(প্রতিটি চারার গড় উচ্চতা ৩-৪ ফিট, কলম থেকে উৎপাদিত)
(ইংরেজী নামঃ Tamarind; বৈজ্ঞানিক নামঃ Tamarinds indicia)
তেঁতুল দেখলে এমনকি নাম শুনলেও জিহ্বায় পানি আসে না এমন লোকের সংখ্যা খুবই কম আছে। বিশেষ করে মহিলা ও ছেলে-মেয়েদেরে কাছে এটি খুবই যুক্তিযুক্ত। আর তেঁতুল যদি মিষ্টি হয় তাহলে তো কথাই নেই! অনেকে প্রশ্ন করতে পারেন-তেঁতুল আবার মিষ্টি হয়? হ্যাঁ, হয়। অনেক বেশি মিষ্টি হয় এবং সেটি মিষ্টি জাতের তেঁতুল। যারা খেয়েছেন তারা নির্দ্বিধায় স্বীকার করবেন। কিন্তু যারা খাননি তাদের সন্দেহ থেকেই যাবে। বাংলাদেশের অপ্রধান ফল সমূহের মধ্যে তেঁতুল অন্যতম। সাধারণভাবে তেঁতুলকে একটি উৎকৃষ্ট ফল হিসাবে গন্য করা যায় না, তবে ব্যবহার, বৈচিত্র ও জনপ্রিয়তার বিচারে এখন এটি বাংলাদেশের একটি অতি সমাদৃত ফল। আফ্রিকার সাভানা অঞ্চল এর উৎপত্তিস্থল। বর্তমানে বাংলাদেশ ও ভারতসহ পৃথিবীর অন্যান্য দেশেও এর চাষ হচ্ছে। বিশেষ করে শ্রীলংঙ্কা, ভিয়েতনাম, পাকিস্তান, বার্মা, কম্বোডিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া উল্লেখযোগ্য। তেঁতুলের কাঠ খুবই শক্ত, ভারী, দৃঢ়, টেকসই ও সহসা ঘুন ধরে না। কাঠ দেখতে রক্তাক্ত বাদামী বর্ণের। গরুর গাড়ীর চাকা, ঢেঁকি, ঘানি, আসবাবপত্র বানাতে বেশী ব্যবহৃত হয়। তেঁতুলের পাতা থেকে হলুদ রং পাওয়া যায়। বাঁকলের ট্যানিন চামড়া ট্যান করতে এবং কাঠের গুড়ো দিয়ে চামড়া অপসারণ করা যায়। তেঁতুল বীজ গরম পানিতে উত্তপ্ত করে এক প্রকার গাম/আঠা তৈরী করা হয় এবং উহা পেইন্টিং কাজে ব্যবহৃত হয়। তেঁতুলের মন্ড এবং উহা ঔষধ, খাদ্য ও ধাতব পাত্র পরিষ্কারে ব্যবহৃত হয়। তেঁতুল গাছের প্রতিটি অঙ্গ ব্যবহৃত হয়। এর পাতা, ফুল ও অপরিপক্ক ফল তরকারী, সালাদ ও স্যুপে ব্যবহৃত হয়। পাকা ফল টাটকা অবস্থায় খাওয়া ছাড়াও নানাভাবে প্রক্রিয়াজাত করা যায়। চাটনী, সস, শরবত ইত্যাদি তৈরীতেও ইহার ব্যবহার আজকাল ব্যাপক।
তেঁতুলের ঔষধি ব্যবহারঃ
আয়ুর্বেদশাস্ত্রে তেঁতুলকে বলা হয়েছে যমদূতিকা । আবার ভেষজবিদগণ একে অভিহিত করেছেন প্রাণদায়িনী ও শক্তিধারিনী হিসাবে। রোগ প্রতিকারে তেঁতুলের ব্যবহার অনেক। যেমনঃ
১। তেঁতুলের শরবত কোলেস্টেরলের মাত্রা কমায়। তেঁতুল যে কোলেস্টেরলের মাত্রা কমায় তার কোন বৈজ্ঞানিক ভিত্তি না থাকলেও গবেষনায় দেখা গেছে যারা নিয়মিত তেঁতুল খায়, তাদের রক্তে কোলেস্টেরলের মাত্রা একেবারেই কম।
২। ভেষজবিদগনের মতে, নিয়মিত তেঁতুল খেলে শরীরে সহজে মেদ জমে না।
৩। বাতের ব্যথায় যারা কষ্ট পান তাদের জন্য তেঁতুল পাতা খুবই ভালো ঔষধ।
৪। তেঁতুল পাতার রসের শরবত খেলে প্রস্রাবের জ্বালাপোড়া থাকে না।
৫। অর্শ রোগে আক্তান্ত ব্যক্তিরা পুরনো তেঁতুল সিদ্ধ পানি খেলে অধিকাংশ ক্ষেত্রে উপশম হয়।
৬। সর্দি হলে কচি তেঁতুল পাতা সিদ্ধ রস কড়াইতে সরিষার ফোড়ন দিয়ে খেলে সর্দির উপশম হয়।
৭। সর্দি-বমিতে হাত-পা অবশ হয়ে পড়েছে বলে মনে হলে, সে ক্ষেত্রে কাঁচা তেঁতুল পুড়িয়ে বা পুরাতন তেঁতুলের শরবত বানিয়ে খেলে এ অসুবিধা কমে যায়।
তেঁতুলে টেমারিক এসিড, মেলিক এসিড, অঙালিক এসিড, পলি স্যাকারাইড, টারটারিক এসিড, পটাশিয়াম টারটারেট, ইনভার্ট সুগার, গাম ও পেকটিন থাকে। তবে তেঁতুল ফলের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে, এর মধ্যে ৮-১২% টারটারিক এসিড থাকে যা এটির বিশেষ স্বাদের জন্য দায়ী। এই এসিড অত্যন্ত টক কিন্তু যথেষ্ট পরিমানে শর্করা থাকার দরুণ ফল যতটুকু টক হওয়ার কথা তা হয় না।
জাতঃ
তেঁতুলের প্রধানত দুরকমের জাত দেখা যায়। টক জাত ও মিষ্টি জাত। টক জাতে এসিডের পরিমান বেশী থাকে কিন্তু মিষ্টি জাতে সাধারণত মুক্ত এসিডের (Free acids) পরিমান অনেক কম থাকে বলে মিষ্টি হয়। এ জাতটি প্রধানত টাটকা ফল হিসাবে ব্যবহার করা হয়। থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কম্বোডিয়াতে এ মিষ্টি জাতের তেঁতুল বাণিজ্যিকভাবে চাষ করা হয়। এ তেঁতুল চাষ করে তারা বিশেষতঃ ইউরোপ ও আমেরিকাসহ অন্যান্য দেশে রপ্তানি করে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করে। বাংলাদেশে বাউ-জার্মপ্লাজম সেন্টার এ জাত নিয়ে কাজ করছে দীর্ঘদিন যাবৎ। এখানে মিষ্টি তেঁতুলের অনেক গুলো একসেশন আছে। এ সেন্টারের পরিচালক প্রফেসর ড. এম. এ. রহিম থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ভিয়েতনাম থেকে জাত সংগ্রহ করেন এবং তা নিয়ে গবেষণা করছেন। তবে আশার কথা হচ্ছে, এ সেন্টার থেকে খুব তাড়াতাড়ি মিষ্টি তেঁতুলের একটি জাত এদেশের মানুষের কাছে পৌঁছে দ্রুততম সময়ের মধ্যে পৌঁছানো হয়তো সম্ভব হবে।
বংশ বিস্তারঃ
তেঁতুলের বংশ বিস্তার এখন পর্যন্ত প্রধানত বীজ দিয়েই করা হয়। তবে কাটিং, লেয়ারিং ও গ্রাফটিংও করা যায়। কাটিং, লেয়ারিং ও গ্রাফটিং প্রধানত এপ্রিল থেকে আগষ্ট মাসে করা হয়।
বীজ থেকে চারা তৈরীঃ
ফল থেকে বীজ সংগ্রহের সময় ফেব্রুয়ারী-মার্চ। প্রতি ফলে ২-১২টি খয়েরী বা কালচে বর্ণের চকচকে বীজ থাকে। গাঢ় খয়েরী রংয়ের মোটা খোসা মুক্ত ফল সংগ্রহ করার পরই বীজ সংগ্রহ করে তা বীজ তলায় বপন করতে হয়। বীজ বপনের ১০-১৫ দিনের মধ্যে চারা গজায়। বীজ ২৪ ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে তারপর বপন করলে অঙ্কুরোদগমের হার শতকরা ৭০-৯০ ভাগ হয়। চারা অবস্থায় তাড়াতাড়ি বাড়ে তবে একটু বড় হয়ে গেলে বৃদ্ধি কমে যায়। বীজ পলি ব্যাগে অথবা বীজতলায় দিয়ে চারা গজানো যায়। তারপর বর্ষার পরে ৫ মি. দ্ধ ৫ মি. দূরত্বে, ৭৫ সে.মি. দ্ধ ৭৫ সে.মি, দ্ধ ৭৫ সে.মি. আকারের গর্ত করে গর্তের মাটির সাথে ৪০ কেজি পরিমাণ পচা গোবর ভালো ভাবে মিশায়ে গাছ লাগানো যায়। তবে পরবর্তী বছরে গাছ বাড়ার সাথে সাথে পচা গোবর সারের সাথে অন্যান্য রাসায়নিক সারও প্রয়োগ করতে হয়।
রোগ-বালাই ও পোকা-মাকড়ঃ
তেঁতুলের উল্লেখযোগ্য পোকা-মাকড় ও রোগের আক্রমন নেই। তবে স্কেল ইনসেক্ট, মিলিবাগ, এফিড, সাদা মাছি পোকা, থ্রিপস ও ফ্রুট বোরারের আক্রমন দেখা যায়। এসব পোকা-মাকড় দমনের জন্য সাইপার মেথ্রিন গ্রুপের যে কোন ইনসিক্টিসাইড ব্যবহার করে সহজেই দমন করা যায়।
ফলনঃ
বীজের গাছের ফল আসতে ৭-১০ বছর সময় লাগে। তবে অঙ্গজ উপায়ে তৈরীকৃত গাছে ফল আসতে ৪-৫ বছর সময় লাগে। একটি পূর্ণ বয়স্ক গাছে বছরে ২০০-৭৫০ কেজি পর্যন্ত ফল পাওয়া যেতে পারে। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে, এক সময় এ দেশ তেঁতুলের চাহিদা মেটাতে স্বয়ং সম্পূর্ণ ছিল। কিন্তু ইটের ভাটায় তেঁতুলের কাঠ জ্বালানী হিসাবে ব্যবহৃত হওয়ায় এবং বাড়ির আশে-পাশে ও জঙ্গলে তেঁতুলের গাছ থাকায় এবং তেঁতুলের গাছে ভুত থাকা নিয়ে কুসংস্কারের কারণেও অনেক গাছ কেটে ফেলা হয়েছে। এ কারণে বিদেশ থেকে কোটি কোটি টাকার তেঁতুল আমদানি করতে হয়। এজন্য বামন জাতের তেঁতুল বাড়ির আশে-পাশে ও লম্বা জাতের তেঁতুল পাকা রাস্তার ধারে, রেল লাইনের ধারে ও পতিত জমিতে লাগানো যেতে পারে। তাহলে তেঁতুলে আমরা আমাদের চাহিদা মেটাতে সক্ষম হব এবং চাহিদার অতিরিক্ত তেঁতুল বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রাও অর্জন করা সম্ভব হবে। থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া যদি তেঁতুল রপ্তানি করতে পারে। তাহলে সেই অর্থে বাংলাদেশ কেন পারবে না ! সময় এখন সিদ্ধান্ত নেবার।
তথ্য ও সূত্রঃ অনলাইন সংগ্রহ।
Sweet Tamarind Sapling of Saudi Variety
(Average height of each sapling: 3-4 feet, Produced from graft)
(English Name: Tamarind; Scientific Name: tamarinds indica)
When it comes to tamarind, there are very few people who don’t salivate at the sight or even at the mention of its name. Especially, women and boys and girls find it very logical. And if the tamarind is sweet, then there is no question! Many may ask, tamarind sweet again? Yes, it is. Much sweeter and it is the sweet variety of tamarind. Those who have tasted it will undoubtedly accept it. But those who haven’t tasted it will remain skeptical. Among the minor fruits of Bangladesh, tamarind is one of the most important. Usually, tamarind is not considered an excellent fruit, but now it is one of the most popular fruits in Bangladesh in terms of usage, diversity, and popularity. Originating from the Savannah region of Africa. At present, it is also being cultivated in other countries of the world including Bangladesh and India. Especially notable are Sri Lanka, Vietnam, Pakistan, Burma, Cambodia, Thailand, Malaysia, and Indonesia. Tamarind wood is very strong, heavy, hard, tough, and durable. The wood is reddish-brown in color. It is widely used to make carts, posts, gears, and utensils. Tamarind leaves can be yellow. Tannin is used to tan leather from bark and the pulp is used to remove tanning from wood. Tamarind seeds are soaked in hot water to make a kind of glue/paste and used in painting work. The shell and its pulp are used for cleaning medicinal, food, and metal utensils. Every part of the tamarind tree is used. Its leaves, flowers, and immature fruits are used as vegetables, salads, and soups. Ripe fruits can be processed in various ways apart from being eaten raw. Nowadays, its use in making chutneys, sauces, and sherbets is widespread.
Medicinal Uses of Tamarind:
According to Ayurvedic texts, tamarind is called Yamadutika. Again, herbalists consider it as life-saving and energizing. The use of tamarind in disease prevention is extensive. For example:
- Tamarind juice reduces cholesterol levels. Although there is no scientific basis for the claim that tamarind reduces cholesterol levels, research has shown that those who eat tamarind regularly have significantly lower cholesterol levels in their blood.
- According to herbalists, regular consumption of tamarind prevents easy accumulation of fat in the body.
- Tamarind leaves are very good medicine for those who suffer from pain due to flatulence.
- Drinking tamarind leaf juice does not cause urinary burning sensation.
- People suffering from hemorrhoids get relief in most cases by drinking tamarind boiled water.
- When cold, drinking juice made from raw tamarind leaves with mustard paste alleviates the symptoms of cold.
- If hands and feet are numb due to colds and fevers, it is believed that making tamarind pulp or making juice from old tamarind reduces this inconvenience.
Tamarind contains tamarind acid, malic acid, oxalic acid, poly saccharides, tartaric acid, potassium tartarate, invert sugar, gum, and pectin. However, the main characteristic of tamarind fruit is its 8-12% tartaric acid, which is responsible for its special taste. This acid is very sour but not enough to be a cause for concern as long as there is enough sugar in the fruit.
Varieties:
Mainly, two types of tamarind are observed: sour type and sweet type. In the sour type, the amount of acid is high, but in the sweet type, the amount of free acid is usually much lower, which makes it sweet. This type is mainly used as a sour fruit. Sweet tamarind is commercially cultivated in Thailand, Indonesia, Malaysia, and Cambodia. They cultivate this sweet variety of tamarind extensively for commercial purposes. By cultivating tamarind, they particularly earn a significant amount of foreign currency in Europe and America, among other countries. The Bau-Germplasm Center in Bangladesh has been working with this type of tamarind for a long time. Many collections of sweet tamarind are available here. The director of this center, Professor Dr. M.A. Rahim collects varieties from Thailand, Malaysia, Indonesia, and Vietnam and conducts research on them. However, it is hoped that a variety of sweet tamarind from this center will reach the people of the country in the shortest possible time.
Propagation:
Tamarind propagation has primarily been done through seeds so far. However, it can also be propagated through cutting, layering, and grafting. Cutting, layering, and grafting are mainly done from April to August.
Seedling Preparation:
The time for collecting seeds from the fruit is February to March. Each fruit contains 2-12 shiny, dark brown seeds. After collecting fully ripe fruits with thick shells, the seeds are collected and sown in seedbeds. Seedlings emerge within 10-15 days of sowing the seeds. If the seeds are soaked in water for 24 hours before sowing, the germination rate increases to 70-90 percent. The seedlings grow rapidly at first, but growth slows down once they become a little bigger. Seedlings can be raised in polybags or directly in the seedbed. After the rainy season, pits of 5 m x 5 m or 75 sq.m. x 75 sq.m. x 75 sq.m. are dug, and 40 kg of well-decomposed manure is mixed well with the soil of the pit before planting the tree. However, in the subsequent years, along with organic manure, other chemical fertilizers also need to be applied to facilitate tree growth.
Pest and Disease Control:
There are no notable pests or diseases affecting tamarind. However, scale insects, mealybugs, aphids, whiteflies, thrips, and fruit borers can be observed. Any insecticide from the cypermethrin group can be easily used to control these pests.
Yield:
It takes 7-10 years for the fruit to come on seedling trees. However, grafted plants bear fruit in 4-5 years. A fully matured tree can yield anywhere from 200 to 750 kg of fruit per year. Although it is very sad, it is true that there was a time when this country was self-sufficient in meeting the demand for tamarind. However, due to the use of tamarind wood as fuel in brick kilns, the presence of tamarind trees around houses and in forests, and the cutting down of many trees due to pollution caused by tamarind trees and the presence of ghosts in tamarind trees, many trees have been cut down. As a result, billions of taka worth of tamarind has to be imported from abroad. Therefore, tamarind of the Bombay variety can be planted around houses and long varieties of tamarind can be planted on the sides of roads, railway lines, and fallow lands. Then we will be able to meet our demand for tamarind and earn foreign currency by exporting the surplus tamarind abroad. If Thailand, Malaysia, and Indonesia can export tamarind, then why not Bangladesh! It’s time to make decisions now.
Source and information: Online Collection.
For more information visit:
Website Link: https://sororitu.com/
Facebook Link: https://www.facebook.com/sororitushop/?ref=embed_page
YouTube Link: https://www.youtube.com/@sororituhorticulture
Sororitu Agricultural Information Site