Wednesday,January 14 , 2026

দারুচিনি গাছের চারা

(হাইব্রীড জাতের, প্রতিটি চারার উচ্চতা ৩-৪-৫ ফিট, বীজ থেকে উৎপাদিত)

 

দারুচিনি বলতে আমরা বুঝি এটি একটি মসলা-জাতীয় পণ্য। দারুচিনির সব অঙ্গ, যেমন পাতা, বাকল, কুঁড়ি, ফুল-ফল ও শেকড় কোনো না কোনো কাজে লাগে। এ গাছের বাকল মসলা হিসেবে পরিচিত। পাতার তেল সুগন্ধি তৈরিতে ব্যবহৃত হয়। বিভিন্ন ধরনের খাবারে মসলা ও সুগন্ধি ছাড়াও ওষুধশিল্প, চকোলেট, সাবান ও দাঁতের মাজন তৈরিতে এটি ব্যবহৃত হয়ে থাকে।

পরিচিতিঃ 

 

দারুচিনি গাছের চারা বাগান তৈরি করে কিংবা বসতবাড়িতে লাগিয়ে মসলার চাহিদা পূরণ করা সম্ভব। এটি মাঝারি প্রজাতির বৃক্ষ। চিরসবুজ দারুচিনি গাছ ছয় থেকে ১৫ মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। এর আদি নিবাস শ্রীলঙ্কায়। ইন্দোনেশিয়া, ভারত, চীন, বাংলাদেশসহ বিভিন্ন দেশে উৎপন্ন হয়ে থাকে।

জাতঃ 

 

দারুচিনি গাছের চারা স্থানীয় উন্নত জাত হচ্ছে বারি দারুচিনি-১। আকর্ষণীয় বাদামি রঙের সুগন্ধযুক্ত, মিষ্টি ও স্বাভাবিক ঝাঁঝযুক্ত জাত এটি। বাংলাদেশে এ জাতটিই বেশি চাষ করা হয়। তবে ইদানীং হাইব্রীড জাতের দারুচিনির চাষ খুবই জনপ্রিয়তা পাচ্ছে। এই জাতের ফলন বেশী। ফলে লাভও হয় বেশী।

জলবায়ু ও মাটিঃ 

 

বর্ষাকাল বা বর্ষার শেষদিকে চারা লাগানো হয়ে থাকে। বলতে গেলে, হালকা উষ্ণ আবহাওয়া দারুচিনি চাষের জন্য উপযোগী। চাষের জন্য সুনিষ্কাশিত উর্বর বেলে দোঁআশ মাটি উত্তম। এ মাটিতে চাষ করলে গাছের বাকলের গুণগত মান ভালো হয়। এ গাছ একটানা খরা সহ্য করতে পারে না। পাহাড়ের ঢাল কিংবা পাহাড়ের ওপরে বায়ু চলাচলের উপযোগী ও পর্যাপ্ত সূর্যালোক থাকায় এসব স্থানে এর উৎপাদন ভালো হয়। দারুচিনি গাছের চারা।

জমি তৈরিঃ 

 

যে জমিতে অন্য ফসল ভালো হয় না, সে জমিতে এর চাষের জন্য নির্বাচন করা যেতে পারে। আপনি চাইলে বাড়ির আঙিনা বা পুকুরপাড়েও এর চাষ করতে পারেন। চাষকৃত জমিতে ভালো করে চাষ ও মই দিয়ে সমতল করে নিতে হবে। মাটি অবশ্যই ঝুরঝুরে করে নিতে হবে ও আগাছামুক্ত করতে হবে। আর বাড়ির আঙিনার ক্ষেত্রে চাষ না করলেও হবে। কৃষিযন্ত্র দিয়ে মাটি ঝুরঝুরে করে নিয়ে নিড়ানি দিয়ে পরিষ্কার করলেই চলবে।

চারা তৈরিঃ 

 

দারুচিনির গাছটাই প্রধান। এর চারা সাধারণত বীজ থেকে হয়ে থাকে। তবে কাটিং বা গুটিকলম করেও চারা তৈরি করা যায়। এ গাছে জানুয়ারিতে ফুল আসে। জুলাই থেকে আগস্টে ফল পাকতে শুরু করে। এ সময় গাছ থেকে বীজ সংগ্রহের পর যত তাড়াতাড়ি পারা যায় মাটিতে তা বুনতে হবে। প্রথমদিকে এর বীজ উঁচু বীজতলায় রোপণ করতে হবে। এরপর যখন চারা তৈরি হবে, তখন তা স্থানান্তর করতে হবে।

রোপণ পদ্ধতিঃ 

 

চাষ করা জমিতে রোপণের আগে বর্গাকার বা ষড়ভুজি গর্ত করে নিতে হবে। প্রতি গর্তে পচা গোবর, ছাই, টিএসপি সার দিতে হবে। এরপর মাটি ভালো করে মিশিয়ে গর্ত ভরাট করতে হবে। গর্ত ভরাটের ১০ থেকে ১৫ দিন পর রোপণ করতে হবে। মে থেকে অক্টোবর চারা রোপণের সময়। বীজ থেকে যখন কচি চারা গজায়, তখন এর রঙ থাকে লালচে। এ সময় চারা তুললে মরে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই চারার পাতার রঙ যখন সবুজ হবে, তখন চারা তুলে স্থানান্তর করতে হবে। চারা বর্ষাকালে রোপণ করাই ভালো। চারা লাগানোর সময় সারি করে লাগাতে হবে। প্রতিটি সারির দূরত্ব তিন মিটার হতে হবে।

স্বাস্থ্যের জন্য উপকারী দারুচিনিঃ  

 

রোগ নিরাময়ের জন্য অতীতে মানুষ দারুচিনি ব্যবহার করত। কেননা এতে রয়েছে অসাধারণ ঔষধি গুণ। প্রায় সব ধরনের রোগের জন্য এটি ব্যবহার করা হতো। আজও এর আবেদন বিন্দুমাত্র কমেনি।

  • এ মসলা ওজনজনিত সমস্যা সমাধানে বেশ কার্যকর।
  • শরীরের কোথাও ব্যথা হলে এটি হালকা গরম পানির মধ্যে দিয়ে মধুর সঙ্গে মিশিয়ে খেলে উপশম পাওয়া যায়। খাওয়ার পাশাপাশি এটি ব্যথার স্থানে মালিশও করা যায়।
  • এসিডিটি বা হজমে সমস্যা হলে দারুচিনি গুঁড়ো করে মধুর সঙ্গে মিশিয়ে খেলে ভালো হয়ে যায়।
  • পাতলা পায়খানা হলে এর গুঁড়ো হরীতকীর গুঁড়োর সঙ্গে মিশিয়ে খেলে উপকার পাওয়া যায়।
  • কুসুম গরম পানির সঙ্গে এর গুঁড়ো মিশিয়ে খেলে হৃদরোগ ভাল হয়। রক্ত চলাচল স্বাভাবিক থাকে।
  • নিয়মিত দারুচিনি ও দুধ একসঙ্গে মিশিয়ে খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে।
  • দারুচিনি খেলে ছত্রাকজনিত যে কোনো ইনফেকশন প্রতিরোধ করা যায়।
  • এটি নিয়মিত খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায়।
  • এটি খেলে ক্যানসার ও টিউমার হওয়ার সম্ভাবনা থাকে না।
  • এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
  • দারুচিনি দিয়ে চা খেলে মাথাব্যথা ভালো হয়।
  • এটি গরম পানিতে সেদ্ধ করে কুলকুচি করলে দাঁতের ক্ষয় ও মাড়ির সমস্যা ভালো হয়।
  • ঠাণ্ডায় গলা ব্যথা হলে দারুচিনির পানি খেলে উপকার পাওয়া যায়।
  • এর ব্যবহার শুধু দাঁতের জন্যই নয়, বরং নিঃশ্বাসের দুর্গন্ধও দূর করে।
  • অনেক সময় পিত্ত থলিতে ব্যাকটেরিয়ার সংক্রমণ দেখা দেয়। এর থেকে পরিত্রাণ পেতে প্রতিদিন এক গ্লাস কুসুম গরম পানিতে দুই টেবিল চামচ দারুচিনির গুঁড়ো ও এক টেবিল চামচ মধু মিশিয়ে পান করলে উপকার পাওয়া যায়।
  • চুল পড়া একটা বড় সমস্যা। এ সমস্যা রোধ করতে এক চামচ মধুর সঙ্গে দারুচিনির গুঁড়ো মিশিয়ে সকাল ও বিকালে খেলে ভালো ফল পাওয়া যায়।
  • কুসুম পানিতে দারুচিনির গুঁড়ো মিশিয়ে পান করলে মূত্রাশয়ের জীবাণু ধ্বংস হয়।
  • দূর্বাঘাস ও হলুদের সঙ্গে দারুচিনি বেটে মুখে লাগালে ত্বক সুস্থ ও উজ্জ্বল হয়।

 

পরিচর্যাঃ 

 

রোপণের আগে সুস্থ, সবল ও রোগমুক্ত দারুচিনি চারা নির্বাচন করতে হবে। গর্তে সার দেওয়ার ১০ থেকে ১৫ দিন পর নির্বাচিত চারা গর্তের মাঝখানে সোজাভাবে লাগাতে হবে। এরপর চারদিকে মাটি দিয়ে চারার গোড়ায় সামান্য চেপে দিতে হবে। রোপণ শেষ হয়ে গেলে খুঁটির সঙ্গে চারা বেঁধে দিতে হবে। অতঃপর প্রয়োজনমতো পানি ও বেড়ার ব্যবস্থা করতে হবে।

সার প্রয়োগঃ 

 

রোপণের পর অবশ্যই প্রয়োজনমতো সার দিতে হবে। গাছের বৃদ্ধির সঙ্গে সঙ্গে সারের পরিমাণও বাড়তে থাকবে। প্রতিটি গাছের জন্য চার থেকে পাঁচ কেজি কম্পোস্ট বা পচা গোবর, ১০০ গ্রাম টিএসপি ও ১০০ গ্রাম ইউরিয়া সার দিতে হবে। বৈশাখ থেকে জ্যৈষ্ঠ, ভাদ্র থেকে আশ্বিন পর্যন্ত সার দেওয়া উত্তম। প্রতিবার সার দেওয়ার পর প্রয়োজনে পানি দিতে হবে।

আগাছা দমন ও সেচঃ 

 

গাছের গোড়া নিয়মিত পরিষ্কার করতে হবে। পাহাড়ের ঢাল, বাড়ির আঙিনা, রাস্তার ধার বা পুকুরপাড়ে লাগানো গাছের গোড়ার আগাছা কেটে পরিষ্কার রাখতে হবে। চারা রোপণের প্রথম দিকে প্রয়োজনমতো সেচ দেওয়া দরকার। গাছ বড় হলে আর সেচের তেমন প্রয়োজন পড়ে না। চারা অবস্থায় গাছকে সুন্দর কাঠামো দেওয়ার জন্য অবাঞ্ছিত ও অপ্রয়োজনীয় ডালপালা ছাঁটাই করে রাখতে হবে। ছাঁটাইয়ের মাধ্যমে গাছের মরা,রোগাক্রান্ত ও পোকামাকড় আক্রান্ত ডালপালা কেটে পরিষ্কার রাখতে হবে।

গাছের বাকল প্রক্রিয়াকরণঃ 

 

পাঁচ বছর বয়সী দারুচিনি গাছের চারা থেকে নিয়মিত বাকল সংগ্রহ করা যাবে। এ বাকল উঠানোর জন্য বিশেষ ধরনের ছুরি দিয়ে কেটে উঠানো হয়। এ ছুরির ধারালো ফলার সামনের দিকটা গোল, অল্প বাঁকানো ও সামান্য খাঁজযুক্ত হতে হবে। ছুরি দিয়ে ডাল থেকে গোল করে কেটে বাকল তুলে আনা যায় সহজে। প্রথমে বাইরের অমসৃণ ছাল ঘষে বা ছাড়িয়ে তুলে দেওয়া হয়। তারপর পিতলের দণ্ড দিয়ে ঘষে ঘষে মসৃণ করে বাকল তোলা হয়। গাছের নিচ থেকে ওপর পর্যন্ত লম্বালম্বিভাবে চিরে নিয়ে ছুরির সাহায্যে বাকল আলাদা করা হয়। ডাল ও বাকল একই দিনে উঠাতে হবে। উঠানো বাকলগুলো ছায়াযুক্ত জায়গায় সারা রাত গাদা করে রাখতে হয়।

 

 

তথ্য ও সূত্রঃ অনলাইন সংগ্রহ।

বিস্তারিত জানতে ভিজিট করুনঃ

Website Link: https://sororitu.com/

Facebook Link: https://www.facebook.com/sororitushop/?ref=embed_page

YouTube Link: https://www.youtube.com/@sororituhorticulture

 

Cinnamon Tree Seedlings

 

(Cinnamon, a hybrid variety, with each plant’s height ranging from 3-4-5 feet, produced from seeds)

 

When we say cinnamon, we understand it as a spice product. Every part of the cinnamon plant, such as the leaves, bark, buds, flowers, and bark oil, serves some purpose. The bark of this plant is familiar as a spice. The oil from the leaves is used in perfume making. Besides being used in various types of food for flavoring and fragrance, cinnamon is also used in pharmaceuticals, chocolate, soap, and toothpaste manufacturing.

 

Introduction:

 

Cinnamon cultivation can be established in plantations or in residential areas to meet the demand for spices. It is a medium-sized species of tree. The evergreen cinnamon tree can grow up to 6 to 15 meters long. Its original habitat is Sri Lanka. It is also produced in various countries including Indonesia, India, China, and Bangladesh.

 

Varieties:

 

The local improved variety of cinnamon tree is known as Baria Cinnamon-1. It has an attractive almond color, sweet and natural scent. This variety is most commonly cultivated in Bangladesh. However, the cultivation of cinnamon from hybrid varieties is gaining popularity. The yield of this variety is higher, resulting in more profit.

 

Climate and Soil:

 

The rainy season or the end of the rainy season is suitable for planting cinnamon. Mild warm weather is suitable for cinnamon cultivation. Fertile, well-drained soil is ideal for cultivation. When planted in such soil, the quality of the bark of the plant is good. This plant cannot tolerate extreme drought alone. Cinnamon production is better in areas with slopes or on top of hills, where there is adequate air circulation and sufficient sunlight.

 

Land Preparation:

 

In lands where other crops do not thrive well, cinnamon cultivation can be chosen. You can even cultivate it in your backyard or near ponds. Proper cultivation and leveling of the land must be done with plowing and leveling the soil. The soil must be thoroughly tilled and cleared of weeds. Even if you choose not to cultivate in the backyard, it should still be prepared. Using agricultural machinery, the soil should be tilled and cleaned with a harrow.

 

Planting:

 

The cinnamon tree is the main focus. Its seedlings are usually grown from seeds, although they can also be propagated by cuttings or grafting. The tree blooms in January, and fruiting begins from July to August. As soon as the seeds are collected from the tree, they should be sown in the soil as quickly as possible. Initially, the seeds should be planted in seedbeds. Once the seedlings are ready, they should be transplanted.

 

Planting Method:

 

Before planting, square or hexagonal pits should be prepared in the cultivated land. Each pit should be filled with compost, manure, TSP fertilizer, and Urea fertilizer. Then the soil should be mixed well and filled in the pits. Planting should be done 10 to 15 days after filling the pits. The ideal time for planting seedlings is from May to October. The seedlings should be planted in rows, with a distance of three meters between each row.

 

Health Benefits of Cinnamon:

 

Cinnamon has been used historically for its exceptional medicinal properties. It was used to treat almost all types of diseases. Its applications are still limited today.

  • It effectively solves weight-related problems.
  • When there is pain in the body, consuming cinnamon mixed with warm water and honey provides relief. Massaging the affected area with cinnamon oil also helps.
  • Cinnamon powder mixed with honey in warm water is beneficial for acidity or digestive problems.
  • If you have diarrhea, mixing cinnamon powder with Haritaki powder in warm water can be helpful.
  • Mixing cinnamon powder with warm water and honey helps in heart health. Blood circulation remains normal.
  • Regular intake of cinnamon with milk helps in controlling diabetes.
  • Cinnamon helps in preventing infections caused by fungi.
  • Regular consumption of cinnamon increases memory power.
  • Cinnamon tea helps relieve headaches.
  • Boiling cinnamon in warm water and gargling with it helps in dental problems.
  • It prevents the bad breath associated with breathing difficulties.
  • Bacteria in the intestines can cause several problems. Drinking a glass of warm water mixed with two tablespoons of cinnamon powder and a tablespoon of honey daily can help prevent this.
  • Cinnamon mixed with warm water helps in relieving sore throat during cold weather.
  • It is not only beneficial for teeth but also helps in reducing tooth decay and gum problems when boiled in warm water and used for gargling.
  • It maintains a healthy skin glow when mixed with Aloe Vera and Turmeric.

Care:

 

Before planting, farmers should select healthy, strong, and disease-free cinnamon seedlings. They should plant the selected seedlings in the middle of the prepared pit after fertilizing the pit for 10 to 15 days. Afterward, farmers should lightly press the seedlings into the soil around the pit. They should provide proper watering and shading as needed.

 

Fertilizer Application:

 

After planting, fertilizer should be applied as needed. The amount of fertilizer will increase with the growth of the plants. For each plant, five to six kilograms of compost or well-rotted manure, 100 grams of TSP, and 100 grams of Urea fertilizer should be applied. The period from Baishakh to Ashwin is the best time to apply fertilizer. Water should be given after each fertilizer application.

 

Pruning and Irrigation:

 

The tree’s trunk should be regularly cleaned. Cinnamon trees growing on slopes, backyard, roadside, or near ponds should have their surroundings cleaned regularly. Watering is necessary after planting. Once the trees are large, less watering is required. Unnecessary and unnecessary branches should be pruned to give the tree a beautiful shape.

 

Harvesting of Bark:

 

Farmers regularly harvest cinnamon bark from five-year-old cinnamon trees. They use special knives to cut and lift the bark. The knives have round, slightly curved, and slightly serrated cutting edges. Farmers first peel off the outer rough bark or remove it with a knife. Then, they scrape and peel off the inner bark using a brass rod. Farmers should separate cinnamon bark from the stem from bottom to top. They harvest both the stem and bark on the same day. They spread the harvested barks evenly in a shaded place overnight.

 

 

Source and information: Online Collection.

For more information visit:

Website Link: https://sororitu.com/

Facebook Link: https://www.facebook.com/sororitushop/?ref=embed_page

YouTube Link: https://www.youtube.com/@sororituhorticulture

 

About super_admin

Check Also

বাংলাদেশে মসলা গাছের নাম ও চাষ পদ্ধতি

বাংলাদেশে মসলা গাছের নাম ও চাষ পদ্ধতি

বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ যেখানে খাদ্যশস্যের পাশাপাশি মসলারও ব্যাপক চাহিদা রয়েছে। রান্নার স্বাদ ও গন্ধ …

Translate »