Saturday,January 17 , 2026

কদবেল গাছের চারা: প্রমাণিত গুণাগুণ এবং পরিচিতি ও অদ্ভুত তথ্য!

(প্রতিটি চারার গড় উচ্চতা ২-৩ ফিট, দেশী জাতের, কলম থেকে উৎপাদিত)

 

কদবেল একটি সুপরিচিত প্রিয় ফল। সারা শরৎকাল (সেপ্টেম্বর-নভেম্বর) জুড়ে শহর বন্দর, হাট-বাজার, ট্রেন স্টেশন, বাস স্ট্যান্ডে কদবেল দেখতে পাওয়া যায়। বৈশিষ্ট্যপূর্ণ সুগন্ধ ও অম্ল মধুর স্বাদের জন্য কদবেলের কদর সবারই কাছে। শিশু-কিশোর ও মেয়েদের কাছে কদবেল খুবই প্রিয়। গাছের পাকা কদবেল ঘরে রাখলে এর সুগন্ধে ঘর ভরে যায়। ফলটি দেখতে অনেকটা ক্রিকেট বলের মত। এর পাতা দেখতে অনেকটা কামিনী ফুলের পাতার মত। বর্তমানে বেশ বড় আকারের কদবেল বাজারে দেখতে পাওয়া যায়। এ জাতকে অনেকে “বনলতা” জাত বলে। আজকাল পাকা কদবেলের মধ্যে মসলা মাখিয়ে কাঠি ঢুকিয়ে ঘুঁটে তার শাঁস খাওয়ার প্রচলনই বেশী। অনেকে চাটনী বা আচার বানিয়ে খায়। খেতে খুবই মজা।

 

কদবেলের পুষ্টিগুণঃ 

কদবেলের পুষ্টিমাণ যথেষ্ট। প্রতি ১০০ গ্রাম খাদ্যোপযোগী পুষ্টি উপাদানে রয়েছে খনিজ পদার্থ ২.২ গ্রাম (যা সকল ফল থেকে বেশী); আঁশ- ৫.০ গ্রাম, খাদ্য শক্তি ৪৯ কিলো ক্যালোরী, আমিষ- ৩.৫ গ্রাম (যা অন্যান্য ফল থেকেও বেশী), শর্করা ৮.৬ গ্রাম, ক্যালসিয়াম- ৫৯ মি. গ্রাম, আয়রন- ০.৬ মি. গ্রাম এবং ভিটামিন-এ, বি ও সি রয়েছে  যথেষ্ট।

 

ওষুধিগুণঃ 

প্রাচীনকাল হতে আয়ুর্বেদ বা ইউনানী শাস্ত্রের চিকিৎসায় কদবেল একটি গুরুত্বপূর্ণ ফল হিসেবে বিবেচিত এবং ভেষজ গুণে ভরপুর। এর ফল, পাতা, ছাল ও শাঁস ওষুধ হিসেবে ব্যবহৃত হয়।

অন্যান্য বৈশিষ্ট্যঃ 

১। কদবেল মুখের রুচি বৃদ্ধি করতে দারুনভাবে  সাহায্য করে।

২। আয়ুর্বেদী চিকিৎসায় ডায়াবেটিসের একমাত্র ওষুধ হলো কদবেল।

৩। সর্দি, কাশি, হাঁপানী ও যক্ষায় অব্যর্থ ওষুধ কদবেল।

৪। বিষাক্ত পোকামাকড় কামড়ালে সেখানে ফলের শাঁসের প্রলেপ দিলে ভাল কাজ হয়।

৫। কচি পাতার রস ও দুধ মিছরির সাথে মিশিয়ে ছোট বাচ্চাদের খাওয়ালে পেটের অসুখ নিরাময় হয়।

৬। যকৃত ও কিডনীর বল বর্দ্ধক হিসেবে কাজ করে।

৭। কদবেলের বিচি হৃদরোগ নিরাময় করে।

৮। পেটের নানা প্রকার পীড়া দূর করতে কদবেল কার্যকর।

৯। হিক্ক রোগে কাঁচা কদবেলের রস দারুন উপকারী।

১০। পিত্ত পাথুরীতে কচিপাতার রস কার্যকরী।

১১। ব্রণে কাঁচা কদবেলের রস লাগালে উপকার পাওয়া যায়।

১২। কদবেল উদ্দিপক, মুত্র বর্ধক ও বল কারক।

১৩। বদহজমে ছোট এলাচ ও মধু দিয়ে কাঁচা কদবেল খেলে দারুন উপকার হয়।

 

টবে কদবেল চাষ পদ্ধতিঃ

টবে কদবেলের চারা রোপনের জন্য কমপক্ষে ২০ ইঞ্চি সাইজের ড্রাম বা টব সংগ্রহ করতে হবে । ড্রামের তলায় ৩-৫ টি ছিদ্র করে নিতে হবে । যাতে গাছের গোড়ায় পানি জমে না থাকে । টব বা ড্রামের তলার ছিদ্রগুলো ইটের ছোট ছোট টুকরা দিয়ে বন্ধ করে দিতে হবে । টব বা ড্রামের গাছটিকে ছাদের এমন জায়গায় রাখতে হবে যেখানে সবসময় রোদ থাকে । এবার ২ ভাগ বেলে দোআঁশ মাটি, ১ ভাগ গোবর, ১০০ গ্রাম টি,এস,পি সার, ৮০ গ্রাম পটাশ সার, ১০০ গ্রাম সরিষার খৈল এবং ৪০০ গ্রাম হাড়ের গুড়া একত্রে মিশিয়ে ড্রাম বা টবে পানি দিয়ে রেখে দিতে হবে ১০-১২ দিন।

অতঃপর মাটি কিছুটা খুচিয়ে দিয়ে আবার ৮-১০ দিন একইভাবে রেখে দিতে হবে। মাটি যখন ঝুরঝুরে হবে তখন একটি সবল সুস্থ কলমের চারা উক্ত টবে রোপন করতে হবে । চারা রোপনের সময় খেয়াল রাখতে হবে গাছের গোড়া যেন মাটি থেকে আলাদা না হয়ে যায় । চারা গাছটিকে সোজা করে লাগাতে হবে । সেই সাথে গাছের গোড়ায় মাটি কিছুটা উঁচু করে দিতে হবে এবং মাটি হাত দিয়ে চেপে চেপে দিতে হবে। যাতে গাছের গোড়া দিয়ে বেশী পানি না ঢুকতে পারে। একটি সোজা কাঠি দিয়ে গাছটিকে বেধে দিতে হবে । চারা লাগানোর পর প্রথমদিকে পানি কম দিতে হবে । আস্তে আস্তে পানি বাড়াতে হবে।

 

অর্থনৈতিক সম্ভাবনাঃ 

কদবেল বাগান আকারে খুব একটা চাষ হয়না বললেই চলে। তবুও শখের বসে বাড়ীর আশে-পাশে ২/১ টি গাছ রোপণের মাধ্যমে আমাদের চাহিদা পূরণ হয়ে থাকে। যদি বাগান আকারে এবং বিজ্ঞান ভিত্তিক চাষ করা যায় তা হলে কদবেল রপ্তানীযোগ্য ফল হতে পারে। একইসাথে কদবেল বিক্রি করে বাণিজ্যিকভাবে ব্যাপক লাভবান হওয়ার সুযোগ রয়েছে।

 

তথ্য ও সূত্রঃ অনলাইন সংগ্রহ।

 

 

 

Wood-apple Sapling

 

(The average height of each sapling is 2-3 feet, indigenous variety, produced from the stem)

Wood-apple is a well-known favorite fruit. Throughout the autumn (September-November), kadbals can be seen in the city port, haat-bazar, train station, bus stand. Kadbela is appreciated by all for its characteristic aroma and acidic sweet taste. Babies and toddlers love it very much. By keeping ripe cauliflower in the house its fragrance fills the house. The result looks like a cricket ball. Its leaves look like those of a fig tree. Currently, there is a huge variety available in the market. Many people call this a “ghost.” Nowadays, it is more common to eat the kernels of ripe kadbals after adding spices to them. A lot of people eat rice or pasta. It’s fun to eat.

 

Nutritional benefits of Wood-apple:

The nutrient content is sufficient. In every 100 grams of edible nutritive substance there are 2.2 grams of minerals (which is more than all fruits), fiber – 5.0 grams, food energy 49 kcal, protein – 3.5 grams (which is more than other fruits), carbohydrates 8.6 grams, calcium – 59 mg. Gram, iron – 0.6 m. It is rich in Vitamin A, B and C.


Benefits of Wood-apple:

Since ancient times, Wood-apple has been considered an important fruit in Ayurveda or Unani medicine and is full of medicinal properties. Its flowers, leaves, and bark are all used medicinally.

 

Other Characteristics:

1. Wood-apple helps in enhancing the taste of the food.
2. Wood-apple is the only medicine for diabetes in Ayurvedic medicine.
3. The medicine is used for cold, cough, asthma and bronchitis.
4. On biting poisonous insects it is good to apply the paste of the fruit shells there.
5. By feeding small children by mixing juice of young leaves and milk with candy stomach ailments are cured.
6. It acts as a stimulant for the liver and kidneys.
7. Wood-apple cures heart disease.
8. Wood-apple is effective in relieving various stomach pains.
9. Wood-apple juice is very beneficial for the skin.
10. Wood-apple juice is effective in treating constipation.
11. There is benefit by applying juice of raw bitter Wood-apple on pimples.
12. It is a stimulant, a stimulant and a stimulant.
13. In indigestion eating raw Wood-apple with a little cardamom and honey is very beneficial.

 

Method of cultivation:

At least 20 inch size drum or tub should be collected for planting the seedlings in the tub. Make 3-5 holes in the bottom of the drum. So that water does not stagnate at the base of the plant. The holes in the bottom of the tub or drum should be closed with small pieces of brick. The tub or drum plant should be placed in a place on the roof where there is always sunshine. Now 2 parts sandy loamy soil, 1 part cow dung, 100 grams of T, S, P fertilizer, 80 grams of potash fertilizer, 100 grams of mustard oil and 400 grams of bone powder should be mixed together and kept in a drum or tub for 10-12 days.

Then the soil should be dug a little and again left in the same way for 8-10 days. When the soil is dry, plant healthy seedlings in a pot. When planting the seedlings, it should be taken care that the roots of the plant do not separate from the soil. The plant should be straight. At the same time, the ground should be slightly raised at the base of the tree and the ground should be pressed with hands. Don’t allow too much water to pass through the tree. The tree should be tied with a straight stick. At the beginning of planting, watering should be reduced. The water should be increased gradually.

 

The economic possibilities:

It is said that there is not much cultivation in the form of Kadbal garden. Still, our needs are fulfilled by planting 2/1 trees around the house on a hobby basis. If cultivated in the form of garden and based on science then pumpkin can be an exportable fruit. At the same time, there is a possibility of making huge profits by selling Wood-apples.

 

Source and information: Online Collection.
For more information visit:
Website Link: https://sororitu.com/
Facebook Link: https://www.facebook.com/sororitushop/?ref=embed_page
YouTube Link: https://www.youtube.com/@sororituhorticulture

About super_admin

Check Also

ফল গাছ রোপণের সময়, পদ্ধতি ও যত্নের টিপস

ফল গাছ রোপণের সময়, পদ্ধতি ও যত্নের টিপস

নিজের আঙিনায় পাকা আম, পেয়ারা, কমলা বা আপেল তুলতে পারার আনন্দ আলাদা। কিন্তু এই আনন্দ …

Translate »