Wednesday,January 14 , 2026

বরিশালের আমড়া গাছের চারা

(প্রতিটি চারার গড় উচ্চতা ২-২.৫ ফিট, জয়েন্ট কলম থেকে উৎপাদিত) 

 

আমড়া পরিচিতিঃ 

আমড়া একটি সুস্বাদু ফল। দেশের বরিশাল অঞ্চল আমড়ার জন্য বিখ্যাত। তবে দেশের সব অঞ্চলেই আমড়া চাষ করা যায়। আমড়া বাঙালির অতিপ্রিয় একটি ফলের নাম। টক-মিষ্টি মিশ্রণে ভিন্ন এক স্বাদ। পাকলে হলুদ রঙ ধারণ করে। তাই একে গোল্ডেন আপেলও বলা হয়। আমড়ার সিংহভাগ কাঁচা খাওয়া হলেও ভর্তা, আচার, চাটনি আর পরিপক্ব ফল দিয়ে তৈরি করা যায় জুস, জেলি এবং মোরব্বা। আমড়া সারা দেশেই চাষ করা যায়। তবে দক্ষিণাঞ্চলের মাটি ও পানির জন্য এর ফলন ও গুণগতমান কাঙ্ক্ষিত হয়। আর তাই বরিশালের আমড়া সারা দেশে নামকরা।

 

প্রসিদ্ধ হিসেবে সবাই বরিশালের আমড়া বললেও আসলে পিরোজপুরের স্বরূপকাঠিকে (নেছারাবাদ) আমড়ার রাজধানী বলা যায়। ঝালকাঠি, বরিশাল, ভোলা এবং বরগুনায়ও আমড়া ভালো জন্মে। এসব এলাকায় পেয়ারার পাশাপাশি আমড়া চাষ হয় সমানতালে। বর্ষা মৌসুমে ওখানকার নিচু জমিগুলো জোয়ারের পানিতে প্লাবিত হওয়ার কারণে স্থানীয় কৃষকরা উঁচু করে কান্দি বা বেড তৈরি করেন। এ পদ্ধতিকে সর্জান বলে। দুই বেডের মাঝখানে প্রশস্ত নালা থাকে, যাতে ছোট নৌকাযোগে ফল সংগ্রহ করতে সহজ হয়। মাঘ-ফাল্গুনে গাছে মুকুল আসে। কার্তিক-অগ্রহায়ণে ফল পাকে।

 

বাংলাদেশে দুই প্রজাতির আমড়ার চাষ হয়। দেশি এবং বিলাতি। বিলাতি আমড়ার অপর নাম বরিশালের আমড়া। দেশি আমড়া খেতে টক, বিচি বড়। বিলাতি আমড়া খেতে মিষ্টি, বিচিও ছোট। ভালো ফলনের জন্য আমড়ার উচ্চফলনশীল জাতগুলোর মধ্যে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত বারি আমড়া-১ এবং বারি আমড়া-২। বারি আমড়া-১ বারো মাসি। গাছ বামনাকৃতির হয়। ফলের আকার ছোট। স্বাদ হালকা টক। এ ছাড়া এফটিআইপি বাউ আমড়া-১ নামে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় একটি জাত উদ্ভাবন করেছে।

 

বংশ বিস্তারঃ

বীজ বা কলমের মাধ্যমে আমড়ার বংশ বিস্তার করা যায়। পরিপক্ক আমড়া বীজ থেকে শাঁস ছাড়িয়ে নিয়ে বালিতে রোপণ করতে হয়। চারা গজানোর পর ছোট অবস্থায় চারাগুলো তুলে কম্পোস্ট ও ভিটিবালি মিশ্রিত অন্য টবে স্থানান্তর করতে হয় এবং চারাগুলো আস্তে আস্তে বড় হয়। একটি বীজ থেকে এক বা একাধিক চারা হতে পারে। আমড়ার বীজে ৩-৪ অংশ থাকে যেখান থেকে এই চারার অঙ্কুরোদগম হয়। কম্পোস্ট ও ভিটিবালি মিশ্রিত টবে একবারে বীজ লাগিয়েও এ চারা উৎপাদন করা যায়। তবে এক্ষেত্রে চারার অঙ্কুরোদগম ক্ষমতা কমে যায়। বীজের চারাতেও বংশগত গুণাগুণ ঠিক থাকে। কলমের মাধ্যমেও আমড়ার বংশ বিস্তার হয়ে থাকে। তবে এ ক্ষেত্রে দেশি আমড়ার বীজ রুটস্টক হিসেবে ব্যবহার করা হয়। ক্লেফট পদ্ধতিতে আমড়ার কলম করা হয়।

 

জমি নির্বাচনঃ 

গভীর, সুনিষ্কাশিত, উর্বর দো-আঁশ মাটি আমড়া চাষের জন্য উপযোগী। আমড়া চাষে উঁচু জমি নির্বাচন করতে হবে। গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ুতে আমড়া ভালো হয়। বাংলাদেশের মাটি ও জলবায়ু আমড়া চাষের জন্য বিশেষভাবে উপযোগী।

 

জমি তৈরিঃ

ভালোভাবে চাষ ও মই দিয়ে জমি সমতল ও আগাছামুক্ত করে নিতে হবে। চারা রোপণের জন্য সমতল ভূমিতে বর্গাকার, আয়তাকার বা কুইনকান্স এবং পাহাড়ি জমিতে কন্টুর বা ম্যাথ পদ্ধতি ব্যবহার করা যেতে পারে। আমড়া চারা রোপণের জন্য ৬০*৬০*৬০ সেন্টিমিটার গর্ত করে ২০ কেজি জৈব সার, ২শ’ গ্রাম টিএসপি এবং ৫০ গ্রাম জিপসাম সার প্রয়োগ করতে হবে। বৃষ্টির মৌসুমের প্রারাম্ভে অর্থাৎ বৈশাখ-জ্যৈষ্ঠ মাস (এপ্রিল-মে) চারা লাগানোর উপযুক্ত সময়। তবে অন্য সময়ও এর চারা লাগানো যায়। এ জাতের আমড়া বামন আকৃতি হওয়ায় ৪-৫ মিটার দূরত্বে লাগানো উত্তম। গর্ত তৈরির ১৫-৩০ দিন পর চারার গোড়ার বলসহ গর্তের মাঝখানে সোজাভাবে লাগাতে হবে। চারা রোপণের পর হালকা সেচ, খুঁটি ও বেড়ার ব্যবস্থা করতে হবে।

 

সার প্রয়োগঃ 

আমড়া গাছে বছরে দুবার সার প্রয়োগ করা উচিত। প্রথম কিস্তি বর্ষার প্রারম্ভে (এপ্রিল-মে) এবং পরবর্তী কিস্তি বর্ষার শেষে মধ্য শ্রাবণ থেকে মধ্য-ভাদ্রে (আগস্ট-সেপ্টেম্বর)। মাটিতে জো অবস্থায় সার প্রয়োগ করতে হয়। গাছের বৃদ্ধির সঙ্গে সারের পরিমাণ বৃদ্ধি করতে হয়। সেজন্যচারা লাগানোর পর ব্যবহৃত জৈব ও রাসায়নিক সারের পরিমাণ জেনে নেওয়া ভালো।

 

সেচ প্রয়োগঃ

গাছের বৃদ্ধির জন্য শুকনা মৌসুমে সেচ প্রয়োগ করা উত্তম। ফলন্ত গাছের বেলায় আমড়ার ফুল ফোটার শেষপর্যায়ে এবং মটরদানার সময়ে একবার, স্প্রিংকলার বা বেসিন পদ্ধতিতে সেচ প্রয়োগ করতে হবে। গাছে সার প্রয়োগের পর হালকা সেচ প্রয়োগ করা হলে সুফল পাওয়া যায়।

 

ফুল ও ফল ছাটাইঃ

১-২ বছর পর্যন্ত গাছে কোনো ফল না রাখাই উত্তম। তাই এ সময় ফুল ধারণ করলে ও ফুল ফেলে দেওয়া হলে গাছের বৃদ্ধি ভালো হয়। ২ বছর পর গাছে প্রচুর পরিমাণ ফল হয়। গাছে ফলের আধিক্য থাকে বলে ২০-৩০% ফল ছাটাই করে ফেলা উচিত। এতে গাছের অন্যান্য ফলের বৃদ্ধি বেশি হয় এবং ফলের গুণগত মানও উন্নত হয়।

 

রোগ-বালাইঃ

চারা তৈরিকালে অঙ্কুরোদগমের সময় ‘ডেস্পিংঅফ’ রোগ দেখা দিতে পারে। এ জাতের আমড়ায় বড় গাছে রোগের প্রাদুর্ভাব কম। মধ্য-আষাঢ় থেকে মধ্য-শ্রাবণ (জুলাই-আগস্ট) মাসে আমড়া গাছে বিটল পোকার উপদ্রব দেখা দিতে পারে। উক্ত বিটল পোকা গাছের পাতা খেয়ে গাছের ও ফলের ব্যাপক ক্ষতি সাধন করে।

 

প্রতিকারঃ

‘ডেস্পিংঅফ’ থেকে পরিত্রাণ পেতে হলে বালিতে অঙ্কুরোদগম করিয়ে নিতে হয়। আর বিটল পোকার আক্রমণ দেখা দিলে ম্যালাথিয়ন অথবা নগস প্রতিলিটার পানিতে ২ মিলিলিটার মিশিয়ে স্প্রে করলে সহজেই দমন করা যায়। তাছাড়া আক্রান্ত গাছের পোকা সংগ্রহ করে মেরে ফেলেও এ পোকা দমন করা যায়।

 

ফল সংগ্রহঃ

খাওয়ার জন্য গাছ থেকে পুষ্ট ফল সংগ্রহ করা হয়। ফল পুষ্ট হলে আমড়ার সবুজ রং হালকা হয় এবং গায়ে হালকা বাদামি প্যাঁচ সৃষ্টি হয়। চারা তৈরির জন্য পুষ্ট ফলের বীজ থেকেও চারা তৈরি করা যায়।

 

তথ্য ও সূত্রঃ অনলাইন সংগ্রহ।

 

 

 

Seedlings of Barishal Hog Plum Tree

 

(The average height of each plant is 2-2.5 feet, produced from joint graft.)

 

 

Introduction to Hog Plum:

Hog plum is a delicious fruit. It is famous for cultivation in the Barishal region of the country. However, hog plum cultivation can be done in all regions of the country. Hog plum is a favorite fruit of Bengalis. It offers a unique taste of sweet and sour blend. When ripe, it takes on a yellow color, hence it is also called golden apple. Although most hog plums are consumed raw, they are also used to make pickles, preserves, chutneys, juice, jelly, and jam from matured fruits. Hog plum cultivation is possible throughout the country. However, the productivity and quality of hog plum are desired for the soil and water of the southern region. Therefore, Barishal’s hog plum is well known across the country.

 

Although everyone refers to it as Barishal’s hog plum, the actual capital of hog plum is considered to be Swarupkathi (Nesarabad) in Pirojpur. Jhalokathi, Barishal, Bhola, and Borguna are also suitable for hog plum cultivation. In these areas, hog plums are cultivated on raised beds due to the submersion of the lower lands during the monsoon season. This method is called “sorjan.” There is a substantial canal between two beds to facilitate easy collection of fruits by small boats. The flowers bloom on the trees from Magh to Phalgun, and the fruit ripens from Kartik to Agrahayan.

 

There are two types of hog plum cultivation in Bangladesh: local and foreign. The local variety is known for its sour taste and larger size, while the foreign variety is sweeter and smaller in size. For better productivity, high-yielding varieties of hog plums developed by the Bangladesh Agricultural Research Institute, such as BARI Hog Plum-1 and BARI Hog Plum-2, are used. BARI Hog Plum-1 is a dwarf variety that yields twelve months a year. The tree has a spreading growth habit, and the fruits are small in size. They have a slightly sour taste. Additionally, the Bangladesh Agricultural University has developed another variety called FTP Hog Plum-1.

 

Propagation:

Hog plum can be propagated through seeds or cuttings. Mature hog plum seeds are collected from the fruit and sown in nurseries for planting. After the seedlings grow to a small size, they are transferred to pots filled with compost and vermicompost mixture, where they gradually grow larger. Each seed can produce one or more seedlings. Hog plum seeds have 3-4 parts from which the germination of these seedlings occurs. Even though seedlings can be produced by directly sowing seeds in pots filled with compost and vermicompost mixture, the germination capacity of seedlings decreases in this case. The genetic qualities of the hog plum remain consistent in both seeds and cuttings. Propagation of hog plum through cuttings is also possible, where local hog plum seeds are used as rootstocks. In the cleft grafting method, the hog plum is grafted onto the rootstock.

 

Land Selection:

Deep, well-drained, fertile loamy soil with a pH of around 6-7 is suitable for hog plum cultivation. Hog plum grows well in tropical climates. The soil and climate of Bangladesh are particularly suitable for hog plum cultivation.

 

Land Preparation:

The land should be leveled and cleared of weeds and bushes thoroughly before planting. For planting hog plum seedlings, square, rectangular, or contour beds can be prepared on level ground or hilly terrain. For planting hog plum seedlings, a pit of 606060 centimeters should be dug, and 20 kilograms of organic fertilizer, 2 kg of TSP (Triple Super Phosphate), and 50 grams of gypsum should be applied. The ideal time for planting seedlings is at the beginning of the rainy season, i.e., in the months of Baishakh-Jaishtha (April-May). However, seedlings can also be planted at other times. Due to the spreading nature of hog plum, planting them at a distance of 4-5 meters apart is optimal. After preparing the pits, seedlings should be planted carefully in the center of the pit, along with the ball of soil. Light irrigation, mulching, and provision for staking should be arranged after planting the seedlings.

 

Fertilizer Application:

Fertilizer should be applied to hog plum trees twice a year. The first dose should be applied at the beginning of the rainy season (April-May), and the subsequent dose should be applied from mid-Shravan to mid-Bhadra (August-September). Fertilizer should be applied when the soil is moist. The amount of fertilizer should be increased with the growth of the tree. Therefore, it is advisable to determine the quantity of organic and chemical fertilizers used after planting the seedlings.

 

Irrigation:

Irrigation is best applied during the dry season for the growth of the trees. Irrigation should be applied once during the flowering stage of the fruiting trees and during pod formation, using sprinkler or basin methods. Light irrigation after fertilization application helps to achieve good results.

 

Flower and Fruit Thinning:

It is optimal not to let the tree bear any fruit for the first 1-2 years. Therefore, during this time, if the tree produces flowers, it is advisable to remove them to encourage better growth. After 2 years, the tree bears a considerable amount of fruit. It is advisable to thin out 20-30% of the fruit on the tree. This helps in better growth of other fruits on the tree and improves the quality of the fruit.

 

Pest and Disease Management:

During the germination period of the seedlings, the “damping off” disease may be observed. This variety of hog plum trees is less susceptible to disease in mature trees. From mid-Ashar to mid-Shravan (July-August), beetle pests may be seen on hog plum trees. These beetles feed on the leaves of the tree and cause extensive damage to both the tree and its fruit.

 

Control Measures:

To combat “damping off,” it is necessary to start germination in compost. If an infestation of beetle pests is observed, spraying with malathion or neem oil mixed with water at a ratio of 2 milliliters per liter can easily control it. Additionally, collecting and removing the pests from the affected trees can also effectively manage the infestation.

 

Fruit Harvesting:

For consumption, ripe and nutritious fruits are harvested from the trees. When the fruit is ripe, the green color of the hog plum becomes lighter, and a slight brownish hue develops on the skin. Nutritious seedlings can also be produced from the seeds of ripe fruits.

 

Source and information: Online Collection.
For more information visit:
Website Link: https://sororitu.com/
Facebook Link: https://www.facebook.com/sororitushop/?ref=embed_page
YouTube Link: https://www.youtube.com/@sororituhorticulture

About super_admin

Check Also

ফল গাছ রোপণের সময়, পদ্ধতি ও যত্নের টিপস

ফল গাছ রোপণের সময়, পদ্ধতি ও যত্নের টিপস

নিজের আঙিনায় পাকা আম, পেয়ারা, কমলা বা আপেল তুলতে পারার আনন্দ আলাদা। কিন্তু এই আনন্দ …

Translate »