(প্রতিটি চারার গড় উচ্চতা ৪-৫ ফিট, দেশী জাতের, কলম থেকে উৎপাদিত)
বৈশিষ্ট্য সমূহঃ
প্রতি বছর ফলদানকারী একটি রঙিন উচ্চ ফলনশীল মাঝ মৌসুমী জাত। গাছ বড় ও খাড়া। ফাল্গুন মাসে গাছে মুকুল আসে এবং জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে আহরণ উপযোগী হয়। ফল ডিম্বাকৃতির, গড় ওজন ২৫০ গ্রাম। ফলের শাঁস গাঢ় হলদে, মধ্যম রসালো, আঁশহীন, মধ্যম মিষ্টি (ব্রিক্সমান ১৭.৫%),
উপযোগী এলাকাঃ
সমগ্র বাংলাদেশেই এর চাষ করা যায়।
বপনের সময়ঃ
জ্যৈষ্ঠ আষাঢ় মাস গাছ রোপণের উপযুক্ত সময়। ভাদ্র-আশ্বিন মাসেও গাছ লাগানো যায় তবে অতিরিক্ত বর্ষায় গাছ না লাগানোই ভাল।
মাড়াইয়ের সময়ঃ
জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে ফল আহরণ উপযোগী হয়।
ফলনঃ ২২ টন/হেক্টর
রোগবালাই ও দমন ব্যবস্থাঃ
রোগবালাইঃ
এ্যানথ্রাকনোজঃ
ছত্রাকজনিত এই রোগের বিস্তৃতি প্রধানত আর্দ্র ও বৃষ্টিবাহুল এলাকাতে পরিলক্ষিত হয়। পাতা, কচি কান্ড, মুকুল ও ফল সব ক্ষেত্রেই এই রোগ দেখা যায়। আক্রান্ত অংশ প্রথমে ধূসর বাদামী এবং পরে কালচে রং ধারণ করে। আক্রান্ত কচি ডাল আগা থেকে ক্রমান্বয়ে শুকিয়ে মরে যায়। মুকুল ঝরে পড়ে, কচি ফল ঝরে পড়ে এবং পরিপক্ক ফল পচে যায়।
পাউডারী মিলডিউঃ
এ রোগের আক্রমণে আমের পাতা, পুষ্প মঞ্জুরী ও শাখা-প্রশাখার উপর সাদা গুঁড়ার মত ছত্রাকের স্পোর বা বীজকনা দেখা যায়। এর ফলে ফুল ও গুটি শুকিয়ে ঝরে পড়ে। পুষ্প মঞ্জুরীর বৃদ্ধি ও গুটি বাঁধার সময় মেঘলা দিন ও উচ্চ আর্দ্রতার সাথে যদি রাতে নিম্ন তাপমাত্রা থাকে তবে এ রোগের প্রাদুর্ভাব বেড়ে যায়।
শুটি মোল্ডঃ
Sooty mould নামক ছত্রাকের আক্রমণে এ রোগ হয়। আমের শোষক পোকা যেমন- হপার ও মিলিবাগ গাছের পাতা, মুকুল, কচি ডালে যেখানে মধুরস নিঃসরণ করে সেখানে এই ছত্রাক কালো আবরণ তৈরির মাধ্যমে বিস্তার ঘটায়। আক্রান্ত পাতায় সালোক সংশ্লেষণ প্রক্রিয়া বাধাগ্রস্থ হয়।
আগা-মরা /ডাইব্যাকঃ এ রোগের আক্রমণে গাছের কচি ডাল আগা থেকে শুকিয়ে মরে যেতে থাকে, গাছের আম ঝরে পড়ে।
আমের বোঁটা পচা রোগঃ সাধারণত পরিপক্ক আমের ক্ষেত্রে এই রোগ হয়ে থাকে। এ ক্ষেত্রে বোঁটার দিক থেকে পচন শুরু হয়। Lasiodiplodia natalensis নামক ছত্রাকের আক্রমণে এ রোগ হয়ে থাকে।
দমন ব্যবস্থাপনাঃ
এ্যানথ্রাকনোজ প্রতিকারঃ
যেহেতু এই ছত্রাকটি গাছের মরা ডালপালায় বেঁচে থাকে, তাই যত দ্রুত সম্ভব আক্রান্ত অংশ কেটে পুড়িয়ে ফেলতে হবে।
কাটা অংশে বর্দোপেস্ট (প্রতি লিটার পানিতে ১০০ গ্রাম তুঁতে ও ১০০ গ্রাম চুন) লাগাতে হবে।গাছের নীচে পড়া মরা পাতা কুড়িয়ে পুড়িয়ে ফেলতে হবে।
গাছে মুকুল আসার পর কিন্তু ফুল ফোটার পূর্বে প্রতি লিটার পানিতে ০.৫ মি.লি. টিল্ট ২৫০ ইসি অথবা ২ গ্রাম ইন্ডোফিল এম-৪৫ মিশিয়ে সমস্ত মুকুল ভিজিয়ে স্প্রে করতে হবে।
এক মাস পর আমের আকার মটর দানার মত হলে আরেকবার গাছের পাতা, মুকুল ও ডালপালা ভালভাবে ভিজিয়ে স্প্রে করতে হবে। সংগ্রহোত্তর পর্যায়ে ৫৫০সে. তাপমাত্রার গরম পানিতে ৫ মিনিট ডুবিয়ে রাখলে কার্যকরভাবে এই রোগ কম হয়।
পাউডারী মিলডিউ প্রতিকারঃ
প্রতি লিটার পানিতে থিওভিট ২ গ্রাম অথবা ব্যাভিস্টিন ১ গ্রাম বা বেনলেট ১ গ্রাম অথবা টিল্ট ২৫০ ইসি ০.৫ মিলি হারে মিশিয়ে ভালভাবে স্প্রে করতে হবে। গাছে মুকুল আসার পর কিন্তু ফুল ফোটার পূর্বে ১ম বার স্প্রে করতে হবে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে। যদি প্রয়োজন হয় তবে আরো ২টি স্প্রে ১৫ দিন অন্তর ফুল সম্পূর্ণ ফোটার পর এবং গুটি বাধার পর দিতে হবে।
শুটি মোল্ড প্রতিকারঃ
আমের শোষক পোকা নিয়ন্ত্রণ করতে হবে (বর্ণিত নিয়মে)। ০.২% ভেজানোপযোগী সালফার বা ০.২% থিওভিট স্প্রে করতে হবে। আগাছা, রোগাক্রান্ত অংশ ধ্বংস করতে হবে।
আগা-মরা /ডাইব্যাক প্রতিকারঃ
আক্রান্ত ডগা কিছু সুস্থ্য অংশসহ কেটে পুড়িয়ে ফেলতে হবে। কাটা অংশে বর্দোপেষ্ট (১০%) এর প্রলেপ দিতে হবে। বর্দো মিশ্রন (১%) অথবা ইন্ডোফিল-এম ৪৫ ২গ্রাম/লিঃ হারে মিশিয়ে ১৫ দিন অন্তর ২ বার স্প্রে করতে হবে।
আমের বোঁটা পচা রোগ প্রতিকারঃ
পরিস্কার শুষ্ক দিনে বোঁটা সহ ফল সংগ্রহ করতে হবে। খবরের কাগজ বা খড় বিছিয়ে বোঁটা নীচের দিকে করে আম রাখতে হবে যাতে কষ আমের গায়ে না লাগে। আম সংগ্রহ, পরিবহন ও সংরক্ষণের সময় যেন কোন ক্ষত সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। ৪৩০ সে. তাপমাত্রায় ৬% বোরাক্স মিশ্রনে ৩ মিনিট আম ডুবিয়ে রাখতে হবে।
সার ব্যবস্থাপনাঃ
সারের নাম গাছের বয়স (বছর)
১-৪ ৫-৭ ৮-১০ ১১-১৫১৬-২০ ২০ এর উর্দ্ধে
গোবর (কেজি) ১৫ ২০ ২৫ ৩০ ৪০ ৫০
ইউরিয়া (গ্রাম) ২৫০ ৫০০ ৭৫০ ১০০০ ১৫০০ ২০০০
টিএসপি (গ্রাম) ২৫০ ২৫০ ৫০০ ৫০০ ৭৫০ ১০০০
এমওপি(গ্রাম) ১০০ ২০০ ২৫০ ৪০০ ৫০০ ৮০০
জিপসাম (গ্রাম) ১০০ ২০০ ২৫০ ৩৫০ ৪০০ ৫০০
জিংক সালফেট(গ্রাম) ১০ ১০ ১৫ ১৫ ২০ ২৫
বরিক এসিড ২০ ২০ ৩০ ৩০ ৪০ ৫০
তথ্য ও সূত্রঃ অনলাইন সংগ্রহ।
Bari-2 variety mango tree seedlings
(Every tree averages 4-5 feet in height, of local variety, propagated from stem)
Characteristics:
A colorful, high-yielding, mid-seasonal variety that bears fruit annually. The trees are large and sturdy. Buds appear in the month of Falgun and become suitable for harvest by the end of Jaistha. The fruits are oval-shaped, with an average weight of 250 grams. The peel of the fruit is thick, yellow, moderately juicy, seedless, and moderately sweet (Brickman 17.5%).
Suitable areas:
It can be cultivated throughout Bangladesh.
Planting time:
Jaistha and Asharh are suitable months for planting the trees. Planting can also be done in Bhadra-Ashwin, but it is better not to plant during excessive rainfall.
Harvesting time:
The end of Jaistha is suitable for harvesting the fruits.
Yield: 22 tons/hectare
Disease management and control:
Diseases:
Anthracnose: The spread of this fungal disease is mainly observed in moist and rainy areas. Leaves, young shoots, buds, and fruits are affected by this disease. The affected parts initially turn light brown and later turn black. The affected young shoots dry up gradually. Buds fall off, young fruits drop, and mature fruits rot.
Powdery mildew: This disease is caused by a fungus that forms a white powdery layer on the leaves, flower clusters, and branches. This hinders the process of pollination and fruit setting.
Sooty mold:
This disease occurs due to the infestation of honeydew-sucking insects such as hopper and mealybug on the leaves, flower clusters, and tender shoots. As a result, a black layer of fungus develops.
Damping-off/Dieback:
This disease causes the young shoots of the tree to dry up from the tip, and the mangoes fall prematurely.
Control measures:
Anthracnose:
Since this fungus survives on dead plant parts, it is important to quickly remove and destroy the affected parts. Bordeaux mixture (100 grams in 1 liter of water with 100 grams of lime) should be sprayed on the cut parts. The fallen leaves under the trees should be collected and destroyed. When the buds appear but before flowering, each liter of water should be mixed with 0.5 ml of Tilt 250 EC or 2 grams of Indofil M-45 and sprayed after soaking all the buds.
Powdery mildew:
Bordeaux mixture (1%) or Indofil M-45 (2 grams per liter) should be mixed and sprayed thoroughly. The first spray should be done before flowering when the flower buds are fully swollen. If necessary, two more sprays should be done at an interval of 15 days after the first spray and before the full blooming of the flowers and the appearance of the flower clusters.
Sooty mould:
To control the honeydew-sucking insects, Bordeaux mixture (0.2%) or Thiovit (0.2 grams per liter) or Bavistin (1 gram) or Benlate (1 gram) should be mixed and sprayed thoroughly.
Damping-off/Dieback:
The affected parts should be pruned, leaving some healthy portions. Bordeaux paste (10%) should be applied on the cut parts. Bordeaux mixture (1%) or Indofil M-45 (2 grams per liter) should be sprayed twice at an interval of 15 days after flowering and fruit setting.
Mango malformation disease:
This disease commonly affects mature mango trees. It is caused by the fungus Lasiodiplodia natalensis.
Control measures:
Regular collection of dry leaves and fallen fruits from the ground is essential to prevent the spread of the disease. Spraying with Bordeaux mixture (6% in 430 liters of water) for 3 minutes at 43°C helps in controlling the disease.
Fertilizer management:
The following table shows the recommended amounts of fertilizer (in kilograms/grams) per tree based on the age of the tree:
Fertilizer Names Tree Age (Years)
1-4 5-7 8-10 11-15 16-20 Over 20
Cow dung (kilograms) 15 20 25 30 40 50
Urea (grams) 250 500 750 1000 1500 2000
TSP (grams) 250 250 500 500 750 1000
MOP (grams) 100 200 250 400 500 800
Gypsum (grams) 100 200 250 350 400 500
Zinc sulphate (grams) 10 10 15 15 20 25
Boric acid 20 20 30 30 40 50
Source and information: Online Collection.
For more information visit:
Website Link: https://sororitu.com/
Facebook Link: https://www.facebook.com/sororitushop/?ref=embed_page
YouTube Link: https://www.youtube.com/@sororituhorticulture
Sororitu Agricultural Information Site