Saturday,January 17 , 2026

রাম্বুটান (Rambutan) থাইল্যান্ডের একটি পরিচিত ফলের গাছ, এর পরিচিতি পুষ্টিগুণ এবং চাষ পদ্ধতি!

 

রাম্বুটানের পরিচয়ঃ

 

রাম্বুটান এ দেশের ফল নয়। ফলটির আদি নিবাস পশ্চিম মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার সুমাত্রা। তবে ফলটি এখন থাইল্যান্ডে প্রচুর ফলছে। চাষ করা হচ্ছে জাভা, বোর্নিও, কম্বোডিয়া, ফিলিপিন, মিয়ানমার, ভিয়েতনামেও। রাম্বুটান এই ফলের ইংরেজি নাম। ফরাসি ভাষায় লিচি চিভাল, স্প্যানিশে রাম্বুতাও, থাইল্যান্ডে নু ফন্সুয়ান। বাংলা কোনো নাম নেই।

 

রাম্বুটানের গাছ মাঝারি আকারের বৃক্ষপ্রকৃতির, লম্বা হয় প্রায় ১০-২৫ মিটার। বেশ ঝোপাল স্বভাবের। গাছের উচ্চতার প্রায় তিন ভাগের দুই ভাগ হলো পত্রপল্লবের বিস্তার বা ক্যানোপি। একটি বোঁটায় দু-চারটি পাতা একত্রে থাকে। ডালে পাতাগুলো বিপরীতমুখীভাবে সাজানো থাকে। ফুল খুবই ছোট, ফুলের রঙ সবুজ।

 

ফল লিচুর মতোই থোকা ধরে। ফল ডিম্বাকার থেকে গোলাকার। কাঁচাফলের রঙ সবুজ, পাকলে লাল হয়ে যায়। খোসা লম্বা খাটো সোজা বাঁকা ইত্যাদি নানা আকৃতির কাঁটাযুক্ত। তবে কাঁটাগুলো শক্ত নয়। খোসা ছাড়ালেই ভেতরে লিচুর মতো সাদা শাঁস পাওয়া যায়। শাঁসের স্বাদ মিষ্টি টক, রসালো।

 

জাতঃ

 

বিশ্বে বাণিজ্যিকভাবে চাষের জন্য ফিলিপাইনের সিবাবাত, সিঙ্গাপুরের লি, মালয়েশিয়ার পি১, পি৪, পি৫, পি৬, পি৮, পি২২, পি২৮, পি৫৪, পি৬৩ এবং ইন্দোনেশিয়ার মেরাহ ও কোয়েনেং জাতগুলো উল্লেখযোগ্য। বাংলাদেশে বারি রাম্বটান-১ এবং বিএইউ রাম্বুটান-১ চাষাবাদ করা হচ্চে। তবে গাজীপুর, ভালুকা, ময়মনসিংহ, রাঙ্গামাটিতে কয়েকটি গাছে বেশ ভালোই ফল দিচ্ছে।

 

ফলের পুষ্টিগুণঃ

 

রাম্বুটানের প্রতি ১০০ গ্রাম ফলে আছে ৮৩ গ্রাম পানি, ০.৮ গ্রাম প্রোটিন, ১৪.৫ গ্রাম কার্বোহাইড্রেট, ২৫ মিলিগ্রাম ক্যালসিয়াম, ৩ মিলিগ্রাম আয়রন, ২০ থেকে ২৫ মিলিগ্রাম ভিটামিন সি এবং সামান্য ফ্যাট।

 

চারা তৈরিঃ

 

জোড়কলম করে বা ক্লেফট গ্রাফটিং পদ্ধতি ব্যাবহার করে রাম্বুটানের চারা তৈরি করা হয়। বীজ থেকে গজানো এক বছর বয়সী চারার মাথা কেটে, সেখানে ফাটল করে ফল ধরা কোনো রাম্বুটান গাছের ডগা তেরছা করে কেটে গোজের মতো ঢুকিয়ে ফিতে দিয়ে বেঁধে দিতে হবে তাহলে ভালো আকৃতির গাছ পাওয়া যাবে। বসন্তকাল আসার ঠিক আগে চোখকলম করার উপযুক্ত সময়।

 

উপযোগী মাটিঃ

 

উঁচু, বেলে দো-আঁশ মাটি রাম্বুটান চাষের জন্য ভালো। তবে এঁটেল-দো-আঁশ মাটিতেও চাষ চলে। তবে মাটিতে বেশি জৈবপদার্থ থাকলে বা দিলে রাম্বুটানের গাছ ভালো বাড়ে ও ফল বেশি ধরে। মাটির অম্লমান বা পিএইচ মান ৪.৫ থেকে ৬.৫-এর মধ্যে হওয়া ভালো।

 

উপযুক্ত আবহাওয়াঃ

 

এশীয় দেশগুলোতে ২২ থেকে ৩০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে রাম্বুটান জন্মে। কিছুটা ঠাণ্ডা অঞ্চলে ১২ থেকে ১৫ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে ভালো হয়। যেসব এলাকায় বেশি বৃষ্টিপাত হয় সেখানে রাম্বুটান ভালো হয়।

 

চাষপদ্ধতিঃ

 

  • বর্ষার আগে লাগানো উত্তম।

 

  • সব দিকে ৮০ সেন্টিমিটার থেকে ১ মিটার মাপে গর্ত করে গর্তের মাটিতে আধাআধি পরিমাণ জৈবসার ও মাটি মিশিয়ে সপ্তাহখানেক রেখে দিতে হবে।

 

  • গর্তের মাঝখানে খাড়া করে চারা লাগিয়ে কাঠির সাথে বেঁধে গোড়ায় সেচ দিতে হবে।

 

  • গাছের কাণ্ড থেকে সব অবাঞ্ছিত ডগা ও মরা ডালপালা ছেঁটে দিতে হবে। প্রতিবার ফল তোলার পর ফল ধরা ডালগুলোর আগা লিচুগাছের মতো ভেঙে দিতে হবে।

 

  • গাছের বৃদ্ধি বুঝে নাইট্রোজেন, ফসফরাস ও পটাশ সার প্রয়োগ করতে হবে।

 

  • খরা চলতে থাকলে অবশ্যই সেচ দিতে হবে। বিশেষ করে ফুল আসার সময় মাটি শুকাতে দেয়া যাবে না। এতে ফুল শুকিয়ে যাবে বা ঝরে যাবে।

 

ফলনঃ

 

বসন্তের পরপরই শুষ্ক দিনে রাম্বুটানের ফুল আসে এবং গ্রীষ্ম-বর্ষায় ফল পাকে। ফুল ফোটার পর ফল পাকতে প্রায় ৯০ থেকে ১২০ দিন লাগে। চারা লাগানোর তিন বছর পর থেকেই ফল ধরতে শুরু করে এবং ২০ বছর পর্যন্ত ভালো ফলন পাওয়া যায়।

 

 

 

 

তথ্য ও সূত্রঃ অনলাইন সংগ্রহ।

বিস্তারিত জানতে ভিজিট করুনঃ

Website Link: https://sororitu.com/

Facebook Link: https://www.facebook.com/sororitushop/?ref=embed_page

YouTube Link: https://www.youtube.com/@sororituhorticulture

 

 

Rambutan is a familiar fruit tree in Thailand, known for its nutritional properties and cultivation methods!

 

 

Introduction to Rambutan:

 

Rambutan is not native to this country. The fruit’s original habitat is in West Malaysia and Sumatra, Indonesia. Rambutan is plentiful in Thailand and also grown in Java, Borneo, Cambodia, the Philippines, Myanmar, and Vietnam.. Rambutan is the English name for this fruit. In French, it’s called “lichee chevelu”, Spanish “rambután” and Thai “núu fonsuận.” There isn’t a specific name for it in Bengali.

 

The rambutan tree is a medium-sized tree, typically growing to about 10-25 meters tall. It has a fairly dense canopy. The height of the tree is mostly divided into two parts: the expansion of the foliage or canopy. Several leaves are clustered together on a single branch. The leaves on the branches are arranged alternately. The flowers are very small, and their color is green.

 

The fruit is similar to lychee in appearance. The fruit is round, and it is thorny. The color of the unripe fruit is green, but it turns red when ripe. The skin is long, spiky, straight, etc., with various shapes and thorns. However, the thorns are not sharp. When the skin is peeled, you find a white, sweet, juicy flesh similar to lychee.

 

Varieties:

 

Notable varieties for commercial cultivation worldwide include Sibabat in the Philippines, Lai in Singapore, P1, P4, P5, P6, P8, P22, P28, P54, P63 in Malaysia, and Merah and Kuning in Indonesia. In Bangladesh, Barirambutan-1 and BARI Rambutan-1 are being cultivated. However, in Gazipur, Bhalka, Mymensingh, and Rangamati, several trees are yielding good fruits.

 

Nutritional Properties:

 

Per 100 grams of rambutan fruit, there are approximately 83 grams of water, 0.8 grams of protein, 14.5 grams of carbohydrates, 25 milligrams of calcium, 3 milligrams of iron, 20 to 25 milligrams of vitamin C, and a small amount of fat.

 

Preparation of Seedlings:

 

Rambutan seedlings are prepared using either budding or cleft grafting methods. After one year of germinating the seed, the head of the one-year-old seedling is cut, and then the scion of a fruitful rambutan tree is cut in the shape of a wedge and inserted into the cut made on the seedling, resembling a tongue, and then securely tied. This ensures a well-shaped tree. It’s best to perform this during the onset of spring.

 

Suitable Soil:

 

Well-drained, loamy soil is ideal for rambutan cultivation. However, sandy loam soil is also suitable. Having more organic matter in the soil or adding it enhances the growth of rambutan trees and increases fruit yield. The soil pH should ideally be between 4.5 to 6.5.

 

Appropriate Climate:

 

Rambutan thrives in temperatures between 22 to 30 degrees Celsius in Asian countries. It grows well in slightly cooler regions, with temperatures ranging from 12 to 15 degrees Celsius. Regions with higher rainfall are favorable for rambutan cultivation.

 

Cultivation Method:

 

  • It’s best to plant before the rainy season starts.

 

  • Dig pits measuring between 80 centimeters to 1 meter in all directions, mix organic manure and soil in equal proportions, and leave them for about a week.

 

  • Make a mound in the center of the pit, plant the seedlings, and tie them to stakes, providing irrigation.

 

  • Trim off all unwanted branches and deadwood from the tree’s trunk. After each harvest, prune the branches back, similar to lychee trees.

 

  • Apply nitrogen, phosphorus, and potassium fertilizers based on the tree’s growth.

 

  • Water your rambutan trees during dry spells. Keep the soil moist, especially when they’re flowering, to prevent flowers from drying up or falling off.

 

Yield:

Rambutan flowers bloom after dry spring days, and the fruits ripen in the summer-monsoon season. It takes approximately 90 to 120 days for the fruit to ripen after flowering. The trees usually start bearing fruit three years after planting, and they can yield good harvests for up to 20 years.

 

 

 

Source and information: Online Collection.

For more information visit:

Website Link: https://sororitu.com/

Facebook Link: https://www.facebook.com/sororitushop/?ref=embed_page

YouTube Link: https://www.youtube.com/@sororituhorticulture

 

About super_admin

Check Also

ফল গাছ রোপণের সময়, পদ্ধতি ও যত্নের টিপস

ফল গাছ রোপণের সময়, পদ্ধতি ও যত্নের টিপস

নিজের আঙিনায় পাকা আম, পেয়ারা, কমলা বা আপেল তুলতে পারার আনন্দ আলাদা। কিন্তু এই আনন্দ …

Translate »