Monday,May 25 , 2026

বেদেনা/ডালিম গাছের চারাঃ

বেদেনা/ডালিম গাছের চারা, প্রতিটি চারার গড় উচ্চতা ২-৩ ফিট

 

আমাদের দেশে বেদানার আরেক নাম ডালিম। তবে গ্রাম বাংলায় ডালিম নামেই বেশী পরিচিতি। এই ডালিম বা বেদানার ইংরেজি নাম পমেগ্রেনেট (pomegranate)। সংস্কৃত এবং নেপালি ভাষায় বলা হয় দারিম। বেদানা গাছ গুল্ম জাতীয়, ৫-৮ মিটার পর্যন্ত লম্বা হয়। পাকা ফল দেখতে লাল রঙের হয় । ফলের খোসার ভিতরে স্ফটিকের মত লাল রঙের দানা দানা থাকে। সেগুলি খাওয়া হয়।

 

বেদানার আদি নিবাস ইরান এবং ইরাক। ককেশাস অঞ্চলে এর চাষ প্রাচীনকাল থেকেই হয়ে আসছে। সেখান থেকে তা ভারত উপমহাদেশে বিস্তার লাভ করেছে। বর্তমানে এটি তুরস্ক, ইরান, সিরিয়া, স্পেন, আজারবাইজান, আর্মেনিয়া, আফগানিস্তান, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ইরাক, লেবানন, মিশর, চীন, বার্মা, সৌদি আরব, ইসরাইল, জর্ডান, ফিলিপাইন, দক্ষিণ-পূর্ব এশিয়ার শুস্ক অঞ্চল, ভূমধ্যসাগরীয় অঞ্চল, দক্ষিণ ইউরোপ এবং ক্রান্তীয় আফ্রিকায় ব্যাপকভাবে চাষ করা হয়।

 

বেদানা আয়ুর্বেদিক ও ইউনানী চিকিৎসায় পৈথ্য হিসেবে ব্যবহৃত হয়। বিউটেলিক এসিড, আরসোলিক এসিড এবং কিছু আ্যলকালীয় দ্রব্য যেমন- সিডোপেরেটাইরিন, পেপরেটাইরিন, আইসোপেরেটাইরিন, মিথাইলপেরেটাইরিন প্রভৃতি মূল উপাদান থাকায় ইহা বিভিন্ন রোগ উপশমে ব্যবহৃত হয়। কবিরাজী মতে ডালিম হচ্ছে হৃদয়ের শ্রেষ্ঠতম হিতকর ফল। এ ফল কোষ্ঠ রোগীদের জন্য উপকারী বলে মনে করা হয়। গাছের শিকড়, ছাল ও ফলের খোসা দিয়ে আমাশয় ও উদরাময় রোগের ওষুধ তৈরি হয়। ইহা ত্রিদোষ বিকারের উপশামক, শুক্রবর্ধক, দাহ-জ্বর পিপাসানাশক, মেধা ও বলকারক, অরুচিনাশক ও তৃপ্তিদায়ক। আমাদের দেশেও বাণিজ্যিক ভাবে বেদানার চাষ শুরু হয়েছে। অনেক কৃষক বেদানা চাষ করে ভাগ্য ফিরিয়েছেন।

 

বেদানা চাষ পদ্ধতি:

বেদানা গাছ বেশ সহনশীল বলে অনুর্বর মাটিতেও এটি সহজেই জন্মায়। নিয়মিত পরিচর্যা নিলে ডালিম গাছ থেকে সারা বছর ফল পাওয়া যায়। বাংলাদেশে বেদানার চাহিদা ও বাজার মূল্যও বেশ ভালো। আয়ের দিক থেকে বিবেচনা করলে অন্য যে কোন ফলের তুলনায় ডালিমের চাষাবাদ কোন অংশেই কম নয়। কেননা, ডালিমের মূল্য বেশি হওয়ায় মধ্যম আকৃতির একটি বেদানা গাছ থেকে বছরে ৩০০০-৪০০০ টাকা পর্যন্ত আয় করা যেতে পারে। তাই বাংলাদেশে বেদানার চাষাবাদ বেশ লাভজনক ও সম্ভাবনাময়।

 

বংশ বিস্তারঃ 

বীজ, শাখা কলম, গুটি কলম ও শেকড়-সাকারের সাহায্যে বেদানার বংশবিস্তার হয়ে থাকে। এছাড়া বীজ থেকে সহজেই বেদানার চারা উৎপাদন করা যায়। তবে বীজ থেকে উৎপাদিত গাছে মাতৃগুণাগুণ ও ফলের গুণগতমান বজায় থাকে না। বেদানার চারা উৎপাদনের সবচেয়ে সহজ ও সাধারণ পদ্ধতি হচ্ছে শাখা কলম পদ্ধতি। এ পদ্ধতিতে কলম তৈরির জন্য এক বছর পূর্ণ বয়সের শক্ত ডাল নির্বাচন করতে হবে। যা দৈর্ঘ্যে ২৫-৩০ সেন্টিমিটার হতে হবে। গুটিকলম পদ্ধতিতেও ডালিমের চারা উৎপাদন করা যায়। কাটিং বা শাখা কলম এর নিচের অংশ ২০০০ পিপিএম ইনডোল অ্যাসেটিক অ্যাসিড (IBA) বা ৩০০০ পিপিএম ইনডোল বিউটিরিক অ্যাসিড (IBA)-এর পানির মিশ্রণে চুবিয়ে নিলে সবচেয়ে ভালো হয় কেননা, এতে শিকড় গজানোর হার ত্বরান্বিত হয়। গুটিকলম পদ্ধতিতে চারা উৎপাদনের ক্ষেত্রে শিকড় গজানোর হার ত্বরান্বিত করার জন্য ১০,০০০ পিপিএম (IBA) এর পানির মিশ্রণ ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়।

 

জাতঃ 

বাংলাদেশে বেদানার কোন নির্দিষ্ট অনুমোদিত জাত নেই। বাংলাদেশে যেসব বেদানার গাছ দেখা যায় তার অধিকাংশই বীজ থেকে উৎপাদিত গাছ। তবে ভারতে বেদানা বেশ কিছু জাত রয়েছে যেমন- ঢোল্‌কা, ভাদকি ও জিবিজিআই, পেপার শেল, মাসকেড রেড, বেদানা ও কান্ধারী। ঢোল্‌কা জাতের ফলের শাঁস সাদা ও বীজ নরম। অন্যদিকে ভাদকি ও জিবিজিআই জাতের শাঁস গোলাপি ও বীজ শক্ত। এছাড়া বিভিন্ন দেশে ডালিমের সবচেয়ে প্রসিদ্ধ জাত হচ্ছে স্পেনিশ রুবী।

 

 

জমি নির্বাচন ও তৈরিঃ 

বেদানা চাষের জন্য বর্ষা মৌসুমে পানি জমে থাকে না এমন উঁচু থেকে মাঝারি নিচু জমি নির্বাচন করতে হবে। বেদানা জন্য উন্মুক্ত জায়গা একান্ত প্রয়োজন। বেদানা স্থানে ডালিম গাছের বৃদ্ধি ব্যাহত হয় এবং ফলন কম হয়। চারা রোপণের আগে জমিতে ভালোভাবে আড়াআড়ি চাষ দিয়ে জমি তৈরি করতে হবে।

 

রোপণ পদ্ধতি ও রোপণের সময়ঃ 

বেদানা গাছ বর্গকার বা ষড়ভূজাকার পদ্ধতিতে রোপণ করা যেতে পারে। চারা রোপণের উপযুক্ত সময় হচ্ছে জুন-জুলাই মাস।

 

রোপণ দূরত্বঃ 

বাগান আকারে বেদানা চাষ করতে হলে ৫ মিটার দূরত্বে গাছ লাগাতে হবে।

 

মাদা তৈরিঃ 

বর্গকার বা ষড়ভূজাকার পদ্ধতিতে জমির নকশা তৈরির পর নির্দিষ্ট দূরত্বে ৬০দ্ধ৬০দ্ধ৬০ সেন্টিমিটার মাপের মাদা বা গর্ত তৈরি করতে হবে। গর্ত তৈরির পর থেকে ১৫ দিন পর্যন্ত গর্তটিকে রোদে শুকানোর পর গর্ত পিছু ১৫-২০ কেজি পচা গোবর বা আবর্জনা সার মাটির সাথে মিশিয়ে গর্ত ভরাট করতে হবে। গর্ত ভরাটের অন্তত ১৫ দিন পর সেখানে গাছ লাগাতে হবে।

 

চারা/কলম রোপণ ও পরিচর্যাঃ 

গর্তের মাঝখানে চারা বসিয়ে চারাটিকে সোজা রাখার জন্য একটি কাঠি দিয়ে বেঁধে দিতে হবে। তারপর গোড়ার মাটি হাতের সাহায্যে চাপ দিয়ে শক্ত করে চেপে দিতে হবে। রোপণের পর চারার গোড়ায় নিয়মিত পানির সেচ দিতে হবে। গরু বা ছাগলে যাতে গাছ নষ্ট করতে না পারে তার জন্য বাগানের চারদিকে বেড়ার ব্যবস্থা করতে হবে।

 

গাছে সার প্রয়োগঃ 

চারা লাগানোর আগে গর্তে সার প্রয়োগ ছাড়াও প্রতি বছর গাছে নিয়মিত সার প্রয়োগ করতে হবে। এক বছর বয়সের প্রতিটি গাছে ১০ কেজি গোবর সার ১২৫ গ্রাম ইউরিয়া ১২৫ গ্রাম ট্রিপুল সুপার ফসফেট ও ১২৫ গ্রাম মিউরেট অব পটাশ সার প্রয়োগ করতে হবে এবং প্রতি বছর সারের মাত্রা কিছু কিছু বাড়াতে হবে এভাবে একটি পূর্ণ বয়স্ক গাছের সারের মাত্রা হবে ৬০ কেজি গোবর সার, ১.৫ কেজি ইউরিয়া, ১.৫ কেজি ট্রিপল সুপার ফসফেট ও ১.৫ কেজি মিউরেট অব পটাশ। উপরোক্ত পরিমাণ সার দুভাগে ভাগ করে একভাগ জ্যৈষ্ঠ-আষাঢ় মাসে ও আরেক ভাগ আশ্বিন-কার্তিক মাসে গাছের গোড়ায় প্রয়োগ করতে হবে।

 

আগাছা দমনঃ 

বেদানার চাষাবাদ পরিষ্কার-পরিচ্ছন্ন হওয়া একান্ত প্রয়োজন। বেদানা গাছের গোড়ায় যেন কোন আগাছা লেগে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এজন্য নিয়মিতভাবে আগাছা পরিষ্কার করতে হবে।

 

পানি সেচ ও নিষ্কাশনঃ 

ফলন্ত গাছে নিয়মিত হাল্‌কা সেচ দিতে হবে। গাছের গোড়ার মাটি কখনই বেশি শুকনো বা পানি জমে থাকবে না। ছোট অবস্থায় ও সার প্রয়োগের পর মাটিতে পর্যাপ্ত রস না থাকলে অবশ্যই সেচ দিতে হবে।

 

ডাল ছাঁটাইঃ 

বেদানা গাছ ঘন শাখা-প্রশাখা যুক্ত বেশ ঝোপালো গাছ তাই একে নিয়মিত ছাঁটাই করা একান্ত প্রয়োজন। বেদানা গাছের একটি কাণ্ড এবং তার সাথে ৪-৬ টি প্রধান শাখা গাছের সুঠাম কাঠামো তৈরিতে যথেষ্ট। এজন্য ছোট অবস্থায় জমি থেকে এক মিটার উপরে গাছের মাথা কেটে দিতে হয়। জমি থেকে দেড় ফুট উপরে ৪-৬ টি প্রধান শাখাকে মূল কাণ্ডের সাথে সমতা রেখে বাড়তে দিতে হয়। ছয় মাস পরে দেড় ফুট করে রেখে প্রধান শাখাগুলোকে ছেঁটে দিতে হয়। এভাবে নিয়ন্ত্রিতভাবে বাড়তে দিলে গাছের রূপ নিতে ৩-৪ বছর সময় লাগবে। বেদানা গাছের কাণ্ড ও প্রধান শাখা থেকে উৎপন্ন ডাল এবং শিকড় থেকে উৎপাদিত সাকার নিয়মিত ছেঁটে দেয়া দরকার। কারণ এগুলো থাকলে গাছের ফলন কমে যায়। যেহেতু ডালিম গাছের পুরাতন ডাল থেকে উৎপন্ন ছোট শাখার মাথায় ফুল আসে সেহেতু নতুন শাখা বের করার জন্য ফলন্ত গাছকে মাঝে মধ্যে ছেঁটে দিতে হয়।

 

বিশেষ পরিচর্যাঃ 

ডালিম গাছে সারা বছরই কিছু না কিছু ফুল আসে। তবে সব সময়ের ফুল থেকে ফল উৎপন্ন হয় না। বসন্তকালে যে ফুল হয় সেই ফুল থেকে গ্রীষ্মকালের ফল হয় যদিও এই ফলের মান খুব একটা ভালো হয় না। বর্ষার শুরুতে যে ফুল আসে এবং সেই ফুল থেকে যে ফল হয় তা কার্তিক অগ্রহায়ণ মাসে সংগ্রহের উপযুক্ত হয় এবং এ ফলের মান বেশ ভালো হয়। তাই বর্ষার শুরুতে ফুল আনার জন্য পৌষ মাস থেকে বৈশাখ মাস পর্যন্ত গাছের বিশেষ পরিচর্যা নিতে হয়। এই সময়ে গাছে পানির সেচ দেয়া বন্ধ রাখতে হয়। ফলে গাছের বৃদ্ধি বন্ধ থাকে। চৈত্র মাসে গাছে সেচ দিতে হয় এবং কোদাল দিয়ে কুপিয়ে গাছের গোড়ার মাটি আল্‌গা করে দিতে হয়। চৈত্র মাসে গাছের পাতা ঝরে যায় ও বৈশাখ-জ্যৈষ্ঠ মাস পর্যন্ত গাছ ঘুমন্ত অবস্থায় থাকে। বর্ষা শুরু হওয়ার আগে দু-একটা সেচ দিলে ভালো হয়। বর্ষা শুরু হওয়ার সাথে সাথে গাছের বৃদ্ধি ও ফুল ফল ধারণ শুরু হয় এবং কার্তিক অগ্রহায়ণ মাসে এই ফল সংগ্রহের উপযুক্ত হয়।

 

তথ্য ও সূত্রঃ অনলাইন সংগ্রহ।

 

Seedlings of Pomegranate

 

(The average height of each plant is 2-3 feet)

 

In our country, another name for pomegranate is Dalim. However, in rural Bengali, it is more commonly known as Dalim. The English name for this Dalim or pomegranate is “pomegranate”. It is called “darim” in Sanskrit and Nepali languages. The pomegranate tree is arboreal, growing up to 5-8 meters tall. The ripe fruit appears red in color. Inside the fruit’s peel, there are red seed-like grains resembling crystals. These grains are edible.

 

It is native to Iran and Iraq. It has been cultivated in the Caucasus region since ancient times. From there it spread to the Indian subcontinent. At present, it is widely cultivated in Turkey, Iran, Syria, Spain, Azerbaijan, Armenia, Afghanistan, India, Pakistan, Bangladesh, Iraq, Lebanon, Egypt, China, Myanmar, Saudi Arabia, Israel, Jordan, the Philippines, Southeast Asia’s arid regions, the Mediterranean region, Southern Europe, and across transitional Africa.

 

Pomegranate is used as a remedy in both Ayurvedic and Unani medicine. It contains components like butylic acid, arsolic acid, and some alkaline substances such as citoperatin, peperetatin, isoperetatin, methylperetatin, etc., which are believed to be beneficial in alleviating various ailments. In traditional medicine, pomegranate is considered the best fruit for the heart. It is believed to be beneficial for gastrointestinal patients. Medicines for stomach and intestinal diseases are made from the bark, bark, and peel of the tree. It is considered to be an alleviator of tridosha disorders, a tonic for vitality, a thirst-quencher for fever, a brain and memory enhancer, an appetite stimulant, and a satisfier. Commercial cultivation of pomegranate has also started in our country. Many farmers have turned their fortunes around by cultivating pomegranate.

 

Pomegranate Cultivation Method: The cultivation of pomegranate is quite adaptable, and it can easily grow in fertile soil. With regular care, pomegranate trees can bear fruit throughout the year. The demand and market price of pomegranate in Bangladesh is also very good. In terms of income, the cultivation of pomegranate is no less than any other fruit. Because the price of pomegranate is high, a medium-sized pomegranate tree can earn up to 3000-4000 rupees annually. Therefore, the cultivation of pomegranate in Bangladesh is very profitable and promising.

Pomegranate Propagation: Pomegranate trees can be propagated using seeds, branch cuttings, root cuttings, and grafting. However, while seed propagation is easy, the trees grown from seeds may not exhibit the desired fruit quality. The easiest and most common method of pomegranate propagation is through branch cuttings. In this method, a strong one-year-old branch with a length of 25-30 centimeters is selected for making cuttings. Another method is using root cuttings, where the lower portion of the branch is dipped into a solution containing either 2000 ppm Indole Butyric Acid (IBA) or 3000 ppm Indole Butyric Acid (IBA), which helps in faster root formation. For root cuttings, using a solution with 10,000 ppm IBA can help in better results.

 

Species: There is no specific approved breed of pomegranate in Bangladesh. Most of the plants in Bangladesh are grown from seeds. However, there are several varieties of pomegranate in India such as Dholka, Bhadki and GBGI, Paper Shell, Masked Red, Bedana and Kandhari. The fruit pulp is white and the seeds are soft. On the other hand, the shells of the Vadaki and GBGI varieties are pink and the seeds are hard. Also, the most famous variety of pomegranate in different countries is the Spanish ruby.

 

Land Selection and Preparation: For the cultivation of pomegranate, high to medium low land should be selected where water does not accumulate during the rainy season. An open space is essential. The growth of pomegranate trees is hindered and the yield is less. Before planting, the soil must be well drained.

 

Planting Method and Time of Planting: pomegranate trees can be planted in square or hexagonal way. The best time for planting is June-July.

Planting Distance: In order to cultivate the garden, plants should be at a distance of 5 meters.

 

Pit Preparation: After making the design of the land in square or hexagonal method, a hole of 60-60-60 cm size should be made at a certain distance. After drying the hole in the sun for 15 days after making the hole, the hole should be filled by mixing 15-20 kg of rotten cow dung or garbage manure with the soil. Trees should be planted at least 15 days after the hole is filled.

 

 

Planting and care of seedlings / stems: Plant the seedlings in the middle of the hole and tie it with a stick to keep the seedlings straight. After that, you need to press the soil with your hands. After planting, the plant should be watered regularly. A fence should be provided around the garden so that cows or goats do not damage the trees.

 

 

Fertilizer Application: Besides applying fertilizer before planting seedlings, regular fertilizer application should be done every year. For each one-year-old plant, 10 kilograms of cow dung, 125 grams of urea, 125 grams of triple superphosphate, and 125 grams of muriate of potash should be applied. The amount of fertilizer should be increased gradually each year. For a mature plant, the fertilizer application should be 60 kilograms of cow dung, 1.5 kilograms of urea, 1.5 kilograms of triple superphosphate, and 1.5 kilograms of muriate of potash. The total amount of fertilizer should be divided into two parts and applied to the soil around the plant during Jestha-Ashar (May-June) and Ashwin-Kartik (October-November) months.

 

Weed control: It is essential for the farming of betel nut to be clean. Care should be taken to ensure that there are no weeds at the base of the plant. Therefore, it must be periodically cleaned.

 

 

Watering and Drainage: Regular light watering should be provided to fruit-bearing plants. The soil around the plants should never be overly dry or waterlogged. If there is insufficient moisture in the soil after planting or applying fertilizers, watering must be done.

 

Pruning: Pomegranate trees have dense branches and are quite bushy, so regular pruning is essential. A pomegranate tree should ideally have one main trunk and 4-6 main branches to create a balanced framework. For this, when the tree is young, the top of the tree should be cut at one meter above the ground level. About four to six main branches should be allowed to grow evenly with the main trunk, about four to six feet above the ground. After six months, these main branches should be pruned to maintain control. Pruning the main branches and suckers produced from the trunk and branches regularly is necessary as they can reduce fruit yield. Since flowers come on the small branches produced from the old branches of the pomegranate tree, it is necessary to prune the fruit-bearing tree occasionally to promote new shoots.

 

Special care: Pomegranate trees produce flowers throughout the year. But it doesn’t always produce fruit. From the flowers that bloom in spring the fruits of summer are obtained though the quality of these fruits is not very good. The flowers that come at the beginning of the rainy season and the fruits that come from those flowers are suitable for collection in the month of Kartik Agrahayan and the quality of this fruit is very good. Therefore, in order to bring flowers at the beginning of the rainy season, special care has to be taken of the plant from the month of Poush to the month of Baisakh. At this time, watering should be stopped. As a result, the plant stops growing. In the month of Chaitra the plants should be irrigated and the soil at the base of the plant should be loosened by cutting with spades. In the month of Chaitra the leaves of the trees fall and till the month of Baisakh – Jyeshtha the trees remain in the state of sleep. It is better to irrigate one or two before the rain starts. With the onset of monsoon, the plants begin to grow and flower and are suitable for harvesting in the month of Kartika Agrahayana.

 

 

Source and information: Online Collection.

For more information visit:

Website Link: https://sororitu.com/

Facebook Link: https://www.facebook.com/sororitushop/?ref=embed_page

YouTube Link: https://www.youtube.com/@sororituhorticulture

About super_admin

Check Also

ছাদের বাগানে ফল গাছ লাগানোর সম্পূর্ণ গাইড

ছাদের বাগানে ফল গাছ লাগানোর সম্পূর্ণ গাইড

ছাদের বাগানে ফল গাছ লাগানোর সম্পূর্ণ গাইড: নিজের হাতে ফলান টাটকা ও স্বাস্থ্যকর ফল! শহুরে …

Translate »