মেহেগনি নামে অভিহিত হয়ে থাকে। বাংলাদেশে বসন্তকালে মেহগনি গাছের পাতা ঝরে যায়। এর কিছুদিন পর নতুন পাতা গজায়। এই গাছটি মূলত কাঠের জন্য জনসাধারণের কাছে সমাদৃত। এই গাছের কাঠ খুব শক্ত এবং ঘন আঁশযুক্ত। মূলত আসবাবপত্র তৈরী করার জন্য এই গাছের কাঠ ব্যবহার করা হয়। এছাড়া ছায়া প্রদানকারী বৃক্ষ হিসাবে পথের পাশে এই গাছ লাগানো হয়।
মেহগনির ঔষধি গুণগুণ সমূহঃ
ডায়াবেটিস রোগেঃ
ডায়াবেটিক রোগীদের রোগ নিয়ন্ত্রণের জন্য মেহগনি ফলের বিচির ভেতরের সাদা শাঁস পানিতে ভিজিয়ে খেতে দেখা যায়। এতে সুগার নিয়ন্ত্রণে থাকে।
হজমশক্তি বাড়াতেঃ
মেহগনি গাছের বাকলের নির্যাস শক্তিবর্ধক এবং হজমশক্তি বাড়ায়।
ক্যান্সার প্রতিরোধেঃ
বিচি, ফল ও মূলের গুঁড়ো খেলে ক্যান্সার প্রতিরোধ হয়।
ভেষজ কীটনাশকঃ
মেহগনি বীজের সাদা অংশ দিয়ে তেল তৈরি হয়। এই তেল ভেষজ কীটনাশক হিসেবে ব্যবহার করা হয়।
পাখির আক্রমণ থেকে ক্ষেত বাঁচাতেঃ
পাখির আক্রমণ থেকে ফসল বাঁচাতে মেহগনি গাছের ডাল কলম করে লাগিয়ে চারার মত করে ক্ষেতের পাশে লাগালে পাখির আক্রমন থেকে বাঁচা যায়। এই গাছে পাখি বাসা বানায় না, এমনকি বসেওনা।
তথ্য ও সূত্রঃ অনলাইন সংগ্রহ।
Mahogany Tree Seedling
(Each seedling averages 4-5 feet in height, produced from seeds.)
Mahogany is a special species of tree. If you want to be economically profitable quickly by planting trees, planting mahogany seedlings can be a great initiative. Although mahogany trees are not indigenous to Bangladesh, due to the economic benefits, there is widespread planting of mahogany seedlings at present. As a result, the dominance of this tree can be observed here and there in Bangladesh. Oil extracted from mahogany seeds is particularly useful for controlling termites. This tree is also called by other names such as mahogini, mahogini, mehagini, mehagini, etc. A mahogany tree can grow up to about 50 feet tall. The leaves of this tree are quite large.
Mahogany Tree:
Nowadays, mahogany trees can be seen growing almost everywhere in Bangladesh. However, their original habitat is the tropical region of North America. Especially, the Western Indian archipelago is marked as their original habitat. Through European merchants, this tree has spread to various regions of India and the world. These trees naturally grow in the southern part of Florida in the United States. This tree is cultivated in various countries around the world. Depending on the species, it is referred to as big or small mahogany. In Bangladesh, mahogany tree leaves shed in the spring season. New leaves emerge shortly after. This tree is widely accepted by the general public primarily for its timber. The wood of this tree is very strong and dense, primarily used for making furniture. Additionally, it is planted alongside roads as a shade-providing tree.
Medicinal properties of Mahogany:
For diabetes:
The white sap inside the kernel of mahogany fruit, soaked in water and consumed, helps in controlling the disease of diabetic patients. It helps in maintaining sugar control.
To increase digestion:
Mahogany bark decoction enhances the strength of the intestines and improves digestion.
For cancer prevention:
Chewing the kernel, fruit, or root of mahogany provides resistance against cancer.
As a pesticide:
Oil is made from the white part of mahogany seeds. This oil is used as a pesticide.
To protect crops from bird attacks:
By making a fence with mahogany tree branches and planting them around the field like seedlings, fields can be protected from bird attacks. These trees do not provide a habitat for birds, nor do they sit on them.
Source and information: Online Collection.
For more information visit:
Website Link: https://sororitu.com/
Facebook Link: https://www.facebook.com/sororitushop/?ref=embed_page
YouTube Link: https://www.youtube.com/@sororituhorticulture
Sororitu Agricultural Information Site