Saturday,January 17 , 2026

বেল গাছের চারা

(প্রতিটি চারার গড় উচ্চতা ২-৪ ফিট) 

 

 

 

বেল বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ দেশীয় ফল। এতে প্রচুর শর্করা, প্রোটিন, ভিটামিন এ, বি, সি, ক্যালসিয়াম, লৌহ ও অন্যান্য পুষ্টি উপাদান আছে। এর ঔষধি গুণও রয়েছে। পেটের পীড়া, আমাশয় ও কোষ্ঠবদ্ধতায় বেল ও বেলের শরবত অত্যন্ত উপকারী। প্রাচীনকাল থেকেই এ ফলটি ধনী-গরিব সব মানুষের স্বাস্থ্য রক্ষায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে। তাই পুষ্টি ও ঔষধি গুণ সম্পন্ন বেল গাছ রোপণ ও তা সংরক্ষণের ব্যাপক উদ্যোগ গ্রহণ করা এখন একান্ত প্রয়োজন।

বাংলা নামে বলা হয় বেল। হিন্দি ও উর্দূ নামও বেল। ইংরেজি নাম Wood Apple/Stone Apple । বৈজ্ঞানিক নাম Aegle marmelos এবং পরিবার Rutaceae ।

 

 

উপযোগী জমি ও মাটিঃ

বেল কষ্টসহিষ্ণু গাছ এবং যে কোনো মাটিতে জন্মাতে পারে। তবে সুনিষ্কাশিত মাটিতে ভালো হয়। পূর্ণ রৌদ্রমুক্ত স্থানে বেলের চাষ করা উচিত।

 

 

জাত নির্বাচনঃ

বাংলাদেশে বেলের কোনো অনুমোদিত জাত নেই। দেশের সর্বত্র অসংখ্য জাতের বেল দেখা যায়। যে জাতের ফলের শাঁস মোলায়েম, সুগন্ধী ও কম আঁশময় এবং ফলে বীজ থলের সংখ্যা কম সেটিই উৎকৃষ্ট বলে বিবেচিত হয়।

 

 

বংশ বিস্তারঃ

সাধারণত বীজ থেকেই বেলের চারা পাওয়া যায়। পর পরাগায়িত বলে বীজের গাছে মাতা গাছের বৈশিষ্ট্য অপরিবর্তিত থাকে না। এজন্য গুটি কলম অথবা কুঁড়ি সংযোজন পদ্ধতির মাধ্যমে উৎকৃষ্ট জাতের চারা উৎপাদন করতে হবে। বেল গাছের গোড়ার চারপাশের শেকড় থেকে অসংখ্য ফেকড়ি বের হয়, এগুলো মাটিসহ সাবধানে তুলে আনলেই নতুন চারা তৈরি হবে।

 

 

 

চারা রোপণের সময়ঃ

মধ্য আষাঢ় থেকে মধ্য শ্রাবণ পর্যন্ত চারা রোপণের উপযুক্ত সময়।

 

 

 

গর্ত তৈরি, সার প্রয়োগ ও চারা রোপণঃ

বাগান আকারে বেলের চাষ করতে হলে ১০ মিটার দূরত্বে চারা রোপণ করা উচিত। নির্ধারিত দূরত্বে ৫০ সেন্টিমিটার চওড়া ও ৫০ সেন্টিমিটার গভীর গর্ত করে প্রতি গর্তে ১০ কেজি পচা গোবর বা আবর্জনা পচা সার, ২৫০ গ্রাম টিএসপি ও ১৫০ গ্রাম এমওপি সার ভালোভাবে মিশিয়ে গর্তটি আবার ভরাট করতে হবে। সার মেশানো মাটি দিয়ে গর্ত ভরাট করে ৮-১০ দিন পর প্রতি গর্তে একটি করে চারা রোপণ করতে হবে। চারা লাগানোর পর বর্ষা না হলে চারার গোড়ায় সেচ দিয়ে গর্তের মাটি ভালো করে ভিজিয়ে দিতে হয়।

 

 

পরবর্তী পরিচর্যাঃ

ঝড়-বাতাসে চারা হেলে বা পড়ে না যায়, সেজন্য গোড়া থেকে ১০-১৫ সেন্টিমিটার দূরে একটি শক্ত কাঠি পুঁতে তার সঙ্গে চারা বেঁধে দিতে হবে। কোনো কারণে যদি চারা নষ্ট কিংবা মারা যায়, তাহলে শিগগিরই সেখানে নতুন করে চারা লাগিয়ে পূরণ করে দিতে হবে। চারার গোড়ায় যেন কোনো আগাছা না জন্মে সেদিকে খেয়াল রেখে নিয়মিত নিড়ানি দিতে হয়। চারা অবস্থায় ১-২ মিটারের মধ্যে গজানো ডালপালা ছেঁটে দিলে কাঠামো ঠিক থাকে।

 

 

পোকা-মাকড় ও রোগ বালাই দমনঃ

বেল গাছে সচরাচর যে পোকা দেখা যায়, তা হলো মাইট। এ পোকার আক্রমণে পাতার উপর চকচকে দাগ দেখা যায়, পাতা কুঁকড়ে বা মুড়িয়ে যায়। অনুমোদিত কীটনাশক ব্যবহার করে এ পোকা দমন করতে হবে। এছাড়া বেল গাছে তেমন মারাত্মক কোনো রোগ ও পোকা দেখা যায় না।

 

 

ফল সংগ্রহঃ

বীজের গাছে ফল আসতে ৬-৭ বছর সময় লাগে। আর কলমের গাছে ৫-৬ বছরের মধ্যে ফল আসে। গাছের বয়স ১০ বছর না হলে ভালো ফলন হয় না। ফুল ধরার সময় থেকে ফল পাকতে প্রায় এক বছর সময় লাগে। মার্চ-এপ্রিল মাসে ফুল আসে এবং পরের বছর ফেব্রুয়ারি-এপ্রিলে ফল পাকে। আগাম জাতের ফল ডিসেম্বর-জানুয়ারিতেও পাকে। আবার কোনো কোনো ফল জুন-জুলাই মাসেও পাকতে দেখা যায়। মাটিতে পড়ে ফেটে গেলে শাঁসে দ্রুত পচন ধরে। তাই সম্পূর্ণ পাকার পর মাটিতে না ফেলে একটি একটি করে বোঁটাসহ ফল সংগ্রহ করা উচিত।

 

 

ফলন :- পূর্ণ বয়স্ক একটি গাছ থেকে বছরে ১৫০-২০০টি বেল পাওয়া যেতে পারে।

 

 

তথ্য ও সূত্রঃ অনলাইন সংগ্রহ। 

 

 

Sapling of Aegle Marmelos

(The average height of each plant is 2-4 feet)

Aegle Marmelos is one of the most important indigenous fruits of Bangladesh. It is rich in Vitamin A, Vitamin C, iron, potassium, magnesium and other nutrients. It also has medicinal properties. Aegle Marmelos is extremely beneficial for indigestion, bloating and constipation. Since ancient times, this fruit has played an important role in protecting the health of all people, rich and poor. Therefore, it is absolutely necessary to take comprehensive initiatives to plant and conserve the nutritious and medicinal plants.

In Bengali it is known an ‘Bel’, same in Hindi and Urdu  . It’s called Wood Apple or Stone Apple. Scientific name aegle marmelos and family Rutaceae.

 

Suitable Soil and Land:

Aegle marmelos trees, commonly known as bel, are resilient and can thrive in various soil types. However, they prefer well-drained soil. Cultivating Aegle marmelos trees in locations free from excessive moisture is recommended.

 

Variety Selection:

There are no approved varieties of Aegle marmelos in Bangladesh. Aegle marmelos trees of numerous varieties can be found throughout the country. The variety with small seeds, fragrant pulp, and fewer fibrous portions is considered superior.

 

Propagation:

Aegle marmelos tree’s saplings are commonly obtained from seeds. However, seed-grown saplings may not retain the characteristics of the parent tree. Therefore, it is necessary to produce superior saplings through grafting or budding methods. Aegle marmelos trees produce numerous shoots around the base of the trunk, known as suckers. By carefully uprooting these suckers along with soil, new saplings can be created.

 

Time for Planting:

Mid-June to mid-August is the appropriate time for planting saplings.

 

Pit Preparation, Fertilizer Application, and Planting:

When cultivating Aegle marmelos trees in a garden layout, it is advisable to plant saplings at a distance of 10 meters apart. Dig pits with a width and depth of 50 centimeters each. Mix 10 kilograms of well-decomposed manure or compost, 250 grams of TSP (Triple Super Phosphate), and 150 grams of MOP (Muriate of Potash) fertilizer thoroughly for each pit. After filling the pits with this fertilizer mixture, wait for 8-10 days before planting one sapling per pit. If there is no rain after planting the saplings, the soil around the pit should be moistened to ensure proper settling of the soil.

 

Subsequent Care:

To prevent saplings from falling or leaning due to storms or strong winds, a sturdy stake should be inserted about 10-15 centimeters away from the sapling’s base, and the sapling should be tied to it. If a sapling is damaged or dies for any reason, it should be promptly replaced with a new one. Regular maintenance is required to prevent any weeds from growing around the sapling’s base. Pruning the branches within 1-2 meters of the sapling ensures proper framework development

 

Pest and Disease Management:

The most common pest found on bel trees is the mite. Its infestation results in shiny spots on the leaves and leaf curling or twisting. Approved pesticides should be used to control these pests. Additionally, bel trees are generally not susceptible to severe diseases or pests.

 

Harvesting:

It takes about 6-7 years for fruit to appear on seed-grown trees, while grafted trees may bear fruit within 5-6 years. A tree should ideally be 10 years old for optimal fruit production. It takes about a year for the fruit to ripen after flowering. Flowers usually appear in March-April, and fruits ripen from February to April the following year. Some varieties may also produce fruit in December-January. Fallen fruits on the ground ripen quickly, so it’s advisable to harvest them one by one with the stalk intact after they fully ripen.

 

Yield:

A mature bel tree can yield between 150-200 fruits per year.

 

Source and information: Online Collection.
For more information visit:
Website Link: https://sororitu.com/
Facebook Link: https://www.facebook.com/sororitushop/?ref=embed_page
YouTube Link: https://www.youtube.com/@sororituhorticulture

About super_admin

Check Also

ফল গাছ রোপণের সময়, পদ্ধতি ও যত্নের টিপস

ফল গাছ রোপণের সময়, পদ্ধতি ও যত্নের টিপস

নিজের আঙিনায় পাকা আম, পেয়ারা, কমলা বা আপেল তুলতে পারার আনন্দ আলাদা। কিন্তু এই আনন্দ …

Translate »