চায়না ৩ লিচু গাছের চারা প্রতিটি চারার গড় উচ্চতা ১.৫-৩ ফিট
এটি একটি চায়না ৩ লিচু গাছের চারা। চায়না ৩ (ইংরেজী China 3) লিচু ফলের একটি প্রকারভেদ হল চায়না ৩। বিজ্ঞানীরা বিভিন্ন জাতের লিচু উদ্ভাবন করেছেন, তার মধ্যে ‘চায়না ৩’ জাত রয়েছে। চায়না-৩ লিচুটি বারি লিচু-৩ নামেও পরিচিত। এটি একটি নাবী (সবশেষে পাওয়া যায়) জাতের লিচু এবং লিচুর সকল জাতের মধ্যে আকার, কোষের গড়ন এবং স্বাদের বিচারে বর্তমানে এটিই বাংলাদেশের সবচেয়ে উন্নত জাত। দেশের উত্তারাঞ্চলে এ জাতটি চাষের জন্য বিশেষ উপযোগী।
এ জাতের গাছ ছোট থেকে মাঝারি আকারের হয়ে থাকে, গড় উচ্চতা প্রায় ৫ থেকে ৬ মিটার হয়। গাছপ্রতি গড় ফলন ১০৪ কেজি, তবে প্রতিবছরই বা নিয়মিতভাবে ফল ধরেনা। এ জাতের লিচু ফল মোটামুটি বড় গোলাকার হয় এবং গড় ওজন প্রায় ২৫-৩০ গ্রাম। খাবারযোগ্য অংশ ও বীজের সমানুপাত ১৫ঃ ১।
চায়না-৩ লিচু জুন মাসের শেষ সপ্তাহে পাকে, এবং পাকার পর খোসার রঙ পুরোপুরি লাল হয় না, লালের মধ্যে কমলা রঙের ছোপ থাকে, অর্থাৎ পাকা অবস্থায় কাচা কাচা ভাব নেয়। এই জাতের ফল কাচা ও পাকা অবস্থায় বেশ মিষ্টি ও স্বাদে অতুলনীয়, শাঁস সাদা, অত্যন্ত মিষ্টি, রসাল, নরম, সুগন্ধযুক্ত ও পুরু। এই লিচুর বীজ খুব ছোট হয় এবং পরিপক্কতার সাথে সাথে বীজ শুকাতে থাকে এবং চিকন ও লম্বা হয়।
পাতার আকার মধ্যম আকারের ও অনেকটা দুই দিকে মোড়ানো নৌকার মত দেখা যায়। চায়না ৩ জাতের লিচু ফল বড় হওয়ার পর অর্থাৎ ফল পুষ্ট হওয়ার পূর্ব মুহূর্তে ফাটা শুরু করে। সাধারণত এই জাতের লিচু গুটি কলমের হয়ে থাকে। তাই চারা বেশ দুর্বল হওয়ায় নিয়মিত সঠিক ব্যবস্থাপনা এবং বেশি যত্নের দরকার পরে। অন্যান্য জাতের থেকে এই জাতে পোকার আক্রমন তুলনামুলক বেশি হয়ে থাকে।
চাষ পদ্ধতিঃ
বাংলাদেশে চাষকৃত লিচুর মধ্যে চায়না-৩ হল সবচেয়ে ভালো জাত। চায়না-৩ জাতের লিচু বর্তমানে দেশের প্রায় সব জেলাতেই কম-বেশি চাষ হচ্ছে কিন্তু বৃহত্তর রাজশাহী, দিনাজপুর, বগুড়া, পাবনা, কুষ্টিয়া, যশোর, ময়মনসিংহ, সুনামগঞ্জ ও চট্রগ্রাম জেলায় বেশি পরিমাণে লিচু উৎপন্ন হয়। এমনকি বাংলাদেশের পাহাড়ি এলাকাতেও এ জাতের লিচুর চাষ এবং ফলন দিন দিন বেড়ে চলেছে।
চায়না-৩ লিচুর অযৌন বংশবিস্তারের জন্য গুটি কলম একটি চমৎকার প্রক্রিয়া হিসেবে সর্বত্র স্থানেই স্বীকৃত। রোগ ও পোকা মাকড় মুক্ত স্বাস্থ্যবান গাছের এক বছর বয়সের ডালে গুটিকলম করা হয়। মে–জুন মাস চায়না-৩ লিচুর গুটি কলম বাঁধার উপযুক্ত সময়। শিকড় আসতে প্রায় দু’মাস সময় নেয়।
চায়না-৩ লিচু চাষ করতে হলে উঁচু বা মধ্যম উঁচু জমি বাছাই করতে হবে। চাষের মাধ্যমে জমি সমপৃষ্ঠ এবং আগাছামুক্ত করতে হবে। বাসস্থানের খালি জায়গাতে দু’একটি গাছ রোপণ করতে চাইলে জমি প্রস্তুত না করে সরাসরি গাছ রোপণ করলেই হবে। সমতল ভূমিতে বর্গাকার প্রক্রিয়াতে রোপণ করাই শ্রেয়। পাহাড়ী এলাকায় কন্টুর পদ্ধতিতে গাছ রোপণ করা হয়ে থাকে।
চারা বপনের জন্য সাধারণত এক বছর বয়ষ্ক সুস্থ্য সবল গুটি কলমের চারা নির্বাচন করতে হবে। বড় চারা রোপণ না করাই শ্রেয়। মধ্য–মে থেকে মধ্য-জুলাই এবং মধ্য-আগস্ট থেকে মধ্য-সেপ্টেম্বরের শেষ পর্যন্ত চারা রোপণ করা যায়। ৮ মিটার × ৮ মিটার কিংবা ১০ মিটার × ১০ মিটার ব্যবধানে চারা বপন করতে হবে। গর্তের আকার: ১ মিটার × ১ মিটার × ১ মিটার হওয়া প্রয়োজন।
চারা রোপণের ১০–১৫ দিন আগে গর্ত তৈরি করতে হবে এবং সার ও মাটি মিশিয়ে গর্তটি ভরাট করতে হবে। চারা বপণের সময় সাবধানে চারাটি গোড়ার মাটির বল সহ গর্তের মাঝামাঝি সোজাভাবে লাগাতে হবে। চারা রোপণের করার পর পানি, খুটি ও চারার প্রতিরক্ষা হিসেবে বেড়ার ব্যবস্থা করতে হবে।
রোপনের ৬ মাস পরে ইউরিয়াসার উপরি প্রয়োগ করতে হয়। প্রত্যেকটি গাছেই ইটের বা বাঁশের ঘের দেয়া প্রয়োজন। একটি পূর্ণ বয়সের ফলন্ত গাছের জন্য বাৎসরিক মাত্রা অনুযায়ী সার প্রয়োগ করতে হবে। বর্ষার আগে বা বর্ষার পরে সার উপরি প্রয়োগ করা বাঞ্ছনীয়।
তথ্য ও সূত্রঃ অনলাইন সংগ্রহ।
(The average height of each plant is 1.5-3 feet)
This is a Chinese 3 lychee plant. China 3 is a type of lychee fruit. Scientists have discovered several varieties of lychee, including the ‘China 3’ variety. China-3 litchi is also known as Bari litchi-3. It is a Nabhi (last available) variety of litchi and is currently the most advanced variety in Bangladesh in terms of size, cell structure and taste among all the varieties of litchi. This variety is especially suitable for cultivation in the northern part of the country.
Trees of this variety are small to medium-sized, with an average height of about 5 to 6 meters. The average yield per tree is 104 kg, but it does not bear fruit every year or regularly. The lychee fruit of this variety is fairly large round and weighs about 25-30 grams on average. The ratio of edible part and seeds is 15: 1. China-3 litchi ripens in the last week of June, and after ripening the color of the peel is not completely red, there are orange patches in the red, that is, when ripe, the raw becomes raw.
The fruits of this variety are very sweet and unique in taste when raw and ripe, the flesh is white, very sweet, juicy, soft, fragrant and thick. The seeds of this litchi are very small and with maturity the seeds dry up and become thin and long. The leaves are of medium size and look like a boat wrapped on two sides. China 3 varieties of lychee begin to ripen after the fruit grows, that is, before the fruit is nourished. This species is usually of the genus Liliaceae. Therefore, as the seedlings are quite weak, regular proper management and more care is needed. Insect attacks are more common in this species than in other species.
The method of cultivation:
China-3 is the best variety of litchi cultivated in Bangladesh. China-3 varieties of litchi are currently being cultivated more or less in almost all the districts of the country, but greater amount of litchi is grown in greater Rajshahi, Dinajpur, Bogra, Pabna, Kushtia, Jessore, Mymensingh, Sunamganj and Chattogram districts. Even in the hilly areas of Bangladesh, the cultivation and yield of this variety of litchi is increasing day by day. Small grafting is widely recognized as an excellent method for asexual propagation of China-3 litchi.
One year old branches of healthy plants free from diseases and insects are cut. May-June is the best time to plant china-3 litchi. It takes about two months to germinate. To cultivate China-3 litchi, one has to choose high or medium high land. The land must be cleared of weeds and weeds. If you want to plant a tree in the vacant place of residence, you have to plant the tree directly without preparing the land. It is better to sow in the square method on the plain land. Trees are planted in contour method in hilly areas.
Generally, one year old healthy seedlings should be selected for sowing. It is better not to plant large trees. Saplings can be planted from mid-May to mid-July and from mid-August to the end of mid-September. Seedlings should be sown at a spacing of 8m × 8m or 10m × 10m. The size of the hole needs to be: 1m × 1m × 1m. The hole should be made 10-15 days before planting the seedlings and the hole should be filled by mixing fertilizer and soil.
While sowing the seedlings carefully the seedlings should be planted straight in the middle of the hole with the ball of soil at the base. After planting, the plant should be watered, fertilized and fertilized. Urea has to be applied on the surface after 6 months of sowing. Every tree should be covered with brick or bamboo. Fertilizers should be applied according to the annual amount for a full-grown fruit tree. It is advisable to apply fertilizer before monsoon or after monsoon.
Source and information: Online Collection.
For more information visit:
Website Link: https://sororitu.com/
Facebook Link: https://www.facebook.com/sororitushop/?ref=embed_page
YouTube Link: https://www.youtube.com/@sororituhorticulture
Sororitu Agricultural Information Site