Wednesday,January 14 , 2026

মাল্টা, বারি-১ গাছের চারা

(প্রতিটি চারার গড় উচ্চতা ২-৩ ফিট, জয়েন্ট কলম থেকে উৎপাদিত)

 

 

 

মাল্টাঃ
এটি সাইট্রাস পরিবারভুক্ত একটি বিদেশি ফল। কমলা আর বাতাবি লেবুর সংকরায়ণে এ ফলের সৃষ্টি। এর ইংরেজি নাম সুইট অরেঞ্জ। হিন্দিতে সান্তারা। অন্য ভাষায় ভিন্ন নাম। এর আদি উৎপত্তিস্থল ভিয়েতনাম, দক্ষিণ চীন এবং উত্তর-পশ্চিম ভারত। রোগির পথ্য হিসেবে মাল্টা হিতকর। খেতে সুস্বাদু। দারুণ গন্ধ। মাল্টায় পুষ্টিতে ভরপুর। পুষ্টিবিদদের মতে, এর প্রতি ১০০ গ্রাম ফলে (আহারোপযোগী) ২০০ মিলিগ্রাম ক্যারোটিন এবং ভিটামিন সি আছে প্রায় ৫০ মিলিগ্রাম। অন্য পুষ্টি উপাদানের মধ্যে শর্করা, আমিষ, চর্বি, ক্যালসিয়াম, লৌহ, ভিটামিন বি১, ভিটামিন বি২ এবং খাদ্যশক্তি রয়েছে যথাক্রমে ১২ মিলিগ্রাম, ১ মিলিগ্রাম, ০.২ মিলিগ্রাম, ৪০ মিলিগ্রাম, ০.৮ মিলিগ্রাম, ০.১১৩ মিলিগ্রাম, ০.০৪৬ মিলিগ্রাম এবং ২০০ কিলো ক্যালরি। এতে কিছু ঔষধিগুণও আছে। সর্দি জ্বর কমাতে মাল্টা বেশ উপকারী। এর খোসা দিয়ে প্রসাধনী তৈরি হয়। এছাড়া ওষুধ শিল্পেও ব্যবহার হয়। বিশ্বে ফলটি বেশ জনপ্রিয়। তেমনি এদেশেও। কৃষি বিজ্ঞানীদের মতে, কমলা লেবুর তুলনায় এর অভিযোজন ক্ষমতা বেশি। তাই মাল্টা চাষের জন্য পাহাড়ি এলাকা উৎকৃষ্ট। এছাড়া এখন দেশের অন্যান্য এলাকাতেও মাল্টা   সহজেই চাষ করা যাচ্ছে এবং বিভিন্ন অঞ্চলের কৃষক মাল্টা চাষ করে আর্থিকভাবে লাভবান এবং সফলকাম হচ্ছেন। উন্নত জাত ও আধুনিক চাষাবাদ পদ্ধতি ব্যবহার করে এর উৎপাদন বহুগুণে বাড়ানো সম্ভব।

 

মাল্টা চাষ সম্পর্কিত প্রয়োজনীয় তথ্যাবলীঃ
জলবায়ুঃ
শুষ্ক ও উষ্ণ জলবায়ু মাল্টা চাষের জন্য উত্তম। বায়ুর আর্দ্রতা এবং বৃষ্টিপাত ফলের গুণাগুণকে প্রভাবিত করে। অতি বৃষ্টিতে ফল বেশি রসালো হয়। এছাড়া খোসা পাতলার পাশাপাশি গুণগত মান হয় নিম্ন। রোগ এবং পোকার আক্রমণ বেড়ে যায়। তবে শুষ্ক আবহাওয়া ফলের স্বাদ ও মানকে করে উন্নত।

মাটিঃ
মাল্টা প্রায় সব ধরনের মাটিতে জন্মে। তবে ছায়া পড়ে না এমন সুনিষ্কাশিত উর্বর, মধ্যম থেকে হালকা দো-আঁশ মাটি চাষের জন্য সবচেয়ে ভালো। মাটির অম্লত্ব ৫.৫ থেকে ৬.৫ পিএইচ হওয়া উত্তম। মাল্টাগাছ লবণ এবং উচ্চ তাপমাত্রা সংবেদনশীল। জলাবদ্ধতার সহ্যক্ষমতা নেই।

জাতঃ
দেশি বিদেশি বিভিন্ন জাত রয়েছে। তবে এদেশে চাষ উপযোগী জাতের মধ্যে চায়না মাল্টা এবং বারি মাল্টা-১ অন্যতম। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত এ জাতটি উচ্চ ফলনশীল। গাছের ডালপালা ছড়ানো এবং ঝোপানো থাকে। মধ্য ফাল্গুন (মার্চ) থেকে মধ্য চৈত্রে (এপ্রিল) ফুল আসে। ফল পাকে কার্তিক মাসে। ফল দেখতে সবুজ। তবে পরিপক্ক অবস্থায় কিছুদিন রেখে দিলে কমলা রঙ ধারণ করে। ফলের নিচে ছোট গোলাকার চিহ্ন থাকে। প্রতিটির ওজন প্রায় ১৫০ গ্রাম। ফলের শাসের রঙ হালকা হলুদ। গাছপ্রতি ফল ধরে ৩০০ থেকে ৪০০। সে হিসেবে হেক্টরপ্রতি গড় ফলন প্রায় ২০ টন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় একটি জাত উদ্ভাবন করেছে। নাম এফটিআইপি বাউ মাল্টা-১। প্রতিটি ফলের ওজন ১৭০ হতে ২০০ গ্রাম। মিষ্টতা ১৭-২১ টি.এস.এস.। গাছ বামনাকৃতি। বিচি কম হয়। ফল রসালো ও মিষ্টি। মার্চ-এপ্রিল মাসে ফুল আসে। সেপ্টেম্বরÑঅক্টোবরে ফল পাকে।

কলমঃ
বীজ ও অঙ্গজ উভয় পদ্ধতিতে মাল্টার বংশবিস্তার হয়। তবে মাতৃগুণ বজায় রাখা, দ্রুত ফল ধরা, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো এবং অধিক ফলন পেতে অঙ্গজ পদ্ধতি ব্যবহার করতে হবে। জোড় কলম (গ্রাফটিং) ও চোখ কলমের (বাডিং) মাধ্যমে চারা উৎপাদন করা যায়। জোড় কলমের জন্য রুটস্টক (আদি জোড়) নির্বাচন করতে হয়। এক্ষেত্রে বাতাবি লেবুর চারা ব্যবহার উত্তম। এরপর মাতৃগাছ হতে সায়ন (উপজোড়) সংগ্রহ করে রুটস্টকের ওপর স্থাপন করে গ্রাফটিং তৈরি করা হয়। আদি জোড়ের জন্য এক থেকে দেড় বছরের সুস্থ, সতেজ এবং সোজা চারা বেছে নিতে হবে। সায়নে অবশ্যই কমপক্ষে দুইটি চোখসহ ২/৩ ইঞ্চি লম্বা থাকা চাই। এছাড়া ডালের বয়স যেন ৮/৯ মাস হয়। সাধারণত ১০-১২ দিন পর সংযোগস্থলে জোড়া লাগে। তখন সায়নের সুপ্ত কুঁড়ি থেকে পাতা বের হয়। একাধিক ডাল বের হলে ভালোটি রেখে বাকিগুলো কেটে দিতে হবে। কলমের নিচের অংশে কোনো কুঁড়ি বা ডাল যেন না থাকে। মধ্য বৈশাখ হতে মধ্য ভাদ্র (মে-আগস্ট)  গ্রাফটিং করার উপযুক্ত সময়।

চারা প্রাপ্তিস্থানঃ
চারা অবশ্যই মানসম্মত হওয়া চাই। চাষাবাদের ক্ষেত্রে অন্য সব কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করা হলে ও জাত নির্বাচন  ভুল হলে কাঙ্ক্ষিত ফলন হবে না। তাই নিশ্চিত হয়েই চারা ব্যবহার করতে হবে। এক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠান হর্টিকালচার সেন্টার এবং বেসরকারি বিশ্বস্ত নার্সারি থেকে চারা সংগ্রহ করা উত্তম। সেক্ষেত্রে ষড়ঋতু ডট কম হতে পারে চারা সংগ্রহের বিশ্বস্ত মাধ্যম।

রোপণ পদ্ধতিঃ
ষড়ভুজ এবং বর্গাকার উভয় পদ্ধতিতে চারা লাগানো যায়। সারা বছরই রোপণ করা যেতে পারে। তবে বর্ষা মৌসুমে উত্তম। চারা লাগানোর আগে মাটি তৈরি করে নিতে হয়। এক্ষেত্রে গর্তের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা (গভীরতা) হবে ৭৫ সেন্টিমিটার (৩০ ইঞ্চি) করে। গর্তপ্রতি ১৫ কেজি পচা গোবর কিংবা অন্য জৈব সার, সেই সাথে ৫ কেজি কাঠের ছাই এবং রাসায়নিক সার হিসেবে টিএসপি ২৫০ গ্রাম, এমওপি ২৫০ গ্রাম, বরিক এসিড ৫ গ্রাম ও চুন দিতে হবে ৫০০ গ্রাম হারে। সম্পূর্ণ সার মাটির সাথে ভালোভাবে মিশিয়ে গর্ত ভরে দিতে হবে। ১৫ থেকে ২০ দিন পর গর্তের মাঝখানে সোজা করে চারা রোপণ করতে হবে। গাছ লাগানোর পর চারাটি শক্ত খুঁটির সাথে সামান্য ঢিলে করে বেঁধে দিতে হবে, যেন ঝড়ে হেলে না পড়ে।

সার ব্যবস্থাপনা, আগাছা পরিষ্কার, সেচ ও নিষ্কাশন, ফল পাতলাকরণ, ব্যাগিংঃ

গাছের বৃদ্ধি এবং কাঙ্ক্ষিত ফল পাওয়ার জন্য সঠিক সময়ে সঠিক নিয়মে সার প্রদান, আগাছা পরিষ্কার করা, সেচ ও নিষ্কাশনের ব্যবস্থাকরণ, ফল পাতলাকরণ এবং ফল ব্যাগিং করে দেওয়া খুবই গুরুত্বপূর্ণ।

বালাই ব্যবস্থাপনাঃ
মাল্টা ফসলে বিভিন্ন ধরনের পোকামাকড় এবং রোগের আক্রমণ হতে পারে। পোকার মধ্যে সাইলিড সবচেয়ে ক্ষতিকর। এছাড়া রয়েছে পাতা সুড়ঙ্গকারী পোকা, ফল ছিদ্রকারী পোকা, খোসা পোকা, উঁইপোকা। রোগগুলো হলো আগামরা রোগ, গ্রিনিং, ক্যাংকার এবং আঠাঝড়া।

ফল সংগ্রহঃ
পরিপক্ক অবস্থায় মাল্টা সংগ্রহ করতে হয়। সংগ্রহের সময় ফল যাতে আঘাতপ্রাপ্ত না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। ফলের আকার অনুযায়ী গ্রেডিং করা উত্তম। পরিষ্কার কাপড় দিয়ে মুছে প্যাকেট করে বাজারজাত করতে হবে।

 

 

তথ্য ও সূত্রঃ অনলাইন সংগ্রহ।

 

 

Malta, Seedling of Bari-1 Plant

 

(Each seedling’s average height is 2-3 feet, produced from joint graft.)

 

 

 

Malta: It is a foreign fruit belonging to the citrus family. The creation of this fruit is a hybrid of orange and lemon. Its English name is sweet orange. In Hindi, it’s called Santra. It has different names in other languages. Its origin is Vietnam, South China, and Northwestern India. Malta is beneficial as a remedy for patients. It tastes delicious and has a strong fragrance. Malta is rich in nutrients. According to nutritionists, per 100 grams of fruit (edible portion) contains about 200 milligrams of carotene and nearly 50 milligrams of vitamin C. Among other nutrients, it contains sugar, protein, fat, calcium, iron, vitamin B1, vitamin B2, and energy respectively 12 milligrams, 1 milligram, 0.2 milligrams, 40 milligrams, 0.8 milligrams, 0.113 milligrams, 0.046 milligrams, and 200 kilocalories. It also has some medicinal properties. Malta is quite beneficial in reducing colds and fevers. Medicine is made from its peel. Additionally, it is used in the pharmaceutical industry. The fruit is very popular worldwide, as well as in the country. According to agricultural scientists, it has a higher yield potential compared to orange and lemon. Therefore, mountainous areas are excellent for growing Malta. Moreover, nowadays, Malta can be easily grown in other parts of the country, and farmers from various regions are cultivating Malta, making profits and becoming successful economically. By using advanced varieties and modern farming techniques, it is possible to increase its production manifold.

 

Important Information about Malta Cultivation:

Climate:

Dry and warm climates are optimal for cultivating Malta. Air humidity and rainfall affect the quality of the fruit. Excessive rainfall makes the fruit more watery. Additionally, in very wet conditions, the fruit’s skin becomes thinner, reducing its quality. Disease and pest attacks increase in such conditions. However, dry weather enhances the taste and quality of the fruit.

 

Soil:

Malta grows in almost all types of soil. However, well-drained, fertile, and slightly acidic to neutral loamy soils are best suited for cultivation. The pH of the soil should ideally be between 5.5 to 6.5. Malta trees are sensitive to salt and high temperatures. They cannot tolerate waterlogging.

 

Varieties:

There are various local and foreign varieties of Malta. However, among the varieties suitable for cultivation in this country, China Malta and Bari Malta-1 are prominent. The BARI has developed this variety, which is highly productive. The trees have spreading branches and need regular pruning and thinning. Flowers bloom from mid-February (March) to mid-April, and fruits ripen in Kartik (October). The fruit appears green but turns orange when ripe. Each fruit weighs about 150 grams. The peel of the fruit is light yellow. Each tree bears 300 to 400 fruits. The average yield per hectare is about 20 tons. Bangladesh Agricultural University has developed a variety named FTAIPI Bari Malta-1. Each fruit of this variety weighs between 170 to 200 grams. It contains 17-21 Total Soluble Solids (TSS). The tree has an upright growth habit with less branching. The fruit is juicy and sweet. Flowers bloom from March to April, and fruits ripen from September to October.

 

Grafting:

Malta’s propagation can be done through both seed and vegetative methods. However, to maintain maternal traits, ensure rapid fruiting, enhance disease resistance, and achieve higher yields, vegetative methods should be preferred. Seedlings can be produced through grafting and budding. For grafting, rootstock selection is crucial. In this case, bitter lemon seedlings are ideal. Then, scions are collected from the mother plant and grafted onto the rootstock to create grafts. For rootstock selection, healthy, vigorous, and straight seedlings aged between one and one-and-a-half years should be chosen. Scions should ideally be 2/3 inches long with at least two buds. Additionally, the age of the shoots should be around 8/9 months. Typically, grafting is done at the junction site around 10-12 days after joining. At that time, shoots emerge from the dormant buds of the scion. If multiple shoots emerge, keep the best one and remove the rest. Ensure that there are no buds or shoots below the grafting point. Mid-Baishakh to mid-Bhadra (May to August) is the suitable time for grafting.

 

Seedling Acquisition:

It is essential for the seedlings to be of approved quality. In agriculture, if all other tasks are carried out meticulously and the wrong variety is chosen, the desired yield will not be achieved. Therefore, it is crucial to ensure the use of high-quality seedlings. In this case, acquiring seedlings from government-established Horticulture Centers and reputable private nurseries is optimal. In such cases, the risk of encountering substandard seedlings is minimized, ensuring reliable seedling acquisition.

 

Planting Method:

Malta seedlings can be planted using both hexagonal and square methods. Planting can be done throughout the year, but the rainy season is optimal. Before planting the seedlings, soil preparation is necessary. In this case, the pit should be 75 centimeters (30 inches) in length, width, and depth. For each pit, 15 kilograms of decomposed manure or other organic fertilizers, along with 5 kilograms of straw, and chemical fertilizers such as TSP 250 grams, MOP 250 grams, Boric acid 5 grams, and Lime 500 grams, should be provided. The fertilizer mixture should be thoroughly mixed with the soil and then filled into the pit. After 15 to 20 days, the seedlings should be planted straight in the middle of the pit. After planting the trees, the seedlings should be tied slightly loose with strong stakes to prevent them from falling during storms.

 

Fertilizer Management, Pruning, Irrigation and Drainage, Fruit Thinning, Bagging:

Proper fertilizer application at the right time, pruning of branches, management of irrigation and drainage, fruit thinning, and fruit bagging are crucial for the growth of trees and obtaining desired fruits.

 

Pest Management:

Malta crops can be susceptible to various types of pests and diseases. Among pests, the citrus psyllid is the most damaging. Additionally, there are leaf-sucking insects, fruit-piercing insects, scale insects, and mites. The diseases include anthracnose, greening, canker, and powdery mildew.

 

Harvesting:

Malta should be harvested when fully ripe. Care should be taken during harvesting to avoid any damage to the fruits. Grading according to the size of the fruit is advisable. After cleaning, the fruits should be packed in packets for market distribution.

 

Source and information: Online Collection.
For more information visit:
Website Link: https://sororitu.com/
Facebook Link: https://www.facebook.com/sororitushop/?ref=embed_page
YouTube Link: https://www.youtube.com/@sororituhorticulture

About super_admin

Check Also

ফল গাছ রোপণের সময়, পদ্ধতি ও যত্নের টিপস

ফল গাছ রোপণের সময়, পদ্ধতি ও যত্নের টিপস

নিজের আঙিনায় পাকা আম, পেয়ারা, কমলা বা আপেল তুলতে পারার আনন্দ আলাদা। কিন্তু এই আনন্দ …

Translate »