(প্রতিটি চারার গড় উচ্চতা ৪-৫ ফিট, থাই জাতের, কলম থেকে উৎপাদিত)
হঠাৎ করে কিনে শাড়ি-জামা পরা যায়, গাছ লাগানো যায় না। লাগানোর অন্তত দু-তিন সপ্তাহ আগে থেকে ভাবতে হয়, সে অনুযায়ী গর্ত করে গর্তে সার-মাটি ভরে রাখতে হয়। ছাদে বাগান এখন অনেকেই করছেন। তথ্য মতে, ঢাকায় প্রায় দেড় হাজার ছাদ বাগান রয়েছে এবং প্রতিদিন সেই সংখ্যাটি বেড়েই চলেছে। সেসব বাগানে নানা রকম ফল, ফুল ও বাহারি গাছ শোভা পাচ্ছে।
তবে ছাদে লাগানোর জন্য ফুল ও বাহারি গাছের চেয়ে ফল ও সবজি লাগানো ভালো। বাজার থেকে যেসব ফল পাওয়া যায় তা নানা রকম ক্ষতিকর রাসায়নিক দিয়ে পাকানো, যে সবজি পাওয়া যায় তাতে পোকা মারার বিষ দেয়া। তাই ওতে স্বাস্খ্যঝুঁকি থেকেই যাচ্ছে। তাছাড়া ফল ও সবজি গাছ থেকে তোলার পরই তার ভিটামিন কমতে থাকে। তাই বিষমুক্ত টাটকা ফল ও সবজি পেতে হলে নিজের আঙিনাতেই একটা ছোট্ট বাগান গড়ে তুলতে পারলে সবচেয়ে ভাল।
বাড়িতে কোথাও ফাঁকা জায়গা না থাকলে খোলা ছাদটাকে এ কাজে ব্যবহার করা যেতে পারে। তাই যে কেউ ঝটপট পরিকল্পনা করে ফেলতে পারেন যে, এবার ছাদে কী কী গাছ লাগাবেন। ছাদে ভালো হয় এমন ফলের মধ্যে নানা জাতের জামরুল, করমচা, পেয়ারা, কাগজী লেবু, আম্রপালি আম, বারি আম-৪, ডালিম, কামরাঙ্গা, হাইব্রিড জলপাই, বাউকুল ও আপেল কুল, স্ট্রবেরি ইত্যাদি অন্যতম। এ বছর না হয় এ ১০টি ফল দিয়েই শুরু করতে পারেন আপনার ছাদে ফল বাগানের যাত্রা। শুরুটা তো হতে পারে নানা জাতের রুপবতী জামরুল দিয়ে।
জামরুলের জন্মকথাঃ
জামরুলের আদি বাসভূমি আন্দামান-নিকোবর হলেও এখন এটি আমাদের দেশী ফলে পরিণত হয়েছে। কাঁচাপাকা সব অবস্থাতেই জামরুল খাওয়া যায়। মৌসুমে জামরুল গাছে কয়েক দফায় জামরুল ধরে। ফলের গড়ন অনেকটা নাশপাতির মতো, সাদা মোমের মতো। তবে আজকাল লাল, সবুজ সহ নানা রঙের জামরুলের জাত উদ্ভাবিত হয়েছে। দেশী ছোট জাতের পানসে জামরুলের পাশাপাশি এখন দেশে এসেছে মিষ্টি ও বড় বড় জাতের জামরুল।
সম্প্রতি দেশে এসেছে নতুন কিছু জামরুলের জাত। যেগুলো আকারে বড়, স্বাদেও মিষ্টি। থাইল্যান্ড থেকে এসব জাতের জামরুল এসেছে বলে একে সবাই বলছে থাই জামরুল।
দেশী জাতের জামরুলঃ
ফল আকারে ছোট, স্বাদে পানসে। তবে ফল ঝরে কম। দেশী জাতের জামরুল বেশ কয়েকটি রঙের দেখা যায়। যেমনঃ লাল, গোলাপি, গোলাপি সবুজ ইত্যাদি। দেশী জাতের জামরুল গাছ আকারে বেশী বড় হওয়ায় ছাদে না লাগানোই ভালো ।
থাই জামরুলঃ
থাই ভাষায় ছেম ফুপা, ফিলিপাইনে টামবিস, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় জামবু এয়ার নামের জামরুল বাংলাদেশে এসে হয়েছে থাই জামরুল। এ দেশে এখন কয়েক জাতের থাই জামরুল দেখা যাচ্ছে। এক জাতের থাই জামরুলের রঙ মোমের মতো সাদা, কিন্ত মুখের কাছে গোলাপি আভা। অন্য এক জাতের থাই জামরুলের রঙ সবুজাভ সাদা, অন্যটির রঙ দুধের মতো সাদা।
আবার আরেক জাত আছে যেটার ফলের ওপর সাদা লম্বালম্বিভাবে গোলাপি আঁচড় আছে। আবার বড় লাল ফলও রয়েছে থাই জামরুলের। আছে ছোট থেকে বড় বিভিন্ন আকার। লাল রঙের থাই জামরুলের আকার তুলনামূলকভাবে ছোট। তবে সব জাতের সেরা বড় আকারে সাদা রঙের মিষ্টি থাই জামরুল। দশটিতে কেজি হয়। স্বাদে বেশ রসাল, নরম।
গ্রীষ্মের প্রথম থেকে ফল ধরতে শুরু করে, বর্ষাতেও ফল ধরে। বছরে দু-তিন দফায় ফল ধরে। তবে বর্ষার জামরুলের স্বাদ কম হয়। ফল গাছে বেশি পাকলে স্বাদ কমে যায়, চেহারা নষ্ট হয়ে যায় ও পচতে শুরু করে। বেশি বৃষ্টিতেও থাই জামরুলের ক্ষতি হয়।
রোজ অ্যাপেলঃ
থাই জামরুলের মধ্যে ‘রোজ আপেল’ সেরা। বছরে দু’বার ফল ধরে। ডিসেম্বর-জানুয়ারিতে একবার, এপ্রিল-মে মাসে আরেকবার। ফল আকারে খুব বড়। পাঁচ-ছ’টা জামরুলে এক কেজি হয়। ভেতরে পুরোটাই শাঁস। অত্যধিক মিষ্টি, শাঁসে চিনি বা সুগারের পরিমাণ প্রায় ২৫%। রঙ টকটকে লাল। অন্য জামরুল যেমন পাকার পর পরই গাছ থেকে ঝরে পড়ে, এটা তেমন নয়।
আপেল জামরুল (বারি জামরুল-১)
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত এ জাতটির গাছে নিয়মিত প্রতি বছর ফল ধরে। এ জাতের পাকা ফল দেখতে আকর্ষণীয়। ফলের রঙ মেরুণ বলে অনেকে একে আপেল জামরুল নামেও ডাকেন। খেতে সুস্বাদু, মধ্যম রসালো। ফেব্রুয়ারি-মার্চ মাসে ফুল আসে এবং এপ্রিল-মে মাসে ফল পাকে। ফল বড়, প্রতিটি ফলের ওজন ৩৫ গ্রাম। এ জাতটি ছাদে ড্রামে লাগানোর জন্য বেশ উপযোগী।
চাষ পদ্ধতিঃ
আধুনিক জাতের জামরুলের গাছ হয় ঝোঁপালো ও খাটো। তাই এসব জাতের গাছ ছাদে হাফ ড্রামে লাগানো যেতে পারে। তবে বাড়ির আঙিনায় জায়গা থাকলে টব বা ড্রামের চেয়ে মাটিতে লাগানো ভালো। হাফ ড্রামে মে মাসের মধ্যেই দোঁয়াশ মাটি অর্ধেক ও অর্ধেক গোবর বা জৈব সার মিশিয়ে ভরতে হবে। সাথে প্রতিটি হাফ ড্রামে ১ কেজি কাঠের ছাই ও ৫০০ গ্রাম হাঁড়ের গুঁড়া, ২৫০ গ্রাম টিএসপি, ১৫০ গ্রাম এমওপি এবং ৫০ গ্রাম বোরণ সার মিশিয়ে দিতে হয়। তবে ড্রামের উপরের কানা থেকে অন্তত দু ইঞ্চি খালি রেখে সারমাটি ভরে নেওয়া ভাল।
মাটিতে লাগানো গাছ বাড়ে বেশি। একাধিক কলম লাগালে একটি কলম থেকে অন্য কলমের দূরত্ব দিতে হবে ৩-৪ মিটার। তবে বাগান করতে চাইলে সব দিকে সমান দূরত্ব দিয়ে কলম লাগাতে হবে। জুন-জুলাই মাস কলম রোপণের মোক্ষম সময়। নির্দিষ্ট জায়গায় সব দিকে আধা মিটার মাপ দিয়ে গর্ত করতে হবে। গর্তের মাটির সাথে মিশাতে হবে গর্ত প্রতি ১৫ কেজি গোবর সার, ১ কেজি কাঠের ছাই ও ৫০০ গ্রাম হাঁড়ের গুঁড়া। গর্তের মাঝখানে কলম লাগিয়ে গোড়ার মাটি চেপে দিতে হবে। কাঠি পুঁতে ঠেস দিতে হবে।
লাগানোর পর হালকা সেচ ও শুকানোর সময় সেচ দিতে হবে। ছোট গাছে ও ফলবান গাছে প্রতি বর্ষার আগে রাসায়নিক সার দিলে উপকার পাওয়া যায়। ফলবান প্রতিটি গাছে বছরে ১০ কেজি গোবর সারের সাথে ৫০০ গ্রাম সরিষার খৈল, ১ কেজি ইউরিয়া, ৫০০ গ্রাম এমওপি ও ৫০০ গ্রাম টিএসপি সার গোড়া থেকে একটু দূরে চার দিকের মাটি নিড়িয়ে মাটির সাথে মিশিয়ে দিতে হবে।
Thai White Rose Apple Saplings
Each sapling averages a height of 4-5 feet, of Thai variety, produced from graft
Suddenly you can buy and wear sarees, but you can’t plant trees. It must be thought about at least two to three weeks before planting, according to which pit is dug and filled with fertilizer-soil. Many people are now gardening on the roof. According to information, there are about fifteen hundred rooftop gardens in Dhaka and that number is increasing every day.
Various fruits, flowers, and ornamental plants are flourishing in those gardens. However, it is better to plant fruits and vegetables than flowers and ornamental plants on the roof. The fruits available in the market are ripened with various harmful chemicals, and the vegetables available there give poison to kill bugs. So, it is getting risky to eat them. Moreover, after plucking fruits and vegetables from the trees, their vitamin decreases. So, to get poison-free fresh fruits and vegetables, it is best to have a small garden in your courtyard.
If there is no vacant space in the house, the open roof can be used for this purpose. So, anyone who can quickly plan what trees to plant on the roof this time. Among the fruits that are good on the roof are various types of rose apples, guavas, pears, paper lemons, Amrapali mangoes, Barhi mango-4, pomegranates, kamranga, hybrid water apples, baukul, and apple kul, strawberries, etc. You can start your roof garden journey with these 10 fruits this year. You can start with a variety of ornamental rose apples.
Origin:
Although the original home of Rose apple was Andaman and Nicobar, now it has become our native fruit. Rose apple can be eaten in all conditions. During the season, Rose apple grabs the tree several times. The shape of the fruit is pear-like, like white wax. However, nowadays varieties of Rose apple have been developed in different colors including red, green. Along with the indigenous small variety Panse Rose apple, now the sweet and large variety Rose apple has come to the country.
A new breed has recently arrived in the country. They are large in size and sweet in taste. Everyone says that these varieties of Rose apple have come from Thailand.
Indigenous Rose apple:
The fruit is small and juicy. But the yield is less. The native variety of Rose apple is found in many colors. For example: red, pink, pink, green, etc. It is better not to plant Rose apple tree of indigenous variety on the roof as it is bigger in size.
Thai Rose apple:
Thai Rose apple has come to Bangladesh with the name Chhem Phupa in Thai, Tumbis in the Philippines, Jambu Air in Malaysia and Indonesia. Several varieties of Thai Rose apple are now seen in this country. The color of one variety of Thai Rose apple is white like wax, but there is a pinkish glow on the face. Another variety of Thai Rose apple is greenish white, while the other is milky white.
There is another variety which has white longitudinally pink stripes on the fruit. Thai Rose apple also has large red fruits. There are different sizes. The size of the red Thai Rose apple is relatively small. But the best of all varieties is the white-colored sweet Thai Rose apple in large sizes. Ten kilograms. The taste is very sweet and juicy. The fruit ripens early in the summer and ripens in the fall. Fruit two or three times a year. But in the rainy season, the taste of jamurul decreases. As the fruit ripens, it loses its flavor, loses its appearance, and begins to rot. Thai Rose apple is also affected by excessive rain.
The Rose Apple:
‘Rose apple’ is the best among Thai Rose apple. Fruit twice a year. Once in December and again in April and May. The fruit is very large. One kilogram is five to six pieces. It’s all inside. Too sweet, the amount of sugar or sugar in the sauce is about 25%. Colour bright red. It is not as if the other Rose apple falls from the tree soon after ripening.
Rose Apple (Bari Rose apple-1):
Developed by the Bangladesh Agricultural Research Institute, this variety of tree regularly bears fruit every year. The ripe fruits of this variety are attractive to look at. Many people also call it apple Rose apple because the color of the fruit is maroon. Aromatic, sweet and delicious. Flowering occurs in February-March and fruiting in April-May. The fruits are large, each fruit weighs 35 grams. This variety is very suitable for roofing.
Method of cultivation:
The trees of the modern variety Rose apple are bushy and short. Therefore, trees of this variety can be planted in half drums on the roof. But if there is space in the yard of the house, it is better to put it in the ground than in the tub or drum. Half drum should be filled with half and half cow dung or organic manure by the month of May. Along with this, 1 kg wood ash and 500 gm bone powder, 250 gm TSP, 150 gm MOP and 50 gm Boron fertilizer should be mixed in each half drum. However, it is better to fill the pot with at least two inches empty from the top of the drum.
Trees grow on the ground. The distance between one pen and another should be 3-4 meters. However, if you want to make a garden, you have to put the pens at an equal distance on all sides. June-July is the best time for planting. At a certain place, holes should be made measuring half a meter on all sides. Mix 15 kg of cow dung manure, 1 kg of wood ash and 500 gm of bone powder per hole. In the middle of the hole, you need to press the soil with a pen.
The wood has to be cut. Allow to dry slightly after application. It is beneficial to give chemical fertilizers to small trees and fruit trees before every monsoon. Every year 10 kg cow dung manure along with 500 gm mustard seed, 1 kg urea, 500 gm MOP and 500 gm TSP manure should be mixed with soil by tilling soil from all four sides at some distance from the root.
Source and information: Online Collection.
For more information visit:
Website Link: https://sororitu.com/
Facebook Link: https://www.facebook.com/sororitushop/?ref=embed_page
YouTube Link: https://www.youtube.com/@sororituhorticulture
Sororitu Agricultural Information Site