(প্রতিটি চারার গড় উচ্চতা ৪-৫ ফিট, দেশী জাতের, বীজ থেকে উৎপাদিত)
আমাদের দেশে বিচিত্র ধরনের অসংখ্য ফুল রয়েছে । প্রকৃতিগতভাবে এই ফুলগুলো নিজ থেকেই যার যার মত গুণ ও বৈশিষ্ট্যের অধিকারী হয়ে থাকে। তেমনি আমাদের দেশের নানান ফুলের বৈচিত্র্যের মধ্যে টগর ফুল অন্যতম। টগর ঝোপঝাড়বিশিষ্ট চিরহরিৎ ফুল গাছ। এর বৈজ্ঞানিক নামঃ Tabernaemontana divaricata । এটি গর্ভশীর্ষ পুষ্প । বাংলাদেশে সাধারণত টগর দুই রকম- থোকা টগর ও একক টগর। একটি টগরের একক পাপড়ি, অন্যটির গুচ্ছ পাপড়ি। এদেরকে “বড় টগর” ও “ছোট টগর” বলা হয়। টগর একটি গুল্ম জাতীয় গাছ। গ্রাম বাংলার অধিকাংশ জায়গায় এই গাছ দেখতে পাওয়া যায়। গুল্ম জাতীয় এই গাছটি খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে এবং ফুল দেয়।
টবে টগর ফুলের চাষঃ
টগর ফুল চাষের জন্য ছোট, মাঝারি ও বড় যে কোন আকারের টব প্রয়োজন। দোঁয়াশ মাটিতে টগর গাছের ভাল চাষ হয়। গোবর সার এই চাষের জন্য সবচেয়ে ভাল।
সার ও মাটি তৈরীঃ
প্রথমে ৫-৬ কেজি বাগান মাটি নিতে হবে। এরপর গোবর সার ৩ কেজি ও স্টেরামিল ৩০০ গ্রাম মাটির সাথে মিশিয়ে টবে ফেলতে হবে। এটাই সারমাটি হিসেবে বিবেচিত হবে। কাটিং কিংবা গুটি কলমের মাধ্যমে চারা তৈরী করা যায়। শুরুতে টবে একটা লাঠি পুতে দিতে হবে। যাতে টগর গাছটি একটা অবলম্বন পায়। এরপর বড় হলে অবলম্বন হিসেবে দেওয়া লাঠিটি সরিয়ে ফেলতে হবে। অতপর এই গাছে পর্যাপ্ত পরিমানে জল/পানি দেওয়ার প্রয়োজন পড়ে। সুতরাং, প্রয়োজন অনুসারে এতে জল/পানি দিতে হয়।
সার দেওয়ার পদ্ধতিঃ একটি টবে নিম্নোক্তভাবে সার প্রয়োগ করতে হয়-
১। ৫০ গ্রাম গুঁড়ো সর্ষের খোল,
২। ৩০ গ্রাম সিঙ্গল সুপার ফসফেট
৩। ১০-১৫ গ্রাম মিউরিয়েট অফ পটাশ
৪। সামান্য ইউরিয়া
ডাল ছাঁটাইঃ
শীতের শেষে ডাল ছাঁটাই করে দেওয়া দরকার। ছাঁটাই করা বা কাঁটা অংশে গোবর লাগিয়ে দিলে ভাল হয়।
টগর ফুলের ওষুধি গুণঃ
টগরের মূল ও শেকড় ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। শেকড় তেতো ও কটু স্বাদের। এতে কৃমি ও চুলকানি দূর হয়। ঘামাচিতে টগরের কাঠ ঘষে প্রতিদিন চন্দনের মতো গায়ে মাখলে উপকার হয়। অনেকে টগরের কাঁচা ডাল চিবিয়ে দাঁতের অসুখ সারায়।
তথ্য ও সূত্রঃ অনলাইন সংগ্রহ।
বিস্তারিত জানতে ভিজিট করুনঃ
Website Link: https://sororitu.com/
Facebook Link: https://www.facebook.com/sororitushop/?ref=embed_page
YouTube Link: https://www.youtube.com/@sororituhorticulture
Togor Flower Plant Seedling
(Average height of each bush: 4-5 feet, indigenous variety, produced from seed)
Bangladesh is home to a wide variety of flowers, each possessing unique characteristics and qualities. Among them, the Togor flower stands out prominently. The Togor flower plant is characterized by its dense and bushy foliage. Its scientific name is Tabernaemontana divaricata. It is a perennial flowering plant. In Bangladesh, Togor flowers are generally of two types: single Togor and cluster Togor. The single Togor has solitary flowers, while the cluster Togor has clustered flowers. These are referred to as “Boro Togor” (big Togor) and “Choto Togor” (small Togor) respectively. Togor is a herbaceous plant commonly found in most villages of Bangladesh. This herbaceous plant grows rapidly and blooms with flowers.
Planting Togor Flower in Tub:
For Togor flower cultivation, any small, medium, or large-sized tub is suitable. Togor plants thrive in well-drained loamy soil. Cow dung manure is best for this cultivation.
Preparation of Manure and Soil:
First, take 5-6 kilograms of garden soil. Then mix 3 kilograms of cow dung manure and 300 grams of superphosphate with the soil in the tub.
Planting Method:
Cutting or stem planting can be used to prepare Togor seedlings. Initially, insert a stick into the tub to support the Togor plant. When it grows bigger, remove the supporting stick. Water the plant adequately as per requirement.
Fertilizer Application:
To apply fertilizer to a tub, use the following quantities:
1. 50 grams of mustard seed cake
2. 30 grams of single superphosphate
3. 10-15 grams of muriate of potash
4. A small amount of urea
Pruning:
Pruning of the plant is necessary at the end of winter. Pruning helps in better growth.
Medicinal Properties of Togor Flower:
The bark and roots of Togor are used to prepare various medicines. The bark is bitter and astringent in taste. It helps in expelling worms and curing dental problems when chewed. Additionally, applying Togor bark paste on the gums helps in oral health.
Togor flowers have many medicinal properties, and its leaves are used in Ayurvedic medicine preparations. Regular massaging of Togor oil on the body helps in relieving body pain.
Source and information: Online Collection.
For more information visit:
Website Link: https://sororitu.com/
Facebook Link: https://www.facebook.com/sororitushop/?ref=embed_page
YouTube Link: https://www.youtube.com/@sororituhorticulture
Sororitu Agricultural Information Site