(প্রতিটি চারার গড় উচ্চতা ১-১.৫ ফিট, ইন্ডিয়ান জাতের, কলম থেকে উৎপাদিত)
আপেল চাষের প্রারম্ভিকতাঃ
আপেল সাধারণত শীতপ্রধান অঞ্চলের ফল। আপেল চাষের জন্য উপযুক্ত আবহাওয়া প্রয়োজন বা চিলিং আবহাওয়া প্রয়োজন। চিলিং আবহাওয়া বলতে ৭° ডিগ্রি সেন্টি গ্রেড তাপমাত্রার নিচে তাপমাত্রাকে বুঝায়। তবে বর্তমানে বেশ কিছু জাত ১৫০-২০০ ঘন্টা বা ৮-৯ দিন চিলিং আবহাওয়া হলে পর্যাপ্ত ফুল ফল আসে। এছাড়াও ডরসেট গোল্ডেন, অস্ট্রেলিয়ান সামার, সামার গ্রিন এই সকল জাত বাংলাদেশের আবহাওয়ায় চাষের জন্য বিশেষ উপযোগী।
কেননা এই সকল জাতের চিলিং আওয়ার ২০০ ঘন্টা (৯ দিন) অথবা তারও কম। আপেলের আরো একটি দিক হচ্ছে – যারা শখ করে ছাদবাগান করেন, তারা সাধারণত একটি জাতের আপেল গাছ লাগান। ফলে ফুল ও ফল হয়না বা আসেনা। এর কারণ হচ্ছে- আপেলের অধিকাংশ গাছ স্ব -পরাগায়নীত নয়। তাই আপেল গাছ লাগাতে হলে কমপক্ষে দুটি জাত লাগাতে হবে। এতে করে ক্রস পলিনেশন হবে। তবেই প্রতিটি গাছে পর্যাপ্ত পরিমাণে ফুল ও ফল আসবে।
চাষ পদ্ধতিঃ
আপেল চাষের জন্য প্রয়োজন বেলে ও বেলে-দোঁয়াশ মাটি। মাটির পিএইচ মাত্রা যাতে সাড়ে চার থেকে সাড়ে ছয়ের মধ্যে থাকে তা সবার আগে দেখে নিতে হবে। আপেল গাছের চারা নির্বাচন আর একটি বড় ফ্যাক্টর। বাজারে হরেক রকম চারা পাওয়া গেলেও প্রতিষ্ঠিত নার্সারির সঙ্গে আপেল চারার জন্য যোগাযোগ রাখতে হবে। সেক্ষেত্রে টিস্যু কালচার ভ্যারাইটির পাশাপাশি HRMN99, ডরসেট এবং আন্না ভ্যারাইটির চারাই চাষের জন্য নির্বাচন করতে পারলে সবচেয়ে ভাল হয়।
জমি নির্বাচনঃ
সারাদিন রোদ পরে আর পানি জমেনা এরকম উঁচু জমি নির্বাচন করতে হবে। মনে রাখতে হবে, গাছের গোড়ায় ২৪ ঘন্টা পানি জমলেই কিন্তু গাছের শেকড় পচে মরে যাবে।
চারা রোপন ও সার প্রদানঃ
গাছ বোনার ক্ষেত্রে প্রথমে জমি তৈরি করতে হবে। গোবর সারের সঙ্গে মিশ্রণ তৈরি করতে হবে মাটির। সেই সঙ্গে দিতে হবে ভারমি কম্পোস এবং নিমখৈল। আট থেকে দশ ফুট অন্তর আপেল গাছের চারা রোপণ করতে হবে। ফাল্গুন মাসে জৈব সার প্রয়োগ করতে হবে। পরিচর্যার ক্ষেত্রে শীতকালে একদিন অন্তর পরিমান মত পানি দিতে হবে। তবে পানি দেওয়ার ক্ষেত্রে মাথায় রাখতে হবে অতিরিক্ত পানি যাতে না দেওয়া হয়। আপেল গাছ ফল দিতে সময় লাগে বড় জোর দুই থেকে তিন বছর। বয়সের সঙ্গে সঙ্গে গাছে ফলনের পরিমাণ বাড়ে।
পলিনেশন বা পরাগায়নঃ
আমাদের অনেকের বাসায় আপেল এর গাছ থাকার পরও ফল হয়না। গাছে প্রতি বছর প্রচুর ফুল আসলেও ফল হয়না। এর কারণ হচ্ছে আপেল এর অধিকাংশ জাত সেল্ফ পলিনেটেড বা স্ব-পরাগানীত নয়। তাই আপলের কমপক্ষে ২টি জাত পাশাপাশি লাগাতে হয়। এতে করে ক্রস পলিনেশন হবে, ফুল থেকে ফল আসবে এবং ফল এর সাইজ ভালো হবে।
ডাল ছাঁটাই ও বালাই দমনঃ
শীতকালে আপেল গাছ যখন সুপ্ত অবস্থায় থাকে তখন ডাল ছাঁটাই করে দিতে হয়। ২ বছরের গাছে নিচের দিক থেকে ২ ফিট পর্যন্ত কোন শাখা রাখা ঠিক নয়। প্রধান শাখার সাথে সর্বচ্চ ৫টি শাখা রেখে বাকিগুলো কেটে দিতে হয়। আপেল গাছে ছত্রাক জাতীয় রোগ হলে অবশ্যই ছত্রাক নাশক স্প্রে করতে হবে। এক্ষেত্রে বাংলাদেশ এর বাজারে ম্যানসার নামে একটি ছত্রাকনাশক পাওয়া যায় সেটি ব্যবহার করা যেতে পারে।
ফল ছাঁটাই করনঃ
আপেল গাছের ফল সেটিং হয়ে যাওয়ার পর অবশ্যই অপেক্ষাকৃত ছোট, রোগা ফলগুলোকে ছেঁটে ফেলতে হয়। এতে করে ফলের গুণাগুণ ও আকার ভালো হয়।
তথ্য ও সূত্রঃ অনলাইন সংগ্রহ।
Anna Apple Tree Sapling
(Each sapling averages a height of 1-1.5 feet, of Indian origin, produced from graft)
Early stages of Apple Cultivation:
Apple is generally a fruit of temperate regions. Suitable weather conditions or chilling weather conditions are necessary for apple cultivation. Chilling weather conditions mean understanding temperatures below 7° Celsius. However, currently, quite a few varieties require 150-200 hours or 8-9 days of chilling weather conditions to produce sufficient fruit. Besides, varieties like Dorset Golden, Australian Summer, Summer Green are particularly suitable for cultivation in Bangladesh’s weather.
Because the chilling hours for all these varieties are 200 hours (9 days) or less. Another aspect of apples is that those who practice rooftop gardening usually plant one type of apple tree. As a result, flowers and fruits do not come or come. The reason is that most apple trees are not self-fruitful. Therefore, when planting apple trees, at least two varieties must be planted. This will ensure cross-pollination. Only then will sufficient flowers and fruits come on each tree.
Cultivation Method:
For apple cultivation, sandy loam or loamy soil is necessary. It should be checked beforehand that the soil pH level remains between four to six. The selection of apple tree saplings is another important factor. Although all kinds of saplings can be found in the market, it is necessary to maintain communication with established nurseries for apple saplings. In that case, choosing the tissue culture variety alongside HRMN99, Dorset, and Anna varieties for sapling cultivation would be the best.
Land Selection:
Land that does not get waterlogged even after heavy rain throughout the day should be selected. It should be remembered that if water is accumulated in the pit of the tree for 24 hours, the tree will die within a few weeks.
Planting Saplings and Fertilizer Application:
In the case of tree planting, the soil should be prepared first. A mixture should be prepared with soil and cow dung manure. It should also include vermicomposting and neem cake. Saplings should be planted at a distance of eight to ten feet apart. In Falgun (February-March), organic fertilizer should be used. In terms of care, water should be given in proportion to one day during the winter. However, care should be taken not to give excess water. It takes a considerable effort for an apple tree to bear fruit, usually two to three years. As the tree ages, the amount of fruit production increases gradually.
Pollination:
Even though many of us have apple trees at home, we often do not get fruits. Although plenty of flowers come on the tree every year, fruits do not come. The reason is that most apple varieties are not self-pollinated. So, at least two varieties of apples need to be planted side by side. This will ensure cross-pollination, and fruits will come from flowers, and the size of the fruit will be good.
Pruning and Pest Management:
During the winter, when the apple tree is in a dormant state, pruning should be done. In a two-year-old tree, any branch up to two feet from the bottom is not right. Only five branches should be left with the main branch, and the rest should be cut off. If a fungal disease occurs in the apple tree, it is necessary to spray fungicide. In this case, a fungicide called Manzar is available in the market in Bangladesh, which can be used.
Fruit Thinning:
After fruit setting on the apple tree, it is necessary to wait for a while and then cut off the small, diseased fruits. This helps improve the quality and size of the fruit.
Source and information: Online Collection.
For more information visit:
Website Link: https://sororitu.com/
Facebook Link: https://www.facebook.com/sororitushop/?ref=embed_page
YouTube Link: https://www.youtube.com/@sororituhorticulture
Sororitu Agricultural Information Site