Wednesday,January 14 , 2026

তেজপাতা গাছের চারা

(প্রতিটি চারার গড় উচ্চতা ২-৩ ফিট, জয়েন্ট কলম থেকে উৎপাদিত)   

 

এটি একটি তেজপাতা গাছের চারা। আমাদের দেশে তেজপাতা মসলা হিসাবে খুবই গুরুত্বপূর্ন। এর তৈল সুগন্ধিযুক্ত। বাংলাদেশে উৎপাদিত তেজপাতার বেশির ভাগই মশলা হিসাবে ব্যবহার করা হয়। এছাড়াও তেজপাতা সুগন্ধি তৈরিতে এবং আয়ুর্বেদিক ওষুধ প্রস্তুতিতে বহুল পরিমাণে ব্যবহৃত হয়। বাংলাদেশের প্রায় সব অঞ্চলেই কমবেশী তেজপাতার চাষ হয়। তবে পাহাড়ি এলাকায় খুব ভাল জন্মে।

 

তেজপাতার পুষ্টিগুণঃ 

 

শর্করাঃ ৬.৯-৩২.০% , প্রোটিনঃ ৩.১-৩.৪%, ফাইবারঃ ১২-২৮%, পানিঃ ৬.৫-১৯.৯% ও উদ্বায়ী তেলঃ ১.০-৫.১% ।

 

তেজপাতার চাষে জলবায়ুঃ 

 

প্রায় সব ধরনের মাটি ও আবহাওয়ায় তেজপাতা জন্মাতে পারে, তবে সুনিষ্কাশিত গভীর বেলে দোআঁশ ও দোআঁশ মাটি তেজপাতা গাছের চারা জন্য আদর্শ। জমির প্রকৃতি অবশ্যই উঁচু হতে হবে। তেজপাতা টানা খরা সহ্য করতে পারে না।

 

তেজপাতার চারার পরিমাণঃ 

 

একর প্রতি জমিতে ২৮০-৩০০টি চারা রোপণ করা যেতে পারে।

 

তেজপাতা গাছ বপনের সময়ঃ 

 

আমাদের দেশে বৈশাখ-আষাঢ় মাসে তেজপাতা গাছের চারা রোপনের উপযুক্ত সময়।

 

তেজপাতার চারা রোপনঃ  

 

জমিতে যখন ছায়া থাকবে অর্থাৎ বিকেলের দিকে সতেজ ও পুষ্ট চারা রোপণ করলে ভাল হয়। জমিতে মাদা তৈরি করে চারা রোপণ করলে মাদা থেকে মাদার দূরত্ব-৬ মিটার, মাদার চওড়া ও গভীরতা- ৬০ সেমি.হতে হবে।

চারা লাগানোর পর  গোড়ার মাটি অল্প চেপে দিতে হবে। কোন চারা মরে গেলে সেই জায়গায় নতুন চারা লাগিয়ে দিতে হবে।

তেজপাতার বীজ থেকে চারা তৈরি হয়। মনে রাখতে হবে-  যে গাছ থেকে বীজ নিতে হবে সে বছর সে গাছ থেকে কোন  পাতা তোলা যাবে না।

তেজপাতার চারা লাগানোর পরে যথেষ্ট ছায়ার ব্যবস্থা করতে হবে। তেজপাতার ক্ষেতে আগ থেকেই ছায়াদানকারি বৃক্ষ লাগিয়ে রাখতে হবে।

তেজপাতা গাছের বয়স যখন ৮ অথবা ৯ বছর বয়স হবে তখন উক্ত গাছ কেটে ফেলতে হবে। দুর্বল ও পুরনো গাছ থেকে এক বছর পর পর পাতা তুলতে হবে।

 

তেজপাতার গাছে সার প্রয়োগঃ 

 

গোবর-৫০ কেজি, ইউরিয়া ১৫০ গ্রাম, টিএসপি ১৫০ গ্রাম, এমপি ১০০ গ্রাম দিতে হবে। রোপনের সময় প্রতি মাদায় ১০ কেজি ছাই ও ১০০ গ্রাম টিএসপি দিলে ভাল হয়।

 

তেজপাতা সংগ্রহঃ 

 

চারা লাগানোর ৪/৫ বৎসর পর থেকে প্রত্যেক শীতকালে পাতা সংগ্রহ করা যায়। স্বাস্থ্যবান ও কম বয়সী গাছ থেকে প্রত্যেক বছর পাতা সংগ্রহ করা গেলেও রুগ্ন ও বেশী বয়সী গাছ থেকে ১ বছর অন্তর পাতা সংগ্রহ করা উচিত। বৃষ্টিতে পাতার সুগন্ধ নষ্ট হয়ে যায়। বিধায় অক্টোবর-মার্চ মাস পর্যন্ত পাতা সংগ্রহ করা হলে ভাল হয়। গাছ থেকে পাতা তোলার পর ৫-৭ দিন ছায়াতে শুকিয়ে নিয়ে বিক্রয় করতে হবে। তেজপাতা গাছ প্রায় ১০০ বছর বাঁচে। সে পর্যন্ত তেজপাতা তোলা যায়।

 

ফসল তোলাঃ 

চারা লাগানোর ৪/৫ বছর পর থেকে প্রত্যক শীতকালে পাতা সংগ্রহ করা যায় এবং ১টি গাছ থেকে ১০০ বছর বয়স পর্যন্ত পাতা সংগ্রহ করা যেতে পারে। স্বাস্থ্যবান ও কম বয়সী গাছ থেকে প্রত্যেক বছর পাতা সংগ্রহ করা গেলেও রুগ্ন ও বেশি বসয়ী গাছ থেকে ১ বছর অন্তর পাতা সংগ্রহ করা উচিত।

 

ফলনঃ

প্রতি একরে ৩০০-৪০০ কেজি শুকনা পাতা অথবা ২০-২৫ কেজি তৈল পাওয়া যায়।

 

 

 

 

তথ্য ও সূত্রঃ অনলাইন সংগ্রহ।

বিস্তারিত জানতে ভিজিট করুনঃ

Website Link: https://sororitu.com/

Facebook Link: https://www.facebook.com/sororitushop/?ref=embed_page

YouTube Link: https://www.youtube.com/@sororituhorticulture

Bay leaf seedlings

Each seedling of the cinnamon tree averages 2-3 feet in height and is produced from the giant stem.

 

This is a seedling of the bay leaf tree. In our country, bay leaf is highly important as a spice. Its oil is aromatic. Most of the bay leaves produced in Bangladesh are used as spices. In addition to being used as a spice, bay leaves are widely used in making fragrances and preparing Ayurvedic medicines. Bay leaf cultivation is practiced in almost all regions of Bangladesh to some extent. However, it thrives very well in hilly areas.

Nutritional value of bay leaves:

 

Sugar: 6.9-32.0%, Protein: 3.1-3.4%, Fiber: 12-28%, Moisture: 6.5-19.9%, and Volatile oil: 1.0-5.1%.

Climatic conditions for bay leaf cultivation:

 

Bay leaf can grow in almost all types of soil and climates, but well-drained sandy loam and loamy soil are ideal for bay leaf seedlings. The nature of the soil must be acidic. Bay leaves cannot tolerate stagnant water.

Quantity of bay leaf seedlings:

 

280-300 seedlings can be planted per acre of land.

Time for planting bay leaf trees:

In our country, the suitable time for planting bay leaf seedlings is in the months of Baishakh-Ashar.

Planting bay leaf seedlings:

 

When there is shade in the land, which means planting healthy and nutritious seedlings in the afternoon is better. When planting seedlings in the land, the distance from the mother plant should be 6 meters, the width and depth of the hole should be 60 cm.

After planting the seedlings, the soil should be slightly pressed. If any seedling dies, a new one should be planted in its place.

Bay leaf seedlings are produced from seeds. It should be remembered that the plant from which seeds are to be taken cannot have any leaves removed in that year.

After planting bay leaf seedlings, adequate shading must be provided. Shade trees should be planted in the bay leaf field from the beginning.

When bay leaf trees are 8 or 9 years old, they should be cut down. Leaves should be plucked every year from weak and old trees, one year apart.

Fertilizer application for bay leaf trees:

 

Apply 50 kg of cow dung, 150 grams of urea, 150 grams of TSP, and 100 grams of MOP per plant. When planting, it is good to give 10 kg of manure and 100 grams of TSP per pit.

Bay leaf collection:

 

From the fourth or fifth year after planting the seedlings, leaves can be collected every winter, and it is appropriate to collect leaves one year apart from diseased and old trees. Bay leaves lose their aroma in the rain. It is best to collect leaves from October to March. After plucking the leaves from the tree, they should be dried in the shade for 5-7 days before selling. Bay leaf trees can live for about 100 years. Bay leaves can be harvested until then.

Yield:

 

300-400 kg of dried leaves or 20-25 kg of oil can be obtained per acre.

 

 

Source and information: Online Collection.

For more information visit:

Website Link: https://sororitu.com/

Facebook Link: https://www.facebook.com/sororitushop/?ref=embed_page

YouTube Link: https://www.youtube.com/@sororituhorticulture

 

About super_admin

Check Also

বাংলাদেশে মসলা গাছের নাম ও চাষ পদ্ধতি

বাংলাদেশে মসলা গাছের নাম ও চাষ পদ্ধতি

বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ যেখানে খাদ্যশস্যের পাশাপাশি মসলারও ব্যাপক চাহিদা রয়েছে। রান্নার স্বাদ ও গন্ধ …

Translate »