Friday,January 16 , 2026

সৌদি জাতের লাল পেয়ারা গাছের চারা

(প্রতিটি চারার গড় উচ্চতা ৪-৫ ফিট, কলম থেকে উৎপাদিত)
পেয়ারা, অত্যন্ত পছন্দের একটি ফলের নাম। সুমিস্ট এই ফলটি আমরা প্রায় সবাই পছন্দ করি। পেয়ারা একটি সবুজ বেরী জাতীয় ফল। তবে লাল রঙয়ের পেয়ারাও পাওয়া যায়। যা লাল আপেল নামে পরিচিত। বাজারে লাল পেয়ারার চাহিদা এবং সেই অনুসারে ব্যাপকভাবে লাল পেয়ারা চাষ করে অর্থ আয়ের সম্ভাবনা ক্রমেই বাড়ছে।
এর বৈজ্ঞানিক নাম Psidiun guajava. প্রায় ১০০টির মতো প্রজাতি রয়েছে পেয়ারার। অসাধারণ পুষ্টি গুণে ভরপুর দেশীয় এই ফলটি আমাদের দেশে অহরহ জন্মে থাকে। বিভিন্ন রকম রোগ যেমন ডায়রিয়া, আমাশয়, কোষ্ঠকাঠিন্য, ঠান্ডা-কাশি, উচ্চ রক্তচাপ, ওজন কমানো, ত্বকের যত্নে এর জুড়ি নেই। পেয়ারার বিশেষত্ব হচ্ছে – এটি জন্মাতে অতিরিক্ত পরিমাণ রাসায়নিক সার ব্যবহার করতে হয় না। যেমনটা প্রয়োজন হয় আপেল, আঙ্গুর ইত্যাদি বিদেশী ফলে।   ইদানীংকালে বাংলাদেশে পেয়ারা চাষ বেশ লাভজনক হয়ে উঠেছে। হালকা বেলে মাটি ও  দো-আঁশ মাটিতে পেয়ারা ভালো হয়।
বংশ বিস্তারঃ
বীজ দ্বারা বংশবিস্তার করা সবচেয়ে সহজ। কিন্তু বীজের গাছে মাতৃগাছের গুণাগুণ থাকে না এবং ফল অনেক সময় নিকৃষ্ট হয়। তাই বীজ দিয়ে বংশবিস্তার না করে কলমের দ্বারা বংশবিস্তার করাই উত্তম। গুটি কলম দ্বারা বংশবিস্তার খুব সহজ। বর্ষাকাল আরম্ভ হওয়ার সাথে সাথেই গুটি কলম করতে হয়। গুটি বাঁধার জন্য পেন্সিলের মতো মোটা একটি ডাল বেছে নিয়ে ডালটির আগা হতে নিচের দিকে ৩০-৩৮ সেন্টিমিটার জায়গা ছেড়ে দিয়ে ৩.৮ হতে ৫ সেন্টিমিটার পরিমাণ স্থানের বাকল গোল করে কেটে খুব ভালো করে পরিষ্কার করে তুলে ফেলতে হবে।এরপর ওই স্থানে পচা গোবর মিশ্রিত কাদামাটি চারদিকে ১.৩-২.৫ সেন্টিমিটার পুরু করে লাগিয়ে খড়, ছালার টুকরো অথবা প্লাস্টিক দিয়ে ভালো করে বেঁধে দিতে হবে যাতে সময়মতো গুটি বের হয়।
বৈশিষ্ট্য ও রোপণ পদ্ধতিঃ    
শীত ও উষ্ণ উভয় অঞ্চলেই পেয়ারা জন্মায়। পেয়ারা অত্যন্ত কষ্ট সহিষ্ণু উদ্ভিদ। এটি অন্য  ফসলের চেয়ে অনেক বেশি খরা সহ্য করতে পারে । কখনও কখনও বিনা সেচেই জীবিত থাকে।  বীজ অথবা গুটিওকলমের চারা বর্ষার শুরুতে আষাঢ়-শ্রাবণে রোপণ করা  যায়। গুটিকলম সবচেয়ে উপযোগী এবং বাংলাদেশে এর বিপুল ব্যবহার লক্ষ্য করা যায়। ১×১×১ হাত গর্তে ১৫-১৬ হাত অন্তর ভালো জাতের এক বছর বয়সের কলম রোপণ করা যায়। দু-তিন বছরেই গাছে ফুল-ফল জন্মায়। বছরে দু-বার বসন্ত ও বর্ষাকালে ফুল ধরে; বসন্তের ফুলের ফল পাকে বর্ষায় আর বর্ষার ফুলের ফল পাকে শীতে। শীতের ফলই গুণমানে উৎকৃষ্ট আর বাজারদর ভালো থাকায় চাষীদের কাছে তা বেশ লাভজনক। তাই অনেক সময় চাষীরা বসন্তের ফুলে সেচ বন্ধ করে ঝরিয়ে দিয়ে থাকেন এবং কেবল শীতেই ফল পাকতে দেন। তবে পেয়ারা চাষের প্রধান অন্তরায় এর ডগা শুকানো রোগ। এই রোগ একবার জমিতে এলে একে একে গাছগুলি শুকিয়ে যেতে থাকে। আক্রান্ত গাছগুলি সম্পূর্ণরূপে তুলে পুড়িয়ে ফেললে তবেই কেবল পার্শ্ববর্তী গাছগুলিতে এর সংক্রমণ প্রবণতা কমে যায়।
পুষ্টিগুণঃ
পেয়ারাতে পাওয়া যায় ভিটামিন সি। আর ভিটামিন সি শরীরের রোগ-প্রতিরোধ ক্ষমতার উন্নতি করে শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। তাছাড়া যে কোন ইনফেকশন থেকে পেয়ারা শরীরকে সুস্থ রাখে।
* লাইকোপেন (Lycopene), কোয়ারকেটিন (Quercetin), ভিটামিন সি এবং আরো কিছু পলিফেনল আছে পেয়ারাতে, যা কিনা শক্তিশালী এন্টি-অক্সিডেন্ট হিসেবে কাজ করে। আর  এই এন্টি-অক্সিডেন্ট ক্যান্সার হওয়ার ঝুঁকি কমায়। বিশেষ করে প্রোস্টেট ক্যান্সার কমাতে অনেক সাহায্য করে পেয়ারা। আর সেই সাথে পেয়ারা খেলে মেয়েদের ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা কম থাকে।
* পেয়ারাতে ফাইবার এবং কম গ্লাইসেমিক ইনডেক্স থাকার কারণে এটি খেলে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে থাকে। আর তাই ডায়াবেটিস হওয়ার ঝুঁকি কিছুটা কম থাকে।
* পেয়ারা শরীরের সোডিয়াম এবং পটাশিয়াম এর ব্যালান্স বাড়ায়,যা কিনা ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে যাদের উচচ রক্তচাপ আছে। পেয়ারা ট্রাইগ্লিসারাইড এবং LDL নামক একটি খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায়। যার ফলে হার্টের অসুখ হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়।রক্তে চর্বি কম জমে এর ফলে। একই সাথে এই পেয়ারা HDL নামক একটি কোলেস্টেরলের মাত্রা বাড়ায় যা কিনা হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে।
* পেয়ারা একটি ফাইবার জাতীয় ফল আর তাই এটি খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয় আর তাই কারো ঠিকমত পায়খানা না হলে পেয়ারা খেয়েই করতে পারেন আপনার সমস্যার সমাধান।
* পেয়ারাতে ভিটামিন এ আছে। এটি আমাদের দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে। তাছাড়া এটি খেলে চোখের ছানি হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যায়।
* পেয়ারাতে আছে ফলিক এসিড।  আর ফলিক এসিড একজন গর্ভবতী মায়ের জন্য খুবই প্রয়োজন।সব গর্ভবতীদেরই ডাক্তাররা ফলিক এসিড দিয়ে থাকেন। কারণ এটি বাচ্চার নার্ভাস সিস্টেমকে উন্নত করে। আর সেই সাথে এটি বাচ্চাদের নিউরোলোজিক ডিজঅর্ডার থেকে দুরে রাখে।
* পেয়ারাতে আছে প্রচুর ভিটামিন সি এবং সাথে আয়রন। যার কারণে এটি কফ দূরীকরণে অনেক বড় ভূমিকা পালন করে। কারো যদি কফ জমে যায় গলায়, তাহলে সেক্ষেত্রে পেয়ারা খুব ভাল ওষুধ হিসাবে কাজ করে।
* পেয়ারার পাতায় আছে এন্টি-ইনফ্লামেটরি গুণ এবং খুব শক্তিশালি এন্টিব্যাক্টেরিয়াল ক্ষমতা আছে। যা কিনা ইনফেকশনের সাথে যুদ্ধ করে এবং জীবানূ ধবংস করে। আর তাই পেয়ারার পাতা দাঁত ব্যথার জন্য খুব ভাল একটি ওষুধ।
 * পেয়ারাতে ম্যাগনেসিয়াম থাকার কারণে এটি মাংস পেশিকে এবং নার্ভকে রিলাক্স রাখতে সাহায্য করে। আর তাই অনেক কাজ শেষে অথবা অনেক স্ট্রেস নেয়ার পর একটি পেয়ারা এনার্জি লেভেলকে বাড়াতে সাহায্য করে।
* পেয়ারাতে পাওয়া যায় ভিটামিন বি৩ এবং ভিটামিন বি৬ । যা কিনা ব্রেনের রক্ত সঞ্চালনকে ভাল রাখতে সাহায্য করে।
* অনেকেরই মুখের ভেতর সাদা দাগের মত একটি আলসার দেখা যায়। আর এটি হয়ে থাকে ভিটামিন সি এর অভাবে। তাই পেয়ারা খেলে এটি হওয়া অনেকটা কমে যায়।
* পেয়ারাতে গ্লুকোজের পরিমাণ কম থাকে আর তাই ওজন কমানোতে এটি বেশ ভাল একটি প্রতিষেধক।
* পেয়ারা ক্ষতিকর ব্যাকটেরিয়া ও ভাইরাসের সাথে লড়াই করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
তথ্য ও সূত্রঃ অনলাইন সংগ্রহ। 

 

 

 

Red Guava Plant Sapling of Saudi Variety

 

(The average height of each sapling is 4-5 feet, produced from graft.)

 

Guava, a highly favored fruit. Almost everyone loves this fruit. The guava is a type of green berry. However, red guavas are also found. Which is familiar as red apple. The demand for red guavas in the market and accordingly extensive cultivation of red guavas are increasing income opportunities. Its scientific name is Psidium guajava. There are about 100 species of guavas. This fruit, rich in extraordinary nutritional qualities, is native to our country. It is not necessary to use excessive chemical fertilizers for guavas. Such as it is necessary for foreign fruits like apples, grapes, etc. Nowadays, guava cultivation has become quite profitable in Bangladesh. Guavas grow well in light loamy soil.

 

Propagation:

Line propagation is the easiest method of lineage propagation, as it does not involve the complexities of seed germination, which may not always result in offspring with the desired traits, and the fruit quality can sometimes be inferior. Therefore, lineage propagation through stem cuttings is preferred over seed propagation. Line propagation using stem cuttings is very straightforward. It is done as soon as the rainy season begins. To prepare stem cuttings, select a thick stem resembling a pencil and cut it below the node, leaving a space of 30-38 centimeters from the top. Then, cut the basal end into a wedge shape, about 3.8 to 5 centimeters in size, and clean it thoroughly. Next, apply decomposed manure-mixed soil around the area where the cutting will be placed, creating a hole that is 1.3-2.5 centimeters deep on all sides, and secure the cutting well with sticks, bark pieces, or plastic to ensure that the cutting sprouts in due time.

 

Characteristics and Planting Method:

Guava thrives in both cold and warm regions. It is an extremely resilient plant that can tolerate harsh conditions better than other crops. Sometimes it can survive without irrigation. Seeds or stem cuttings can be planted at the beginning of the monsoon season, typically in the months of Ashar and Sraban. Stem cuttings are the most suitable and widely used method in Bangladesh. A column with dimensions of 1×1×1 handspan can accommodate the planting of one-year-old stem cuttings within 15-16 handspans distance. The plant starts flowering and fruiting within two to three years. It blooms twice a year, in spring and monsoon. The fruits from spring flowers ripen during the monsoon, while those from monsoon flowers ripen in winter. The winter fruits are of superior quality and fetch better prices in the market, making them more profitable for farmers. Therefore, farmers often withhold irrigation during spring and only allow fruiting in winter. However, the main obstacle in guava cultivation is the drying-off disease. Once this disease enters the soil, it gradually affects the plants, causing them to wither. Complete removal and disposal of affected plants can reduce the spread of the disease to neighboring plants.

 

Nutritional Benefits:

Guava contains Vitamin C, which enhances the body’s immune system and helps to maintain good health by protecting against diseases and infections.

  • Guava contains Lycopene, Quercetin, Vitamin C, and several other phenols, which act as powerful antioxidants. These antioxidants reduce the risk of cancer, especially prostate cancer in men, and lower the chances of breast cancer in women.
  • Due to its high fiber content and low glycemic index, guava helps to control blood sugar levels. Therefore, the risk of diabetes is somewhat reduced by consuming guava.
  • Guava helps to balance the sodium and potassium levels in the body, thus regulating blood pressure. It also reduces triglycerides and LDL cholesterol levels, decreasing the risk of heart diseases. Additionally, guava increases the level of HDL cholesterol, which is beneficial for heart health.
  • Being a fiber-rich fruit, guava aids in digestion and can help alleviate gastrointestinal issues if consumed properly.
  • Guava is a good source of Vitamin A, which improves eyesight and reduces the risk of cataracts.
  • Guava contains Folic Acid, which is essential for pregnant women as it enhances the development of the fetal nervous system and reduces the risk of neurological disorders in children.
  • Guava provides a significant amount of Vitamin C and Iron, which helps in relieving cough and cold symptoms and boosting the immune system.
  • The leaves of the guava plant possess anti-inflammatory and strong antibacterial properties, which fight infections and promote oral health.
  • Guava is a good source of Magnesium, which relaxes muscles and nerves, helping to reduce stress and increase energy levels.
  • Guava contains Vitamin B3 and Vitamin B6, which support brain function and blood circulation in the brain.
  • Some people may experience mouth ulcers due to a deficiency of Vitamin C, which can be reduced by consuming guava.
  • Guava has a low glucose content, making it a suitable option for weight management.
  • Guava fights harmful bacteria and viruses, boosting the body’s immune response against diseases and infections.

 

Source and information: Online Collection.
For more information visit:
Website Link: https://sororitu.com/
Facebook Link: https://www.facebook.com/sororitushop/?ref=embed_page
YouTube Link: https://www.youtube.com/@sororituhorticulture

About super_admin

Check Also

ফল গাছ রোপণের সময়, পদ্ধতি ও যত্নের টিপস

ফল গাছ রোপণের সময়, পদ্ধতি ও যত্নের টিপস

নিজের আঙিনায় পাকা আম, পেয়ারা, কমলা বা আপেল তুলতে পারার আনন্দ আলাদা। কিন্তু এই আনন্দ …

Translate »