Wednesday,January 14 , 2026

জাম গাছের চারা

(দেশী জাতের, প্রতিটি চারার গড় উচ্চতা ২-৩-৪ ফিট, বীজ থেকে উৎপাদিত)

জাম পরিচিতিঃ

ফলের ভাণ্ডারে ভরা আমাদের এ প্রিয় জন্মভূমি বাংলাদেশ। আমাদের দেশে অন্যান্য সব ফলের মধ্যে জাম অন্যতম। অন্য সব মৌসুমি ফলের তুলনায় জামের স্থায়ীকাল কম হলেও এটি পুষ্টিগুণে অতুলনীয়। কালো জাম একটি গ্রীষ্মকালীন ফল। গাছটির উদ্ভব দক্ষিণ এশিয়া, সিলন, আন্দামান ও ফিলিপাইন দ্বীপপুঞ্জে। বাংলাদেশ ছাড়াও পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়ায় এ ফল ব্যাপকভাবে চাষ হয়। আমাদের দেশে কুমিল্লা, নোয়াখালী, গাজীপুর, সিলেট, ঢাকা, ময়মনসিংহ, দিনাজপুর ও টাঙ্গাইল জেলায় জাম বেশি উৎপন্ন হয়। জাম সাধারণত তাজা ফল হিসেবে ব্যবহৃত হলেও এ থেকে রস, স্কোয়াশ ও অন্যান্য সংরক্ষিত খাদ্য তৈরি করা যায়।

জাতঃ

জামের ইংরেজি নাম Jambul, Malabar Plum, Jamun ; বৈজ্ঞানিক নাম Syzygium cumini.; জাম Myrtaceae পরিবারভুক্ত একটি ফল। এটি বৃক্ষ জাতীয় উদ্ভিদ। গাছ ১৪-৬০ ফুট বা এর বেশিও লম্বা হতে পারে। কান্ড সরল, শাখা-প্রশাখাযুক্ত, ছাল ধূসর বর্ণের। পাতা সরল, বৃন্তক, প্রতিমুখ। মার্চ-এপ্রিলে ফুল আসে, ফুল সবুজাভ সাদা। ফল প্রথমে সবুজ থাকে যা পরে গোলাপি হয় এবং পাকলে কালচে বেগুনি রঙ ধারণ করে। স্বাদ মধুর ও কষভাবযুক্ত। ফলের মজ্জা হালকা গোলাপি ও রসালো। পুষ্টিকর ফল জাম দেখতে ১-২.৫ সেন্টিমিটার ডিম্বাকৃতির। জাম গাছের বাকল প্রায় ১ ইঞ্চি পুরু হয়। বাকলের রঙ ফিকে ধূসর এবং প্রায় মসৃণ। কাঠের রঙ লালচে বা ধূসর বর্ণের হয়। সার কাঠের লালচে ভাব গভীর হয়ে থাকে। কাঠ বেশ শক্ত হয়ে থাকে এবং আসবাবপত্র তৈরিতে ব্যবহার করা যায়। আমাদের দেশে জামের কোনো অনুমোদিত জাত নেই। ফলের আকার অনুযায়ী দুই জাতের জাম পাওয়া যায়। জাত দুটি হলো খুদি জাত- খুব ছোট এবং মহিষে জাত- বেশ বড় ও মিষ্টি।

রোপণ পদ্ধতিঃ

সব ধরনের মাটিতে জাম চাষ করা যায়। উচ্চফলনের জন্য সুনিষ্কাশিত দো-আঁশ মাটি প্রয়োজন। লবণাক্ততা এবং জলমগ্ন জায়গায়ও জাম ভালোভাবে উৎপাদিত হয়। জাম রোপণ সময় মধ্য জ্যৈষ্ঠ-মধ্য ভাদ্র (জুন-আগস্ট)। বীজ এবং অঙ্গজ পদ্ধতিতে বংশবিস্তার করা যায়। বীজে কোনো সুপ্তাবস্থা নেই। টাটকা বীজ বপন করতে হবে। যা ১০-১৫ দিনের মধ্যে অঙ্কুরিত হয়। গাছ থেকে গাছ ১০ মি. এবং সারি থেকে সারি ১০ মি. দূরত্বে রোপণ করতে হবে এবং গর্ত বা পিটের আকার হবে ১x১x১ মি.।

ফলনঃ

গাছ লাগানোর ৮ থেকে ১০ বছর পর ফল ধরা শুরু করে এবং ৫০-৬০ বছর পর্যন্ত ফল দেয়। জুন-জুলাই মাসে ফল পাকে। একটি গাছে ৮০-১০০ কেজি পর্যন্ত ফল পাওয়া যায়।

জামের উপকারিতাঃ

জামে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, জিংক, কপার, গ্লুকোজ, ডেক্সট্রোজ ও ফ্রুকটোজ, ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট ও স্যালিসাইলেটসহ অসংখ্য উপাদান। এছাড়াও জাম এর অনেক স্বাস্থ্য উপকারীতা রয়েছে। জামের গুরুত্বপূর্ণ উপকারীতা সমূহগুলোর মধ্যে অন্যতম হলো- জাম মানুষকে মানসিকভাবে সতেজ রাখতে সহায়তা করে, ডায়াবেটিস নিরাময়ে সাহায্য করে, ভিটামিন সি এর অভাবজনিত রোগ দূর করে, হার্ট ভালো রাখে, ওজন ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে, ক্যান্সার প্রতিরোধে জাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, সাদা বা রক্ত আমাশয় নিরাময়ে জামের কচি পাতার রস খুব উপকারী, অরুচি এবং বমি বমি ভাব দূর করে, জাম পাতার রস শিশু এবং বৃদ্ধ মানুষের শয্যামুত্রের রোগ দূর করতে সহায়তা করে, জ্বরের সঙ্গে পেটের দোষ নিরাময় করে, ক্ষত বা পচা ঘা, রক্ত পড়া এবং দাঁতের মাড়ির ক্ষত নিরাময়ে জামের পাতা ও ছালের রস খুব উপকারী, জাম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ত্বককে করে শক্তিশালী, ক্ষতিকর আলট্রা-ভায়োলেট রশ্মির প্রভাব থেকে ত্বক ও চুলকে রক্ষা করে। ক্ষতিকর ভাইরাস, ব্যাকটেরিয়া ও ফাঙ্গাশের বিরুদ্ধে যুদ্ধ করে। বৃদ্ধ বয়সে চোখের অঙ্গ ও স্নায়ুগুলোকে কর্মময় করতে সাহায্য করে। জাম চোখের ইনফেকশনজনিত সমস্যা ও সংক্রামক রোগের বিরুদ্ধে যুদ্ধ করে। রাতকানা রোগ এবং যাদের চোখের ছানি অপারেশন হয়েছে তাদের জন্য জাম ভীষণ উপকারী। আমাদের নাক, কান, মুখের ছিদ্র, চোখের কোনা দিয়ে বাতাসে ভাসমান রোগজীবাণু দেহের ভেতর প্রবেশ করে। জামের রস এ জীবাণুকে মেরে ফেলে। জাম পাতার রস শস্য বীজ শোধনে ব্যবহার করা যায়।

তথ্য ও সূত্রঃ অনলাইন সংগ্রহ।

 

 

Rose Apple Tree Sapling

 

(From indigenous varieties, average height of each plant: 2-3-4 feet, produced from seeds.)

 

Introduction to Rose Apple:

Bangladesh, our beloved homeland, is rich in the treasury of fruits, with Rose Apple being one of our favorites. Among all the seasonal fruits, Rose Apple stands out for its unmatched nutritional value. Rose Apple is a summer fruit. The tree originates from South Asia, Sri Lanka, Andaman and Nicobar Islands, and the Philippines. Besides Bangladesh, it is extensively cultivated in Pakistan, India, Sri Lanka, and Indonesia. In our country, Rose Apples are predominantly grown in districts like Comilla, Noakhali, Gazipur, Sylhet, Dhaka, Mymensingh, Dinajpur, and Tangail. While Rose Apple is commonly consumed as a fresh fruit, it is also used to make juice, squash, and various other preserved foods.

 

Variety:

The English names of Jam include Jambul, Malabar Plum, Jamun; its scientific name is syzygium cumini. Jam belongs to the Myrtaceae family. It is a tree species. The tree can grow up to 14-60 feet or even taller. The trunk is straight, with branches and twigs, and the bark is grayish. The leaves are simple, opposite. Flowers bloom in March-April, with greenish-white petals. Initially, the fruit is green, which later turns purplish and upon ripening, adopts a dark purple color. The taste is sweet and slightly acidic. The pulp of the fruit is light purplish and juicy. The nutritious fruit Jam typically measures 1-2.5 centimeters in diameter. The peduncle of the Jam tree is usually about 1 inch long. The color of the peduncle is pale and almost smooth. The wood color is reddish or grayish. The wood is quite strong and can be used to make various utensils. In our country, there is no approved variety of Jam. Based on the size of the fruit, two varieties of Jam are found: Khudi variety – very small, and Mohishe variety – quite large and sweet.

 

Planting Method:

Jam can be grown in all types of soil. Well-drained loamy soil is needed for high yield. Jam also grows well in saline and waterlogged areas. The planting season for Jam is mid-Jyeshtha to mid-Bhadra (June-August). Bamboo and grafting methods can be used for propagation. There is no dormancy in the seeds. Seeds should be sown shallowly. They germinate within 10-15 days. Plants should be planted at a distance of 10 m from plant to plant and row to row, and the size of the pit should be 1x1x1 m.

 

Yield:

Fruiting begins 8-10 years after planting the tree, and it continues to bear fruit until 50-60 years. Fruits ripen in June-July. Each tree can yield up to 80-100 kilograms of fruit.

 


Benefits of Olive:

Olive, scientifically known as Olea europaea, is rich in essential nutrients such as vitamin E, antioxidants, monounsaturated fats, and polyphenols, offering a plethora of health benefits. Originating from the Mediterranean region, olive trees thrive in diverse climates and soil types, displaying adaptability to various growing conditions. The fruit of the olive tree, primarily harvested for its oil, contributes to cardiovascular health, reduces inflammation, and supports cognitive function. Additionally, olive leaves possess medicinal properties, aiding in the management of conditions like diabetes and hypertension. Olive’s versatility extends to skincare, promoting youthful skin and hair vitality. With its broad spectrum of applications and nutritional richness, olives symbolize wellness and vitality across cultures globally.

 

Source and information: Online Collection.
For more information visit:
Website Link: https://sororitu.com/
Facebook Link: https://www.facebook.com/sororitushop/?ref=embed_page
YouTube Link: https://www.youtube.com/@sororituhorticulture

About super_admin

Check Also

ফল গাছ রোপণের সময়, পদ্ধতি ও যত্নের টিপস

ফল গাছ রোপণের সময়, পদ্ধতি ও যত্নের টিপস

নিজের আঙিনায় পাকা আম, পেয়ারা, কমলা বা আপেল তুলতে পারার আনন্দ আলাদা। কিন্তু এই আনন্দ …

Translate »