(দেশী জাতের, প্রতিটি চারার গড় উচ্চতা ৪-৫-৬ ফিট, বীজ থেকে উৎপাদিত)
জলপাই পরিচিতিঃ
ভূমধ্য সাগরীয় অঞ্চলে জলাপাইয়ের বা জয়তুনের আদি বাসস্থান। পরবর্তীতে এ ফল এশিয়া ও ইউরোপ মহাদেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। বাংলাদেশের মানুষের কাছে জলপাই একটি অতি পরিচিত মুখরোচক ফল। কাঁচা ও পাকা সব অবস্থায় এ ফল খাওয়া যায়। তবে আচার, চাটনি, জ্যাম, জেলি প্রভৃতি তৈরিতে সর্বাধিক ব্যবহার হয়। পাকা ফলে প্রজাতি ভেদে ১৫-৪০ % তৈল থাকে এবং উহাতে প্রচুর পরিমানে ভিটামিন এ থাকে। জলপাইকে দুই ভাগে ভাগ করা যায়। যথা- ১। আরবীয় ঝলপাই বা জয়তুন(Olive) যা মরুভূমির দেশসমুহে ভাল জন্মে এবং তৈল তৈরীতে বেশী ব্যবহার হয়। ২। ভারতীয় জাত (Indian Olive) যা ফল হিসাবে খাওয়া ও আচার, চাটনি তৈরিতে বেশী ব্যবহার হয়। জলপাইয়ের গুনাবলি এতবেশী যে, পবিত্র ধর্মগ্রন্থ থেকে কবিরাজি বিদ্যায়ও এর গুনাগুণ সম্পর্কে লেখা আছে।
উদ্ভিদ তত্ত্বঃ
জলপাই একটি সুউচ্চ বৃক্ষ। এর পাতা উপবৃত্তাকার, পত্রফলকের অগ্রভাগ সুচাঁলো, ফল উপবৃত্তাকার। ফল পাকার পরও সবুজ থাকে এবং তৈলাক্ত শাঁসযুক্ত। ভূমধ্য সাগরীয় আবহাওয়াতে এ ফল ভাল হয় কিন্তু উষ্ণ ও অবউষ্ণ আবহাওয়াতে বেশী ভাল হয়। বাংলাদেশের আবহাওয়াতে ভারতীয় অঞ্চলের টক জলপাই (Indian Olive) ভাল জন্মে। তাই একে দেশী জলপাই হিসাবে ধরা হয়।
বংশ বিস্তারঃ
বীজের মাধ্যমে সাধারনত বংশ বিস্তার করা হয়। বীজাবরণ খুব শক্ত। তাই বীজ ২৪-৩০ ঘণ্টা পানিতে ভিজে রাখলে তাড়াতাড়ি গজায়। চোঁখ কলম, গুটি কলম, শাখা কলম প্রভৃতির দ্বারাও বংশ বিস্তার করা যায়। চারা রোপণের জন্য ৮-১০ মিটার দুরে দুরে গর্ত খুড়ে প্রতিটি গর্তে ১০-১৫ কেজি গোবর, ৪-৫ কেজি ছাই দিয়ে রোপণ করলে গাছ ভাল হয়।
পরিচর্যাঃ
বাণিজ্যিক ভাবে জলপাই চাষ করলে বা ভাল ফলন পেতে হলে প্রতি বছর একটি পূর্ণ বয়স্ক গাছে ৩০ কেজি গোবর বা কম্পোষ্ট, ৫০০ গ্রাম ইরিয়া, ৫০০ গ্রাম টিএসপি, ৩০০ গ্রাম পটাস সার দিতে হবে। দুপুর বেলা গাছের ছায়া যতটুকু স্থানে পড়ে সে স্থানের মাটি কোদাল দিয়ে আলগা করে সারগুলি মিশে দিতে হবে।
ফলনঃ
বর্ষার প্রাম্ভে গাছে ফুল আসে এবং শীতের পূর্বেই ফল পাকে। পূর্ণ বয়স্ক একটি গাছ থেকে বছরে ২০০-২৫০ কেজি ফল পাওয়া যায়।
উপসংহারঃ
জলপাই গাছে তেমন কোন পোকামাকড় ও রোগ বালাই আক্রমন করে না এবং বাংলাদেশের মাটিতে যে কোন স্থানে সহজে জম্মাতে পারে। তাই এই পুষ্টি সমৃদ্ধ ফলটি চাষ করে পরিবার ও দেশের চাহিদা মিটিয়ে অতিরিক্ত ফল বিদেশে রপ্তানি করে আর্থিকভাবে ব্যাপক লাভবান হওয়ার সুযোগ রয়েছে।
তথ্য ও সূত্রঃ অনলাইন সংগ্রহ।
Olive seedling
(Produced from local varieties, with an average height of 4-5-6 feet per plant, originating from seeds)
Introduction to Olive:
Olive, also known as “Jaytun” or “Jalpai,” is native to coastal areas, originally hailing from the Middle East. It gradually spread to various regions across Asia and Europe. In Bangladesh, olive is a well-known and attractive fruit appreciated by many. It is consumed in both its raw and ripe forms. However, its most common uses include pickles, chutneys, jams, and jellies. Ripe olives contain a significant oil content ranging from 15% to 40% and are rich in Vitamin E. There are two main types of olives: Arabian olives, which are suited for arid climates and are primarily used for oil production, and Indian olives, preferred as a fruit and extensively used in pickles and chutneys. Olive’s remarkable qualities have even earned it mentions in sacred scriptures and traditional medicinal texts.
Plant Characteristics:
The olive is a tall tree. Its leaves are lanceolate, the front part of the petal is smooth, and the fruit is ovoid. Even after ripening, the fruit remains green and oily with a bitter taste. It thrives well in tropical maritime climates, but it prefers warmer conditions. In the weather of Bangladesh, the Indian Olive (Indian Olive), found in the Indian region, grows well. Therefore, it is considered as a native olive in the country.
Propagation:
Typically, propagation is carried out through seeds. The seeds have a robust coating and quickly germinate when soaked in water for 24-30 hours. Propagation can also be done using stem cuttings, branch cuttings, or root cuttings. Digging pits 8-10 meters apart and adding 10-15 kg of manure and 4-5 kg of compost, along with planting the seedlings, ensures good growth.
Care:
For commercial cultivation or to achieve good yields, each mature tree requires 30 kg of manure or compost, 500 grams of urea, 500 grams of TSP (triple superphosphate), and 300 grams of potash fertilizer annually. During midday, the shade under the tree should be dug up and fertilizers mixed into the soil.
Yield:
The trees start flowering at the beginning of the rainy season, and fruits ripen even before winter. From a fully matured tree, one can harvest 200-250 kg of fruits annually.
Harvesting:
Olive trees are not typically affected by pests and diseases in Bangladesh, and they can easily grow in any soil type in the country. Therefore, cultivating this nutritious fruit not only meets the demand of families and the country but also offers the opportunity for significant economic benefits by exporting surplus fruits abroad.
Source and information: Online Collection.
For more information visit:
Website Link: https://sororitu.com/
Facebook Link: https://www.facebook.com/sororitushop/?ref=embed_page
YouTube Link: https://www.youtube.com/@sororituhorticulture
Sororitu Agricultural Information Site