Friday,April 17 , 2026

থাই পেয়ারা গাছের চারা

(প্রতিটি চারার গড় উচ্চতা ৪-৫ ফিট, জয়েন্ট কলম থেকে উৎপাদিত) 

 

পেয়ারা আমাদের দেশে একটি অতি পরিচিত ও জনপ্রিয় ফল। এটি একটি দ্রুত বর্ধণশীল গ্রীষ্মকালীন ফল। আমাদের দেশে কম বেশী সব অঞ্চলে এ ফলের চাষ করা হয়। পেয়ারার মধ্যে থাই পেয়ারা খেতে খুবই মজাদার ও সুস্বাদু।

 

পেয়ারার পুষ্টিগুণঃ 

পেয়ারা ভিটামিন ´সি´ সমৃদ্ধ একটি ফল। এ ছাড়া পেয়ারাতে প্রচুর পরিমান ভিটামিন-বি ও প্রয়োজনীয় খনিজ পদার্থ যেমন- ক্যালশিয়াম ও আয়রণ রয়েছে। পেয়ারা কাঁচা ও পাকা উভয় অবস্থায় খাওয়া যায়। এছাড়া পেয়ারায় যথেষ্ট পরিমাণে পেকটিন থাকায় এ থেকে সহজেই জ্যাম, জেলী, চাটনী ইত্যাদি মুখরোচক খাবার তৈরী করা যায়।

 

পেয়ারার জাতঃ 

আমাদের দেশে বেশ কয়েক জাতের পেয়ারা পাওয়া যায়। এর মধ্যে কাজী পেয়ারা, বারি পেয়ারা-২, বারি পেয়ারা-৩, বাউ পেয়ারা-১ (মিষ্টি), বাউ পেয়ারা-২ (রাংগা), বাউ পেয়ারা-৩ (চৌধুরী) এবং বাউ পেয়ারা-৪ (আপেল) ইত্যাদি। এছাড়াও থাই পেয়ারা, পলি পেয়ারা, আঙ্গুর পেয়ারা ইত্যাদি রয়েছে।

 

চাষ পদ্ধতিঃ 

অন্যান্য জাতের পেয়ারার মতোই জ্যৈষ্ঠ আশ্বিন মাস পর্যন্ত থাই পেয়ারা এর চারা রোপণ করা যায়। এ পেয়ারা চাষের জন্য নিকাশযুক্ত বেলে দো-আঁশ মাটিই উত্তম। বংশবৃদ্ধির জন্য বীজ থেকে চারা বা গুটি কলম ব্যবহার করা উচিত। তবে ভাল ফলনের জন্য জয়েন্ট কলম উত্তম।  ৪*৪ বা ৩*৩ মিটার দূরত্ব ছকে এ জাতের পেয়ারার চারা রোপণ করতে হয়। রোপণের কয়েক সপ্তাহ আগে ৫০ সেন্টিমিটার  দৈর্ঘ্য, ৫০ সেন্টিমিটার প্রস্থ ও ৫০ সেন্টিমিটার চওড়া গর্ত খনন করতে হবে। চারা রোপণের ১৫-২০ দিন পূর্বে প্রতিটি গর্তের মাটির সঙ্গে ২০-২৫ কেজি পচা গোবর সার, ১৫০ গ্রাম টিএসপি ও ১৫০ গ্রাম এমওপি সার মিশিয়ে দিতে হবে।  তারপর সার মিশ্রিত মাটি দ্বারা গর্ত ভরাট করে গর্তের ঠিক মাঝখানে চারাটি রোপণ করতে হবে। চারা রোপণের পর গর্তের চারদিকে মাটি দ্বারা উঁচু করে বেঁধে দিতে হবে, যাতে বাইরের পানি এসে গাছের গোড়ায় না জমে।  গাছটি যাতে বাতাসে হেলে না পড়ে সেজন্য বাঁশের খুঁটির সঙ্গে হালকাভাবে বেঁধে দিতে হবে। মাটিতে রসের অভাব হলে সেচের ব্যবস্থা করতে হবে।

 

পুনঃরুৎপাদনঃ  

বীজ দ্বারা বংশবিস্তার পুনঃরুৎপাদন করা খুব সহজ। কিন্তু বীজের গাছে মাতৃগুনাগুন সম্পন্ন পেয়ারা নাও পাওয়া যেতে পারে। তাই বীজ দিয়ে পুনঃরুৎপাদন না করে কলমের দ্বারাই পুনঃরুৎপাদন করা উত্তম। প্রধানত গুটি কলমের মাধ্যমে পুনঃরুৎপাদন করা হয়। কিন্তু আজকাল দেখা যায় গুটি কলমে উৎপাদিত চারা বিভিন্ন রোগে আক্রন্ত হয়। তাই গুটি কলমের পরিবর্তে রোগ প্রতিরোধী জাত যেমন -পলি পেয়ারার রুটষ্টকের উপর সংযুক্ত জোড় বা ফাটল জোড় কলমের মাধ্যমে পুনঃরুৎপাদন করা হয়। মে- জুলাই মাস কলম করার উপযুক্ত সময়।

 

সেচ পদ্ধতিঃ 

পেয়ারার ভাল ফলন পেতে হলে ১৫ দিন পর পর গাছে সেচ দিতে হবে। তাছাড়া প্রতিবার গাছে সার প্রয়োগ করে গাছের গোড়ায় প্রয়োজনীয় রস সরবরাহের জন্য সেচ দিতে হবে। এ ছাড়াও বর্ষা কালে পানি নিকাশ ও খরা মৌসুমে নিয়মিত সেচ দিতে হবে।

 

সার প্রয়োগঃ 

পেয়ারা গাছ থেকে অধিক ফলন পেতে পাঁচ বছরের নিচের একটি গাছে বছরে পচা গোবর ২০ থেকে ২৫ কেজি, ইউরিয়া ৩০০ থেকে ৪০০ গ্রাম, টিএসটি ৩০০ থেকে ৪০০ গ্রাম ও এমওপি ৩০০ থেকে ৪০০ গ্রাম এবং পাঁচ বছরের ওপরের প্রতিটি গাছে প্রতি বছর পচা গোবর ২৫ থেকে ৩০ কেজি, ইউরিয়া ৫০০ থেকে ৭০০ গ্রাম, টিএসপি ৪৫০ থেকে ৫৫০ গ্রাম, এমওপি ৪৫০ থেকে ৫৫০ গ্রাম সার ব্যবহার করতে হবে। উল্লেখিত পরিমাণ সার সমান দুইভাগে ভাগ করে বছরের ফেব্রুয়ারি-মার্চ এবং আগস্ট-সেপ্টেম্বর মাসে দুই কিস্তিতে প্রয়োগ করতে হবে। সার প্রয়োগের পর প্রয়োজনে সেচ দিতে হবে।  অনেক সময় জিংকের অভাবে পাতার শিরায় ক্লোরোসিস দেখা যায়। সেক্ষেত্রে ৮০ লিটার পানিতে ৪০০ গ্রাম জিঙ্ক ও ৪০০ গ্রাম চুন মিশিয়ে গাছে স্প্রে করতে হবে। গাছের বয়স ভেদে গাছের গেড়ার ২৫-৫০ সেমিঃ বাদ দিয়ে দুপুর বেলায় গাছ যে পরিমাণ জায়গা জুড়ে ছায়া প্রদান করে সে পরিমাণ জায়গায় গাছের গোড়ার চারদিকে সার প্রয়োগের পর সম্পূর্ণ জায়গা কুপিয়ে উপরোক্ত সার মাটিতে মিশিয়ে দিতে হবে। এসময় পঁচা গোবর, ইউরিয়া, টিএসপি, পটাশ ইত্যাদি সার পরিমাণ মত প্রদান করতে হবে।

 

অঙ্গ ছাঁটাইঃ 

গাছের মরা, রোগাক্রান্ত ও অপ্রয়োজনীয় ডালপালা ছাঁটাই করতে হবে। বয়স্ক গাছে আগস্ট-সেপ্টেম্বর মাসে ফল সংগ্রহের পর অঙ্গ ছাঁটাই করতে হবে। অঙ্গ ছাঁটাই এর সময় গাছের গোড়াতে গজানো অফসুট পাতাসমূহ অবশ্যই ছাঁটাই করতে হবে। এতে গাছে নতুন ডালপালা গজায় এবং তাতে প্রচুর ফল ধরে। পেয়ারা গাছের উল্লম্ব ডাল/খাড়া ডাল একটু সমান্তরালভাবে নুইয়ে দিলে উক্ত ডালে পেয়ারার ফলধারণ বৃদ্ধি পায়।

 

রোগ বালাইঃ 

ছাতরা পোকা, সাদা মাছি পোকা, ফল ছিদ্রকারী পোকা ও মাছি পোকাসহ বিভিন্ন রকমের পোকা দ্বারা পেয়ারার গাছ আক্রান্ত হয়। এসব পোকা-মাকড় দমনের জন্য সমন্বিত বালাই দমন ব্যবস্থাপনা অনুসরণ করতে হবে। যেমন মাটিতে পড়ে থাকা পোকা বা আক্রান্ত ফল কুড়িয়ে ধ্বংস করা, ফেরোমোন ফাঁদ ও বিষ টোপ ব্যবহার করা। মার্বেল আকার হলে পেয়ারা পলি দিয়ে মুড়ে দেয়া ইত্যাদি। সাদা মাছি দমনের জন্য প্রতি লিটার পানিতে পাঁচ গ্রাম ডিটারজেন্ট পাউডার মিশিয়ে গাছে স্প্রে করা যেতে পারে। আর অন্যান্য পোকা দমনের জন্য পেয়ারা গাছে ১০ থেকে ১৫ দিন পর পর দুই থেকে তিনবার সিমবুশ বা মেলাথিয়ন জাতীয় কীটনাশকের যে কোনো একটি প্রতি ১০ লিটার পানিতে ২৫ মিলি মিশিয়ে স্প্রে করতে হবে। এছাড়া পেয়ারা গাছে অ্যানথ্রাকনোজ রোগ দেখা দিলে প্রথমে পেয়ারার গায়ে ছোট ছোট বাদামি রঙের দাগ দেখা দেয়। দাগগুলো ক্রমান্বয়ে বড় হয়ে পেয়ারার গায়ে ক্ষতের সৃষ্টি করে। আক্রান্ত ফল পরিপক্ব হলে অনেক সময় ফেটে যায়। এ রোগ দমনের জন্য গাছের নিচে ঝরে পড়া পাতা ও ফল সংগ্রহ করে পুড়িয়ে ফেলতে হবে। গাছে ফুল ধরার পর টপসিন-এম প্রতি লিটার পানিতে দুই গ্রাম মিশিয়ে ১৫ দিন অন্তর স্প্রে করতে হবে।

 

ফলনঃ 

ভালোভাবে যত্ন নিলে একটি পূর্ণবয়স্ক থাই পেয়ারা গাছে গ্রীষ্মকালে ৬০ থেকে ৭০ কেজি এবং হেমন্তকালে ৫০ থেকে ৬০ কেজি ফলন পাওয়া যায়।

 

তথ্য ও সূত্রঃ অনলাইন সংগ্রহ।

 

 

 

Thai Guava Sapling

 

(The average height of each sapling is 4-5 feet, produced from joint grafts)

 

Thai Guava is a very famous and popular fruit in our country. It is a fast-growing summer fruit. This fruit is grown in almost all parts of the country. Thai Guava is very tasty and delicious.

 

Nutritional benefits of Guava:

Guava is a fruit rich in vitamin C. Apart from this, guava contains a lot of vitamin B and essential minerals such as calcium and iron. Guava can be eaten both raw and cooked. Also, guava contains a lot of pectin, which makes it easy to make delicious foods like jam, jelly, chutney, etc.

 

Varieties of Guava:

There are many varieties of guava in our country. Among them Kazi Guava, Bari Guava-2, Bari Guava-3, Bau Guava-1 (sweet), Bau Guava-2 (Ranga), Bau Guava-3 (Chaudhary) and Bau Guava-4 (Apple) etc. There are also Thai guava, poly guava, grape guava etc.

 

Method of Cultivation:

As with other varieties of guava, Thai guava seedlings can be planted until the month of Jyeshtha Ashwin. Loamy soil is best for the cultivation of this plant. Seedlings should be used for propagation. But for better results, the pen is the best. This variety of guava should be planted at a distance of 4 * 4 or 3 * 3 meters. A few weeks before planting, holes 50 cm long, 50 cm wide and 50 cm wide should be dug. 15-20 days before the transplantation of the sapling, 20-25 kg of rotten cow dung manure, 150 grams of TSP and 150 grams of MOP manure should be mixed with the soil of each hole. Then fill the hole with fertilized soil and plant the seedling right in the middle of the hole. After planting the seedlings should be tied high with the soil around the hole, so that the outside water does not accumulate at the base of the plant. The tree should be lightly tied to the bamboo pole so that it does not slide in the wind. Irrigation should be done if there is lack of juice in the soil.

 

Regeneration:

Regeneration through seeds is very simple. However, it may not always result in offspring with the same genetic qualities as the parent plant. Therefore, regenerating through cuttings is preferable to seed propagation. Mainly, regeneration is done through stem cuttings. However, nowadays it is observed that cuttings produced from stems are susceptible to various diseases. Therefore, instead of stem cuttings, disease-resistant varieties, such as those connected to the rootstock of pear trees, are used for regeneration through grafting or budding. May to July is the suitable time for grafting.

 

Irrigation Method:

To achieve good pear yield, irrigation should be provided to the plants every 15 days. Additionally, regular irrigation is necessary to supply essential nutrients to the roots of the plants by applying fertilizers to the soil around the plants. Apart from this, during the rainy season, proper drainage and regular irrigation should be ensured to prevent waterlogging and during dry seasons, regular watering is necessary.

 

Fertilizer Application:

To achieve higher yields from pear trees, below 5 years of age, annually, each tree should be provided with 20 to 25 kg of compost, 300 to 400 grams of urea, 300 to 400 grams of TSP (Triple Super Phosphate), and 300 to 400 grams of MOP (Muriate of Potash). For trees above 5 years of age, annually, each tree should be provided with 25 to 30 kg of compost, 500 to 700 grams of urea, 450 to 550 grams of TSP, and 450 to 550 grams of MOP. The mentioned amounts of fertilizers should be divided into two equal parts and applied in February-March and August-September. After applying fertilizers, irrigation should be done as necessary. Often, chlorosis is observed in the leaves due to zinc deficiency. In such cases, a mixture of 400 grams of zinc and 400 grams of lime should be sprayed on the trees in 80 liters of water. Regardless of the age of the tree, after applying the fertilizer, the area around the tree’s base, excluding an area of 25-50 cm from the trunk, should be shaded during midday, and the fertilizer mixture mentioned above should be mixed into the soil. At this time, compost, urea, TSP, potash, etc., should be provided in appropriate amounts.

 

Pruning:

It is necessary to prune dead, diseased, and unnecessary branches from the tree. For mature trees, pruning should be done after fruit harvesting in August-September. During pruning, it is essential to remove the offshoot branches protruding from the tree’s trunk. This encourages the growth of new branches and promotes abundant fruiting. By pruning the vertical branches or main branches of the pear tree slightly parallel to each other, the fruit production on those branches increases.

 

Disease Control:

Pear trees are susceptible to attacks from various types of pests such as leafhoppers, whiteflies, fruit borers, and other insects. Integrated pest management practices should be followed to control these pests. For instance, insects present in the soil or infested fruits should be removed and destroyed, pheromone traps and poison baits can be used. If there is a marble-shaped infestation, the infected pear should be cut with scissors. For controlling whiteflies, a mixture of five grams of detergent powder per liter of water can be sprayed on the tree. For controlling other pests, pear trees should be sprayed with either simbuash or malathion insecticides at intervals of 10 to 15 days, with 25 milliliters of either pesticide mixed with 10 liters of water. Moreover, if anthracnose disease is observed in pear trees, initially, small almond-colored spots can be seen on the pear’s skin. Over time, these spots grow larger and cause damage to the pear’s skin. When the infected fruit ripens, it often bursts. To control this disease, fallen leaves and collected fruits under the tree should be removed and destroyed. After the pear tree flowers, Topsin-M should be sprayed at the rate of two grams per liter of water, with spraying intervals of 15 days.

 

Yield:

With proper care, a fully matured pear tree can yield between 60 to 70 kilograms of fruit during the summer and between 50 to 60 kilograms during the winter.

 

Source and information: Online Collection.
For more information visit:
Website Link: https://sororitu.com/
Facebook Link: https://www.facebook.com/sororitushop/?ref=embed_page
YouTube Link: https://www.youtube.com/@sororituhorticulture

About super_admin

Check Also

ছাদের বাগানে ফল গাছ লাগানোর সম্পূর্ণ গাইড

ছাদের বাগানে ফল গাছ লাগানোর সম্পূর্ণ গাইড

ছাদের বাগানে ফল গাছ লাগানোর সম্পূর্ণ গাইড: নিজের হাতে ফলান টাটকা ও স্বাস্থ্যকর ফল! শহুরে …

Translate »