(দেশী জাতের, প্রতিটি চারার গড় উচ্চতা ১-২ ফিট, কলম থেকে উৎপাদিত)
বাংলাদেশের দক্ষিণাঞ্চলে উপকূলীয় জেলাসমূহে চুইঝাল একটি পরিচিত ও জনপ্রিয় গুরুত্বপূর্ণ মশলা ফসল। বিশেষ করে বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, যশোর, নড়াইল প্রভৃতি জেলায় চুইঝালের চাষ করা হয়। চুইঝালের চাষ প্রধানতঃ বসতবাড়িতেই সীমাবদ্ধ। চুইঝালকে সবাই চেনে ‘চই’ বা ‘চুই’ নামে। সাধারণ মানের এক কেজি চইয়ের দাম দুশো থেকে তিনশো টাকা। আর পুরনো মোটা বয়েসী পাকা চই হলে তো কথাই নেই, আটশো টাকা কেজিও বিক্রি হয়। সেই হিসেবে এক একর জমিতে বাণিজ্যিকভাবে চই চাষ করে বছরে প্রায় ৫ লক্ষ টাকা পর্যন্ত আয় করা সম্ভব।
ব্যবহারঃ
মসলা হিসেবে চুই গাছের শেকড় ও কাণ্ড ব্যবহার করা হয়। ভেষজ ঔষধ তৈরির জন্য ফল, বীজ ও লতা ব্যবহার করা হয়। শেকড় ও কান্ডের কালচে বাকল চেঁছে তুলে ফেলে লম্বা ফালি ফালি করে রান্নার সময় তরকারি বা মাছের ঝোলে, মাংসের কারিতে মিশিয়ে দেয়া হয়। এতে রান্নায় সু-ঘ্রাণ আসে, ঝাল হয় ও স্বাদ বেড়ে যায়। তাছাড়া চইগাছের ঝাল মরিচের চেয়ে উপকারী, স্বাস্থ্যসম্মত ও ভেষজগুণসম্পন্ন।
উপযুক্ত স্থানঃ
ছায়া বা আধো ছায়া জায়গাতে চুই ভালো হয়। সাধারণত বসতবাড়ির আঙ্গিনাসহ এ ধরনের স্থানে চুইঝালের গাছ লাগানো হয়। চুইঝালের গাছ জলাবদ্ধতা সইতে পারে না। তাই নিচু বা পানি আসে বা জমে থাকে এরূপ জায়গায় চুইঝালের গাছ না লাগানো ভালো। বড় কোনো গাছ যেমন জিওল বা জিকা, মেহগিনি, আম ইত্যাদি গাছের পাশে চুইঝাল লাগানো উচিত। ১০টি গাছ লাগাতে প্রায় ১ শতক জায়গা লাগে। জমির পরিমাণ নির্ভর করে বাউনি তুলে দেয়া গাছের সংখ্যা ও দূরত্বের ওপরে।
জমি ও গর্ত তৈরিঃ
লাগানোর জায়গা ঠিক করার পর সেখানে সবদিকে এক হাত মাপে গর্ত তৈরি করতে হবে। সে গর্তের মাটির সাথে ১৫-২০ কেজি গোবর সার, ২০০ গ্রাম টিএসপি, ২৫০ গ্রাম এমওপি, ১০০ গ্রাম জিপসাম ও ২৫ গ্রাম জিংক সালফেট সার মিশিয়ে দিয়ে গর্ত ভরাট করে রেখে দিতে হবে। গর্ত ভরাটের পর তা যেন ঢিবির মতো উঁচু হয়।
চারা তৈরিঃ
বীজ, ডাল ও শিকড় থেকে চই গাছের নতুন চারা হয়। ফল পাকলে তার উপরের নরম আবরণ ফেলে দিয়ে রোদে শুকিয়ে বীজ রেখে দিলে তা অনেকদিন ভালো থাকে। বীজতলায় বীজ ভিজিয়ে ফেললে সেসব বীজ থেকে চারা গজায়। বয়স্ক কান্ড ও শেকড়ের গিঁট কেটে মাটিতে পুঁতে দিলে সেখান থেকেও চারা বের হয়। কৃষকরা নিজেদের গাছ থেকে সাধারণতঃ কাটিং করে চারা তৈরি করে।
রোপণঃ
বর্ষার আগে বা বর্ষায় গর্ত করে চুই লতার বা শেকড়ের কাটিং সরাসরি মাটিতে পুঁতে দিলে
গোড়ায় মাটি তোলাঃ
বর্ষার আগে প্রতিটি গাছের গোড়ায় মাটি তুলে উঁচু করে দিতে হয়।
সার ব্যবস্থাপনাঃ
এরপর প্রতি গাছের গোড়ায় বছরে একবার বর্ষা শেষে ২৫-৫০ গ্রাম ইউরিয়া দিতে হবে।
সেচ ব্যবস্থাপনাঃ
চুইগাছে সাধারণতঃ কোনো সেচ দেয়া লাগে না। তবে চৈত্র-বৈশাখ মাসে গাছের গোড়ায় নিয়মিতভাবে সেচ দিলে ভালো হয়।
চুইঝাল কাটাঃ
চারা লাগানোর ৩ বছর পর আহরণযোগ্য হয়। ৫ থেকে ৭ বছরের গাছে ভাল মান সম্পন্ন চুইঝাল পাওয়া যায়।
ফলনঃ
৩-৪ বছর বয়সী একটি গাছে ১.৫-২.০ কেজি চুইঝাল।
তথ্য ও সূত্রঃ অনলাইন সংগ্রহ।
বিস্তারিত জানতে ভিজিট করুনঃ
Website Link: https://sororitu.com/
Facebook Link: https://www.facebook.com/sororitushop/?ref=embed_page
YouTube Link: https://www.youtube.com/@sororituhorticulture
Cumin Bush: Seedlings of the Cumin Plant
Local Variety, Average height of each bush: 1-2 feet, Produced from Rhizome
Cumin, a well-known and popular spice crop, is extensively cultivated in the southern districts of Bangladesh, especially in Bagerhat, Khulna, Satkhira, Jessore, and Narail. Cultivation of cumin is mainly confined to homesteads. Cumin is commonly known as “Choi” or “Chui” by everyone. The price of one kilogram of cumin ranges from two hundred to three hundred taka. And if it’s old and thick cumin, then it’s beyond words, it can even fetch eight hundred taka per kilogram. Thus, commercially cultivating cumin on each acre of land can yield an income of about five hundred thousand taka annually.
Uses:
Cumin seeds and rhizomes are used as spices. Fruits, seeds, and vines are used to prepare medicinal drugs. The dried leaves and rhizomes are crushed and added to various dishes like curries or fish stew, enhancing their flavor. Cumin leaves add a distinctive aroma, heat, and flavor to dishes.
Suitable Location:
Cumin thrives in partial shade or semi-shade areas. This plants are usually planted in places like the compound of residential buildings. Cumin plants cannot tolerate waterlogging. Therefore, it is not advisable to plant cumin in areas where there is stagnant water. It is advisable to plant cumin near large trees like neem, mango, or jackfruit trees. Approximately one hectare of land is required to plant ten cumin plants. The amount of land required depends on the distance between the plants and rows.
Soil and Pit Preparation:
After determining the planting location, a pit should be dug on all sides. The pit should be filled with soil mixed with 15-20 kilograms of cow dung manure, 200 grams of TSP (Triple Super Phosphate), 250 grams of MOP (Muriate of Potash), 100 grams of gypsum, and 25 grams of zinc sulfate. After filling the pit, it should be raised like a ridge.
Seedling Preparation:
New seedlings of cumin are obtained from seeds, rhizomes, or cuttings. When the fruits ripen, the soft covering is removed, and the seeds are dried in the sun. Soaking seeds in water overnight before sowing helps in germination. New seedlings can also be obtained by cutting mature rhizomes or shoots and planting them in the soil.
Planting:
Before or during the rainy season, cumin cuttings or rhizomes should be directly planted in the soil where the ridge is raised.
Soil Mulching:
Before the rainy season or during the rainy season, soil should be raised around each plant.
Fertilizer Management:
After the rainy season, each plant should be fertilized with 25-50 grams of urea.
Irrigation:
Cumin plants generally do not require irrigation. However, regular watering during the Chaitra-Baishakh (March-April) months enhances growth.
Harvesting:
Cumin plants become harvestable after 3 years of planting. Good quality cumins are obtained from plants aged between 5-7 years.
Yield:
Each plant aged 3-4 years yields about 1.5-2.0 kilograms of cumin.
Source and information: Online Collection.
For more information visit:
Website Link: https://sororitu.com/
Facebook Link: https://www.facebook.com/sororitushop/?ref=embed_page
YouTube Link: https://www.youtube.com/@sororituhorticulture
Sororitu Agricultural Information Site