রংপুরের বিখ্যাত হাড়িভাঙ্গা আম উচ্চতাঃ প্রতিটি চারার গড় উচ্চাতা ১-৩ ফিট

এটি একটি হাড়িভাঙ্গা জাতের আম গাছের চারা। এই জাতটি বাংলাদেশের রংপুর অঞ্চলের বিখ্যাত আম। আমরা জানি বাংলাদেশের মাটি অনেক উর্বর। এখানে বিভিন্ন মৌসুমে বিভিন্ন মৌসুমি ফল পাওয়া যায়। ফলগুলো যেমন পুষ্টিকর তেমন সুস্বাদু। বাংলাদেশের একেক এলাকা একেক ফলের জন্য বিখ্যাত। কিছু কিছু ফল বিদেশেও রপ্তানি হয়। আমরা সবাই হাড়িভাঙ্গা আমের নাম শুনেছি এবং খেয়েছি। এই আম অনেক মজাদার।
নফল উদ্দিন পাইকার নামের একজন ব্যক্তি এই আমের উদ্ভাবক। তিনি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ১নং খোরাগাছ ইউনিয়নের তেকানি গ্রামের বাসিন্দা। তিনি আমের ব্যবসা করতেন। আমরা জানি রংপুরের বিভিন্ন স্থানে জমিদার ছিলেন আগে। এরকম একজন জমিদার রাজা তাজ বাহাদুর সিং। তিনি অনেক প্রজাবৎসল, শৌখিন এবং উদারমনা ছিলেন। তাঁর জমিদারি ছিল বালুয়া মাসিমপুর ইউনিয়নে। তাঁর রাজবাড়িতে অনেক বাগান ছিল। সেখানে বিভিন্ন ফল গাছও ছিল। কিন্তু ১৯৮৮ সালে বাংলাদেশে যে বন্যা হয়, তাতে অনেক ক্ষয়ক্ষতি হয়। এই বন্যায় ও পরবর্তীতে নদী ভাঙ্গনে জমিদারের বাগান যমুনেশ্বরী নদীতে চলে যায়। নফল উদ্দিন এই জমিদারের বাগান থেকে আম নিয়ে বিক্রি করতেন। তিনি আরও জায়গা থেকে আম নিয়ে পদাগঞ্জ ও অন্যান্য হাটে বিক্রি করতেন।
এই জমিদার বাড়ির বাগানে যে বিভিন্ন রকম আম পাওয়া যেত, এর মধ্যে একটি আম অনেক সুস্বাদু ও মিষ্টি ছিল। তিনি ওই গাছের একটি কলম বা চারা নিজ বাড়িতে নিয়ে আসেন এবং নিজ জমিতে রোপণ করেন। উত্তরাঞ্চল হল বরেন্দ্র ভূমি। তাই শুকনো মৌসুমে পানি যেন গাছের গোড়ায় দিতে পারেন এজন্য হাড়ি বসান। ফিল্টার পদ্ধতিতে সেচ দেওয়ার জন্য। কিন্তু এই হাড়িটি কেউ একজন ভেঙ্গে ফেলেন। এরপর গাছটি বড় হয় এবং ফল দেয়। এই ফল তিনি প্রতিবেশী, আত্মীয়দের খাওয়ান। এত মজার আম খেয়ে সবাই এর নাম জিজ্ঞেস করেন। তিনি বলেন এটি সেই গাছের আম, যে গাছের হাড়ি ভাঙ্গা হয়েছিল। তাঁর মুখ থেকে এভাবে আমটির নাম সবাই হাড়িভাঙ্গা দেয়। এখন এই আমটি “হাড়িভাঙ্গা আম” নামেই ব্যাপক পরিচিত।
বাংলাদেশে যত আম পাওয়া যায়, হাড়িভাঙ্গা হল নতুন ধরনের আম। এই আমটি স্বাদে ও গন্ধে অন্যরকম। এই গাছের বৈশিষ্ট্য অন্যরকম। এর ডগা পুষ্ট। এই গাছ খুব দ্রুত বৃদ্ধি পেতে পারে যদি ডালে জোর কলম লাগানো হয়। অল্প দিনেই গাছের ডালপালা বৃদ্ধি পায়। চারা রোপণ করার পরের বছর গাছে মুকুল দেখা দেয়। কিন্তু অনেকেই প্রথম বছর মুকুল ভেঙ্গে দেয়। কারন এর ফলে গাছের ডগার সংখ্যা বাড়ে। এছাড়া বলিষ্ঠ হয়। এই গাছ সাধারনত উপরে বাড়েনা। কিন্তু চারপাশ দিয়ে অনেক বৃদ্ধি হয়। ফলে গাছের উচ্চতা কম থাকে। এর সুবিধা হল, ঝড়ে গাছ উল্টিয়ে পড়ার সুযোগ কম থাকে। আবার আমও কম ঝরে পরে।
হাড়িভাঙ্গা আম দেখতে উপরে মোটা। আর নিচের দিকে চিকন। এর শাস গোলাকার ও একটু লম্বাটে। এছাড়া দেখতেও সুঠাম দেহ ও মাংসালো আঁশ বিহীন আম এটি। ভিতরে শাস ছোট। অন্যান্য আমের থেকে এর ওজন বেশি। সাধারণত গড়ে তিনটি আমে এক কেজি হয়। অনেক সময় একটি আম ৫০০/৭০০ কেজি হতে পারে। পাকা আম অনেকদিন অটুট থাকে। সহজে পচেনা। চামড়া কুঁচকে গেলেও ভিতরে ভাল থাকে। আম খুব বেশি না পাকালেই মজা লাগে।
রংপুরের মিঠাপুকুর ও বদরগঞ্জে বেশি চাষ হয় এই আম। সাধারণত মাঘ-ফাল্গুন মাসে ফুল আসে গাছে। আর আষাঢ়ের প্রথম সপ্তাহ থেকে পাকতে শুরু করে। এই আম কাঁচা পাকা দুই অবস্থাতেই খাওয়া যায়। তবে আম গাছ থেকে পাড়লে সাধারণভাবে ২/৩ দিন ভাল থাকে। ৪০-৬০ টাকা কেজিতে বিক্রি হয় এই আম।
বাংলাদেশে অনেক প্রজাতির আম আছে। সবগুলোই স্বাদে ভিন্ন। একেক এলাকা একেক আমের জন্য বিখ্যাত। তেমনি রংপুর হল এই হাড়িভাঙ্গা আমের জন্য বিখ্যাত। গাছের চারা কিনে বাণিজ্যিকভাবে এই আমের চাষ করে আগ্রহী যে কেউ লাভবান হতে পারেন।
ঔষধি ও পুষ্টিগুনঃ
হাড়িভাঙ্গা আম রাতকানা ও অন্ধত্ব প্রতিরোধে মহৌষধ। কচি পাতার রস দাঁতের ব্যাথা উপশমকারী। আমের শুকনো মুকুল পাতলা পায়খানা, পুরনো আমাশয় এবং প্রস্রাবের জ্বালা-যন্ত্রণা উপশম করে।
অন্যান্য ব্যবহারঃ
ফল হিসেবে খাওয়ার পাশাপাশি এই জাতের আম থেকে চাটনি,আচার,আমসত্ত্ব, মোরব্বা,জ্যাম,জেলি ও জুস তৈরি হয়। প্রচুর ভিটামিন ‘এ’ বা ক্যারোটিন, ভিটামিন ‘সি’, খনিজ পদার্থ ও ক্যালোরি রয়েছে এই জাতের আমে।
Haribhanga Mango: Rangpur’s Renowned Variety
(The average height of each plant is 1-3 feet)
This is a sapling of the Haribhanga variety of mango tree. This variety is famous in the Rangpur region of Bangladesh. We know the soil of Bangladesh is very fertile. A variety of seasonal fruits are available here. The fruits are tasty and nutritious. Every region of Bangladesh is famous for its fruits. Some products are also exported abroad. We have all heard and eaten the name of Haribhanga Mango. This is very tasty.
Nofol Uddin was the person behind the introduction of this mango. He was a resident of Tekani village in Ward 1 of Khoragachh Union in Mitharpur district. He was involved in mango cultivation. We know that there were landlords in various places in Rangpur before. One such landlord was Raja Taj Bahadur Singh. He was very prosperous, knowledgeable, and generous. His estate was in Baluamashimpur Union. There were many gardens in his palace. There were also various fruit trees there. But in 1988, when the flood occurred in Bangladesh, there was a lot of damage. Due to this flood and subsequent river erosion, the landlord’s garden went into the Jamuna River. Nofol Uddin used to buy mangoes from this landlord’s garden. He used to sell mangoes in Padaganj and other markets from other places.
In the garden of this landlord’s house, various types of mangoes were found, among which one mango was very delicious and sweet. He brought a sapling or seedling of that tree to his own house and planted it in his own land. Northern region is the land of Barind. So, to irrigate the tree during the dry season, he installed a deep tube well to provide water to the roots. To provide irrigation in a filtered method. But someone broke this barrier. Then the tree grew bigger and started yielding fruit. He used to serve this fruit to the neighbors, relatives. Everyone asked for the name of this delicious mango after eating it. He said it’s the mango from the tree whose barrier was broken. From his mouth, everyone started calling this mango Haribhanga. Now this mango is widely known as “Haribhanga Mango”.
In Bangladesh, where there are many types of mangoes, Haribhanga is a new variety. This mango is different in taste and aroma. The characteristics of this tree are unique. Its branches are robust. This tree can grow rapidly if strong support is provided to its trunk. Within a short period, the branches of the tree start growing. The appearance of buds on the tree can be seen in the year following planting. However, many people break the buds in the first year because it increases the number of branches on the tree. It also becomes bulky. This tree usually doesn’t grow tall, but it grows extensively with branches spreading out. As a result, the height of the tree remains low. The advantage of this is that there is less chance of the tree falling over in storms. Moreover, it also drops fewer mangoes.
The Haribhanga mango appears fat on the top and slender underneath. Its shape is roundish and somewhat elongated. Additionally, it has a smooth skin and lacks fibrous flesh. The seed inside is small. Compared to other mangoes, it is heavier. On average, three mangoes weigh around one kilogram. Sometimes, a single mango can weigh between 500 to 700 grams when fully ripe. Even when ripe, it remains intact for many days and is easy to ripen. Even if the skin wrinkles, the inside remains good. It’s enjoyable even if the mango isn’t fully ripe.
The Haribhanga mango is predominantly cultivated in the areas of Mithapur and Badarganj in Rangpur. Generally, the tree blooms in the months of Magh-Falgun, and it starts ripening from the first week of Ashar. This mango can be consumed both raw and ripe. However, when plucked from the tree, it usually remains fresh for 2-3 days. It is sold for 40-60 taka per kilogram.
Bangladesh boasts a variety of mango species, each with its unique taste. Every region is famous for its own type of mango. Similarly, Rangpur is renowned for the Hadibhanga mango. Anyone interested in commercial cultivation of this mango by purchasing saplings can potentially benefit.
Medicinal and Nutritional Benefits:
Hadibhanga mango is a great herbal remedy for insomnia and night blindness. The juice of its raw leaves alleviates toothache. The dried petals of the mango flower relieve thinning of the gums, gastric ulcers, and digestive disorders.
Other Uses:
Besides being consumed as fruit, this variety of mango is used to make chutney, pickles, mango sauce, murabba (sweet preserve), jam, jelly, and juice. This mango variety contains plenty of Vitamin A or carotene, Vitamin C, minerals, and calories.
Source and information: Online Collection.
For more information visit:
Website Link: https://sororitu.com/
Facebook Link: https://www.facebook.com/sororitushop/?ref=embed_page
YouTube Link: https://www.youtube.com/@sororituhorticulture
Sororitu Agricultural Information Site