Wednesday,January 14 , 2026

লেবু গাছের চারা

(প্রতিটি চারার গড় উচ্চতা ১-২ ফিট, কলম থেকে) 

 

লেবু পরিচিতিঃ

লেবু বাঙালির খাবার টেবিলে একটি অন্যতম সহায়ক সবজি। তাই আমাদের দেশে বিভিন্ন অঞ্চলেই এখন লেবু চাষ শুরু হয়েছে। খাবার টেবিলে এবং সালাদে লেবু ছাড়া তো ভাবাই যায় না। খাবারের স্বাদ বৃদ্ধির ভূমিকা যেমন রয়েছে তেমনি লেবুর রয়েছে বিশেষ খাদ্যগুণ। বিশেষ করে পাতি লেবুকে ‘সি’ ভিটামিনের ডিপো বলা হয়ে থাকে।গরমে ঠান্ডা এক গ্লাস লেবুর সরবত মূহুর্তে যেন ক্লান্তি দূর করে। ছোট বড় সবার জন্য লেবু এক আশ্চর্য গুণসম্পন্ন সবজি এবং ভেষজ। আমাদের দেশে শতকরা ৯১ জন লোক ভিটামিন ’সি’ এর অভাবে ভুগছেন। একজন প্রাপ্ত বয়স্ক লোকের দৈনিক গড়ে ৩০ মিলিগ্রাম ভিটামিন ’সি’ খাওয়া দরকার। ভিটামিন ’সি’ সমৃদ্ধ ফলের মধ্যে লেবুই একমাত্র ফল যা সারা বছর কম বেশি পাওয়া যায়।

 

পুষ্টি মূল্যঃ 

ভিটামিন সি সমৃদ্ধ।

 

ভেষজ গুণঃ 

লেবুর রস মধু বা আদা বা লবণ এর সাথে মিশিয়ে পান করলে ঠাণ্ডা ও সর্দি কাশি উপশম হয়।

 

উপযুক্ত জমি ও মাটিঃ 

হালকা দোআঁশ ও নিকাশ সম্পন্ন মধ্যম অম্লীয় মাটিতে লেবু ভাল হয়।

 

জাত পরিচিতিঃ 

বারি লেবু-১ (এলাচী লেবু): 

উচ্চ ফলনশীল লেবু বারি লেবু-১। ঘ্রাণ এর প্রধান বৈশিষ্ট্য। গাছ আকারে বড়। পাতা বড় ও প্রশস্ত। পরিচর্যা পেলে গাছ বছরে দু’বার ফল দেয়। জুলাই-আগস্ট মাসে ফল খাওয়ার উপযুক্ত হয়। পূর্ণবয়স্ক গাছ ১৫০টি পর্যন্ত ফল দিয়ে থাকে। আকারে বড়, ডিম্বাকৃতি এবং প্রতিটি ফলের গড় ওজন ১৯৫ থেকে ২৬০ গ্রাম। বৃহত্তর সিলেট এবং আরও অনেক এলাকায় এলাচী লেবুর খোসা খাওয়া হয়।

 

বারি লেবু-২:

বারি লেবু-২ উচ্চ ফলনশীল জাত। মধ্যম আকৃতির ও ঝোপের মতো গাছ। সারা বছর প্রচুর ফল দেয়। ফল গোলাকার,মধ্যম ওজনের। ত্বক মসৃণ এবং বীজের সংখ্যা তুলনামূলকভাবে কম। এই লেবু সারা দেশেই চাষাবাদের উপযোগী।

 

বারি লেবু-৩:

একটি দেরীতে হওয়া (নাবি) জাত বারি লেবু-৩। গাছ ও পাতা ছোট আকৃতির। ফল গোলাকার ও ছোট। ত্বক খুবই মসৃণ, খোসা পাতলা এবং বীজের সংখ্যাও কম ১৮-২২টি। রসের পরিমাণ খুব বেশি (৩৭.৭%)। সেপ্টেম্বর-অক্টোবর মাসে ফল খাওয়ার উপযুক্ত হয়। সার ও পানির ব্যবস্থা করলে বছরে দু’বার ফল পাওয়া যায়। সারা দেশেই চাষাবাদের জন্য উপযোগী।

 

লেবুর আরও জনপ্রিয় অন্যান্য জাতঃ

লেবুর অনেক জাত আছে। তন্মধ্যে পাতি লেবু, কাগজি লেবু, এলাচি লেবু, সিডলেস লেবু, সরবতি লেবু, বাতাবি লেবু,কমলা লেবু ও মাল্টা লেবু উল্লেখযোগ্য।তবে কমলা লেবু পাহাড়ি এলাকায় জন্মে। বাকিগুলো সমভূমিতেই জন্মে।

 

চারা রোপণ:

গুটি কলম ও কাটিং তৈরি করে মধ্য বৈশাখ থেকে মধ্য আশ্বিন মাসে ২.৫ মিটার দূরে দূরে রোপণ করা হয়। মধ্য বৈশাখ থেকে মধ্য আশ্বিন মাস চারা রোপণের জন্য উপযুক্ত।

 

সার ব্যবস্থাপনা:

প্রতি গাছে টিএসপি সার ৪০০ গ্রাম, এমওপি সার ৪০০ গ্রাম, ইউরিয়া সার ৫০০ গ্রাম ও গোবর ১৫ কেজি প্রয়োগ করতে হয়। সার তিন ভাগে ভাগ করে দিতে হয়। যার প্রথম কিস্তি মধ্য ভাদ্র থেকে মধ্য কার্তিক মাসে, ২য় কিস্তি মধ্য মাঘ থেকে মধ্য ফাল্গুন মাসে এবং ৩য় কিস্তি মধ্য জৈষ্ঠ্য থেকে মধ্য আষাঢ় মাসে প্রয়োগ করতে হয়।

 

অঙ্গ ছাঁটাই:

প্রতি বছর মধ্য ভাদ্র থেকে মধ্য কার্তিক মাসে গাছের অবাঞ্চিত শাখা ছাঁটাই করতে হয়।

 

সেচ ও আগাছা ব্যবস্থাপনা:

খরা মৌসুমে ২-৩ বার সেচ দেয়া দরকার। পানি যাতে না জমে থাকে সে বিষয়ে খেয়াল রাখতে হবে।

 

পোকা মাকড় ব্যবস্থাপনাঃ 

পোকার নাম: লেবুর প্রজাপতি পোকা।

 

ক্ষতির নমুনাঃ এ পোকার কীড়া পাতার কিনারা থেকে খেতে শুরু করে এবং সম্পূর্ণ পাতা খেয়ে ফেলে।

 

ব্যবস্থাপনাঃ 

ডিম ও কীড়াযুক্ত পাতা সংগ্রহ করে মাটির নীচে পুঁতে বা পুড়িয়ে ফেলতে হয়। আক্রমণ বেশি হলে ডাইমেক্রন ১০০ ইসি ১ মি.লি অথবা সেভিন ৮৫ এসপি ১ গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে ১০-১৫ দিন পর পর স্প্রে করতে হয়।

 

পোকার নামঃ লেবুর লাল ক্ষুদ্র মাকড়

 

ক্ষতির নমুনাঃ 

মাইট লেবু গাছের পাতা ও ফলের সবুজ অংশ খেয়ে ফেলে। ফলে পাতা হলুদ হয়ে যায় এবং ফলের গায়ে সাদা আবরণ দেখা যায়। পাতার নীচের দিকে লক্ষ্য করলে ক্ষুদ্র মাইট চলাচল করতে দেখা যায়।

 

ব্যবস্থাপনাঃ 

মাকড় সহ আক্রান্ত পাতা তুলে ধ্বংস করা। আক্রমণের মাত্রা বেশি হলে প্রতি লিটার পানিতে ২ মি.লি ইথিয়ন ৪৬.৫ তরল বা নিউরণ ৫০০ তরল মিশিয়ে লেবুর পাতা ভিজিয়ে স্প্রে করা।

 

ফসল তোলাঃ 

ফল পূর্নতা প্রাপ্তি হলে সবুজ থাকা অবস্থায় সংগ্রহ করতে হবে।

 

লেবুর প্রচলিত ব্যবহারঃ

লেবুর কদর সাধারণত তার রসের জন্য। এর শাঁস এবং খোসাও ব্যবহার হয় বিভিন্ন কাজে। কিন্তু প্রধানত সর্বত্র লেবুর রসই ব্যবহৃত হয়। লেবু পছন্দ করেনা এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর। লেবুর আছে অনেক গুণ। ১০০গ্রাম লেবুতে প্রায় ৫৩ মিলিগ্রাম ভিটামিন সি বা এসকরবিক এসিড পাওয়া যায়। ভিটামিন সি রোগ প্রতিরোধকারী কোষের কার্যক্ষমতা বাড়িয়ে দেয়। শরীরের কোন অংশ কেটে গেলে বা ক্ষত হলে দ্রুতগতিতে কোলাজেন কোষ উপাদান তৈরি করে ক্ষত নিরাময়েও সাহায্য করে এই ভিটামিন সি।

লেবুর সাইট্রিক এসিড ক্যালসিয়াম নির্গমন হ্রাস করে পাথুরী রোগ প্রতিহত করতে পারে। জ্বরে কোনকিছুই যখন খেতে ভাল লাগে না তখন একমাত্র লেবুই ভরসা। লেবু হৃদরোগের ঝুঁকি কমায়। রূপচর্যায় লেবুর ব্যবহার অনেক আগে থেকেই প্রচলিত। কাপড়ে দাগ পড়লে লেবুর রস দিয়ে ঘষ্‌লে দাগ উঠে যায়। বয়সজনিত মুখের দাগ সারাতে লেবুর রস কার্যকরী। লেবুর রস ব্যবহারে মুখের ব্রণও সারে। লেবু দেহের ওজন কমায়। লেবুর মধ্যে এমন পদার্থ আছে যা কিনা শরীরের অতিরিক্ত মেদকে জ্বালিয়ে দেয়। ফলে রোগ সংক্রমণও কমে যায়। সম্প্রতি এক গবেষণাতে এ তথ্য প্রমানিত হয়েছে। এত যার গুণ সেই লেবুর চাষ পদ্ধতি আবার খুবই সহজ। বাড়ির ছাদ এমনকি বারান্দায় ছোট টবেও এর চাষ সম্ভব।

 

কিভাবে চারা লাগাবেনঃ

দুই ভাগ দোঁ-আশ বা বেলে দোঁ-আশ মাটির সংগে একভাগ গোবর মিশাতে হবে। একটি বার ইঞ্চি টবের জন্য ৫০গ্রাম টি,এস,পি, ৫০গ্রাম পটাশ, ১০গ্রাম চুন এবং ১৫০গ্রাম হাড়ের গুড়া একত্রে মিশিয়ে রেখে দিতে হবে ১২-১৫ দিন। অতঃপর একটি লেবুর কলমের চারা ঐ টবে রোপন করতে হবে। লেবুতে সাধারণত ডাইব্যাক নামক এক ধরনের রোগ দেখা যায়। তাই কলমের চারাটি যাতে রোগাক্রান্ত না থাকে তা দেখে নিতে হবে। লেবু জাতীয় সকল গাছেই সাধারণত পানি খুব কম প্রয়োজন হয়। চারা লাগানোর প্রথমদিকে পানি আরও কম দিতে হয়।

 

তথ্য ও সূত্রঃ অনলাইন সংগ্রহ।

 

 

Sapling of Lemon

(Each plant’s average height is 1-2 feet, produced from the graft.)

 

 

Introduction to Lemon:

Lemon is one of the most indispensable vegetables on Bengali tables. Therefore, lemon cultivation has started in various regions of our country. It’s hard to imagine food and salads without lemon. Just as lemon enhances the taste of food, it also possesses special nutritional properties. Particularly, the leaves of the lemon are referred to as a depot of vitamin ‘C’. A glass of lemonade in summer instantly relieves fatigue. For people of all ages, lemon is a marvelously nutritious vegetable and remedy. In our country, 91% of people suffer from a deficiency of vitamin ‘C’. An adult needs to consume an average of 30 milligrams of vitamin ‘C’ daily. Among vitamin-rich fruits, lemon is the only fruit that can be found more or less throughout the year.

 

Nutritional Value:

Rich in Vitamin C.

 

Medicinal Properties:

When lemon juice is mixed with honey, ginger, or salt and consumed, it helps relieve cold and cough.

 

Suitable Soil and Climate:

Lemons thrive in soil that is slightly acidic, well-drained, and moderately fertile.

 

Variety Introduction:

Bari Lemon-1 (Elachi Lemon):

Bari Lemon-1 is a high-yielding lemon variety known for its fragrance. The trees are large in size with big and lush leaves. With proper care, the tree bears fruit twice a year. The fruit is suitable for consumption during July-August. A mature tree can yield up to 150 fruits. The fruits are large in size, oval-shaped, and weigh between 195 to 260 grams on average. The peel of Elachi lemons is consumed in various regions, especially in greater Sylhet and many other areas.

 

Bari Lemon-2:

Bari Lemon-2 is a high-yielding variety with medium-sized, bushy trees. It bears abundant fruit throughout the year. The fruits are round and of medium weight, with smooth skin and relatively fewer seeds. This lemon variety is suitable for cultivation across the country.

 

Bari Lemon-3:

Bari Lemon-3 is a late-maturing (Nabi) variety. The trees and leaves are small in size. The fruits are round and small, with very smooth skin, thin peel, and a low seed count of 18-22 seeds. It has a high juice content (37.7%). Suitable for consumption during September-October, with proper fertilizer and watering, it can yield fruit twice a year. This lemon variety is suitable for cultivation throughout the country.

 

Other Popular Lemon Varieties:

There are many varieties of lemons. Among them, Pati Lemon, Kagaji Lemon, Elachi Lemon, Seedless Lemon, Sarbati Lemon, Batavi Lemon, Kamla Lemon, and Malta Lemon are noteworthy. However, Kamla Lemon is found in mountainous areas, while the rest are cultivated in plains.

 

Planting of Saplings:

Saplings are planted 2.5 meters apart using stakes and cuttings, from mid-Baishakh to mid-Ashwin. This period is suitable for sapling planting from mid-Baishakh to mid-Ashwin.

 

Fertilizer Management:

Each lemon tree requires the application of 400 grams of TSP (Triple Super Phosphate), 400 grams of MOP (Muriate of Potash), 500 grams of urea, and 15 kilograms of cow dung. The fertilizer needs to be divided into three parts: the first installment should be applied from mid-Bhadra to mid-Kartik, the second installment from mid-Magh to mid-Falgun, and the third installment from mid-Jaishtho to mid-Ashar.

 

Pruning:

Unwanted branches of the trees need to be pruned every year from mid-Bhadra to mid-Kartik.

 

Irrigation and Drainage Management:

During the dry season, irrigation should be provided 2-3 times. Care should be taken to ensure that water does not stagnate.

 

Pest Management:

Name of Pest: Lemon Leaf Miner.

 

Damage Description:

The larvae of this pest start eating from the edge of the leaf and eventually consume the entire leaf.

 

Management:

Infested leaves and larvae should be collected and buried or destroyed beneath the soil. If the infestation is severe, spraying with Dimethoate 100 EC at 1 ml/liter of water or Sevin 85 SP at 1 gram per liter of water should be done at intervals of 10-15 days.

 

Name of Pest: Lemon Red Mite

 

Damage Sample:

The lemon tree leaves and the green parts of the fruit are eaten away. The leaves turn yellow, and white webs are visible on the fruit’s skin. Upon closer inspection underneath the leaves, the presence of small mites can be observed.

 

Management:

Infested leaves with spiders should be removed and destroyed. If the infestation is severe, lemon leaves should be soaked with a mixture of 2 ml of Ethion 46.5 EC or Neuron 500 EC per liter of water and sprayed.

 

Harvesting:

When the fruits reach maturity, they should be harvested while still green.

 

Common Uses of Lemons:

Lemons are commonly used for their juice. Their zest and peel are also utilized for various purposes. However, primarily lemon juice is used everywhere. Finding someone who doesn’t like lemons is difficult. Lemons have many benefits. Approximately 100 grams of lemon contains about 53 milligrams of vitamin C or ascorbic acid. Vitamin C enhances the effectiveness of immune cells. It also helps in the quick formation of collagen cells in case of any injury or damage to the body. Lemon citric acid can help prevent the formation of kidney stones. When nothing feels good to eat during a fever, only lemon is relied upon. Lemon reduces the risk of heart disease. The use of lemon in skincare has been prevalent for a long time. Lemon juice removes stains when applied to clothes. Lemon juice is effective in removing facial blemishes as well. Lemon reduces body weight. Lemon contains substances that can burn excess fat in the body. As a result, the risk of disease transmission is also reduced. Recently, this information has been proven in a study. Such is the goodness of lemons that their cultivation method is also very easy. Lemon can even be grown on the roof of the house or in a small tub.

 

How to Plant Seedlings:

The two-part cow dung-ash mixture should be mixed with soil. For one inch tub, mix 50 grams of TSP, 50 grams of potash, 10 grams of lime, and 150 grams of bone meal together and leave it aside for 12-15 days. Then, a lemon seedling should be planted in that tub. Lemon plants usually require very little water. During the initial stage of planting seedlings, even less water should be given.

 

Source and information: Online Collection.
For more information visit:
Website Link: https://sororitu.com/
Facebook Link: https://www.facebook.com/sororitushop/?ref=embed_page
YouTube Link: https://www.youtube.com/@sororituhorticulture

About super_admin

Check Also

ফল গাছ রোপণের সময়, পদ্ধতি ও যত্নের টিপস

ফল গাছ রোপণের সময়, পদ্ধতি ও যত্নের টিপস

নিজের আঙিনায় পাকা আম, পেয়ারা, কমলা বা আপেল তুলতে পারার আনন্দ আলাদা। কিন্তু এই আনন্দ …

Translate »