Saturday,January 17 , 2026

রেড লেডি হাইব্রিড পেঁপে গাছের চারা

(প্রতিটি চারার গড় উচ্চতা ১-২ ফিট, হাইব্রিড জাতের, বীজ থেকে উৎপাদিত)

 

পরিচিতিঃ

রেড লেডি জাতটি তাইওয়ানের উচ্চ ফলনশীল বামন প্রজাতির পেঁপের জাত। এই জাতের পেঁপে  বাংলাদেরশের আবহওয়াতেও চাষ উপযোগী। বাংলাদেশের অনেক স্থানেই বাণিজ্যিকভাবে এখন এর চাষ করা হচ্ছে। বিশেষ করে পাহাড়ি অঞ্চলে এই জাতের পেঁপের ফলন খুবই ভালো হচ্ছে বলে খবরে জানা যায়। বান্দরবানের মাটি ও আবহাওয়া রেডলেডি পেঁপে চাষের জন্য আরও বেশী উপযোগী। তবে এখন সারা দেশেই পর্যায়ক্রমে এই রেড লেডি হাইব্রিড পেঁপের চাষ বাড়ছে এবং প্রত্যেকেই সফলতা অর্জন করে লাভের মুখ দেখছে। ফলে সম্ভাবনার জায়গায় পেঁপে চাষীদের মুখে হাসি ফুটিয়ে তুলেছে এই রেড লেডি জাতের হাইব্রিড পেঁপে।

 

রেড লেডি হাইব্রিড জাতের পেঁপের বৈশিষ্ট্য সমূহঃ

১। এটি তাইওয়ানের উচ্চ ফলনশীল বামন প্রজাতির পেঁপে।

২। রেড লেডি হাইব্রিড পেঁপে জাতের প্রত্যেকটি গাছে পেঁপে ধরে ।

৩। রেড লেডি জাতের পেঁপে গাছ সর্বচ্চো ১০ ফিট পর্যন্ত হয়।

৪। গাছের উচ্চতা ৬০-৮০ সেমি হলে ফল ধরা শুরু হয়।

৫। প্রতিটি গাছে ৫০-১২০ টি পর্যন্ত ফল ধরে।

৬। ৫-৬ মাসের মধ্য ফুল আসে এবং প্রথম ফল পাওয়া যায় ৭-৯ মাসের মধ্য।

৭। এই জাতের পেঁপেগুলি বেশ বড় হয়।

৮। ফলের রং হয় লাল-সবুজ।

৯। এক একটি ফলের ওজন ১.৫ থেকে ২ কেজি।

১০। ফলের মাংস বেশ পুরু, গাঢ় লাল রঙের, স্বাদেও বেশ মিষ্টি ও সুগন্ধিযুক্ত।

১১। কাঁচা ও পাকা উভয়ভাবে বাজারজাত করা যায়।

১২। এই জাতের পেঁপে পাকা অবস্থায় সহজে নষ্ট হয় না। ফলে দূর দুরান্তে সহজেই বাজারজাত করা যায়।

১৩। এই জাতের পেঁপে রিং স্পট ভাইরাস রোগ সহনশীল।

১৪। এই জাতের পেঁপের জীবনকাল ২ বছরের অধিক।

 

বীজ সংগ্রহঃ

ঢাকার ফুলবাড়িয়ার বীজ বিক্রয়ের মার্কেট সিদ্দিক বাজারে রেড লেডি পেঁপের বীজ পাওয়া যায়। অনেক কোম্পানী নিন্মমানের বীজ প্যাকেট জাত করে রেড লেডি বলে বিক্রি করে মানুষের সাথে প্রতারনা করছে বলে শোনা যায়। তাই বীজ কেনার সময় ভালভাবে যাচাই বাছাই করে ক্রয় করতে হবে। বাজারে চায়না ও তাইওয়ানের রেড লেডি জাতের বীজ পাওয়া যায়।  তবে তাইওয়ানের বীজের ফলাফল অনেক ভালো। তাই তাইওয়ানের বীজ ক্রয় করাই উত্তম।কারণ ভাল ফলনের জন্য চাই ভাল বীজ।

 

দামঃ

তাইওয়ানের রেড লেডি ২ গ্রাম বীজের প্রতি প্যাকেট ৫৫০-৬৫০ টাকায় কিনতে পাওয়া যায়।

 

বীজের হারঃ

প্রতি গ্রামে বীজের সংখ্যা ৬০-৭০টি। হেক্টর প্রতি ৭০-১০০ গ্রাম বীজের প্রয়োজন। সে হিসেবে ৩০০০-৩২০০ চারা দিয়ে ১ হেক্টর জমিতে পেঁপে চারা লাগানো যায়। বীজের অংকুরোদগমনের হার ৭৫-৯৫% পর্যন্ত।

 

চারা তৈরিঃ

বীজ থেকে বংশ বিস্তার করা যায়। বীজের প্যাকেট কেটে ২ ঘন্টা রোদে শুকানোর পর ঠান্ডা জায়গায় রেখে ঠান্ডা করে ১০ থেকে ১২ ঘন্টা পানিতে ভেজানোর পর পলিথিন ব্যাগে চারা তৈরি করতে হয়। পলিথিন ব্যাগে চারা তৈরি করলে রোপনের পর চারা দ্রুত বৃদ্ধি পায়। ৫X৬ সেমি আকারের ব্যাগে সম পরিমাণ বেলে দোআঁশ মাটি ও পচা গোবরের মিশ্রণ ভর্তি করে, ব্যাগের তলায় ২-৩ টি ছিদ্র করে দিতে হয়। তারপর এতে সদ্য সংগৃহীত বীজ হলে একটি এবং পুরাতন বীজ হলে ২টি বীজ বপন করতে হয়।  ১টি ব্যাগে এক এর অধিক চারা রাখা উচিত নয়।

 

রোপনের সময়ঃ

আশ্বিন (সেপ্টেম্বর-অক্টোবর) এবং পৌষ (ডিসেম্বর-জানুয়ারি) মাস পেঁপের বীজ বপনের উত্তম সময়। বপনের ৪০-৫০ দিন পর চারা রোপণের উপযোগী হয়।

 

চারা রোপণঃ

১.৫ থেকে ২ মাস বয়সের চারা রোপণ করা যায়। সারি থেকে সারির দূরত্ব ২ মিটার। ২ মিটার দূরে দূরে ৬০X৬০X৬০ সেমি আকারে গর্ত করে চারা রোপণের ১৫ দিন পূর্বে গর্তের মাটিতে ভালভাবে সার মিশিয়ে দিতে হয়। পানি নিষ্কাশনের জন্য ২ সারির মাঝখানে ৫০ সেমি নালা রাখা উচিত।

 

সার ব্যবস্থাপনাঃ

চারা লাগানোর পর নতুন পাতা আসলে ইউরিয়া ও এমপি সার ৫০ গ্রাম করে প্রতি ১ মাস অন্তর প্রয়োগ করতে হয়। গাছে ফুল আসলে এ মাত্রা দ্বিগুণ করে দিতে হয়। শেষ ফল সংগ্রহের আগেও সার দিতে হয়।

 

পেঁপে গাছের পরিচর্যাঃ

বাগান সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। গাছের গোড়া থেকে আগাছা তুলে ফেলে দিতে হয়। গাছের গোড়ার মাটি কোদাল দিয়ে হালকা করে দিতে হয়। গাছে অতিরিক্ত ফল ধরলে কিছু ফল ছিড়ে নিয়ে হালকা করে দিলে, বাকি ফলগুলো বড় হওয়ার সুযোগ পায়। পেঁপে গাছে বিভিন্ন হরমোন প্রয়োগ করলে বেশ সুফল পাওয়া যায়।

 

ফল সংগ্রহঃ

পেঁপে গাছে সাধারণত ৫-৬ মাসের মধ্য ফুল আসে এবং প্রথম ফল পাওয়া যায় ৭-৯ মাসের মধ্যে। পুষ্ট হওয়ার সময় কোন কোন ফলে হলুদ রং ধারন করে। পুষ্ট ফলে কিছু দিয়ে খোচা দিলে ফল থেকে পানির মতো তরল আঠা বের হয়। অপুষ্ট ফল থেকে দুধের মতো ঘন আঠা বের হয়।

 

ফলনঃ

রেড লেডি জাতের প্রতিটি পেঁপে গাছ থেকে প্রায় ৫০-১২০ টি ফল পাওয়া যায়।

 

তথ্য ও সূত্রঃ অনলাইন সংগ্রহ।

বিস্তারিত জানতে ভিজিট করুনঃ

Website Link: https://sororitu.com/

Facebook Link: https://www.facebook.com/sororitushop/?ref=embed_page

YouTube Link: https://www.youtube.com/@sororituhorticulture

 

 

 

Red Lady hybrid papaya seedlings

 

Bay leaf seedlings of hybrid variety, with an average height of 1-2 feet, are available.
This hybrid variety, known as “Red Lady,” is a high-yielding Taiwanese bamun species of papaya. Red Lady hybrid papaya seedlings are well-suited for cultivation in Bangladesh and are being commercially grown in various regions across the country. Especially in hilly regions like Bandarban, Red Lady papaya cultivation is thriving due to its excellent yield. The soil and climate of Bandarban are highly conducive to Red Lady papaya cultivation. However, cultivation of Red Lady hybrid papaya is increasing throughout the country, with everyone achieving success and benefiting from it.

 

Characteristics of Red Lady Hybrid Papaya:

1. It is a high-yielding Taiwanese bamun species of papaya.
2. Each plant of the Red Lady hybrid papaya bears fruit.
3. Red Lady papaya plants can grow up to 10 feet tall.
4. Fruit production starts when the plant reaches a height of 60-80 cm.
5. Each plant bears 50-120 fruits.
6. Flowers appear within 5-6 months, and the first fruit can be harvested within 7-9 months.
7. The fruits of this variety are quite large.
8. Fruits have a red-green color.
9. Each fruit weighs between 1.5 to 2 kilograms.
10. The flesh of the fruit is thick, deep red, sweet, and aromatic.
11. Both raw and ripe fruits are marketable.
12. Papayas of this variety do not easily spoil in ripe condition. They can be transported to distant places without much hassle.
13. Red Lady papayas are resistant to ring spot virus disease.
14. The lifespan of these papaya plants is more than 2 years.

Seed Collection:

Red Lady papaya seeds can be obtained from the seed market in Siddik Bazaar, Dhaka. Many companies are selling seeds labeled as Red Lady, so it’s essential to carefully check and select seeds during purchase. Seeds from China and Taiwan are available in the market, with Taiwanese seeds being preferred for their superior quality.

Price:

The price of Red Lady seeds from Taiwan is around 550-650 Taka per packet of 2 grams.

Seed Rate:

Each gram contains 60-70 seeds. Approximately 70-100 grams of seeds are required per hectare. With 3000-3200 seedlings per hectare, papaya seedlings can be planted.

Seedling Preparation:

Seeds can be sown directly, or seedlings can be raised. Seeds should be dried for 2 hours after cutting open the packet, then soaked in water for 10-12 hours. Afterward, seedlings can be prepared in polythene bags. Polythene bags facilitate quick growth after planting.

Planting Time:

September-October (Ashwin) and December-January (Poush) are the best months for sowing papaya seeds. Seedlings are ready for transplanting 40-50 days after sowing.

Transplanting:

Seedlings aged 1.5 to 2 months can be transplanted. The distance between rows should be 2 meters. A small pit of 60x60x60 cm should be dug, filled with a mixture of topsoil and compost, and watered well before transplanting.

Fertilization:

Urea and MOP fertilizers can be applied at a rate of 50 grams per plant every month. Double the amount when flowering starts. Additional fertilization may be required before the final harvest.

Plant Care:

The garden should be kept clean at all times. Remove any weeds and clear the area around the plants. Loosen the soil around the plant base. If there is excessive fruit set, thin out some fruits to allow the rest to grow larger. Hormone application can enhance fruit set.

Harvesting:

Papaya plants usually flower within 5-6 months, and the first fruit can be harvested within 7-9 months. When fully ripe, some fruits turn yellowish, and when cut, they exude a milky fluid. Underripe fruits exude thick latex.

Yield:

Each Red Lady papaya plant can produce around 50-120 fruits.

 

 

 

Source and information: Online Collection.

For more information visit:

Website Link: https://sororitu.com/

Facebook Link: https://www.facebook.com/sororitushop/?ref=embed_page

YouTube Link: https://www.youtube.com/@sororituhorticulture

About super_admin

Check Also

বীজ থেকে চারা তৈরি পদ্ধতি ও যত্নের নিয়ম | সহজ ও কার্যকর গাইড

বীজ থেকে চারা তৈরি পদ্ধতি ও যত্নের নিয়ম

বীজ থেকে চারা তৈরি করা একটি প্রাকৃতিক, সাশ্রয়ী এবং আনন্দদায়ক প্রক্রিয়া। নিজের হাতে লাগানো চারাগুলো …

Translate »