Wednesday,January 14 , 2026

ভিয়েতনামী খাটো জাতের নারিকেল গাছের চারা

(প্রতিটি চারার গড় উচ্চতা ১-২ ফিট, বীজ থেকে উৎপাদিত)  

 

নারিকেল পরিচিতিঃ 

নারিকেল বাংলাদেশের অন্যতম প্রধান অর্থকরী ফসল। এটা এমন এক বৃক্ষ যার প্রতিটি অঙ্গ জনজীবনে কোনো না কোনোভাবে কাজে আসে। আমাদের দেশে বর্তমানে নারিকেলের যেসব জাতের প্রচলন আছে সেগুলো মূলত লম্বা জাতের, ফলন তুলনামুলকভাবে কম, ফল প্রাপ্তির সংখ্যা বছরে ৫০-৬০ টি ফল দেয় এবং ফলন পেতে স্বাভাবিকভাবে ৭ থেকে ৮ বছর সময় লাগে। তাই নারিকেলের ফলন যাতে তাড়াতাড়ি পাওয়া যায় তাই নতুন এ “ডিজে সম্পূর্ণ ডোয়ার্ফ (খাটো)” জাতের নারিকেল আবাদের ব্যাপারে জোর দেওয়া হচ্ছে। তিন বছরের মাথায় নারিকেলের গাছের উচ্চতা হবে দুই থেকে আড়াই ফুট। নতুন জাতের এ নারিকেল গাছ থেকে যথাযথ পরিচর্যা করলে ২.৫ থেকে ৩ বছরের মধ্যে ফুল আসা শুরু হবে। বছরে তিন থেকে চারবার গাছে ফুল আসবে। ফলনের পরিমাণ আমাদের দেশীয় জাতের থেকে প্রায় তিনগুণ। উপযুক্ত পরিচর্যা করলে প্রতি বছর প্রায় ২০০-২৫০ টি নারিকেল পাওয়া যাবে। একটি গাছ বাঁচবে ২০ থেকে ২৫ বছর। খাটো জাতের ভিয়েতনামের ডাবে পানির পরিমাণ তুলনামূলক বেশি থাকে। সাধারণত সব ধরনের মাটিতে খাটো জাতের নারিকেল গাছ লাগানো যায়। তা ছাড়া এ জাতের গাছ লবণাক্ততা অনেক বেশি সহ্য করতে পারে। গাছ খাটো হওয়ায় পরিচর্যাও সহজ। ইতোমধ্যে বরিশাল, বরগুনা, পটুয়াখালী, পিরোজপুর, বাগেরহাট, খুলনা, দিনাজপুর, কুষ্টিয়া, মেহেরপুরসহ দেশের বিভিন্ন জেলায় এ খাটো জাতের নারিকেল গাছ লাগানো শুরু হয়েছে। এ ছাড়া বান্দরবান, রাঙামাটি জেলার পাহাড়ি এলাকায়ও এ জাতের গাছ লাগানো হয়েছে।

 

জাতঃ

ভিয়েতনাম থেকে আগত খাটো জাত দুটি হলোঃ

(ক) সিয়াম গ্রীন কোকনাটঃ এটি ডাব হিসেবে ব্যবহারের ক্ষেত্রে খুবই জনপ্রিয়। এ জাতের ডাবের রং কিছুটা সবুজ, আকার কিছুটা ছোট , প্রতিটির ওজন ১.২-১.৫ কেজি। এ জাতের ডাবে ২৫০ থেকে ৩০০ মিলিলিটার পানীয় পাওয়া যায়। বছরে প্রতি গাছে ফল ধরে ১৫০-২০০ টি।

(খ) সিয়াম ব্লু কোকোনাটঃ এটিও অতি জনপ্রিয় জাত। এটা উদ্ভাবন করা হয় ২০০৫ সালে। ভিয়েতনামে এ চারা কৃষকের খুবই পছন্দ। ফলের রং হলুদ, প্রতিটির ওজন ১.২-১.৫ কেজি, ডাবে পানির পরিমাণ ২৫০-৩০০ মিলি। ডাবের পানি খুব মিষ্টি এবং শেলফ লাইফ বেশি হওয়ায় এ জাতের ডাব বিদেশে রপ্তানী করা যায়। বছরে প্রতি গাছে ফল ধরে ১৫০-২০০ টি।

 

উৎপাদন পদ্ধতিঃ

মাটিঃ  নিকাশযুক্ত দো-আঁশ থেকে বেলে দো-আঁশ মাটি। তবে সব ধরনের মাটি নারিকেল চাষের জন্য উপযোগী। অতি শক্ত , কাঁকর শীলাময় মাটি হলে প্রায় ১.৫ মিটার চওড়া ও ১.৫ মিটার গভীর করে গর্ত করে জৈব সার দিয়ে ভরাট করে গাছ লাগালে গাছ ভালোভাবে বেড়ে উঠবে।

 

রোপণের সময়ঃ  জুন-সেপ্টেম্বর।

 

রোপণের দূরত্বঃ  ৬ x ৬ মিটার হিসেবে হেক্টরপ্রতি ২৭৮ টি চারা প্রয়োজন। বাগান আকারে ৭ মিটার দূরত্বে চারা রোপণ করা যাবে।

 

গর্ত তৈরি ও সার প্রয়োগঃ

১মি x ১ মি x ১ মি মাপের গর্ত তৈরি করা প্রয়োজন। গর্ত তৈরি করে ৪-৫ দিন রোদে রাখার পর প্রতি গর্তে পচা গোবর অথবা আবর্জনা পচা সার ৪০-৫০ কেজি, কেঁচো সার ২ কেজি, হাড়ের গুড়া অথবা শুঁটকি মাছের গুড়া ১ কেজি, নিমের খৈল ৫০০ গ্রাম, টিএসপি ৩০০ গ্রাম, এমওপি ৩৫০ গ্রাম, জিঙ্ক সালফেট ১০০ গ্রাম, বোরন বা বোরিক এসিড ২০০ গ্রাম, ফুরাডান বা কার্বোফুরান ৫০ গ্রাম এবং কার্বেন্ডাজিম দলীয় ছত্রাকনাশক ১০ গ্রাম প্রয়োগ করতে হবে। মাটিতে অবস্থানরত পোকার আক্রমণ থেকে চারা রক্ষার জন্য প্রতি গর্তে ৫০ গ্রাম ফুরাডান প্রয়োগ করতে হয়। সব কিছু মাটির সাথে মিশিয়ে দেওয়ার পরে ১২-১৫ দিনের মধ্যে গাছ লাগিয়ে গর্ত ভরাট করে দিতে হবে। ভরাটের পর পানি দিয়ে গর্তটাকে ভিজিয়ে দিতে হবে যাতে সব সার ও অন্যান্য উপাদান মাটির সঙ্গে ভালোভাবে মিশে যায়। গর্তের তলায় বা নিচের স্তরে ১০-১৫ সেমি চওড়া করে নারিকেলের ছোবড়া দিয়ে ভরাট করা হলে তা বাতাস চলাচল ও শিকড় ছড়ানোর জন্য সহায়ক হবে।

 

চারা রোপণঃ 

গর্তের মাঝখানে নারিকেল চারা এমনভাবে রোপণ করতে হবে যাতে নারিকেলের খোসা সংলগ্ন চারার গোড়ার অংশ মাটির ওপরে থাকে। চারা রোপণের সময় মাটি নিচের দিকে ভালোভাবে চাপ দিতে হবে যাতে চারাটি শক্তভাবে দাঁড়িয়ে থাকতে পারে।

 

সার ও সেচ ব্যবস্থাপনাঃ

চারা রোপণের পর প্রতি ৩ মাস পর পর নিম্নলিখিত হারে সার প্রয়োগ করতে হবে। চারার গোড়া থেকে ৩০ সেমি দূরত্বে ৩০-৪০ সেমি চওড়া ও ২০ সেমি গভীর নালায় সারগুলো প্রয়োগ করতে হবে। পরের প্রতিবার চারার গোড়া থেকে আগের বারের থেকে ৫-৭ সেমি আরও দূরে সার প্রয়োগ করতে হবে। সার প্রয়োগের পর ১৫-২০ লিটার পানি দিয়ে গাছের গোড়া ভেজাতে হবে। শুকনো মৌসুমে খড় বা কচুরিপানা দিয়ে মালচিং করে নিয়মিত সেচ দিতে হবে।

 

তথ্য ও সূত্রঃ অনলাইন সংগ্রহ।

 

 

The Seedlings of The Vietnamese Dwarf Coconut Tree.

 

(An average height of 1-2 feet per plant, produced from seeds)

 

Coconut Overview:

Coconut is one of the primary cash crops in Bangladesh. It’s a tree that contributes in some way to every aspect of human life. Currently, the prevalent coconut varieties in our country are mainly tall varieties, which have comparatively lower productivity, producing around 50-60 fruits per year and taking 7 to 8 years to mature naturally. Therefore, to achieve quicker yields from coconut trees, there’s a growing emphasis on cultivating the new “Dwarf (Khato)” varieties. Within three years, the height of these coconut trees will be between two to two and a half feet. With proper care, they will start flowering within 2.5 to 3 years. The trees will flower three to four times a year. The yield of these new varieties is nearly three times that of indigenous varieties. With appropriate care, you can expect to harvest around 200-250 coconuts per year. A single tree can survive for 20 to 25 years. The Vietnamese Dwarf (Khato) coconut variety generally requires relatively more water. Generally, it can be planted in all types of soil. Moreover, this variety can tolerate high salinity. As it is a dwarf variety, it is easier to care for. Already, in various districts of Bangladesh such as Barisal, Borguna, Patuakhali, Pirojpur, Bagerhat, Khulna, Dinajpur, Kushtia, Meherpur, the cultivation of Vietnamese Dwarf (Khato) coconut trees has begun. Additionally, in the hilly regions of Bandarban and Rangamati districts, these coconut trees have also been planted.

 

Varieties:

Two types of dwarf coconut originated from Vietnam:

(a) Siamese Green Coconut: This is very popular for use as a coconut. The color of the coconut of this variety is somewhat green, the shape is somewhat small, and each weighs 1.2-1.5 kilograms. Each coconut of this variety contains 250 to 300 milliliters of water. Each plant bears 150-200 fruits per year.

(b) Siamese Blue Coconut: This is also a very popular variety. It was developed in 2005. This variety is very preferred by coconut farmers in Vietnam. The color of the fruit is yellow, each weighs 1.2-1.5 kilograms, and contains 250-300 milliliters of water. The water of this coconut is very sweet, and because of its longer shelf life, the coconuts of this variety can be exported abroad. Each plant bears 150-200 fruits per year.

 

Production Method:

Soil: Use well-drained loamy soil for coconut cultivation. However, all types of soil are suitable for coconut cultivation. If the soil is very strong and clayey, dig pits 1.5 meters wide and 1.5 meters deep and fill them with organic fertilizers before planting the trees to ensure good growth.

 

Planting Time:

June to September.

 

Planting Distance:

Plant 278 seedlings per hectare with a spacing of 6 x 6 meters. Seedlings can also be planted with a spacing of 7 meters in the garden.

 

Preparation of Pits and Application of Fertilizers:

Create pits measuring 1m x 1m x 1m. After creating the pits, leave them for 4-5 days. Then, apply decomposed cow dung or compost at a rate of 40-50 kg per pit, 2 kg of potash, 1 kg of bone meal or fish meal, 500 grams of neem cake, 300 grams of TSP (Triple Super Phosphate), 350 grams of MOP (Muriate of Potash), 100 grams of zinc sulfate, 200 grams of boron or boric acid, 50 grams of furadan or carbofuran, and 10 grams of carbendazim (fungicide). To protect the seedlings from pest attacks, apply 50 grams of furadan per pit. Mix everything well with the soil. After mixing, plant the seedlings within 12-15 days and fill the pits with soil. After filling, water the pits thoroughly so that all the fertilizers and other nutrients mix well with the soil. Planting coconut seedlings with coconut husks at the bottom of the pits will help in aeration and drainage.

 

Planting:

When planting coconut seedlings, they should be placed in such a way that the base of the coconut, including the husk, is above the soil surface. During planting, the soil should be firmly packed downwards so that the seedlings can stand firmly.

 

Fertilizer and Irrigation Management:

After planting the seedlings, fertilizers should be applied at intervals of every three months as follows: from a distance of 30-40 cm from the base of the seedling to a depth of 20 cm, apply fertilizers in a trench 30 cm wide. In subsequent applications, apply fertilizers 5-7 cm further away from the previous application. After applying the fertilizers, water the base of the plant with 15-20 liters of water. During dry seasons, irrigate regularly by sprinkling water using a sprinkler or using a hose to ensure the proper growth of the coconut plants.

 

Source and information: Online Collection.
For more information visit:
Website Link: https://sororitu.com/
Facebook Link: https://www.facebook.com/sororitushop/?ref=embed_page
YouTube Link: https://www.youtube.com/@sororituhorticulture

About super_admin

Check Also

ফল গাছ রোপণের সময়, পদ্ধতি ও যত্নের টিপস

ফল গাছ রোপণের সময়, পদ্ধতি ও যত্নের টিপস

নিজের আঙিনায় পাকা আম, পেয়ারা, কমলা বা আপেল তুলতে পারার আনন্দ আলাদা। কিন্তু এই আনন্দ …

Translate »