
পেঁয়াজ ও রসুনের স্বাদ বা গুণাগুণ থাকায় আপৎকালীন সময়ে এর বিকল্প হয়ে উঠতে পারে ‘চিভ’
চিভ গছের পরিচিতঃ
চিভ (Allium tuberosum) একটি বহুবর্ষজীবী মসলা ফসল।
এটি অ্যামারাইলিডেসি (Amaryllidaceae) পরিবারের অন্তর্ভুক্ত।
এর পাতা লিনিয়ার আকৃতির, ফ্ল্যাট, পাতার কিনারা মসৃণ, বাল্ব লম্বা আকৃতির। এর ফুলের রঙ সাদা-পার্পল বর্ণের। পুষ্পমঞ্জরি অম্বেল প্রকৃতির। এর উৎপত্তিস্থল সাইবেরিয়ান-মঙ্গোলিয়ান-নর্থ চাইনা অঞ্চল। আমাদের দেশে এটি পেঁয়াজ ও রসুনের বিকল্প হিসেবে ব্যবহৃত হয়।
এর পাতা, কন্দ ও অপরিপক্ব ফুল সুগন্ধি হিসেবে ব্যবহৃত হয়। এটি হজমে সাহায্য করে এবং ক্যানসার প্রতিরোধী গুণাগুণ বিদ্যমান। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভিটামিন বি-১, ভিটামিন বি-২, নায়াসিন, ক্যারোটিন, কার্বোহাইড্রেট ও খনিজ পদার্থ বিদ্যমান।
তুলনামূলকভাবে সিলেট অঞ্চলে এর চাষাবাদ বেশি হয়ে থাকে। তাছাড়া পেঁয়াজ উৎপাদনকারী এলাকা যেমন- পাবনা, ফরিদপুর, রাজবাড়ী, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, রাজশাহী (দুর্গাপুর ও তাহেরপুর), মাগুরা, বগুড়া, লালমনিরহাট ইত্যাদি অঞ্চলে ব্যাপকভাবে চাষের সম্ভাবনা রয়েছে।
চিভ পেঁয়াজের বিকল্প হিসেবে ব্যবহার করা সম্ভব এবং এটি সারা বছর চাষ করা যায়। কাজেই চিভ এর প্রসার ও পেঁয়াজের বিকল্প হিসেবে ব্যবহারের মাধ্যমে পেঁয়াজের ঘাটতি অনেকটা মেটানো সম্ভব।
জাতটির চাষ পদ্ধতি নিম্নে বর্ণনা করা হলোঃ
মাটি ও জলবায়ুঃ
সেচ ও পানি নিষ্কাশনের সুবিধাযুক্ত ও জৈব পদার্থ সমৃদ্ধ বেলে দোআঁশ মাটি চিভ চাষের জন্য উপযোগী। মাটির পিএইচ ৬.৩-৬.৮ হলে চিভ এর বৃদ্ধি ভালো হয়। চিভ এর চাষের জন্য বছরে ২৫০০-৩০০০ মিলিমিটার বৃষ্টিপাত প্রয়োজন। ১৩-২৫ ডিগ্রি সে. তাপমাত্রা চিভ চাষের জন্য উপযোগী।
জমি তৈরিঃ
চিভ চাষের জন্য মাটি ঝুরঝুরে কারে ও পরে মই দিয়ে সমতল করতে হবে। জমির আগাছা বেছে ফেলতে হবে। মাটির ঢেলা ভেঙে ঝুরঝুরে ও সমান করে জমি তৈরি করতে হবে।
চিভ চাষের জন্য ৩.০ মিটার x ১.৫ মিটার আকারেরর বেড তৈরি করতে হবে এবং বেডের উচ্চতা ১৫-২০ সেমিঃ হতে হবে। পানি সেচ ও নিষ্কাশনের সুবিধার জন্য দুই বেডের মাঝে ৫০-৬০ সেমিঃ প্রশস্থ নালা থাকতে হবে।
সারের পরিমাণ ও প্রয়োগ পদ্ধতিঃ
ফলন বেশি পেতে হলে সঠিক সময়ে সঠিক পরিমাণে সার প্রয়োগ করতে হবে। জৈব সার প্রয়োগ মাটির গুণাগুণ বৃদ্ধি পায় ও ফলন বেশি হয়। মাটিতে বিদ্যমান পুষ্টি উপাদানের ওপর সারের মাত্রা নির্ভর করে।
রোপণ সময়ঃ
বাংলাদেশে সারা বছর চিভ চাষ করা সম্ভব। তবে চিভ লাগানোর উপযোগী সময় এপ্রিল-মে মাস পর্যন্ত।
বীজ হার ও রোপণ দূরত্বঃ
প্রতি হেক্টরে ২০০০০০-৩০০০০০ চারা/ক্লাম্প ডিভিশন (Clump division) লাগে। প্রতিটি চারা ২০-২৫ সেন্টিমিটার দূরত্বে ১৫-২০ সেমি. পরপর লাগাতে হবে।
আন্তঃপরিচর্যাঃ
চিভ এর চারা রোপণের পর একটি প্লাবন সেচ দিতে হবে। চারা রোপণ এবং সেচের পর জমিতে প্রচুর আগাছা জন্মাতে পারে এজন্য ২-৩ বার বা ততধিক নিড়ানি দিয়ে জমি আগাছামুক্ত রাখতে হবে।
ফসল সংগ্রহঃ
চারা লাগানোর ৬৫-৭০ দিন পর থেকে ফসল সংগ্রহ করা যায়। গাছের গোড়া থেকে ২-৩ ইঞ্চি ওপরে পাতা কেটে অথবা পুরো গাছ উঠিয়ে ফসল সংগ্রহ করা যায়।
রোগবালাইঃ
চিভ এ রোগের আক্রমণ খুব কম হয়। তবে জমিতে আর্দ্রতা বেশি থাকলে স্ক্লেরোসিয়া জাতীয় ছত্রাকের আক্রমণ হয়। এছাড়া পার্পল লিফ ব্লচ (Purple leaf blotch) নামক রোগের আক্রমণ হতে পারে।
তথ্য ও সূত্রঃ অনলাইন সংগ্রহ।
বিস্তারিত জানতে ভিজিট করুনঃ
Website Link: https://sororitu.com/
Facebook Link: https://www.facebook.com/sororitushop/?ref=embed_page
YouTube Link: https://www.youtube.com/@sororituhorticulture
The alternative to newly grown onion bulb is the familiarization and cultivation method of chive!
Chive emerges as an alternative due to its similar taste or qualities to onions and garlic, especially during times of scarcity.
Introduction:
(Allium tuberosum) is a perennial herbaceous spice crop.
It belongs to the Amaryllidaceae family.
Its leaves are linear-shaped, flat, with smooth leaf margins, and the bulb is elongated. The color of its flowers is white to purple. The inflorescence is umbel-shaped. Its place of origin is the Siberian-Mongolian-North Chinese region. In our country, it is used as an alternative to onions and garlic.
Its leaves, bulbs, and mature flowers are used as flavorings. It aids in digestion and has cancer-fighting properties. It contains abundant amounts of vitamin C, vitamin B-1, vitamin B-2, niacin, carotene, carbohydrates, and minerals.
Comparatively, cultivation in the Sylhet region is more common. Besides, areas known for onion production such as Pabna, Faridpur, Rajbari, Kushtia, Meherpur, Chuadanga, Rajshahi (Durgapur and Taherpur), Magura, Bogura, Lalmonirhat, etc., have extensive possibilities for cultivation.
Chive can be used as an alternative to onions and can be grown throughout the year. Therefore, through the spread of chive cultivation and its use as an alternative to onions, it is possible to mitigate the shortage of onions to some extent.
Cultivation Method of Chive:
Soil and Climate:
Well-drained loamy soil rich in organic matter is suitable for chive cultivation. A pH range of 6.3-6.8 is ideal for optimal growth. Chive cultivation requires around 2500-3000 millimeters of rainfall annually. A temperature range of 13-25 degrees Celsius is suitable for chive cultivation.
Land Preparation:
The land should be plowed thoroughly and leveled using a harrow followed by the use of a roller. Weed should be removed and the soil should be evenly prepared.
Bed Preparation:
Beds of size 3.0 meters x 1.5 meters should be prepare, and the height of the beds should be 15-20 centimeters. To facilitate irrigation and drainage, a 50-60-centimeter-wide ditch should be maintain between every two beds.
Fertilizer Application and Quantity:
To achieve higher yields, it’s essential to apply fertilizers at the right time and in the right quantity. The use of organic fertilizers enhances soil fertility and increases yield. The quantity of fertilizer depends on the nutrient content of the soil.
Planting Time:
Chive cultivation can be done throughout the year in Bangladesh. However, the suitable time for chive plantation is from April to May.
Seed Rate and Planting Distance:
Approximately 200,000-300,000 plants/clumps per hectare are require. Each plant should be space 20-25 centimeters apart with a row-to-row distance of 15-20 centimeters.
Irrigation:
After planting, a light irrigation should be provided. To prevent waterlogging, the field should be keep free from excess moisture by providing proper drainage.
Weed Management:
Weeds should be control by manual weeding or by using suitable herbicides. Weed-free conditions enhance chive growth and yield.
Harvesting:
Chive can be harvest 65-70 days after planting. Harvesting can be do by cutting the leaves 2-3 inches above the ground or by uprooting the entire plant.
Disease Management:
Chive is relatively resistant to diseases. However, excessive moisture in the soil can lead to the incidence of sclerotia fungus. Additionally, it may be susceptible to diseases like Purple Leaf Blotch under certain conditions.
Source and information: Online Collection.
For more information visit:
Website Link: https://sororitu.com/
Facebook Link: https://www.facebook.com/sororitushop/?ref=embed_page
YouTube Link: https://www.youtube.com/@sororituhorticulture
Sororitu Agricultural Information Site