(প্রতিটি চারার গড় উচ্চতা ৩-৪ ফিট, দেশী জাতের, কলম থেকে উৎপাদিত)
পরিচিতিঃ
ফজলি বা ফকিরভোগ মৌসুমি ফল আমের একটি প্রকারভেদ। এই ফল দক্ষিণ এশিয়ার পূর্বদিকে বিশেষ করে বাংলাদেশ ও ভারতের পশ্চিম বঙ্গ ও বিহারে পাওয়া যায়। আমের অন্যান্য প্রজাতির থেকে দেরিতে ফলে এই ফলটি। সাধারণত জ্যাম ও আচার তৈরিতে ব্যবহৃত ফজলি আকারে বেশ বড় হয়। এক কিলোগ্রাম বা তারও বেশী ওজনের হতে পারে।
ভারতের পশ্চিম বঙ্গ রাজ্যের মালদা জেলা এবং বাংলাদেশের উত্তর দিকের অঞ্চল যথা- রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলা ফজলি আম চাষের জন্য বিখ্যাত। এপ্রিল/২০০৮ থেকে মার্চ/২০০৯ সময়ের মধ্যে ভারত বিশ্ব বাণিজ্য সংস্থায় মালদা জেলার ফজলি আমের জন্য ভৌগলিক সূচক লাভ করেছে।
বাংলাদেশও রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার উৎপাদিত ফজলি আমের জন্য ২০১৩ সাল থেকে ভৌগলিক সূচকের স্বীকৃতি পাবার জন্য এবং তা আদায় করে নেবার জন্য বিশেষভাবে চিন্তা ভাবনা শুরু করেছে।
ফজলি আমের নামকরণের ইতিহাসঃ
কথিত আছে যে ১৮০০ খ্রিষ্টাব্দে মালদহের কালেক্টর সাহেব ঘোড়ার গাড়ি চেপে গৌড় যাচ্ছিলেন। পথে তার ভীষণ রকম পানি তৃষ্ণা পেল এবং তিনি পানি তেষ্টা মেটানোর জন্য গ্রামের এক মহিলার কাছে পানি খেতে চাইলেন। সেই মহিলার নাম ছিল ফজলু বিবি। তার বাড়ির আঙ্গিনায় বড় একটি আম গাছ ছিল।
ফজলু বিবি সেই গাছের আম দিয়ে ফকির-সন্ন্যাসীদের আপ্যায়ন করাতেন। আর এই জন্যই ফজলি আমের আরেক নাম ফকিরভোগ আম। একইভাবে ফজলু বিবি সেই কালেক্টর সাহেবকে পানির বদলে একটি আম খেতে দেন। আম খেয়ে কালেক্টর সাহেব ইংরেজীতে তাকে আমের নাম জিজ্ঞেস করেন। কালেক্টর সাহেবের কথা গ্রামের সোজা সরল ভদ্র মহিলা বুঝতে না পেরে তিনি তার নিজের নাম বলে বসেন। সেই থেকে আমটির নাম হয়ে যায় ফজলি।
ফজলি আমের বিবরণঃ
ফজলি আম গড়ে লম্বায় ১৩.৮ সেন্টিমিটার। চওড়ায় ৯.৫ সেন্টিমিটার, উচ্চতায় ৭.৮ সেন্টিমিটার। গড়ে আমটির ওজন হয় ৬৫৪.৪ গ্রাম। আমটি দীর্ঘ এবং ঈষৎ চ্যাপ্টা। পাকা আমের খোসা কিছুটা হলুদ হয়ে ওঠে। শাঁস হলুদ, আঁশবিহীন, রসালো, সুগন্ধযুক্ত, সুস্বাদু ও মিষ্টি।
খোসা পাতলা। আঁটি লম্বা, চ্যাপ্টা ও পাতলা। এই আমের মিষ্টতার পরিমাণ ১৭.৫ শতাংশ। আষাঢ়-শ্রাবণ মাসে অথবা বলতে গেলে মোটামুটি প্রতি বছরের ৭ই জুলাই থেকে ফজলি আম পাকে।
তথ্য ও সূত্রঃ অনলাইন সংগ্রহ।
Seedlings of Fazli Variety Mango Tree
(Each sapling averages a height of 3-4 feet, indigenous in origin, produced from graft.)
Introduction:
Fazli or Fakirbhog is a seasonal variety of mango fruit. This fruit is found mainly in South Asia, especially in Bangladesh and the Indian states of West Bengal and Bihar. It takes longer to fruit compared to other varieties of mangoes. Typically used for making jam and pickles, Fazli mangoes are quite large in size. They can weigh up to one kilogram or even more.
The regions of Malda district in the Indian state of West Bengal and the northern regions of Bangladesh such as Rajshahi and Chapainawabganj districts are famous for Fazli mango cultivation. From April 2008 to March 2009, Malda district’s Fazli mangoes gained geographical indication status in the World Trade Organization.
Since 2013, efforts have been initiated in Bangladesh, particularly in Rajshahi and Chapainawabganj districts, to obtain geographical indication status for Fazli mangoes produced there and to start paying attention to collecting royalties for them.
The History of Naming Fazli Mango:
It is said that around 1800 AD, the collector sahib of Malda was traveling in his horse carriage. He became extremely thirsty on the way and asked for water from a woman in a village to quench his thirst and to test the water. The name of that woman was Fazlu Bibi. There was a big mango tree in the courtyard of her house. Fazlu Bibi used to offer mangoes from that tree to ascetics and monks.
That’s why another name for Fazli mango is Fakirbhog mango. Similarly, Fazlu Bibi offered a mango to the collector sahib in exchange for water. After eating the mango, the collector sahib asked him in English about the name of the mango. Not understanding the collector sahib’s words, the simple and dignified woman of the village sat quietly, unable to understand, and said her own name. From then on, the mango was named Fazli.
Description of Fazli Mango:
The Fazli mango grows to a length of 13.8 centimeters. It is 9.5 centimeters wide and 7.8 centimeters tall on average. The average weight of the mango is 654.4 grams. The mango is elongated and slightly flattened. The ripe skin of the mango turns somewhat yellow.
The flesh is yellow, fiberless, juicy, fragrant, tasty, and sweet. The skin is thin. The seed is long, flat, and thin. The sweetness level of this mango is 17.5%. Fazli mangoes ripen during the months of Ashar-Shravan or approximately from July 7th of each year.
Source and information: Online Collection.
For more information visit:
Website Link: https://sororitu.com/
Facebook Link: https://www.facebook.com/sororitushop/?ref=embed_page
YouTube Link: https://www.youtube.com/@sororituhorticulture
Sororitu Agricultural Information Site