(প্রতিটি চারার গড় উচ্চতা ৪-৫ ফিট, বীজ থেকে উৎপাদিত)
এটি একটি দেশী বাদামী জাতের জাম্বুরা গাছের চারা। অনেকেই জাম্বুরাকে বাতাবি লেবু বলে থাকে। তবে গ্রামীণ এলাকায় এটিকে জাম্বুরা বলেই মানুষ জন ডাকে। জাম্বুরা বা বাতাবি লেবু এক প্রকার লেবু জাতীয় টক-মিষ্টি ফল। এর ইংরেজি নাম Pomelo (pummelo বা pommelo) এবং বৈজ্ঞানিক নাম Citrus maxima (সাইট্রাস ম্যাক্সিমা) বা Citrus grandis (সাইট্রাস গ্র্যান্ডিস) । বিভিন্ন ভাষায় এটি পমেলো, জাবং, শ্যাডক ইত্যাদি নামে পরিচিত। কাঁচা ফলের বাইরের দিকটা সবুজ এবং পাকলে হালকা সবুজ বা হলুদ রঙের হয়। এর ভেতরের কোয়াগুলো সাদা বা গোলাপী রঙের। এর খোসা বেশ পুরু এবং খোসার ভিতর দিকটা ফোম এর মত নরম । লেবু জাতীয় ফলের মধ্যে এটিই সবচেয়ে বড়; যা ১৫-২৫ সেমি ব্যাস বিশিষ্ট হয়ে থাকে। এর ওজন ১ থেকে ২ কেজি পর্যন্ত হয়ে থাকে। জাম্বুরা বিভিন্ন প্রজাতির আছে। পট বা ড্রামে করে জাম্বুরা গাছ বাড়ির ছাদ, আঙ্গিনায়,বারান্দায় এবং কোনাচে-কানাচেও লাগানো যায়। এর আদিভূমি দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া।
জাম্বুরা গাছের পরিচর্যাঃ
জাম্বুরা চাষের জন্য উঁচু দো-আঁশ এবং উর্বর মাটির প্রয়োজন। পানি জমে থাকে না এমন মাটি জাম্বুরা চাষের জন্য উপযোগী। তবে গোবর,পচন সার ইত্যাদি ব্যবহার করতে পারলে যে কোন মাটিতে জাম্বুরা চাষ করা যায়। অবশ্য মাটি কিছু ঢিলা হওয়া প্রয়োজন। যাতে মাটিতে ভালোভাবে বাতাস চলাচল করতে পারে। সামান্য উঁচু টিলা রকমের ভূমি জাম্বুরা চাষের জন্য উপযুক্ত স্থান।
জাম্বুরা গাছের গোড়া সব সময় আগাছা মুক্ত রাখতে হয়। অন্যথায় রোগ পোকার আক্রমণ বেশি হয়। বর্ষার সময় গাছের গোড়ায় পানি যাতে জমে না থাকে সেদিকে বেশি করে লক্ষ্য রাখতে হয়। এজন্য প্রয়োজনে নালা করে পানি সরে যাওয়ার পথ করে দিতে হবে। সেপ্টেম্বর-অক্টেম্বর মাসে জাম্বুরা গাছের শুকনো এবং রোগাক্রান্ত ডালগুলো কেটে ফেলতে হয়। গাছের বয়স দুই বছর হওয়ার পর জাম্বুরা গাছের ৫০ সেন্টিমিটার ওপরে ২/৩টি ডাল রেখে বাকি সবগুলো ডাল কেটে দেয়া দরকার। এ ডালগুলো এমনভাবে রাখতে হবে যাতে নতুন কুঁড়ি দিয়ে চারদিকে বিস্তার লাভ করতে পারে। নিয়মিত পরিচর্যা সার ও পানি প্রয়োগ করার ফলে গাছ থেকে ফল পাওয়া যায়।
রোগ-বালাই দমনঃ
গাছে নিয়মিত কীটনাশক ও সার প্রয়োগ করতে হবে। বর্ষা আসার পূর্বে সাত দিন অন্তর অন্তর কয়েকবার ছত্রাকনাশক স্প্রে করলে ভাল হয়। তবে খেয়াল রাখতে হবে যখন গাছে ফুল বা ফল থাকবে তখন কীটনাশক স্প্রে করা থেকে বিরত থাকতে হবে।
জাম্বুরার গুণাগুণঃ
প্রতি ১০০ গ্রাম খাদ্যযোগ্য জাম্বুরায় রয়েছে খাদ্যশক্তি ৩৮ কিলোক্যালরি। প্রোটিন ০.৫ গ্রাম। স্নেহ ০.৩ গ্রাম। শর্করা ৮.৫ গ্রাম। খাদ্যআঁশ ১ গ্রাম। থায়ামিন ০.০৩৪ মিলি গ্রাম। খনিজ লবণ ০.২০ গ্রাম। রিবোফ্লেভিন ০.০২৭ মিলি গ্রাম। নিয়াসিন ০.২২ মিলি গ্রাম। ভিটামিন বি২ ০.০৪ মিলি গ্রাম। ভিটামিন বি৬ ০.০৩৬ মিলি গ্রাম। ভিটামিন সি ১০৫ মিলি গ্রাম। ক্যারোটিন ১২০ মাইক্রো গ্রাম। আয়রন ০.২ মিলি গ্রাম। ক্যালসিয়াম ৩৭ মিলি গ্রাম। ম্যাগনেসিয়াম ৬ মিলিগ্রাম। ম্যাংগানিজ ০.০১৭ মিলিগ্রাম। ফসফরাস ১৭ মিলিগ্রাম। পটাশিয়াম ২১৬ মিলিগ্রাম। সোডিয়াম ১ মিলিগ্রাম। জাম্বুরা একটি ভিটামিন সমৃদ্ধ ফল। এর পুষ্টিমান অনেক উন্নত।
জাম্বুরার রোগ প্রতিরোধ ক্ষমতাঃ
জাম্বুরা ঠান্ডা, সর্দি-জ্বর জনিত সমস্যার জন্য খেলে ভাল ফলাফল পাওয়া যায় । এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে। জাম্বুরাতে বিদ্যমান বায়োফ্লভনয়েড বেশি থাকায় ব্রেস্ট ক্যান্সারের সংক্রমণ থেকে রক্ষা করে। ভিটামিন ‘সি’ বেশি থাকায় রক্তনালির সংকোচন-প্রসারণ ক্ষমতা বৃদ্ধি পাওয়ায় ডায়াবেটিস, জ্বর, নিদ্রাহীনতা, মুখের ভেতরে ঘা, পাকস্থলী ও অগ্ন্যাশয়ের বিভিন্ন রোগ নিয়ন্ত্রণে সাহায্য করে। কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে, সেই সঙ্গে বিভিন্ন ধরনের হৃদরোগের হাত থেকে রক্ষা করে। নিয়মিত জাম্বুরা খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয় ও পেটের নানা রকম হজমজনিত সমস্যার প্রতিকার হয়।
তথ্য ও সূত্রঃ অনলাইন সংগ্রহ।
Pomelo (Grapefruit)
(Each plant averages 4-5 feet in height, produced from seed)
This is a native variety of pomelo tree. Many people also refer to pomelo as “batavi lemon.” However, in rural areas, it’s simply called pomelo by the locals. Pomelo, or batavi lemon, is a type of sweet and tangy citrus fruit. Its English name is Pomelo (pummelo or pommelo), and its scientific name is citrus maxima or citrus grandis. It’s known by various names in different languages, such as Pomelo, Jabong, and Shaddock. The outer skin of the unripe fruit is green, and when ripe, it turns light green or yellow. The segments inside are white or pink. Its peel is quite thick, and the inner side of the peel is soft like foam. Among citrus fruits, it’s the largest, reaching a diameter of 15-25 cm. Its weight can range from 1 to 2 kilograms. There are various types of pomelos. Pomelo trees can be grown in pots or drums, on rooftops, verandas, balconies, and even in small corners. Its native habitat is South and Southeast Asia.
Top of Form
Care for Pomelo Trees:
Pomelo cultivation requires fertile, well-drained soil. It is not suitable for soil that retains water. However, with the use of manure and compost, pomelo can be grown in any soil. Loose soil is necessary to facilitate proper air circulation. Slightly elevated, well-tilled land is suitable for pomelo cultivation.
It is essential to keep the base of the pomelo tree free of weeds at all times. Otherwise, it is more prone to pest infestations. During the rainy season, extra attention should be paid to prevent waterlogging around the base of the tree. For this purpose, creating drainage channels may be necessary. In September-October, dry and diseased branches of the pomelo tree should be pruned. After two years of growth, leaving 2/3 branches above 50 centimeters and cutting off the rest is necessary. These branches should be positioned in a way that allows new shoots to spread in all directions. Regular care, including the use of fertilizers and watering, results in fruitful pomelo trees.
Disease and Pest Control:
Regular application of pesticides and fertilizers is necessary for the tree. Spraying fungicides every seven days before the onset of the rainy season is beneficial. However, care should be taken to avoid spraying pesticides when the tree has flowers or fruits.
Nutritional Content of Pomelo:
Per 100 grams of edible Pomelo, it contains approximately 38 kilocalories of energy, 0.5 grams of protein, 0.3 grams of fat, and 8.5 grams of carbohydrates, along with 1 gram of dietary fiber. It’s rich in essential vitamins such as Thiamine (Vitamin B1), Riboflavin (Vitamin B2), Niacin, Vitamin B6, and an impressive 105 milligrams of Vitamin C. Furthermore, Pomelo provides essential minerals like Iron, Calcium, Magnesium, Manganese, Phosphorus, Potassium, and Sodium. Pomelo is a vitamin-rich fruit with significant nutritional value.
Disease Resistance Capability of Pomelo:
Eating Pomelo is beneficial for combating cold, fever, and related illnesses. Its consumption enhances the body’s immune system. The presence of bioflavonoids in Pomelo helps protect against breast cancer. Its high Vitamin C content aids in improving blood vessel constriction and dilation, thereby assisting in managing conditions like diabetes, fever, insomnia, mouth ulcers, and various gastrointestinal issues. It helps control cholesterol levels and provides protection against various heart diseases. Regular consumption of Pomelo helps alleviate digestive issues and provides relief from various stomach-related problems.
Source and information: Online Collection.
For more information visit:
Website Link: https://sororitu.com/
Facebook Link: https://www.facebook.com/sororitushop/?ref=embed_page
YouTube Link: https://www.youtube.com/@sororituhorticulture
Sororitu Agricultural Information Site