(প্রতিটি চারার গড় উচ্চতা ৪-৫ ফিট, দেশী জাতের, কলম থেকে উৎপাদিত)
জবা ফুল গাছের চারা, জবা একটি সুন্দর ও আকর্ষণীয় ফুল। জবা ফুলের পাপড়ি সাধারণত পাঁচটি হয়। জবা ফুল বিভিন্ন আকারের ও রংয়ের হয়। যেমন লাল, সাদা, হলুদ,কমলা,বেগুনি, হালকা হলুদ, গোলাপি, রক্ত রং, হলুদের মধ্যে খয়েরী ছোপ ইত্যাদি। বাংলাদেশের সর্বত্রই এই ফুল দেখা যায়। সাধারণত শোভাবর্ধনকারী উদ্ভিদ হিসাবে বাড়ির আঙ্গিনা কিংবা বাড়ির ছাদে জবা ফুল গাছ লাগানো হয়। মালভেসি গোত্রের অন্তর্গত চিরসবুজ পুষ্পধারী গুল্ম এই জবা। উৎপত্তি পূর্ব এশিয়ায়। ১৭৫৩ সালে বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস এর নাম দেন ‘ Hibiscus rosa-sinensis’ । লাতিন শব্দে ‘rosa-sinensis’ – এর অর্থ ‘ চীন দেশের গোলাপ ‘। বাংলায় যার নাম রক্তজবা, জবা, জবা কুসুম।
বংশ বিস্তারঃ
জবা ফুল তিন প্রকার পদ্ধতিতে বংশবিস্তার করা সম্ভব। যথা- বীজ থেকে, কন্দ থেকে ও শাখা কলম পদ্ধতিতে। প্রায় সারা বছরই ফোটে এ ফুল। গাঢ় সবুজ পাতার ফাঁকে ফাঁকে থাকে। গাছের উচ্চতা প্রায় ৮ থেকে ১৬ ফুট। পাতাগুলো চকচকে সবুজ ও ফুলগুলো উজ্জ্বল এবং পাঁচটি পাপড়িযুক্ত। ফুলগুলোর ব্যাস গড়ে চার ইঞ্চি এবং গ্রীষ্ম ও শরৎকালে ফোটে। জবা ১০ ডিগ্রী সেলসিয়াসের নীচের তাপমাত্রা সহ্য করতে পারেনা। তাই এর নীচের তাপমাত্রার অঞ্চলে জবাগাছ কাচের ঘরে জন্মে। জবা ফুল গাছের চারা
জবার ওষুধিগুণঃ
জবা ওষুধি গুণাগুণ সমৃদ্ধ ফুলের গাছ। বিভিন্ন রোগের ওষুধ হিসাবে জবা ব্যবহার করা হয়। চোখ ওঠা দূর করতে জবাপাতার প্রলেপ দিলে ভালো উপকার পাওয়া যায়। সর্দি ও কাশিতে জবা ফুল বেটে রস করে পানিতে মিশিয়ে খেলে রোগী সুস্থ্য হয়। চুলের বৃদ্ধির জন্য জবাপাতার রস তেলের সঙ্গে মিশিয়ে চুলে লাগালে উপকার পাওয়া যায়। অনিয়মিত মাসিকের স্রাব। এছাড়াও হাতের তালুতে চামড়া ওঠা, বমির আধিক্য, চুল রুক্ষ হলে, স্থুলতা বৃদ্ধি পেলে, ক্ষত নিরাময়ে জবার রয়েছে কার্যকরী ওষুধিগুণ।
জবা ফুলের গুরুত্বঃ
পুজোর ফুল হিসাবে জবা ফুলের গুরুত্ব অনেক। বিভিন্ন পুজোতে এই ফুলের বিশেষ চাহিদা থাকে। শুধু তাই নয়। জবা ফুলের রোগ প্রতিরোধক ক্ষমতা অনেক। এই ফুলের নির্যাশ থেকে বেশ কিছু আয়ুর্বেদিক ওষুধ তৈরী করা হয়। জবার অন্য নাম হল রোজমেলো বা চিনা গোলাপ।
জবার বৈশিষ্ট্যঃ
১। এটি একটি গুল্মজাতীয় গাছ,
২। সাধারণত ফুল সতেজ থাকে ২-৩ দিন পর্যন্ত।
ব্যবহারঃ
জবা ফুল টবে,বাড়ির উঠান, ঘরের বারান্দা ইদ্যাদি জায়গায় সাজিয়ে রাখলে সেখানকার সৌন্দর্য বৃদ্ধি করে।
জলবায়ুঃ
জবা গাছের চাষের জন্য আর্দ্র মাটি প্রয়োজন। তবে মাটি যাতে বেশী ভিজে কাদা কাদা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
টবে জবা চাষঃ
জবাফুল চাষের জন্য ২৫ সেমি উচ্চতার টব হলে ভাল হয়।
তথ্য ও সূত্রঃ অনলাইন সংগ্রহ।
বিস্তারিত জানতে ভিজিট করুনঃ
Website Link: https://sororitu.com/
Facebook Link: https://www.facebook.com/sororitushop/?ref=embed_page
YouTube Link: https://www.youtube.com/@sororituhorticulture
Red Jasmine Flower Plant Seedling
(Average height of each bush: 4-5 feet, indigenous variety, produced from stem)
Jasmine flower, also known as “Joba” in Bengali, is a beautiful and attractive flower. it’s come in various shapes and colors, such as red, white, yellow, orange, purple, light yellow, pink, blood red, and intermediate colors. Jasmine flowers are commonly seen everywhere in Bangladesh. Usually, Jasmine plants are grown in front yards or on the roofs of houses as ornamental plants. The Jasmine plant belongs to the Malvaceae family and is native to East Asia. In 1753, the scientist Carolus Linnaeus named it “Hibiscus rosa-sinensis” in Latin, meaning “rose from China.” In Bengali, it is called “Roktojoba,” “Joba,” or “Joba Kusum.”
Propagation:
Jasmine plants can be propagated through seeds, tubers, or stem cuttings. They bloom almost all year round. The bush has dense green leaves and clusters of five-petaled flowers. The height of the plant ranges from approximately 8 to 16 feet. The leaves are shiny green, and the flowers are bright and fragrant, with five petals. The average diameter of the flowers is four inches, and they bloom during the summer and autumn seasons. Jasmine cannot tolerate temperatures below 10 degrees Celsius. Therefore, Jasmine plants are grown in greenhouses in regions with lower temperatures.
Medicinal Properties of Jasmine:
Jasmine is rich in medicinal properties. It is used as a remedy for various diseases. Jasmine leaf paste applied to the eyes helps in improving eyesight. Drinking water mixed with Jasmine flower juice helps in curing cold and cough. Jasmine flower juice mixed with oil and applied to the scalp helps in hair growth. Jasmine has effective medicinal properties in treating irregular menstruation, skin diseases, vomiting, weight gain, and wound healing.
Importance of Jasmine:
Jasmine holds significant importance as a flower used in religious ceremonies. It is in high demand for various rituals. Apart from its religious significance, Jasmine has excellent resistance to diseases. Several Ayurvedic medicines are made from Jasmine due to its medicinal properties.
Characteristics of Jasmine:
- It is a herbaceous plant.
- The flowers usually remain fresh for 2-3 days.
Usage:
Decorating the tub, lifting the house, and decorating the balcony of the house enhances its beauty.
Climate:
For Jasmine cultivation, moist soil is necessary. However, care should be taken so that the soil does not become excessively muddy.
Jasmine Planting in Tub:
For Jasmine flower cultivation, a tub with a height of 25 cm is suitable.
Source and information: Online Collection.
For more information visit:
Website Link: https://sororitu.com/
Facebook Link: https://www.facebook.com/sororitushop/?ref=embed_page
YouTube Link: https://www.youtube.com/@sororituhorticulture
Sororitu Agricultural Information Site