(প্রতিটি চারার গড় উচ্চতা ৩-৪ ফিট, মাদ্রাজি জাত, কলম থেকে উৎপাদিত)
রোমান্টিক ফল লিচুঃ
লিচু হলো বিশ্বের সবচেয়ে রোমান্টিক ফল। প্রায় দুই হাজার বছর ধরে ফলটি এ মর্যাদা পেয়ে আসছে। সত্যি বলতে কি, বিশ্বে প্রথম ফল চাষের বই লেখা হয়েছিল ১০৫৬ সালে, সেটিও ছিল লিচুকে নিয়ে।
বিশ্বের অনেক রাজা-বাদশাহ, রানী-বেগমদের মন জয় করতে যুগে যুগে মানুষ লিচু ফল উপহার দিয়েছেন। অষ্টম শতকে চীনা সম্রাট হুয়ান সাংও একই কাজ করে বেগমের মন জয় করেছিলেন। তিনি দক্ষিণ চীন থেকে লিচু বয়ে নিয়ে গিয়েছিলেন সুদূর উত্তর চীনে।
উন্নতজাতঃ
বিজ্ঞানীরা নানা জাতের লিচু উদ্ভাবন করেছেন। ইতোমধ্যে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটও বের করেছে লিচুর তিনটি জাত। এ দেশে যেসব জাতের লিচু পাওয়া যায় সেগুলো হলো – বোম্বাই, মাদ্রাজি, চায়না-৩, মঙ্গলবাড়ি, মোজাফ্ফরপুরী, বেদানা লিচু, বারি লিচু-১, বারি লিচু-২, বারি লিচু-৩ ইত্যাদি।
বোম্বাই লিচু টকটকে লাল, মাদ্রাজি আগাম জাত, সবচেয়ে ভালো জাত চায়না-৩। এই জাতের গাছে প্রতি বছরই ভালো ফল ধরে। বেদানা নাবী জাত। বারি লিচু-১ আগাম জাত, বারি লিচু-৩ মাঝ মৌসুমি জাত। কিন্তু বারি লিচু-২ নাবী জাত। লাগানোর জন্য এসব জাত থেকে যেকোনো জাত নির্বাচন করা যেতে পারে।
চারাকলমঃ
বীজ থেকে ও অঙ্গজ পদ্ধতিতে লিচুর চারা তৈরি করা যায়। কিন্তু বীজ থেকে উৎপাদিত গাছে ফল ধরতে ৭-১২ বছর সময় লাগে। এ জন্য বীজ থেকে সাধারণত চারা উৎপাদন করা হয় না। চারা উৎপাদনের জন্য গুটিকলম লিচুর ক্ষেত্রে সর্বাধিক উপযোগী।
তবে এ পদ্ধতি ছাড়া জোড়কলম, কুঁড়ি সংযোজন, ছেদ কলম প্রভৃতির মাধ্যমে সফলভাবে চারা উৎপাদন করা যায়। গুটি কলম তৈরি করার সময় কাটা জায়গায় অনুমোদিত হরমোন মিশিয়ে লাগালে মূল গঠন ভালো হয়।
লিচুর কলম রোপণঃ
গ্রীষ্মকালীন ফলের মধ্যে লিচু একটি জনপ্রিয় ফল। বাংলাদেশের আবহাওয়ায় লিচু সব জায়গায় ভালো ফলন দেয় না। বিশেষ কিছু জাত বিশেষ জায়গায় বেশ ভালো ফলন দেয় এবং সেসব জায়গা সেই লিচুর জাতের নামেই পরিচিতি পেয়ে গেছে।
যেমন- রাজশাহীর লিচু (জাতঃ মুম্বাই), পাবনার ঈশ্বরদীর লিচু (জাতঃ মুম্বাই, মাদ্রাজি), দিনাজপুর (জাতঃ বেদানা ও কাঁঠালি)। এ ছাড়া চায়না-৩ জাতের লিচু দেশের প্রায় সব জেলাতেই চাষ হচ্ছে।
চাষাবাদঃ
পরিকল্পিতভাবে লিচুবাগান করতে হলে বাগান তৈরির বা চারা রোপণের কয়েক বছর আগে দ্রুত বৃদ্ধিশীল লম্বা-দৃঢ় জাতের কিছু গাছ যেমন- ইউক্যালিপ্টাস, জাম, শিমুল প্রভৃতি রোপণ করতে হবে। অথবা, যে জমির চার দিকে বা আশপাশে এ ধরনের গাছ আছে সে জমি বাগানের জন্য নির্বাচন করতে হবে।এতে ফল ঝরা, ফল ফাটা প্রভৃতি হ্রাস পায় এবং ঝর বাতাসে গাছের ক্ষতি কম হয়।
ফল সংগ্রহঃ
ফেব্রুয়ারি-মার্চ মাসে লিচুগাছে ফুল আসে ও মে-জুন মাসে লিচুর পাকা ফল সংগ্রহ করা হয়। এ সময় ফলের খোসা লালচে রঙ ধারণ করে ও কাঁটাগুলো চ্যাপ্টা হয়ে খোসা প্রায় মসৃণ হয়ে যায়। কয়েকটি পাতাসহ গোছা ধরে লিচু সংগ্রহ করা হয়। এতে ফল বেশি দিন ধরে ঘরে রাখা যায়।
বৃষ্টি হলে তার ঠিক পর পরই কখনো লিচু সংগ্রহ করা ঠিক নয়। সাধারণত লিচুগাছে তিন থেকে ছয় বছর পর ফল ধরে। তবে ২০-৩০ বছর বয়স পর্যন্ত লিচুগাছে ফলন বাড়তে থাকে। সাধারণত প্রতিটি গাছ থেকে বছরে ৮০-১৫০ কেজি বা ৩২০০-৬০০০টি লিচু পাওয়া যায়। অবস্থাভেদে এর তারতম্যও লক্ষ্য করা যায়।
চারা প্রাপ্তিস্থানঃ
মাদ্রাজি লিচু আগাম জাতের লিচু। যদিও অনেকেই বাংলাদেশের পাবনা-ঈশ্বরদী অঞ্চলের লিচু বলে এটিকে জানেন। তবে এই জাতের লিচু এখন বংলাদেশের সব জায়গাতেই চাষ হয়। আগাম জাত বলে মাদ্রাজি লিচুর চাহিদা বাজারে অনেক বেশী। ফলে লিচুর ভাল দাম পাওয়া যায়।
আমাদের প্রতিষ্ঠান ষড়ঋতু ডট কম এই মাদ্রাজি জাতের লিচুর গাছ এখন বিক্রির জন্য বাণিজ্যিকভাবে চাষ করছে। ফলে এই জাতের লিচু গাছের চারা প্রাপ্তির জন্য ষড়ঋতু ডট কম হতে পারে একটি বিশ্বস্থ্য এবং আদর্শ মাধ্যম।
তথ্য ও সূত্রঃ অনলাইন সংগ্রহ।
Sapling of Madraji Lychee Tree
(Every sapling averages 3-4 feet in height, of Madraji variety, produced locally)
Romantic Fruit Lychee:
Lychee is the most romantic fruit in the world. For nearly two thousand years, this fruit has held this distinction. Indeed, the first book on fruit cultivation in the world was written in 1056, and it was about lychee. Throughout history, many kings, emperors, queens, and empresses have won hearts by gifting lychee fruits. In the 8th century, Chinese Emperor Huayan Sang also won the heart of his empress by the same means. He brought lychees from southern China to far northern China.
Advanced Varieties:
Scientists have developed various types of lychee. Already, the Bangladesh Agricultural Research Institute has identified three varieties of lychee. The varieties found in this country include Bombay, Madraji, China-3, Monglabari, Mojaffarpuri, Bedana Lychee, Bari Lychee-1, Bari Lychee-2, Bari Lychee-3, and so on. Bombay lychee is slightly red when ripe; Madraji is an early variety; and China-3 is considered the best variety.
This variety of tree produces good fruit every year. Bedana is a Navie variety. Bari Lychee-1 is an early variety, and Bari Lychee-3 is a mid-season variety. However, Bari Lychee-2 is a Navie variety. Any of these varieties can be chosen for cultivation.
Propagation Method:
Lychee saplings can be produced both from seeds and by vegetative methods. However, it takes 7–12 years for a tree grown from seed to bear fruit. Therefore, saplings are not usually produced from seeds. Grafting is the most suitable method for sapling production in the case of lychee.
However, you can also achieve successful sapling production through methods like air layering, budding, and cutting. When you apply approved hormones to the cut area during grafting, the root structure develops well.
Planting Lychee Saplings:
Lychee is a popular fruit during the summer season. In Bangladesh, lychee does not yield well everywhere due to the weather conditions. Certain varieties perform exceptionally well in specific regions, and those places have become famous for those particular types of lychee.
For example, Rajshahi lychee (variety: Bombay), Ishwardi lychee in Pabna (varieties: Bombay, Madraji), and Dinajpur lychee (varieties: Bedana and Kathali). Besides these, the variety Chinia-3 is cultivated in almost all districts of the country.
Cultivation Method:
To establish a lychee orchard properly, it’s essential to plant some rapidly growing tall and sturdy trees like Eucalyptus, Jam, or Shimul several years before orchard establishment. Alternatively, selecting a plot of land surrounded by such trees can also be beneficial for the orchard. This helps reduce fruit drop, fruit cracking, and damage from wind, thus ensuring healthier growth of the trees.
Harvesting:
Lychee trees begin flowering in February–March, and farmers harvest the ripe fruits from May to June. During this time, the fruit skin turns reddish due to ripening, and the spines become brittle, making the skin almost tender. Lychees are harvested with a stalk and a few leaves attached, which helps them last longer when stored at home. It’s not ideal to harvest lychees right after rain; it’s better to wait for the trees to dry.
Generally, lychee trees start bearing fruit three to six years after planting. However, the fruit yield continues to increase until the tree reaches 20–30 years of age. On average, each tree yields around 80–150 kilograms, or 3200–6000 lychees per year. This yield can vary depending on the condition of the tree.
Seedling Acquisition:
The “Agam” type of lychee, known as Madraji lychee, is referred to by many as lychee from the Pabna-Ishwardi region of Bangladesh, but this variety is now cultivated across all regions of Bangladesh. There is a high demand for the Agam variety in the market, leading to good prices for lychees.
Our organization, Shadritu Dot Com, is commercially cultivating Madraji lychee trees for sale. Therefore, acquiring seedlings of this variety from Shadritu Dot Com could be a reliable and ideal option.
Source and information: Online Collection.
For more information visit:
Website Link: https://sororitu.com/
Facebook Link: https://www.facebook.com/sororitushop/?ref=embed_page
YouTube Link: https://www.youtube.com/@sororituhorticulture
Sororitu Agricultural Information Site