Wednesday,January 14 , 2026

হরিমন ৯৯ আপেল গাছের চারা

(প্রতিটি চারার গড় উচ্চতা ১-১.৫ ফিট, ইন্ডিয়ান জাতের, কলম থেকে উৎপাদিত)

 

পরিচিতিঃ

হরিমন ৯৯ আপেল গাছের চারা । আপেল অত্যন্ত উপকারী একটি ফল। এটি রোগ প্রতিরোধক ও পুষ্টিকর। প্রতিদিন একটি করে আপেল খেলে নাকি ডাক্তারের কাছে যেতে হয় না, এ কথাটি আমরা অনেকেই জানি। আপেল একটি সু-স্বাদু ফল। আপেল খেলে পেটও ভরে বলে হালকা নাস্তা হিসেবে আপেলের জুড়ি নেই। চোখ ধাঁধনো রঙের কারণে ছোটরাও বেশ পছন্দ করেই খায় এই ফলটি। বিভিন্ন খাবারের স্বাদ বাড়াতেও এই সু-স্বাদু ফলটির তুলনা নেই। ফ্রুট কাস্টার্ড, ফ্রুট সালাদ অথবা জেলি যেভাবে ইচ্ছা আপেলকে খাওয়া যায়। এছাড়া,আপেল থেকে তৈরি আপেল সিডার ভিনেগারের হেলথ বেনিফিটের কথা তো আমরা সবাই জানি। পাশাপাশি খাবার টেবিলের শোভা বাড়াতে বিয়ে, জন্মদিন কিংবা ঘরোয়া পার্টিতে নানা ভাবে আপেল কে ব্যবহার করা হয়।

গবেষণায় জানা যায় যে,  প্রতিদিন আপেল খেলে ত্বকের বিভিন্ন সমস্যার সমাধান হয়। আপেলে আছে প্রচুর পরিমানে পানি যা তৃষ্ণা ও পানিশুন্যতা দূর করে এবং শরীরকে ঠান্ডা রাখতে সহায়তা করে। আপেলের মধ্যে পেকটিন জাতীয় একটি উপাদান থাকে যা শরীরকে কোলন ক্যান্সার থেকে দূরে রাখে। ফুসফুসের ক্যান্সার ও লিভার ক্যান্সার প্রতিরোধেও আপেলের ভূমিকা আছে।

 

আপেল যেসব রোগ প্রতিরোধ করবেঃ

১।  ওজন কমাতে প্রতিদিন একটি করে আপেল খেলে বেশ সুফল পাওয়া যায়। আপেলে থাকা ফাইবার ও পানি অনেকক্ষণ পেট ভরা রাখে। তাই ক্ষুধা লাগে না। ফলে ওজন কমে।

২। শরীরের জন্য ক্ষতিকর কোলেস্টেরল বের করে দেয় আপেল। এর ফলে হৃদরোগের ঝুঁকি কমে।

৩। আপেলে থাকা ‘পেক্টিন’ প্রিবায়োটিকের কাজ করে। এই ফল শরীরের জন্য উপকারি ও এতে থাকা ব্যাকটেরিয়া হজমের সমস্যা দূর করে।

৪। আপেলে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট ক্যানসারের ঝুঁকি কমায়।

৫। মস্তিষ্ক ভালো রাখে আপেল।

৬। লাংসের জন্য উপকারী আপেল শ্বাসকষ্টের ঝুঁকি কমায়।

 

তথ্য ও সূত্রঃ অনলাইন সংগ্রহ।

 

 

 

Hariman-99 Apple Tree Seedlings

 

(Every sapling averages 1-1.5 feet in height, of Indian variety, produced from graft)

 

 

Introduction:

 

Hariman 99 apple tree seedlings. Apple is an extremely beneficial fruit. It is resistant to diseases and nutritious. Eating an apple a day keeps the doctor away, as many of us know. Apple is a delicious fruit. Eating apples not only fills the stomach but also serves as a light snack. Because of its crunchy texture and vibrant color, it is also quite popular among children.

This fruit enhances the taste of various foods. Whether it’s fruit custard, fruit salad, or jelly, apples can be enjoyed in various ways. Furthermore, we all know about the health benefits of apple cider vinegar made from apples. Alongside enhancing the elegance of the dining table, apples are used in various ways in weddings, birthdays, or home parties to add charm.

 

Research shows that eating apples daily helps to solve various skin problems. Apples contain a large amount of water which helps to alleviate thirst and dehydration and helps to keep the body cool. It’s also contain pectin, a substance that helps to keep the body away from colon cancer. Apples also play a role in preventing lung and liver cancer.

 

Diseases that apples help prevent:

 

  1. Weight Loss: Eating an apple a day can be quite fruitful in reducing weight. The fiber and water content in apples keep the stomach full for a long time, reducing hunger and aiding in weight loss.
  2. Reduces Harmful Cholesterol: Apples help remove harmful cholesterol from the body, thus reducing the risk of heart disease.
  3. Promotes Digestive Health: The pectin in apples acts as a prebiotic, promoting the growth of beneficial bacteria in the body and alleviating digestive issues.
  4. Reduces Cancer Risk: The antioxidants in apples help reduce the risk of cancer.
  5. Improves Brain Health: Apples help keep the brain healthy.
  6. Respiratory Health: Apples are beneficial for lung health, reducing the risk of respiratory issues.

 

Source and information: Online Collection.

For more information visit:

Website Link: https://sororitu.com/

Facebook Link: https://www.facebook.com/sororitushop/?ref=embed_page

YouTube Link: https://www.youtube.com/@sororituhorticulture

About super_admin

Check Also

ফল গাছ রোপণের সময়, পদ্ধতি ও যত্নের টিপস

ফল গাছ রোপণের সময়, পদ্ধতি ও যত্নের টিপস

নিজের আঙিনায় পাকা আম, পেয়ারা, কমলা বা আপেল তুলতে পারার আনন্দ আলাদা। কিন্তু এই আনন্দ …

Translate »