Monday,January 19 , 2026

লটকন গাছের চারা

লটকন গাছের চারা, প্রতিটি চারার গড় উচ্চতা ২.৫-৩ ফিট 

 

এটি একটি লটকন গাছের চারা। যা লটকন গাছের জয়েন্ট কলম থেকে প্রাকৃতিক ভাবে পরিচর্যার মাধ্যমে উৎপাদিত। 

লটকন গাছের চারা

অন্যান্য তথ্যাদিঃ
লটকনের চাষ প্রণালীঃ
লটকন বাংলাদেশের অতি সুপরিচিত ফল। ফল গোলাকার ও পাকা অবস্থায় হলুদ। ফলের খোসা নরম ও পুরু। প্রতি ফলে তিনটি করে বীজ থাকে। উৎপাদনের পরিমাণ বেশি না হলেও দেশের সব এলাকাতেই এর চাষ হয়। নরসিংদী, মানিকগঞ্জ, গাজীপুর নেত্রকোণা ও সিলেট এলাকায় লটকন চাষ বেশি হয়।

লটকনের ওষুধিগুণঃ
১.    লটকন অম্লমধুর ফল।
২.    লটকন খাদ্যমানেও সমৃদ্ধ।
৩.    ফল খেলে বমি বমি ভাব দূর হয় ও  নিবারণ হয়।
৪.    শুকনো গুঁড়ো পাতা খেলে ডায়রিয়া ও মানসিক চাপ কমে যায়।

চাষ পদ্ধতিঃ
মাটিঃ
১.    প্রায় সব ধরণের মাটিতেই লটকনের চাষ করা যায়।
২.    তবে বেলে দো-আঁশ মাটি সবচেয়ে উপযোগী।
৩.    উঁচু ও মাঝারি উঁচু জমি এবং উন্মুক্ত বা আংশিক ছায়ায়ও চাষ করা যায়।

চারা রোপণের সময়ঃ
১.    বৈশাখ-জ্যৈষ্ঠ মাস গাছ রোপণের উপযুক্ত সময়।
২.    তবে বর্ষার শেষের দিকে অর্থাৎ ভাদ্র-আশ্বিন মাসেও গাছ লাগানো যায়।

রোপণের দূরত্বঃ
১.    সারি থেকে সারির দূরত্বঃ ৬ মিটার
২.    চারা থেকে চারার দূরত্বঃ ৬ মিটার

গর্ত তৈরিঃ
১.    গর্তের আকার হবে ৯০ সে,মিঃ ।
২.   গর্ত করার ১০-১৫ দিন পর প্রতি গর্তে নিম্নরূপ হারে সার প্রয়োগ করে মাটির সঙ্গে ভালভাবে মিশিয়ে গর্ত ভরাট করতে হবে।

সারঃ                                                           সারের পরিমাণ/গর্তঃ
১) গোবর / জৈব সার                                       ১৫-২০ কেজি
২) টিএসপি                                                  ৫০০ গ্রাম
৩) এমপি                                                    ২৫০ গ্রাম

৩.  গর্ত ভর্তি করার সময় মাটি শুকনা হলে গর্তে পানি দিয়ে মাটি ভিজিয়ে দিতে হবে।

চারা রোপণ ও পরিচর্যাঃ
১.    সাধারণত বীজ দিয়ে লটকনের বংশ বিস্তার করা যায়।
২.    সমতল জমিতে বর্গাকার বা আয়তাকার পদ্ধতিতে লটকনের চারা লাগানো যেতে পারে।
৩.   গর্ত ভর্তি করার ১০-১৫ দিন পর গর্তের মাঝখানে নির্বাচিত চারা সোজাভাবে লাগিয়ে চারদিকে মাটি দিয়ে চেপে দিতে হবে।
৪.    চারা লাগানোর পর পর পানি দিতে হবে।
৫.    প্রতি ১-২ দিন অন্তর পানি দিতে হবে।
৬.    প্রয়োজনবোধে বাঁশের খুঁটি ও বেড়ার ব্যবস্থা করতে হবে।

সার প্রয়োগঃ
প্রতি বছর পূর্ণবয়স্ক গাছে নিম্নরূপ হারে সার প্রয়োগ করতে হবে।

সারের নামঃ                                                        সারের পরিমাণ/গাছঃ
১) গোবর / জৈব সার                                               ১৫-২০ কেজি
২) ইউরিয়া                                                           ১ কেজি
৩) টিএসপি                                                          ০.৫ কেজি
৪) এমপি                                                             ০.৫ কেজি

অথবা, মিশ্র সার প্রয়োগ করলে নিম্নরূপ হারে সার প্রয়োগ করতে হবেঃ

সারের নামঃ                                                                  সারের পরিমাণ/গাছঃ
১) গোবর / জৈব সার                                                     ১৫-২০ কেজি
২) এনপিকেএস মিশ্র সার (১২-১৫-২০-৬)                            ১ কেজি

উপরোক্ত সার গাছের গোড়া থেকে ১ মিটার দূরে যতটুকু জায়গায় দুপুুর বেলা ছায়াপড়ে ততটুকু জায়গায় ছিটিয়ে কোঁদাল দিয়ে কুপিয়ে মাটির সাথে ভালভাবে মিশিয়ে দিতে হবে।

সেচঃ
১.  চারা রোপণের প্রথম দিকে ঘন ঘন সেচ দেয়া দরকার।
২.  ফল ধরার পর দুএকটা সেচ দিতে পারলে উপকার পাওয়া যায়।

ডাল ছাঁটাইঃ
গাছের মরা, রোগাক্রান্ত ও কীটাক্রান্ত ডাল ছাঁটাই করে দিতে হবে।

ফল সংগ্রহঃ
শীতের শেষে গাছে ফুল আসে। আষাঢ়-শ্রাবণ মাসে ফল পাকে।

 

তথ্য ও সূত্রঃ অনলাইন সংগ্রহ।

 

 

                                                 Sapling of a Burmese Grape Tree

 

(The average height of each plant is 2.5-3 feet)

 

It is a sapling of a Burmese grape tree. Produced naturally through the care of a Burmese grape tree’s joint column.

 

Other information:

Cultivation method of Burmese grape:

Burmese grape is a widely recognized fruit in Bangladesh, known for its round shape and yellow ripe state. Its skin is soft and smooth, enclosing three seeds per fruit. Although not abundant, it is cultivated in all regions of the country, with higher cultivation in areas like Narayanganj, Manikganj, Gazipur, Netrokona, and Sylhet.

 

The Medicinal Properties of Burmese grape:

  1. Burmese grape is a sour-sweet fruit.
  2. Burmese grape is also rich in nutrients.
  3. Eating the fruit helps alleviate nausea and vomiting.
  4. Consuming dried powdered leaves helps reduce diarrhea and mental stress.

 

Cultivation Method:

 Soil:

  1. Burmese grape can be cultivated in almost all types of soil.
  2. However, loamy soil is the most suitable.
  3. It can be grown in both high and medium-high lands, and also in partially shaded areas.

Planting Time:

  1. Baishakh-Jaishtha (April-May) is the suitable time for planting.
  2. However, at the end of the rainy season, around Bhadra-Ashwin (August-September), planting can also be done.

Planting Distance:

  1. Row to row distance: 6 meters.
  2. Plant to plant distance: 6 meters.

Preparing the Pit:

  1. The pit should be 90 cm in size.
  2. After digging the pit, mix the following fertilizers properly with the soil in each pit at the following rates:

                Fertilizer:                                                                     Quantity per Pit:

  1. Cow dung / Organic fertilizer:                                                      15-20 kg
  2. TSP (Triple Super Phosphate):                                                       500 grams
  3. MP (Muriate of Potash):                                                                250 grams
  1. If the soil is dry while filling the pit, it should be moistened with water before filling.

 

Planting and Care:

  1. The plant can usually be propagated by seeds.
  2. In the plain land in the square or rectangular method the plants of the hanging can be planted.
  3. After 10-15 days of filling the hole, the selected seedlings should be directly planted in the middle of the hole and pressed with soil on all sides.
  4. After planting, you need to water it.
  5. Water every 1-2 days.
  6. If necessary, a fence and fence should be provided.

 

Fertilizer Application:

Every year, mature plants should be fertilized at the following rates per plant:

                   Fertilizer:                                                                     Quantity per Pit:

  1. Cow dung / Organic Fertilizer:                                                      15-20 kilograms
  2. Urea:                                                                                                  1 kilogram
  3. TSP (Triple Super Phosphate):                                                        5 kilograms
  4. MOP (Muriate of Potash):                                                              5 kilograms

 

Alternatively, if using mixed fertilizers, the following rates per plant should be applied:

Fertilizer:                                                                                        Quantity per Pit:

Cow dung / Organic Fertilizer:                                                          15-20 kilograms

NPK Compound Fertilizer (12-15-20-6):                                            1 kilogram

The above fertilizers should be spread evenly from the base of the plant to one meter away, under the shade during noon, mixed well with the soil, and applied.

 

Irrigation:

  1. It is necessary to provide frequent irrigation on the first side of planting the seedlings.
  2. Giving irrigation twice after fruiting can be beneficial.

Pruning: Dead, diseased, and infested branches of the tree should be pruned.

Fruit Harvesting: At the end of winter, flowers appear on the tree. The fruit ripens in the months of Ashar-Shravan.

Source and information: Online Collection.
For more information visit:
Website Link: https://sororitu.com/
Facebook Link: https://www.facebook.com/sororitushop/?ref=embed_page
YouTube Link: https://www.youtube.com/@sororituhorticulture

About super_admin

Check Also

ফল গাছ রোপণের সময়, পদ্ধতি ও যত্নের টিপস

ফল গাছ রোপণের সময়, পদ্ধতি ও যত্নের টিপস

নিজের আঙিনায় পাকা আম, পেয়ারা, কমলা বা আপেল তুলতে পারার আনন্দ আলাদা। কিন্তু এই আনন্দ …

Translate »