বারোমাসি কামরাঙ্গা: চাষ, উৎপাদন, ফলন এবং উপকারিতা।
(দেশী জাতের, প্রতিটি চারার গড় উচ্চতা ৪-৫ ফিট, কলম থেকে উৎপাদিত)
কামরাঙ্গা পরিচিতি ও সম্ভাবনার কথাঃ
কামরাঙ্গা বাংলাদেশের একটি অত্যন্ত সুপরিচিত ও জনপ্রিয় ফল। বাংলাদেশের প্রায় সব এলাকাতেই কম বেশী চোখে পড়ে কামরাঙ্গা ফল। এই ফল পাখিদের অত্যন্ত প্রিয়। আমাদের দেশে দেশি জাতের যেসব কামরাঙ্গা জন্মে তা কাঁচা অবস্থায় বেশ টক, পাকলে কিছুটা মিষ্টি হয়।
ইদানিং বিদেশি এক প্রকার জাত এসেছে যা স্বাদে মিষ্টি। কামরাঙ্গার আদি বাসস্থান মালাক্কা। মাঝারি আকৃতির কামরাঙ্গার গাছে ডালপালা বেশ ঝোপালো এবং শক্ত হয়। গাছ প্রায় ১৫ থেকে ৩০ ফুট পর্যন্ত উঁচু হয়ে থাকে। থোকা থোকা হালকা গোলাপি রঙের ফুল হয়। জুন-সেপ্টেম্বর মাসে ফুল আসে এবং সেপ্টেম্বর-জানুয়ারি মাসে ফল পাকে। ফলে প্রচুর পরিমাণে ভিটামিন ‘এ’ ও ‘সি’ আছে। বীজের গাছে ৩-৪ বছরের মধ্যে ফুল আসে। পূর্ণবয়স্ক গাছে বছরে ৬০০-৮০০ টি ফল পাওয়া যায়। গরম ও আদ্র জলবায়ু কামরাঙ্গা চাষের উপযোগী। বালিমাটি ছাড়া যে কোন মাটিতে কামরাঙ্গা চাষ করা যেতে পারে।
কলম রোপণের মাধ্যমেও কামরাঙ্গার বংশবিস্তার করা যায়। কামরাঙ্গা চাষের জন্য তেমন সার দেয়ার প্রয়োজন হয় না। বছরে একবার সার দেয়াটাই যথেষ্ট। কামরাঙ্গার জাত সঠিকভাবে নির্ধারণ করা হয়নি। তবে আমাদের দেশে টক, মিষ্টি এবং বারোমাসী এই তিন জাতের কামরাঙ্গা বেশি পরিচিত। অন্যান্য ফলের চেয়ে কামরাঙ্গার দামও কম।
দেশের সর্বত্র বাড়ি ঘরের আশপাশে এ ফলের দু-একটি গাছ দেখা যায়। ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, গাজীপুর, রংপুর, দিনাজপুর, সিলেট এবং পার্বত্য চট্টগ্রাম এলাকায় প্রচুর কামরাঙ্গা উৎপন্ন হয়। কামরাঙ্গা ফল থেকে জ্যাম, জেলি, মোরব্বা, চাটনি ও আচার তৈরি করা হয়। কামরাঙ্গা একটি রপ্তানিযোগ্য ফল হওয়ায় বাণিজ্যিক ভিত্তিতে এর চাষ বেশ সম্ভাবনাময়।
কামরাঙ্গার উপকারিতাঃ
- এতে থাকে এলজিক এসিড যা খাদ্যনালির (অন্ত্রের) ক্যান্সার প্রতিরোধ করে।
- এর পাতা ও কচি ফলের রসে রয়েছে ট্যানিন, যা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে।
- পাকা ফল রক্তক্ষরণ বন্ধ করে।
- ফল ও পাতা গরম পানিতে সিদ্ধ করে পান করলে বমি বন্ধ হয়।
- কামরাঙ্গা ত্বক মসৃণ করে।
- এর পাতা ও ডগার গুঁড়া খেলে জলবসন্ত ও বক্রকৃমি নিরাময় হয়।
- কামরাঙ্গা পুড়িয়ে ভর্তা করে খেলে ঠান্ডাজনিত (সর্দি কাশি) সমস্যা সহজেই ভালো হয়ে যায়।
- এর মূল বিষনাশক হিসেবে ব্যবহৃত হয়।
- কামরাঙ্গা ভর্তা রুচি ও হজমশক্তি বাড়ায়।
- পেটের ব্যথায় কামরাঙ্গা খেলে উপকার পাওয়া যায়।
- শুকানো কামরাঙ্গা জ্বরের জন্য খুবই উপকারী।
- ২ গ্রাম পরিমাণ শুকনো কামরাঙ্গার গুঁড়া পানির সঙ্গে রোজ একবার করে খেলে অর্শ রোগে উপকার পাওয়া যায়।
- কামরাঙ্গা শীতল ও টক। তাই ঘাম, কফ ও বাতনাশক হিসেবে কাজ করে।
তথ্য ও সূত্রঃ অনলাইন সংগ্রহ।
All Season Star Fruit Sapling
(From local varieties, each tree averages 4-5 feet in height, produced from seedlings)
Introduction and Potential of Star Fruit:
Star fruit is an extremely familiar and popular fruit in Bangladesh. It catches the eye in almost all regions of Bangladesh. Birds especially love this fruit. The local varieties of star fruit found in our country are quite tangy in raw state and become slightly sweet when ripe. Recently, a foreign variety has come which is sweet in taste. The original habitat of star fruit is Malacca. The medium-sized star fruit trees have fairly thick, green and heart-shaped leaves with slightly lobed edges.
The trees bear fruit regularly. The fruit is extremely juicy, soft, sweet, seedless, rosy-colored, and delicious to eat. The flowers bloom from June to September, and the fruit ripens from September to January. The fruit contains a considerable amount of vitamin ‘A’ and ‘C’. Flowers appear on the trees within 3-4 years of planting from seeds. A mature tree can yield 600-800 fruits per year.
Star fruit cultivation is suitable in warm and humid climates. It can be grown in any soil except waterlogged ones. It can also be propagated by grafting. Star fruit cultivation does not require much fertilizer. Fertilizing once a year is sufficient. The correct species of star fruit has not been properly identified. However, in our country, the Tok, sweet, and twelve-month varieties of star fruit are more familiar.
Star fruit is also less expensive compared to other fruits. In almost every household in the country, one or two star fruit trees can be seen around. Star fruit is abundant in areas such as Dhaka, Tangail, Mymensingh, Gazipur, Rangpur, Dinajpur, Sylhet, and the hill districts of Chittagong.
Star fruit is used to make jam, jelly, morabba, chutney, and pickles. Due to being a commercially viable fruit, star fruit cultivation has great potential.
Benefits of Star Fruit:
- It contains ascorbic acid, which helps prevent cancer in the digestive system.
- Tannins present in its leaves and unripe fruit juice help in blood clotting.
- Eating ripe fruit stops bleeding.
- Drinking boiled water with its leaves and unripe fruit helps stop vomiting.
- Star fruit smoothes the skin.
- Eating its leaves and bark paste treats dysentery and roundworms.
- Consuming star fruit pickle improves taste and digestion.
- Star fruit helps alleviate stomach pain.
- Dried star fruit is very useful for fever.
- Eating 2 grams of dried star fruit with water once a day helps in piles.
- Star fruit is cooling and acidic. Therefore, it works as a sunshade, expectorant, and febrifuge.
Source and information: Online Collection.
For more information visit:
Website Link: https://sororitu.com/
Facebook Link: https://www.facebook.com/sororitushop/?ref=embed_page
YouTube Link: https://www.youtube.com/@sororituhorticulture
Sororitu Agricultural Information Site