
শতমূলী মূলত সবজি হিসাবে খাওয়া হয়। এর শিকর, বীজ এবং নির্যাসটা বিভিন্ন রোগের প্রতিকার হিসাবে ব্যবহার করা হয়।
শতমূলী গাছের পরিচিতিঃ
পরিবারঃ শতমূলী (Asparagus) Liliaceae পরিবারের একটি বহুবর্ষজীবী লতানো উদ্ভিদ।
ইউনানি নামঃ সাতাওয়ার, আয়ুর্বেদিক নাম শতাবরী ও শতমূলী।
বৈজ্ঞানিক নামঃ Asparagus racemosus Willd.
এই গাছগুলো বড় গাছকে আশ্রয় করে বেঁচে থাকে। এ গাছের লতায় বাঁকানো কাঁটা থাকে ও সরু মুলা ও গাজরকে একসঙ্গে বেঁধে রাখলে যেমন দেখায়, শতমূলীর শিকড়কে ঠিক সে রকমেই দেখায়।
শতমূলীগাছের পাতাগুলো সরু সুতার মতো দেখতে। এই জন্য কিছুটা দূর থেকে এদের দেখতে খুব সুন্দর লাগে। এই গাছের পাশে কোনো বড় গাছ থাকলে শতমূলী নিজে থেকেই তাকে জড়িয়ে বড় হয়।
শতমূলীর ব্যবহার, উপকার এবং অপকারঃ
শতমূলী হল বসন্ত ঋতুর একটি সবজি। প্রাচীনকালে, এই শতমূলী গ্রিক এবং রোমে ব্যবহার করা হত। প্রস্রাব প্রবাহ নিয়ন্ত্রন রেখে কিডনি পরিষ্কার করার জন্য এবং কিডনিতে পাথর না জমে সেই জন্য শতমূলী ব্যবহার করা হত।
এশিয়াতে শতমূলী ব্যবহার করা হত নার্ভ জাতীয় সমস্যা, কাশি এবং ডাইরিয়া ইত্যাদি নির্মূল করার জন্য। শতমূলী মধ্যে অল্প ক্যালোরি এবং সোডিয়াম রয়েছে।
এছাড়াও এর মধ্যে রয়েছে ভিটামিন A, C, E, K, B6, ফোলেট, লোহা, তামা, ক্যালসিয়াম, প্রোটিন, ফাইবার ও মিনারেলসের ভরপুর উপাদান।
শতমূলীর উপকারঃ
শতমূলী অনেক ধরণের সুবিধা প্রদান করে যে গুলি হল-
- ওজন কমানোর জন্য- শতমূলীর মধ্যে ফাইবার আছে যা ওজন কমাতে সাহায্য করে।
- প্রস্রাব এবং কিডনি- শতমূলী প্রাকৃতিক মূত্রবর্ধক হিসাবে কাজ করে। এটি শরীর থেকে অতিরিক্ত লবণ এবং তরল পদার্থকে বের করে দেয়। সেই কারণে এডিমা এবং উচ্চ রক্তচাপের রুগীদের জন্য শতমূলী খুব উপকারি।
- সুন্দর ত্বকের জন্য- মুখ বা ত্বক পরিস্কার করতে শতমূলী ব্যবহার করা হয়। শতমূলী নানান ধরণের মুখ বা ত্বকের সমস্যা যেমন ঘা বা ব্রণ থেকে রক্ষা করে।
- সুস্থ হৃদয়- শতমূলীর মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা এবং উচ্চ পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা হৃদরোগে আক্রান্ত হওয়া থেকে রক্ষা করে।
- ক্যান্সার প্রতিরোধক- শতমূলী প্রচুর পরিমাণেঅ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এবং এর মধ্যে রোগ প্রতিরোধের ক্ষমতাও বেশি, যা ক্যান্সার হবার ঝুঁকি কমিয়ে দেয়।
- নেশা ছাড়াতে- মিনারেলস এবং অ্যামিনো অ্যাসিড নেশা ছাড়াতে সাহায্য করে এবং অ্যালকোহল থেকে পাকস্থলীকে সুরক্ষিত রাখে।
শতমূলীর অপকারঃ
শতমূলী অনেক ধরণের অপকার করে যে গুলি হল-
শতমূলীর কোন রকম পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তবে এটি ত্বকে ব্যবহার করলে এলার্জির প্রতিক্রিয়া দেখা দিতে পারে। এটি ফুসফুসের সমস্যা যেমন নাক, হাঁপানি, কাশি, গলা সমস্যা ইত্যাদির কারণ হতে পারে।
যে সকল ব্যক্তির পেঁয়াজ, রসুন এবং অন্যান্য শাকসবজিতে এলার্জি আছে, তারা শতমূলী ব্যবহার করা থেকে বিরত থাকুন কারণ এটি লিলাসাই পরিবারের অংশ।
তথ্য ও সূত্রঃ অনলাইন সংগ্রহ।
বিস্তারিত জানতে ভিজিট করুনঃ
Website Link: https://sororitu.com/
Facebook Link: https://www.facebook.com/sororitushop/?ref=embed_page
YouTube Link: https://www.youtube.com/@sororituhorticulture
Asparagus – What it is, how it’s Used, Pros and Cons!
Asparagus is primarily consumed as a vegetable. Its shoots, seeds, and extracts are used as remedies for various diseases.
Introduction of Asparagus Plant:
Family:
Asparagus belongs to the family Liliaceae, a perennial flowering plant.
Greek Name:
Known as “Satavari” in Greek, and in Ayurveda, it’s referred to as “Shatavari” or “Shatamuli.”
Scientific Name: Asparagus racemosus Willd.
These plants grow tall and provide shelter to large plants. The leaves of this plant have thorny projections and when tied together, they resemble slender radishes or carrots, similar to how the roots of asparagus look.
The leaves of the asparagus plant look like thin threads, resembling slender ropes. This makes them look very beautiful from a distance. If there is a large plant nearby, the asparagus plant naturally wraps itself around it, growing larger.
Uses, Benefits, and Drawbacks of Asparagus:
Asparagus is a vegetable of the spring season. In ancient times, it was used in Greek and Roman cuisine. It was also utilized for its diuretic properties to help cleanse the kidneys and prevent the formation of kidney stones.
In Asia, asparagus was traditionally used to alleviate nerve-related issues, coughs, diarrhea, and other ailments. Asparagus is low in calories and sodium.
In addition, asparagus is rich in vitamin A, C, E, K, B6, folate, iron, thiamine, calcium, protein, fiber, and various minerals.
Benefits of Asparagus:
Asparagus provides many types of benefits such as-
- For weight loss – Asparagus contains fiber which helps in weight loss.
- For urine and kidneys – Asparagus acts as a natural diuretic. It helps to remove excess salt and fluids from the body. Therefore, asparagus is very beneficial for patients with edema and high blood pressure.
- For beautiful skin – Asparagus is use to cleanse the face or skin. Asparagus protects against various skin problems such as acne or pimples.
- For a healthy heart – Asparagus contains a high number of antioxidants that protect against heart disease and boost the immune system.
- Cancer prevention – Asparagus is rich in antioxidants and has a high capacity for disease prevention, which reduces the risk of cancer.
- To combat hangovers – Minerals and amino acids help combat hangovers and protect the liver from alcohol.
Pros and Cons of Asparagus:
Asparagus can have various types of drawbacks such as:
Asparagus generally does not cause any side effects. However, it can trigger allergic reactions when applied to the skin. It may also be a cause of respiratory issues such as runny nose, sneezing, coughing, throat irritation, etc.
Individuals who are allergic to onions, garlic, and other vegetables should avoid using asparagus as it belongs to the lily family.
Source and information: Online Collection.
For more information visit:
Website Link: https://sororitu.com/
Facebook Link: https://www.facebook.com/sororitushop/?ref=embed_page
YouTube Link: https://www.youtube.com/@sororituhorticulture
Sororitu Agricultural Information Site