বোম্বাই লিচু গাছের চারা প্রতিটি চারার গড় উচ্চতা ২-৩ ফিট
এটি একটি বোম্বাই জাতের লিচু গাছের চারা: এ জাতটি ঈশ্বরদী, পাবনা, রাজশাহী, মেহেরপুর এলাকায় ভাল ফলন দিয়ে থাকে। ফলের আকার ডিম্বাকৃতি| অনেকটা প্রায় বারি-১ লিচুর সাদৃশ্য। মে মাসের ২য় সপ্তাহে ফল পাকে। পাকা লিচুর রং লালছে। ফলের শাঁস মিষ্টি ও রসালো । ফলের বীজ আকারে ছোট থেকে মাঝারী। ফলের গড় ওজন ১৮-২০ গ্রাম। টিএসএস-১৭-১৮%। ভক্ষনযোগ্য অংশ ও বীজের অনুপাত ৫ঃ ১।
জলবায়ু ও মাটিঃ
লিচু অবউষ্ণ মন্ডলের ফল এবং আর্দ্র আবহাওয়ায় এর বৃদ্ধি ভাল হয়। পানি নিষ্কাশনের সুবিধা থাকলে লিচু গাছ সব ধরণের মাটিতেই জন্মাতে পারে। তবে উর্বর বেলে দোঁ-আশ মাটি লিচু চাষের জন্য উত্তম।
বংশ বিস্তারঃ
লিচুর অযৌন বংশবৃদ্ধির জন্য গুটি কলম একটি উত্তম পদ্ধতি হিসেবে সর্বত্রই স্বীকৃত| রোগ ও পোকা মাকড় মুক্ত সুস্থ গাছের এক বছর বয়সের ডালে গুটিকলম করা হয়। মে-জুন মাস লিচুর গুটি কলম বাঁধার উপযুক্ত সময়। শিকড় আসতে প্রায় দু’মাস সময় নেয়।
জমি তৈরিঃ
উঁচু বা মাঝারি উঁচু জমি নির্বাচন করতে হবে। চাষ ও মই দিয়ে জমি সমতল এবং আগাছামুক্ত করে নিতে হবে। বসত ভিটায় দু’একটি গাছ রোপণ করতে চাইলে জমি তৈরী না করে সরাসরি গাছ রোপণের জন্য মাদা করলেই হবে।
রোপণ প্রণালীঃ
সমতল ভূমিতে বর্গাকার পদ্ধতিতে রোপণ করাই শ্রেয়। পাহাড়ী এলাকায় কন্টুর পদ্ধতিতে গাছ রোপণ করা হয়ে থাকে।
চারা নির্বাচনঃ
এক বছর বয়ষ্ক সুস্থ ও সবল গুটি কলমের চারা বাছাই করতে হবে। বড় চারা রোপণ না করাই শ্রেয়।
চারা রোপণের সময়ঃ
মধ্য-মে থেকে মধ্য-জুলাই এবং মধ্য-আগষ্ট থেকে মধ্য-সেপ্টেম্বরের শেষ পর্যন্ত চারা রোপণ করা যেতে পারে।
চারা রোপণের দূরত্বঃ
৮ মিটার × ৮ মিটার বা ১০ মিটার × ১০ মিটার. দূরত্বে চারা রোপণ করতে হবে।
গর্ত তৈরিঃ
গর্তের আকার: ১ মিটার × ১ মিটার × ১ মিটার হওয়া প্রয়োজন।
সার প্রয়োগ ও চারা রোপণঃ
চারা রোপণের ১০-১৫ দিন পূর্বে গর্ত করতে হবে এবং সার ও মাটি মিশিয়ে গর্ত ভর্তি করতে হবে। চারা রোপণের সময় সাবধানে চারাটি গোড়ার মাটির বল সহ গর্তের মাঝখানে সোজাভাবে লাগাতে হবে। চারা রোপণের পর পানি, খুটি ও বেড়ার ব্যবস্থা করতে হবে। রোপণের ৬ মাস পরে ইউরিয়া সার উপরি প্রয়োগ করতে হবে। প্রতি গাছেই ইটের বা বাঁশের ঘের দেয়া প্রয়োজন।
পূর্ণ বয়ষ্ক গাছে সার প্রয়োগঃ
একটি পূর্ণ বয়স্ক ফলন্ত গাছের জন্য বাৎসরিক মাত্রা অনুযায়ী সার প্রয়োগ করতে হবে। বর্ষার আগে ও বর্ষার পর সার উপরি প্রয়োগ করতে হবে। নিম্নের ছকে একটি গাছের রোপণ কালীন সারের মাত্রাসহ বিভিন্ন বয়সের সারের মাত্রা দেয়া হল।
সারের নাম রোপণের সময় মাদায় প্রয়োগ রোপণের ৬ মাস পর উপরি প্রয়োগ গাছের বয়স (বছর) ও সারের মাত্রা ১-২ ৩-৪ ৫-৭ ১১-১৫ ১৬-২০ ২০ এর উর্দ্ধে
গোবর ( কেজি) ১৫-২০ – ১০ ১০ ১০ ৩০ ৪০ ৫০
ইউরিয়া (গ্রাম) – ৩০০-৩৫০ ৩০০-৩৫০ ৪০০ ৫০০ ১২০০ ১৫০০ ২০০০
টিএসপি (গ্রাম) ৬০০-৭০০ – – ৫০০ ৭৫০ ২১০০ ২৭০০ ৩৫০০
এমপি (গ্রাম) ৩৫০-৪৫০ – – ২০০ ৪০০ ১২০০ ১৬০০ ২০০০
জিপসাম (গ্রাম) ২০০-৩০০ – – ১০০ ১০০ ১৫০ ২০০ ২৫০
জিংক সালফেট (গ্রাম) ৪০-৬০ – – ১০ ১০ ৩০ ৪০ ৫০
অন্তর্বর্তীকালীন পরিচর্যাঃ
পানি সেচঃ
চারা গাছের বৃদ্ধির জন্য মাঝে মাঝে সেচ দিতে হবে। যদি পর্যাপ্ত বৃষ্টিপাত না হয় তবে ফলন্ত গাছের বেলায় পূর্ণ ফুল ফোটা সময়ে একবার এবং ফল মটর দানার আকৃতি ধারণ পর্যায়ে আর একবার সেচ দিলে ভাল ফলন হয় । বেসিন পদ্ধতি সেচ দিতে হবে। তবে গাছে মুকুল আসার তিন মাস আগ থেকে সেচ দেয়া বন্ধ রাখতে হবে।
রোগ বালাই ও পোকামাকড় দমনঃ
লিচুর মাইট ও লিচু ফল ছিদ্রকারী পোকা লিচুর ক্ষতি করে থাকে।
লিচুর মাইটঃ
আক্রান্ত লিচু গাছের পাতাগুলো মাইটের আক্রমণে লাল ভেলভেট এর মত দেখায় এবং পাতাগুলো কুঁকড়িয়ে আলাদা আকৃতি ও বর্ণের হয়। লিচুর মাইট দমনে রাখতে হলে ফল সংগ্রহের পর আক্রান্ত সকল পত্রগুচ্ছ কেটে নিয়ে পুড়িয়ে ফেলতে হবে। সাধারণত দুই থেকে তিন বছর জৈষ্ঠ্য-অষাঢ় এবং শ্রাবণ-ভাদ্র মাসে আক্রান্ত ডালপালা বা ডগা ছাঁটাই এবং ধ্বংশ করতে হবে। এ ছাড়া নিওরন/ ওমাইট ২ মিলি প্রতি লিটার পানির সাথে মিশিয়ে গাছের নতুন পাতায় ১৫ দিন পর পর ভালভাবে স্প্রে করে মাইট দমনে রাখা যায়।
লিচু ফল ছিদ্রকারী পোকাঃ
ফল পাকার সময় এ পোকা ফলের বোটার কাছে ছিদ্র করে ফলের ভিতর ঢুকে এবং বীজকে আক্রমণ করে। পরে ছিদ্রের মুখে বাদামী রংয়ের করাতের গুড়ার মত এক প্রকার মিহি গুড়া উৎপন্ন হয়। এতে ফল নষ্ট হয় এবং বাজার মূল্য কমে যায়। লিচু ফলের বোটার দিকে ফলের খোসার নিচেই এ পোকার কীড়া দেখা যায়। ফল পাকার ১.৫ মাস পূর্বে ফল ব্যাগিং করে বা প্রতি লিটার পানিতে ১ মি.লি সাইপারমেথ্রিন (রিপকর্ড/ সিমবুস/ ফেনম) ১০ ইসি বা ডেসিস ২.৫ ইসি মিশিয়ে ফলের গুটি ধরার পর একবার এবং তার ১৫ দিন পর একবার প্রয়োগ করে পোকা দমন করা যায়।
বাঁদুর তাড়ানোঃ
বাঁদুর পাকা ফলের ব্যাপক ক্ষতি করে থাকে। এ জন্য জাল দিয়ে পাকা ফল সমেত গাছ ঢেকে দেয়া হয়। সারা রাত্রি ঢোল বা টিন পিটিয়ে বাঁদুর তাড়ানো হয়। কোথাও কোথাও দুই সারি গাছের মাঝে বড় বড় খোপযুক্ত নাইলনের জাল টানিয়ে দিয়ে বাঁদুর তাড়ানো হয়।
ফল আহরণ ও ফলনঃ
ফল ধারণ থেকে শুরু করে ৫৫-৬০ দিন পরেই ফল আহরণের উপযুক্ত হয়। ফলে রং ধরলে বুঝতে হবে আহরণের সময় হয়েছে । পাতাসহ গোছায় গোছায় লিচু ফল আহরণ করতে হয়। এতে লিচু বেশিদিন সংরক্ষণ করা যায়। পূর্ণ বয়স্ক লিচুগাছ থেকে বছরে ২০০০-৪০০০ ফল আহরণ করা যেতে পারে।
Seedlings of Bombay Lychee
The average height of each plant is 2-3 feet
It is a Bombay variety of lychee sapling. This variety gives good yield in Ishwardi, Pabna, Rajshahi and Meherpur areas. The shape of the fruit is oval. It is almost similar to Bari-1 litchi. The fruit ripens in the second week of May. The colour of the fruit is red. Fruits are sweet and juicy. The fruit is small to medium in size. The average weight of the fruit is 18-20 g. TSS – 17-18%. The ratio of edible parts to seeds is 5: 1.
Climate and soil:
Lychee are a tropical fruit and grows well in humid climates. Litchi plants can grow in all types of soil if there is a drainage facility. However, sandy loam soil is best suited for the cultivation of the plant.
Propagation:
Grafting is widely accepted as the best method for asexual propagation of lychee. Grafting is done on one-year-old shoots of healthy trees free from diseases and pests. The ideal time for lychee grafting is from May to June. It takes approximately two months for the graft to take.
Land Preparation:
Choose land that is either elevated or of medium elevation. The land should be free from weeds and weeds. If you want to plant two trees in a sitting area, you have to do it directly to plant the tree without preparing the land.
Planting method:
It is best to plant in a flat area. Trees are planted in contour method in hilly areas.
Seed selection:
One year old healthy and strong seedlings should be selected. It is better not to plant large trees.
Time of Planting:
Saplings can be planted from mid-May to mid-July and from mid-August to the end of mid-September.
Distance of Planting:
8m × 8m or 10m × 10m. Seedlings should be planted at a distance.
Creating Holes:
The size of the hole needs to be: 1m × 1m × 1m.
Fertilization and Planting:
About 10-15 days before planting the seedlings, dig the holes and fill them with a mixture of fertilizer and soil. Carefully place the seedlings in the center of the hole, ensuring that the root ball of each seedling is placed straight in the middle of the pit. After planting, make arrangements for water, mulch, and fencing. Six months after planting, apply urea fertilizer on the soil. It’s necessary to provide a fence made of bricks or bamboo around each plant.
Fertilizer Application for Mature Plants:
For a mature fruiting plant, fertilizer should be applied according to annual requirements. Fertilizer should be applied before and after the rainy season. Below is a table indicating the quantity of fertilizer for different ages of a plant along with the quantity of fertilizer during planting.
Fertilizer Name: Application during Planting (kg/ha) – Top Dressing after 6 Months (g/plant) – Age of Plant (Years)
Manure (kg): 15-20 – 10 – 1-2 – 3-4 – 5 – 11-15 – 16-20 – Over 20
Urea (g): – 300-350 – 300-350 – 400 – 500 – 1200 – 1500 – 2000
TSP (g): 600-700 – – – 500 – 750 – 2100 – 2700 – 3500
MP (g): 350-450 – – – 200 – 400 – 1200 – 1600 – 2000
Gypsum (g): 200-300 – – – 100 – 100 – 150 – 200 – 250
Zinc Sulfate (g): 40-60 – – – 10 – 10 – 30 – 40 – 50
Interim Care:
Watering:
Water should be given from time to time for the plants to grow. If there is not enough rain then it is good to irrigate the fruiting plants once at the time of full flowering and once again at the time of fruiting. The basin method should be irrigated. However, watering should be stopped three months before the plant begins to bud.
Disease and Pest Control:
Litchi mites and litchi fruit piercing moth are pests that cause damage to litchi trees.
Litchi Mites:
Affected litchi tree leaves show red velvet-like appearance due to mite infestation, and the leaves become curled and discolored. To control litchi mites, after fruit harvesting, all affected leaf clusters should be pruned and removed. Typically, affected shoots or branches should be pruned and destroyed during the months of Jaisthya-Ashar and Sraban-Bhadra for two to three consecutive years.
Additionally, spraying with Neoron/Omite at a rate of 2 milliliters per liter of water mixed thoroughly and sprayed onto the new leaves every 15 days can effectively control mites.
Litchi Fruit Piercing Moth:
When the fruit ripens, the insect penetrates the fruit and attacks the seed. Later on in the mouth of the hole a kind of fine powder like the powder of brown color is produced. It destroys the fruit and reduces the market price. The insect is found under the bark of the fruit on the side of the lychee fruit.
Bagging the fruit 1.5 months before the ripening of the fruit or 1 ml per liter of water. Li Cypermethrin (Ripcord / Cymbus / Phenom) 10 EC or Decis 2.5 EC can be used once after the fruits are plucked and once after 15 days.
Removing the Bats:
At the time of ripening of fruits, bats cause a lot of harm to ripe fruits. For this, trees with ripe fruits are covered with net.Bats are chased by beating drum or tin throughout the night. In some places bats are driven away by pulling a net of nylon with big skulls between two rows of trees.
Fruit Harvesting and Yield:
Fruit harvesting becomes appropriate 55-60 days after fruit formation begins. When the color of the fruit changes, it indicates that it’s time for harvesting. Lychee fruits are harvested carefully, including the leaves, to ensure better preservation. Properly matured lychee trees can yield 2000-4000 fruits per year.
Source and information: Online Collection.
For more information visit:
Website Link: https://sororitu.com/
Facebook Link: https://www.facebook.com/sororitushop/?ref=embed_page
YouTube Link: https://www.youtube.com/@sororituhorticulture
Sororitu Agricultural Information Site