Saturday,April 18 , 2026

হলুদ ঘন্টা ফুল গাছের চারা

(প্রতিটি চারার গড় উচ্চতা ৪-৫ ফিট, দেশী জাতের, বীজ থেকে উৎপাদিত)

 

হলুদ ঘন্টা ফুলের বৈশিষ্ট্যঃ 
১। এই ফুলটি সাধারণত দুই রকমের হয়। একটি হলুদ, অন্যটি নীল রঙের।
২। শোভা বর্ধনের জন্য হলুদ ঘন্টা ফুলের ব্যবহার খুবই জনপ্রিয়।
৩। দেখতে হলুদ রঙের এবং ঘন্টা বা ঘন্টির মত হওয়ায় এটিকে হলুদ ঘন্টা ফুল বলা হয়।
৪। আমাদের দেশে সাধারণত এই ফুলের গাছটি হিন্দু ধর্মের মানুষ জনদের বাসা বাড়িতে বেশী দেখা যায়।
৫। হলুদ ঘন্টা ফুল বীজ অথবা কাটিং কলম দুই পদ্ধতিতেই উৎপাদন করা যায়।
৬। হলুদ ঘন্টা ফুলের গাছ জমি অথবা টব দুই জায়গাতেই লাগানো যায়।
৭। চাষে খরচ তেমন একটা নেই বললেই চলে। তেমন একটা কীটনাশকও দিতে হয়না।
৮। বেশী পরিচর্যা ছাড়াই প্রাকৃতিকভাবে বেড়ে উঠে।
৯। ফুল প্রেমী মানুষদের কাছে  আকর্ষণ ও ভাল লাগার আরেক নাম।
১০। আকারে বড়। দেখতে খুবই সুন্দর।
১১। রৌদ্রকরোজ্জ্বল দিনে এটি সবচেয়ে ভালভাবে ফোটে। তাকিয়ে দেখলে মন জুড়িয়ে যায়।
১২। পানি জমে থাকেনা এমন মাটিতে  ভাল জন্মে।
১৩। এটি অনেকটা লতা জাতীয় গাছ, তাই বেড়া বা লাঠিতে ভর দিয়ে বেড়ে ওঠে।
১৪।  ছেঁটে দিলে এটি গুল্ম হিসেবেও বেড়ে উঠতে পারে। না ছাঁটলে এটি ২০ ফুট পর্যন্ত লম্বা হতে পারে।
১৫। বাসা বাড়ির গেট সহ ইদানীং ছাদ বাগানের টবেও চাষ হচ্ছে।

 

তথ্য ও সূত্রঃ অনলাইন সংগ্রহ।

 

 

Yellow Bell Flower Plant Saplings

The characteristics of Yellow Bell Flowers:

 

  1. These flowers are usually of two types: yellow and blue.
  2. Yellow bell flowers are very popular for decoration purposes.
  3. Due to their yellow color and bell-shaped appearance, they are called yellow bell flowers.
  4. In our country, these plants are commonly seen in the houses of Hindu people.
  5. Yellow bell flowers can be produced from seeds or cutting stems.
  6. These plants can be grown both in the ground and in pots.
  7. There isn’t much expense involved in their cultivation, and they don’t require pesticides.
  8. They grow well naturally without much care.
  9. These flowers are attractive and pleasing to flower lovers.
  10. They are large in size and very beautiful to look at.
  11. They bloom best on sunny days, creating a captivating sight.
  12. They thrive in well-drained soil.
  13. They are somewhat climbing plants, so they can be trained to grow on fences or sticks.
  14. If left unpruned, they can grow as high as 20 feet.
  15. They are even being cultivated on the roofs of houses along with gates and fences.

 

 

Source and information: Online Collection.

For more information visit:

Website Link: https://sororitu.com/

Facebook Link: https://www.facebook.com/sororitushop/?ref=embed_page

YouTube Link: https://www.youtube.com/@sororituhorticulture

About super_admin

Check Also

ফুল গাছের যত্ন কিভাবে করবেন – নবীন বাগানপ্রেমীদের জন্য গাইড

ফুল গাছের যত্ন কিভাবে করবেন – নবীন বাগানপ্রেমীদের জন্য গাইড

বাগান করতে ভালোবাসেন কিন্তু কীভাবে ফুল গাছের যত্ন নিবেন তা জানেন না? ফুল গাছের যত্ন …

Translate »