(প্রতিটি চারার গড় উচ্চতা ৪-৫ ফিট, হাইব্রিড জাতের, কলম থেকে উৎপাদিত)
পরিচিতিঃ
দ্যা কিং অব চাকাপাত আম একটি বিদেশি আম।এ আমের জাতটি থাইল্যান্ডে উদ্ভাবিত। অনেকে থাইল্যান্ডের আমও বলে থাকে। এই আমের নামটি যেমন রাজকীয়, আমটি দেখতেও তেমন রাজকীয়। রঙিন দেখতে এই আম সাইজে বেশ বড় হয় আর খেতেও খুব মিষ্টি আর টেষ্টি। থাইল্যান্ডের একটি স্থানের নামানুসারে এমন নামকরণ করা হয়েছে বলে জানা যায়। কিং অব চাকাপাত আমকে বর্তমানে বিশ্বের সবচেয়ে দামি এবং দুর্লভ জাতের আম হিসেবেই জানেন ভোক্তা এবং বিশেষজ্ঞরা। এই জাতের আম গাছ ছাদে ড্রামে করে লাগানো যায় এবং জমিতে বাণিজ্যিক ভাবেও ব্যাপকহারে চাষ করা যায়। থাইল্যান্ডের চাকাপাত আমকে আমের রাজা বলা হয়।
জাত পরিচিতিঃ
এই আমের উদ্ভাবন প্রথমে থাইল্যান্ডে হয়। তাই থাই আম হিসেবেই পরিচিতি পায় দ্যা কিং অব চাকাপাত। আমের কালার কাচা অবস্থায় সবুজ থাকলেও আম পাকার আগে পুরোপুরি লাল বর্ণ ধারণ করে।যা সকল মানুষকে অন্য আমের থেকে বেশি আকৃষ্ট করে থাকে। এটি খাটো জাতের একটি আম গাছ। ফলে ছাদ বাগানের জন্য বেশ উপযোগী। অধিকাংশ আম ৫০০-৮০০ গ্রামের উপরে হয়ে থাকে। অনেক সময় দেখা যায় এক একটি আমের ওজন ১০০০-১৪০০ গ্রাম পর্যন্ত হয়। তবে আমের ওজন নির্ভর করে গাছের বয়স ও একটি গাছে কতটি আম ধরেছে তার উপর।
চাষাবাদঃ
বাংলাদেশের আবহাওয়া এই জাতের আম চাষের জন্য বেশ সহনশীল। ছাদ কৃষিতে ও মাঠ কৃষিতে সফলতার সাথে এই জাতের আম চাষ করে সহজেই লাভবান হওয়া যায়। তবে বাংলাদেশে এই আমের ব্যাপক প্রচলন এখনও ঘটেনি। ফলে অনেক তরুণ উদ্যোগক্তা ছাদ কৃষি করে বেশ সফলতা পেয়েছেন বলে খবরে জানা যায়। সুতরাং ড্রাম বা টবে ক্ষুদ্র পরিসরেও এই জাতের আমের গাছ লাগিয়ে অতি অল্প সময়ে লাভবান হওয়ার সুযোগ রয়েছে। ফলনও বেশ ভাল। একটি গাছে দুই থেকে আড়াই বছরের মধ্যে ফল ধরে।
বাজার চাহিদাঃ
দ্যা কিং আব চাকাপাত আম দেখতে লোভনীয় ও সুমিষ্ট একটি আম। কথায় আছে আগে দর্শনধারী তারপর গুণ বিচারী। ঠিক কিং অব চাকাপাত যেমন দর্শনধারী তেমন গুণেরও অধিকারী। ছোট-বড় সকলের কাছে প্রিয় একটি আম। বাজারে অন্য আমের পাশাপাশি দ্যা কিং আব চাকাপাত আম রাখলে ক্রেতা সাধারণগণ দ্যা কিং আব চাকাপাত আম কিনতেই বেশি আগ্রহীবোধ করে।
চারার দামঃ
২০১৯ সালে ঢাকার চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রের বৃক্ষ মেলাতে দ্যা কিং আব চাকাপাত আমের গাছ আমসহ সর্বোচ্চ ৬০,০০০/- টাকাতেও বিক্রয় হয়েছে বলে জানা যায়। তবে বিভিন্ন নার্সারিতে ৫,০০-২,০০০/- টাকার মধ্যেও দ্যা কিং আব চাকাপাত আমের চারা বিক্রয় করছে বিভিন্ন সাইজ অনুযায়ী।
আর্থিক সম্ভাবনাঃ
দিন দিন এই জাতের আমের প্রতি মানুষের চাহিদা বাড়ছেই। অদূর ভবিষ্যতে বাংলাদেশের সব জায়গায় এ আমটি একটি জনপ্রিয় আম হয়ে উঠতে পারে তাতে কোন সন্দেহ নেই। অনলাইন মার্কেট প্লেসে দ্যা কিং আব চাকাপাত আমের চারা একটি জনপ্রিয় আমের চারা। সুতরাং আম চাষ করে আর্থিকভাবে লাভবান হওয়ার ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে এখন দ্যা কিং অব চাকাপাত জাতের আম।
তথ্য ও সূত্রঃ অনলাইন সংগ্রহ।
Introduction:
The King of Chakapat Mango is a foreign mango. This mango variety originated in Thailand. Many people also refer to this mango as Thai mango. Just as its name suggests, this mango looks and tastes royal. It has vibrant colors and is quite large in size, with a very sweet and tasty flavor.Named after a place in Thailand, the King of Chakapat Mango is regarded by consumers and experts as the king of mangoes, known for being one of the most expensive and rare varieties globally. This type of mango can be cultivated both on rooftops and commercially on land. In Thailand, the Chakapat Mango is referred to as the king of mangoes.
Variety Description:
This mango was first cultivated in Thailand, so that is as Thai mango. Although it starts off green, it turns completely red before ripening, which makes it more attractive compared to other mangoes. It is a compact tree variety, making it suitable for rooftop gardens. Most of the mangoes weigh between 500-800 grams. Sometimes, individual mangoes can weigh between 1000-1400 grams, depending on the age of the tree and the number of mangoes on it.
Cultivation:
The weather in Bangladesh is quite suitable for cultivating this variety of mango. Cultivating the Chakapat Mango on rooftops and in fields has proven to be profitable. However, widespread cultivation of this mango variety has not yet occurred in Bangladesh. As a result, many young entrepreneurs have successfully grown this variety through rooftop farming. This method has proven to be quite profitable, with good yields. A tree can bear fruit within two to two and a half years.
Market Demand:
The King of Chakapat Mango is visually appealing and has a delicious taste, making it a favorite among consumers of all ages. It is look for after in the market, with its quality being the primary consideration for buyers. Just like its appearance, its taste is also top-notch. Placing the King of Chakapat Mango alongside other mango varieties in the market increases buyers’ interest in purchasing this particular variety.
Price:
In 2019, at the China-Bangladesh Friendship Convention Center tree fair, Chakapat Mango trees were sold for up to 60,000 BDT. However, in various nurseries, Chakapat Mango seedlings are sold for prices ranging from 500 to 2,000 BDT, depending on their size.
Economic Prospects:
The demand for this mango variety is increasing day by day. In the near future, this mango could become a popular choice in Bangladesh. There is no doubt that Chakapat Mango can become one of the most popular mango varieties in Bangladesh, with its demand rising across the country. In terms of economic viability, cultivating Chakapat Mango is currently the most profitable option in Bangladesh.
Sororitu Agricultural Information Site