Friday,January 16 , 2026

ড্রাগন ফল গাছের চারা

(প্রতিটি চারার গড় উচ্চতা ১-২ ফিট, কলম থেকে উৎপাদিত) 

 

ড্রাগন ফল পরিচিতিঃ 

বর্তমান সময়ে একটি আলোচিত ফসল হচ্ছে ড্রাগন ফল। এটি দক্ষিণ আমেরিকার  জঙ্গলে জন্ম নেওয়া লতানো এক ধরনের ক্যাকটাস গাছের ফল। বর্তমানে থাইল্যান্ড, মালেশিয়া, ফিলিপাইন, ভিয়েতনাম, কম্বোডিয়া, চীন ও ভারতে এই ফল প্রচুর পরিমান চাষ হলেও বাংলাদেশে ড্রাগন ফলের চাষ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

বাংলাদেশের মাটি ও আবহাওয়া এই ফল চাষের উপযোগী। ড্রাগন ফল আমাদের শরীরের পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

ড্রাগন ফলের উৎপত্তিস্থল আমেরিকায় এ ফলটি প্রবর্তন করা হয় এয়োদশ সেঞ্চুরিতে। বাংলাদেশে ২০০৭ সালে এ ফল প্রথম প্রবর্তন করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বাউ জার্মপ্লাজম সেন্টার। সেন্টারের পরিচালক প্রফেসর ড. এম. এ. রহিম এ  ফলের জাত নিয়ে আসেন থাইল্যান্ড থেকে। এখন এ সেন্টার থেকে ফলটি দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেয়ার জন্য বংশ বিস্তার করা হচ্ছে।

বাংলাদেশে বাণিজ্যিক ভিত্তিতে সফলভাবে চাষ করার জন্য বাউ ড্রাগন ফল-১ (সাদা) ও বাউ ড্রাগন ফল-২ ( লাল ) খুব ভালো। এছাড়াও হলুদ ও লালচে ড্রাগন ফল চাষাবাদ করা যেতে পারে। দেশের প্রায় সব হর্টিকালচার সেন্টার ও বড় ধরনের নার্সারিতে ড্রাগন ফলে চারা কম বেশী পাওয়া যায়। তবে, ভাল মানের ড্রাগন ফলের চারা সংগ্রহ করার জন্য আমাদের ষড়ঋতু ডট কম হতে পারে আপনার জন্য বিশ্বস্থ এবং আদর্শ মাধ্যম। বীজ দিয়ে চারা তৈরি করা গেলেও কাটিং করে শাখা কলমের মাধ্যমে চারা তৈরি করা উত্তম।

 

জমি নির্বাচন, চারা রোপণ ও পরিচর্যাঃ 

সুনিষ্কাশিত উঁচু ও মাঝারি উঁচু উর্বর জমি নির্বাচন করতে হবে এবং ২-৩ টি চাষ দিয়ে ভালোভাবে মই দিতে হবে। সমতল ভূমিতে বর্গাকার এবং পাহাড়ি ভূমিতে কন্টুর পদ্ধতিতে ড্রাগন ফলের কাটিং রোপণ করতে হবে। ড্রাগন ফল রোপণের জন্য উপযোগী সময় হলো মধ্য এপ্রিল থেকে মধ্য অক্টোবর।

চারা রোপণের আগে ১.৫ মিটার x ১.৫ মিটার x ১ মিটার আকারের গর্ত করে তা রোদে খোলা রাখতে হবে। গর্ত তৈরির ২০-২৫ দিন পর প্রতি গর্তে ২৫-৩০ কেজি পচা গোবর, ২৫০ গ্রাম টিএসপি, ২৫০ গ্রাম এমওপি, ১৫০ গ্রাম জিপসাম এবং ৫০ গ্রাম জিংক সালফেট সার গর্তের মাটির সঙ্গে ভালো করে মিশিয়ে গর্ত ভরাট করে দিতে হবে। প্রয়োজনে সেচ দিতে হবে। গর্ত ভরাটের ১০-১৫ দিন পর প্রতি গর্তে ৫০ সেমি দূরত্বে চারটি করে চারা সোজাভাবে মাঝখানে লাগাতে হবে। চারা রোপণের এক মাস পর থেকে এক বছর পর্যন্ত প্রতি গর্তে তিন মাস পর পর ১০০ গ্রাম করে ইউরিয়া প্রয়োগ করতে হবে।

গাছ লতানো এবং ১.৫ থেকে ২.৫ মিটার লম্বা হওয়ায় সাপোর্টের জন্য চারটি চারার মাঝে একটি সিমেন্টের চার মিটার লম্বা খুঁটি পুততে হবে। চারা বড় হলে খড়ের বা নারিকেলের রশি দিয়ে বেধে দিতে হবে, যাতে কাণ্ড বের হলে খুঁটিকে আঁকড়ে ধরে গাছ সহজেই বাড়তে পারে। প্রতিটি খুঁটির মাথায় একটি করে মোটর সাইকেলের পুরাতন টায়ার মোটা তারের সাহায্যে আটকিয়ে দিতে হবে। তারপর গাছের মাথা ও অন্যন্য ডগা টায়ারের ভিতর দিতে বাইরের দিকে ঝুলিয়ে দিতে হবে। কেননা ঝুলন্তভাবে ফল বেশি ধরে

সার প্রয়োগঃ 

গাছের বয়স ১-৩ বছরের মধ্যে মাদা প্রতি গোবর সার ৪০-৫০ কেজি, ইউরিয়া ৩০০ গ্রাম, টিএসপি ২৫০ গ্রাম, এমওপি ২৫০ গ্রাম একসঙ্গে মিশ্রণ করে দিতে হবে। গাছের  বয়স ৩-৬ বছরে মধ্যে মাদা প্রতি গোবর সার ৫০-৬০ কেজি, ইউরিয়া ৩০০ গ্রাম, টিএসপি ৩০০ গ্রাম, এমওপি ৩০০ গ্রাম একসঙ্গে মিশ্রণ করে দিতে হবে। গাছের বয়স ৬-৯ বছরে মধ্যে মাদা প্রতি গোবর সার ৬০-৭০ কেজি, ইউরিয়া ৪০০ গ্রাম, টিএসপি ৩৫০ গ্রাম, এমওপি ৩৫০ গ্রাম একসঙ্গে মিশ্রণ করে দিতে হবে। গাছের বয়স ১০ বছরের ঊর্ধ্বে  হলে মাদা প্রতি গোবর সার ৭০-৮০ কেজি, ইউরিয়া ৫০০ গ্রাম, টিএসপি ৫০০ গ্রাম, এমওপি ৫০০ গ্রাম একসঙ্গে মিশ্রণ করে দিতে হবে।

 

সেচ ব্যবস্থাপনাঃ 

ড্রাগন ফল খরা ও জলাবদ্ধতা সহ্য করতে পারে না। তাই শুষ্ক মৌসুমে ১০-১৫ দিন পর পর সেচ দিতে হবে।এছাড়া ফলন্ত গাছে ৩ বার অর্থাৎ ফুল ফোটা অবস্থায় একবার, ফল মটর দানা অবস্থায় একবার এবং ১৫ দিন পর আরেকবার সেচ দিতে হবে।

 

বালাই ব্যবস্থাপনাঃ 

ফলে রোগ বালাই খুবই একটা চোখে পড়ে না। তবে কখনো কখনো এ গাছে মূলপঁচা, কান্ড ও গোঁড়া পঁচা রোগ দেখা যায়। গোঁড়ায় অতিরিক্ত পানি জমে গেলে মূল পঁচে যায়। এ থেকে পরিত্রাণ পেতে হলে উঁচু জমিতে এ ফলের চাষ করা ভালো। আর ছত্রাক অথবা ব্যাকটেরিয়া দ্বারা কাণ্ড ও গোঁড়া পচা রোগ হতে পারে। এ রোগ দমনের জন্য যে কোনো ছত্রাকনাশক দুই গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে প্রয়োগ করতে হবে। এছাড়া পোকা মাকড় দমন করতে হবে।

 

ফল সংগ্রহঃ 

ড্রাগন ফলের কাটিং থেকে চারা রোপণের পর এক থেকে দেড় বছর বয়সের মধ্যে ফল সংগ্রহ করা যায়। ফল যখন সম্পূর্ণ লাল রঙ ধারণ করে তখন সংগ্রহ করতে হবে। গাছে ফুল ফোঁটার মাত্র ৩৫-৪০ দিনের মধ্যেই ফল খাওয়ার উপযুক্ত হয়।

 

তথ্য ও সূত্রঃ অনলাইন সংগ্রহ।

 

 

Dragon Fruit Tree Sapling

 

(Each seedling averages 1-2 feet in height, produced from graft, a Thai variety.)

 

Introduction to Dragon Fruit:

At present, Dragon Fruit is a much-talked-about crop. It is a type of cactus fruit born in the jungles of South America. Although Dragon Fruit is extensively cultivated in Thailand, Malaysia, the Philippines, Vietnam, Cambodia, China, and India, its cultivation in Bangladesh is steadily increasing.

Bangladesh’s soil and climate are suitable for growing this fruit. Dragon Fruit not only meets the nutritional demand of our body but also contributes significantly to the economy.

The origin of Dragon Fruit dates back to the 17th century in America. In Bangladesh, the fruit was first introduced by the Bauharmplazm Center of Bangladesh Agricultural University in 2007. The director of the center, Professor Dr. M.A. Rahim, brought the variety from Thailand. Now, the center is expanding the breed to spread the fruit across the country.

For successful commercial cultivation in Bangladesh, Bau Dragon Fruit-1 (white) and Bau Dragon Fruit-2 (red) are very good varieties. Additionally, yellow and purple Dragon Fruit varieties can also be grown. Almost all horticultural centers and large nurseries in the country have Dragon Fruit seedlings available. However, for acquiring high-quality Dragon Fruit seedlings, our seasonal variation may limit your options. It’s advisable to rely on reputable and ideal sources. Although seedling preparation is possible through seeds, creating seedlings through cuttings is preferable.

 

Land Selection, Seedling Planting, and Care:

Suitable well-drained and moderately elevated or flat lands should be selected, and good results can be obtained by planting 2-3 seedlings. Dragon fruit cutting planting should be done in a contour method on flat and hilly lands.The suitable time for Dragon Fruit planting is from mid-April to mid-October.

Before planting seedlings, pits of size 1.5 meters x 1.5 meters x 1 meter should be dug and left open. Twenty to twenty-five days after preparing the pits, each pit should be filled with a mixture of 25-30 kilograms of composted manure, 250 grams of TSP, 250 grams of MOP, 150 grams of gypsum, and 50 grams of zinc sulfate mixed well with soil and filled into the pit. Irrigation may be necessary. Ten to fifteen days after filling the pits, four seedlings should be planted in each pit at a distance of 50 centimeters apart. From one month after planting seedlings until one year, 100 grams of urea should be applied to each pit every three months.

As the plant grows and reaches a height of 1.5 to 2.5 meters, to support it, a four-meter-long cement pole should be placed in the middle of four seedlings. When the plants are large, they should be tied with bamboo or coconut ropes, so that when the branches bear fruit, the pole can support them easily. A piece of old motorbike tire with thick wire should be tied at the top of each pole. Then, the head and other branches of the plant should be swung towards the inside and tied to the tire wire. This is because swinging helps to bear more fruits.

 

Fertilizer Application:

During the age of 1-3 years of the plant, every 40-50 kilograms of composted manure, 300 grams of urea, 250 grams of TSP, and 250 grams of MOP should be mixed together and applied per mound. During the age of 3-6 years of the plant, every 50-60 kilograms of composted manure, 300 grams of urea, 300 grams of TSP, and 300 grams of MOP should be mixed together and applied per mound. During the age of 6-9 years of the plant, every 60-70 kilograms of composted manure, 400 grams of urea, 350 grams of TSP, and 350 grams of MOP should be mixed together and applied per mound. When the plant reaches 10 years of age or more, every 70-80 kilograms of composted manure, 500 grams of urea, 500 grams of TSP, and 500 grams of MOP should be mixed together and applied per mound.

 

Irrigation Management:

Dragon fruit cannot tolerate drought or waterlogging. Therefore, irrigation should be provided every 10-15 days during the dry season. Additionally, for fruiting plants, irrigation should be given three times: once during flowering, once during fruit set, and once again 15 days later.

 

Pest Management:

Dragon fruit plants are not very susceptible to pests. However, sometimes root rot, stem rot, and anthracnose can be observed. Excessive waterlogging can lead to root rot. To control this, it’s important to plant dragon fruit in well-drained soil. Moreover, stem and fruit rot can occur due to fungi or bacteria. For control, any fungicide or bactericide should be applied at a rate of two grams per liter of water. Additionally, measures should be taken to control insects and mites.

 

Harvesting:

Dragon fruit can be harvested within one to one and a half years after planting. Harvesting should be done when the fruit fully turns red. Fruit becomes suitable for consumption within 35-40 days after flowering.

 

Source and information: Online Collection.
For more information visit:
Website Link: https://sororitu.com/
Facebook Link: https://www.facebook.com/sororitushop/?ref=embed_page
YouTube Link: https://www.youtube.com/@sororituhorticulture

About super_admin

Check Also

ফল গাছ রোপণের সময়, পদ্ধতি ও যত্নের টিপস

ফল গাছ রোপণের সময়, পদ্ধতি ও যত্নের টিপস

নিজের আঙিনায় পাকা আম, পেয়ারা, কমলা বা আপেল তুলতে পারার আনন্দ আলাদা। কিন্তু এই আনন্দ …

Translate »