Friday,April 24 , 2026

বেদানা/ডালিম/আনার গাছের চারা

(প্রতিটি চারার গড় উচ্চতা ১-২ ফিট, দেশী জাতের, বীজ থেকে উৎপাদিত)

 

ডালিম/আনার/বেদানা চাষঃ

ডালিম নামটি সকলের সাথেই পরিচিত। আমাদের সকলেরই এই ফলটি অনেক প্রিয়। ডালিমের উন্নত জাতই হল আনার বা বেদানা। ছোট বড় সকলেরই পছন্দ এই ফল। যে কেউ ইচ্ছা করলেই বাড়ির চিলেকোঠা বা ছাদে অথবা ঘরের বারান্দায় অথবা বাড়ির আঙ্গিনায় বা উঠোনে চাষ করতে পারেন এই ফলের। এই ফলের চাষ খুবই সোজা এবং সৌখিনভাবে এই কাজটি আনন্দের সাথে করা যায়।

 

টব ও মাটি তৈরীঃ

বেদানা চাষ করবার জন্যে প্রথমেই সঠিক মাটি নির্বাচন করতে হয়। প্রায় সব ধরনের মাটিতেই ডালিম চাষ করা যায়। তবে সবচাইতে উত্তম মাটি হল দোআঁশ অথবা বেলে দোআঁশ মাটি। অবশ্যই সুনিষ্কাশিত মাটি হতে হবে। টবের ক্ষেত্রে মাঝারি সাইজ অথবা অর্ধেক ড্রাম নির্বাচন করতে হবে।

 

জাত বাছাইঃ

পৃথিবীতে অনেক ধরনের ডালিমের জাত আছে। এর মধ্যে উন্নত জাতের ডালিম/আনার/বেদানা হচ্ছে রুবি, পেপার সেল, ওয়ান্ডারফুল, মাসকেট রেড ইত্যাদি উল্লেখযোগ্য। তবে আমাদের দেশে ভাল চাষ উপযোগী হল ঢোলকা, ভাদকি ও জিবিজিআই, বেদানা ও কান্ধারী।

 

রোপনের সময়ঃ

আমাদের দেশের আবহাওয়ায় বছরের যে কোন সময়েই ডালিম/আনার/বেদানা গাছের চারা  লাগানো যায়। তবে ডালিম মুলত গ্রীষ্মপ্রধান অঞ্চলের গাছ। তাই গ্রীষ্মকালে এর চাষ অতি উত্তম। তবে শীতকালেও এর চাষ করা যায়।

 

বীজ বপন ও সেচ ব্যবস্থাপনাঃ

ডালিম/বেদানা/আনার এর বীজ বা চারা লাগানোর ক্ষেত্রে দুইটি নিয়ম আছে। প্রথমটি হল বীজ থেকে। অপরটি হল কলম চারা থেকে। তবে বীজ থেকে চারা রোপন পদ্ধতিতে গাছের মাতৃ গুনাগুণ নষ্ট হয় এবং সঠিক ফলন পাওয়া যায়না। তাই এক্ষেত্রে কলম চারা লাগানোই উত্তম। তাই চারা লাগানোর আগে টবের মাটিকে গোবর, ট,এস,পি সার, পটাশ সার এবং হাড়ের গুড়া একত্রে মিশিয়ে পাত্রে রেখে দিতে হবে কয়েকদিন। এর কিছুদিন পর আবার উক্ত মাটিকে খুঁচিয়ে দিয়ে রেখে দিতে হবে অন্তত ৪ অথবা ৫ দিন। এরপর মাটি ঝরঝরা হলে কলম চারা সেখানে এনে টবে স্থাপন করতে হবে। ডালিম গাছের চারা টবে স্থাপনের পরে অল্প পরিমানে পানি দিতে হবে। তবে পরবর্তীতে পানি বেশী করে দিতে হবে। তবে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন গাছের গোড়ায় পানি জমে না থাকে।

 

চাষ পদ্ধতিঃ

ডালিম/আনার/বেদানার গাছ লাগানোর জন্য নির্বাচিত ড্রাম বা টবের তলায় ৩-৫টি ছিদ্র করে নিতে হবে। যাতে করে গাছের গোড়ায় পানি জমে না থাকে। টব বা ড্রামের তলার ছিদ্রগুলো ইটের ছোট ছোট টুকরা দিয়ে বন্ধ করে দিতে হবে। খেয়াল রাখতে হবে ছায়াযুক্ত স্থানে ডালিম গাছ বেশী বড় হয়না এবং বেশী ফলনও পাওয়া যায়না। তাই টবটিকে এমন জায়গায় রাখতে হবে যেন সারাদিন সূর্যের আলো পায়।

 

পোকামাকড় দমনঃ

ডালিম/আনার/বেদানা চাষে সবচাইতে মারাত্মক প্রতিবন্ধকতা হচ্ছে ডালিমের প্রজাপতি বা ফল ছিদ্রকারী পোকা। এই পোকা ফলের ভিতরে ঢুকে ফলের বীজ ও অন্যান্য অংশ খেয়ে ফেলে। এছাড়াও এই পোকার আক্রমণের ফলে গাছে ছত্রাক এবং ব্যাকটেরিয়ার জন্ম হতে পারে।

 

যত্ন ও পরিচর্যাঃ

ডালিম/আনার/বেদানার চারা রোপন করার পর এর চার পাশের মাটিকে উঁচু করে দিতে হবে যেন গাছের গোড়ায় পানি না জমে। চারা লাগানো শেষ হলে গাছের গোড়ার মাটি চেপে দিতে হবে। একটি কাঠি দিয়ে গাছকে বেঁধে দিতে হবে। বেদানার গাছ ঘন শাখা প্রশাখা যুক্ত বেশ ঝোপালো হয়। তাই এই গাছের অবাঞ্চিত ডালপালা নিয়মিত ছাঁটাই করা একান্ত প্রয়োজন। এছাড়াও গাছের গোড়ায় যেন কোন প্রকার আগাছা না জন্মে সেদিকে খেয়াল রাখতে হবে। এজন্য নিয়মিতভাবে আগাছা পরিষ্কার করতে হবে।

 

খাদ্য গুণাগুণঃ

ডালিম/আনার/বেদানার ভিতরে অনেক খাদ্যপুষ্টি বিদ্যমান। এটি একটি অত্যন্ত পুষ্টিকর ফল। প্রতি ১০০ গ্রাম ডালিমে ৭৮ ভাগ পানি, ১.৫ ভাগ আমিষ, ০.১ ভাগ স্নেহ, ৫.১ ভাগ আঁশ, ১৪.৫ ভাগ শর্করা, ০.৭ ভাগ খনিজ, ১০ মিলিগ্রাম ক্যালসিয়াম, ১২ মিলিগ্রাম ম্যাগনেসিয়াম, ১৪ মিলিগ্রাম অক্সালিক এসিড, ৭০ মিলিগ্রাম ফসফরাস, ০.৩ মিলিগ্রাম রাইবোফ্লাভিন, ০.৩ মিলিগ্রাম নয়াসিন, ১৪ মিলিগ্রাম ভিটামিন সি ইত্যাদি থাকে।

 

ওষধি গুনাগুণঃ

ডালিম/আনার/বেদানার অনেক ঔষধি গুণাগুণ বিদ্যমান। এর রস খেলে আমাশয় ও উদারময় রোগ থেকে আরোগ্য লাভ করা যায়। এছাড়াও রয়েছে এই ফলের বহুমুখী উপকারীতা। হেকিম এবং কবিরাজগণ অনেক রকম চিকিৎসায় এই ফলের ব্যবহার করে থাকেন এবং উপকার পেয়ে থাকেন বলে জনশ্রুতি রয়েছে বেশ।

 

ফল সংগ্রহঃ

ডালিম/আনার/বেদানা ফুল আসার পর থেকে ৬ মাস সময় লাগে ফল পাকতে। এক্ষেত্রে দেখা যায় আগষ্ট-সেপ্টেম্বর মাসে ফল পাকে। তারপর ফল সংগ্রহ করা যায়। ডালিম ফল কাঁচা অবস্থায় সবুজ এবং পাকলে হলুদ এবং লাল হয়। নিয়মিত যত্ন নিলে আনার গাছ থেকে সারা বছর ফল পাওয়া যায়। তবে দেখা যায় যে, একটি গাছ হতে প্রাথমিক পর্যায়ে কমপক্ষে ২০-২৫টি ফল পাওয়া যায়। তবে গাছের বয়স বাড়ার সাথে সাথে এর পরিমাণও বাড়তে থাকে।

 

তথ্য ও সূত্রঃ অনলাইন সংগ্রহ।

 

pomegranate plant seedlings

(Every plant averages 1-2 feet in height, of local variety, produced from seeds.)

 

Growing pomegranate:

 

The fruit known as pomegranate is familiar to everyone. We all love this fruit very much. pomegranate is an improved variety of pomegranate. People of all ages love this fruit. Anyone can grow this fruit on the terrace, rooftop, balcony, or in the courtyard of their house if they wish. Cultivating this fruit can be done very easily and joyfully.

Preparation of the Bed:

 

To grow pomegranate, the first step is to select the right soil. Almost all types of soil are suitable for growing pomegranate. However, the best soil is loamy or clay loam soil. It must be well-drained soil. For a tub, medium-sized or half-drum size should be selected.

Selection of Variety:

There are many varieties of pomegranate found in the world. Some notable varieties of improved pomegranate are Ruby, Paper Shell, Wonderful, and Musket Red. However, in our country, suitable varieties for cultivation are Dhokla, Bheki, Kandhari.

Planting Time:

 

In our country, pomegranate plants can be planted at any time of the year depending on the weather. pomegranate is primarily a plant of the tropical region. So, its cultivation is best in the summer. However, it can also be grown in the winter.

Seed Sowing and Irrigation Management:

 

There are two methods for planting pomegranate seeds or seedlings. The first is from seeds, and the second is from stem cuttings. However, planting seedlings from seeds damages the mother plant and does not yield good results. So, planting stem cuttings is better. Therefore, before planting the seedlings, mix cow dung, compost, TSP fertilizer, potash fertilizer, and bone meal in a pot and leave it for a few days. After a few days, mix the soil again and keep it in a container for at least 4 or 5 days. Then, when the soil is moist, plant the stem cuttings in the tub. After planting the Dalim plant in the tub, give a small amount of water at first. However, water should be increased later. But care should be taken not to let water accumulate in the pit of the plant.

Cultivation Method:

 

To plant pomegranate plants, make 3-5 holes in the bottom of the selected drum or tub. So that water does not accumulate in the pit of the plant. The holes at the bottom of the tub or drum should be closed with small pieces of bricks. Care should be taken to keep the tub in a sunny place where the plant receives sunlight all day.

Pest Management:

 

The most destructive pest in pomegranate cultivation is the fruit borer or fruit-splitting bug. This insect enters the fruit and eats the seeds and other parts of the fruit. In addition, the attack of this insect can lead to the formation of fungi and bacteria on the plant.

Care and Maintenance:

 

After planting the pomegranate seedlings, the soil around them should be raised so that water does not accumulate in the pit of the plant. After planting the seedlings, tie the plant with a stick so that it does not lean. Regular pruning is necessary to keep the plant healthy and to prevent unwanted branching on the plant. Therefore, it is necessary to regularly clean the unwanted branches from the plant.

 

Source and information: Online Collection.

For more information visit:

Website Link: https://sororitu.com/

Facebook Link: https://www.facebook.com/sororitushop/?ref=embed_page

YouTube Link: https://www.youtube.com/@sororituhorticulture

About super_admin

Check Also

ছাদের বাগানে ফল গাছ লাগানোর সম্পূর্ণ গাইড

ছাদের বাগানে ফল গাছ লাগানোর সম্পূর্ণ গাইড

ছাদের বাগানে ফল গাছ লাগানোর সম্পূর্ণ গাইড: নিজের হাতে ফলান টাটকা ও স্বাস্থ্যকর ফল! শহুরে …

Translate »