(প্রতিটি চারার গড় উচ্চতা ২-৩ ফিট, জয়েন্ট কলম থেকে উৎপাদিত)
মাল্টাঃ
এটি সাইট্রাস পরিবারভুক্ত একটি বিদেশি ফল। কমলা আর বাতাবি লেবুর সংকরায়ণে এ ফলের সৃষ্টি। এর ইংরেজি নাম সুইট অরেঞ্জ। হিন্দিতে সান্তারা। অন্য ভাষায় ভিন্ন নাম। এর আদি উৎপত্তিস্থল ভিয়েতনাম, দক্ষিণ চীন এবং উত্তর-পশ্চিম ভারত। রোগির পথ্য হিসেবে মাল্টা হিতকর। খেতে সুস্বাদু। দারুণ গন্ধ। মাল্টায় পুষ্টিতে ভরপুর। পুষ্টিবিদদের মতে, এর প্রতি ১০০ গ্রাম ফলে (আহারোপযোগী) ২০০ মিলিগ্রাম ক্যারোটিন এবং ভিটামিন সি আছে প্রায় ৫০ মিলিগ্রাম। অন্য পুষ্টি উপাদানের মধ্যে শর্করা, আমিষ, চর্বি, ক্যালসিয়াম, লৌহ, ভিটামিন বি১, ভিটামিন বি২ এবং খাদ্যশক্তি রয়েছে যথাক্রমে ১২ মিলিগ্রাম, ১ মিলিগ্রাম, ০.২ মিলিগ্রাম, ৪০ মিলিগ্রাম, ০.৮ মিলিগ্রাম, ০.১১৩ মিলিগ্রাম, ০.০৪৬ মিলিগ্রাম এবং ২০০ কিলো ক্যালরি। এতে কিছু ঔষধিগুণও আছে। সর্দি জ্বর কমাতে মাল্টা বেশ উপকারী। এর খোসা দিয়ে প্রসাধনী তৈরি হয়। এছাড়া ওষুধ শিল্পেও ব্যবহার হয়। বিশ্বে ফলটি বেশ জনপ্রিয়। তেমনি এদেশেও। কৃষি বিজ্ঞানীদের মতে, কমলা লেবুর তুলনায় এর অভিযোজন ক্ষমতা বেশি। তাই মাল্টা চাষের জন্য পাহাড়ি এলাকা উৎকৃষ্ট। এছাড়া এখন দেশের অন্যান্য এলাকাতেও মাল্টা সহজেই চাষ করা যাচ্ছে এবং বিভিন্ন অঞ্চলের কৃষক মাল্টা চাষ করে আর্থিকভাবে লাভবান এবং সফলকাম হচ্ছেন। উন্নত জাত ও আধুনিক চাষাবাদ পদ্ধতি ব্যবহার করে এর উৎপাদন বহুগুণে বাড়ানো সম্ভব।
মাল্টা চাষ সম্পর্কিত প্রয়োজনীয় তথ্যাবলীঃ
জলবায়ুঃ
শুষ্ক ও উষ্ণ জলবায়ু মাল্টা চাষের জন্য উত্তম। বায়ুর আর্দ্রতা এবং বৃষ্টিপাত ফলের গুণাগুণকে প্রভাবিত করে। অতি বৃষ্টিতে ফল বেশি রসালো হয়। এছাড়া খোসা পাতলার পাশাপাশি গুণগত মান হয় নিম্ন। রোগ এবং পোকার আক্রমণ বেড়ে যায়। তবে শুষ্ক আবহাওয়া ফলের স্বাদ ও মানকে করে উন্নত।
মাটিঃ
মাল্টা প্রায় সব ধরনের মাটিতে জন্মে। তবে ছায়া পড়ে না এমন সুনিষ্কাশিত উর্বর, মধ্যম থেকে হালকা দো-আঁশ মাটি চাষের জন্য সবচেয়ে ভালো। মাটির অম্লত্ব ৫.৫ থেকে ৬.৫ পিএইচ হওয়া উত্তম। মাল্টাগাছ লবণ এবং উচ্চ তাপমাত্রা সংবেদনশীল। জলাবদ্ধতার সহ্যক্ষমতা নেই।
জাতঃ
দেশি বিদেশি বিভিন্ন জাত রয়েছে। তবে এদেশে চাষ উপযোগী জাতের মধ্যে চায়না মাল্টা এবং বারি মাল্টা-১ অন্যতম। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত এ জাতটি উচ্চ ফলনশীল। গাছের ডালপালা ছড়ানো এবং ঝোপানো থাকে। মধ্য ফাল্গুন (মার্চ) থেকে মধ্য চৈত্রে (এপ্রিল) ফুল আসে। ফল পাকে কার্তিক মাসে। ফল দেখতে সবুজ। তবে পরিপক্ক অবস্থায় কিছুদিন রেখে দিলে কমলা রঙ ধারণ করে। ফলের নিচে ছোট গোলাকার চিহ্ন থাকে। প্রতিটির ওজন প্রায় ১৫০ গ্রাম। ফলের শাসের রঙ হালকা হলুদ। গাছপ্রতি ফল ধরে ৩০০ থেকে ৪০০। সে হিসেবে হেক্টরপ্রতি গড় ফলন প্রায় ২০ টন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় একটি জাত উদ্ভাবন করেছে। নাম এফটিআইপি বাউ মাল্টা-১। প্রতিটি ফলের ওজন ১৭০ হতে ২০০ গ্রাম। মিষ্টতা ১৭-২১ টি.এস.এস.। গাছ বামনাকৃতি। বিচি কম হয়। ফল রসালো ও মিষ্টি। মার্চ-এপ্রিল মাসে ফুল আসে। সেপ্টেম্বরÑঅক্টোবরে ফল পাকে।
কলমঃ
বীজ ও অঙ্গজ উভয় পদ্ধতিতে মাল্টার বংশবিস্তার হয়। তবে মাতৃগুণ বজায় রাখা, দ্রুত ফল ধরা, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো এবং অধিক ফলন পেতে অঙ্গজ পদ্ধতি ব্যবহার করতে হবে। জোড় কলম (গ্রাফটিং) ও চোখ কলমের (বাডিং) মাধ্যমে চারা উৎপাদন করা যায়। জোড় কলমের জন্য রুটস্টক (আদি জোড়) নির্বাচন করতে হয়। এক্ষেত্রে বাতাবি লেবুর চারা ব্যবহার উত্তম। এরপর মাতৃগাছ হতে সায়ন (উপজোড়) সংগ্রহ করে রুটস্টকের ওপর স্থাপন করে গ্রাফটিং তৈরি করা হয়। আদি জোড়ের জন্য এক থেকে দেড় বছরের সুস্থ, সতেজ এবং সোজা চারা বেছে নিতে হবে। সায়নে অবশ্যই কমপক্ষে দুইটি চোখসহ ২/৩ ইঞ্চি লম্বা থাকা চাই। এছাড়া ডালের বয়স যেন ৮/৯ মাস হয়। সাধারণত ১০-১২ দিন পর সংযোগস্থলে জোড়া লাগে। তখন সায়নের সুপ্ত কুঁড়ি থেকে পাতা বের হয়। একাধিক ডাল বের হলে ভালোটি রেখে বাকিগুলো কেটে দিতে হবে। কলমের নিচের অংশে কোনো কুঁড়ি বা ডাল যেন না থাকে। মধ্য বৈশাখ হতে মধ্য ভাদ্র (মে-আগস্ট) গ্রাফটিং করার উপযুক্ত সময়।
চারা প্রাপ্তিস্থানঃ
চারা অবশ্যই মানসম্মত হওয়া চাই। চাষাবাদের ক্ষেত্রে অন্য সব কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করা হলে ও জাত নির্বাচন ভুল হলে কাঙ্ক্ষিত ফলন হবে না। তাই নিশ্চিত হয়েই চারা ব্যবহার করতে হবে। এক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠান হর্টিকালচার সেন্টার এবং বেসরকারি বিশ্বস্ত নার্সারি থেকে চারা সংগ্রহ করা উত্তম। সেক্ষেত্রে ষড়ঋতু ডট কম হতে পারে চারা সংগ্রহের বিশ্বস্ত মাধ্যম।
রোপণ পদ্ধতিঃ
ষড়ভুজ এবং বর্গাকার উভয় পদ্ধতিতে চারা লাগানো যায়। সারা বছরই রোপণ করা যেতে পারে। তবে বর্ষা মৌসুমে উত্তম। চারা লাগানোর আগে মাটি তৈরি করে নিতে হয়। এক্ষেত্রে গর্তের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা (গভীরতা) হবে ৭৫ সেন্টিমিটার (৩০ ইঞ্চি) করে। গর্তপ্রতি ১৫ কেজি পচা গোবর কিংবা অন্য জৈব সার, সেই সাথে ৫ কেজি কাঠের ছাই এবং রাসায়নিক সার হিসেবে টিএসপি ২৫০ গ্রাম, এমওপি ২৫০ গ্রাম, বরিক এসিড ৫ গ্রাম ও চুন দিতে হবে ৫০০ গ্রাম হারে। সম্পূর্ণ সার মাটির সাথে ভালোভাবে মিশিয়ে গর্ত ভরে দিতে হবে। ১৫ থেকে ২০ দিন পর গর্তের মাঝখানে সোজা করে চারা রোপণ করতে হবে। গাছ লাগানোর পর চারাটি শক্ত খুঁটির সাথে সামান্য ঢিলে করে বেঁধে দিতে হবে, যেন ঝড়ে হেলে না পড়ে।
সার ব্যবস্থাপনাঃ
গাছের বৃদ্ধি এবং কাঙ্ক্ষিত ফল পাওয়ার জন্য বছরে তিন বার সার দেয়া দরকার। বর্ষার আগে মধ্য ফাল্গুন থেকে মধ্য চৈত্রে এবং মধ্য বৈশাখ হতে মধ্য জ্যৈষ্ঠে। বর্ষার পরে মধ্য ভাদ্র থেকে মধ্য আশি^ন মাসে। দুপুর বেলায় মাটিতে গাছের ছায়া যতটুকু পড়ে ততোটুকু স্থানে ৬ ইঞ্চি গভীর করে ভালোভাবে কুপিয়ে সার দেয়া উত্তম। অথবা গাছের গোড়া হতে ১ ফুট বাদ দিয়ে এরপর ৪ ফুট পরিমাণ জমি বৃত্তাকারে অনুরূপভাবে কুপিয়ে দিলেও হবে। সার প্রয়োগের পর সেচ দিতে হয়।
আগাছা পরিষ্কারঃ
আগাছা খাবারে ভাগ বসায়। ক্ষতিকর পোকার আশ্রয়স্থল হিসেবে ব্যবহার হয়। তাই বাগান সব সময় আগাছামুক্ত রাখতে হবে। গাছের গোড়া হতে একটু দূরে শুকনো লতাপাতা, খড়, কুটা বিছিয়ে মালচিংয়ের ব্যবস্থা করলে ভালো হয়। এতে আগাছা জন্মাবে না। মাটির আর্দ্রতা বজায় থাকবে।
সেচ ও নিষ্কাশনঃ
খাদ্য তৈরির জন্য পানি গাছের অত্যাবশ্যকীয় উপাদান। সেজন্য শীত মৌসুমে এবং অন্য সময় খরা দেখা দিলে গাছের গোড়ায় পানি দিতে হবে। তেমনি বর্ষার পানিতে জলাবদ্ধতা যেন না হয়, সেজন্য দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে।
ফল পাতলাকরণঃ
কোনো কোনো কলমের গাছে প্রথম বছরে ফল আসতে পারে। তবে পরপর দুই বছর ফুল ভেঙে দেয়া উত্তম। এতে গাছের কান্ড মোটা হয়। ফলের সংখ্যা বৃদ্ধি পায়। পরিণত বয়সে প্রতিটি গাছে প্রচুর পরিমাণে ফল ধরে। পুরো ফল রাখা হলে এর আকার ও গুণগতমান হ্রাস পায়। তাই প্রতি বোঁটায় দুইটি রেখে অবশিষ্ট ফল ছোট (মার্বেল আকৃতি) অবস্থায় ছিঁড়ে ফেলতে হবে।
ব্যাগিংঃ
ব্যাগিং ফলের জন্য আশীর্বাদ। চীনে উৎপাদিত এ ব্যাগ এখন আমাদের দেশেও পাওয়া যাচ্ছে। প্রতিটির মূল্য আড়াই থেকে তিন টাকা। ব্যাগিং করলে ক্ষতিকর পোকার আক্রমণ হয় না। তাই ফল পরিপক্কতার আগেই ছত্রাকনাশক (টিল্ট ২৫০ ইসি ০.৫ মিলিলিটার/১ লিটার) প্রয়োগ করে ব্যাগিং করতে হবে। এর কিছু বাড়তি সুবিধাও আছে। যেমন-পাতার ঘর্ষণ থেকে ফলকে রক্ষা করে। তীব্র সূর্যকিরণ থেকে রেহাই পাওয়া যায়। বিভিন্ন পাখি এবং বাঁদুরের উপদ্রব হয় না। ফল নিরাপদ হয়। পরিবেশ ভালো থাকে। বাজার মূল্য পাওয়া যায় বেশি। এ ব্যাগ দুই-তিন বছর ব্যবহার করা যায়। দেশীয় পদ্ধতিতে পলিথিন, কাপড় কিংবা বাটার পেপার দিয়ে ব্যাগিং করা যেতে পারে।
বালাই ব্যবস্থাপনাঃ
মাল্টা ফসলে বিভিন্ন ধরনের পোকামাকড় এবং রোগের আক্রমণ হতে পারে। পোকার মধ্যে সাইলিড সবচেয়ে ক্ষতিকর। এছাড়া রয়েছে পাতা সুড়ঙ্গকারী পোকা, ফল ছিদ্রকারী পোকা, খোসা পোকা, উঁইপোকা। রোগগুলো হলো আগামরা রোগ, গ্রিনিং, ক্যাংকার এবং আঠাঝড়া।
সাইলিড পোকাঃ
এই পোকার বাচ্চা গাছের পাতা, পাতার বোঁটা, কচি ডগা এবং ফলের রস চুষে খায়। এতে গাছ দুর্বল হয়ে পড়ে। রস চোষার সময় এরা গাছের রসের মধ্যে গ্রিনিং রোগের ভাইরাস ছড়ায়। সেইসাথে মিষ্টি আঠালো পদার্থ নির্গত করে। প্রতিকার হিসেবে পোকাসহ আক্রান্ত পাতা বা ডাল অপসারণ করতে হবে। মে মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত প্রতি মাসে একবার ইমিডাক্লোপ্রিড গ্রুপের কীটনাশক যেমনÑঅ্যাডমায়ার বা ফেনিট্রথিয়ন জাতীয় কীটনাশক যেমন-সুমিথিয়ন ২ মিলিলিটার/লিটার পানিতে মিশিয়ে মাল্টা গাছে ভালোভাবে স্প্রে করতে হবে। তাহলে ডিম ও পোকা থাকলে ধ্বংস হবে। গ্রিনিং রোগ থেকে রেহাই পাওয়া যাবে।
পাতা সুড়ঙ্গকারী পোকাঃ
এই পোকা ছোট অবস্থায় (কীড়া) মাল্টা পাতায় আক্রমণ করে। এরা রাতের বেলা গাছের কচি পাতায় গর্ত খুঁড়ে আঁকা বাঁকা দাগের সৃষ্টি করে। আক্রান্ত পাতা কুঁকড়ে যায়। প্রতিকার হিসেবে আক্রান্ত অংশ কেটে ফেলতে হয়। তামাক নির্যাস ও সাবান গোলা পানি স্প্রে করা যেতে পারে। আক্রমণ বেশি হলে ইটাপ ৫০ এসপি ১.২০ গ্রাম হারে প্রতি লিটার পানিতে মিশিয়ে ভালোভাবে স্প্রে করতে হবে।
ফলের মাছি পোকাঃ
এই পোকার আক্রমণে ফল নষ্ট হয়ে যায়। প্রতিকার হিসেবে সেক্স ফেরোমোন ফাঁদ ব্যবহার করে পোকা দমন করা সম্ভব।
মাকড়ঃ
এক ধরনের ক্ষুদ্র মাকড়ের কারণে গাছের পাতা নিচের দিকে কুঁকড়ে যায়। প্রতিকার হিসেবে ভার্টিম্যাক অথবা ইকোম্যাক ১ মিলি লিটার হারে প্রতি লিটার পানিতে মিশিয়ে পাতার নিচে ভালোভাবে স্প্রে করতে হবে।
আগামরা রোগঃ
এই রোগ দেখা দিলে পুরো গাছ বা গাছের ডাল আগা থেকে শুরু করে ক্রমে নিচের দিকে মরে যায়। রোগটি ছত্রাকের আক্রমণে হয়। প্রতিকার হিসেবে কিছুটা সুস্থ অংশসহ আক্রান্ত স্থান কেটে পুড়ে ফেলা এবং কর্তিত অংশে বোর্দোমিশ্রণ বা নোইন (ছত্রাকনাশক) ২ গ্রাম/লিটার অথবা কুপ্রাভিট ৭ গ্রাম/ লিটার হারে পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে।
গ্রিনিং রোগঃ
এই রোগে পাতার মধ্যশিরা হলদে হয়ে যায় এবং শেষ পর্যায়ে হলুদাভ রঙ ধারণ করে। শিরা এবং উপশিরাগুলো ক্রমশ গাঢ় সবুজ হতে থাকে, শিরা দুর্বল ও পাতা কুঁকড়ে যায়। এটি ভাইরাসজনিত রোগ। সাইলিড পোকা এর বাহক। তাই পোকা দমন (ব্যবস্থাপনা আগে দেয়া আছে) করতে হবে। আক্রান্ত হলে অন্য গাছে রোগ যেন না ছড়ায় সেজন্য গাছ উঠিয়ে পুড়িয়ে ফেলতে হবে।
ফল সংগ্রহঃ
পরিপক্ক অবস্থায় মাল্টা সংগ্রহ করতে হয়। সংগ্রহের সময় ফল যাতে আঘাতপ্রাপ্ত না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। ফলের আকার অনুযায়ী গ্রেডিং করা উত্তম। পরিষ্কার কাপড় দিয়ে মুছে প্যাকেট করে বাজারজাত করতে হবে।
তথ্য ও সূত্রঃ অনলাইন সংগ্রহ।
Chinese Malta Tree Sapling
(Each seedling averages 2-3 feet in height, produced from a joint graft)
Malta:
It is a foreign fruit belonging to the citrus family. In the hybridization of orange and tangerine, this fruit is created. Its English name is “Sweet Orange”. Known as “Santara” in Hindi. It has different names in other languages. Its original habitat is Vietnam, South China, and Northwestern India. Malta is beneficial as a remedy for patients. It is delicious to eat and has a wonderful fragrance. Malta is rich in nutrients. According to nutritionists, every 100 grams of fruit (edible) contains approximately 200 milligrams of carotene and about 50 milligrams of vitamin C. Among other nutritional elements, there are sugar, protein, fat, calcium, iron, vitamin B1, vitamin B2, and energy, which are approximately 12 milligrams, 1 milligram, 0.2 milligrams, 40 milligrams, 0.8 milligrams, 0.113 milligrams, 0.046 milligrams, and 200 kilocalories, respectively. It also contains some medicinal properties. Malta is quite useful in reducing cold and fever. Medicine is prepared from its peel. Besides, it is also used in the pharmaceutical industry. The fruit is quite popular worldwide, including in this country. According to agricultural scientists, it has more adaptability than lemon. Therefore, hilly areas are excellent for growing Malta. Additionally, now Malta cultivation is easily possible in various other regions, and farmers from different regions are cultivating Malta, earning economically and becoming successful. With the use of improved varieties and modern cultivation methods, its production can be increased several times.
Malta Cultivation:
Climate:
Dry and warm climates are optimal for Malta cultivation. Air humidity and rainfall affect the quality of the fruit. Excessive rainfall can make the fruit overly juicy and reduce its quality. Moreover, in wet conditions, the peel becomes thin, compromising its quality. Disease and pest attacks also increase. However, dry weather enhances the taste and quality of the fruit.
Soil:
Malta can grow in almost all types of soil. However, well-drained, fertile soil with moderate to light loam is best suited for cultivation. The soil pH should ideally range from 5.5 to 6.5. Malta trees are sensitive to saline soils and high temperatures. They cannot tolerate waterlogging.
Varieties:
There are various local and foreign varieties of Malta. However, among the cultivars suitable for cultivation in this country, China Malta and Bari Malta-1 are prominent. This variety, developed by the Bangladesh Agricultural Research Institute (BARI), is highly productive. The branches of the tree are spreading, and it is bushy. It blooms from mid-February (March) to mid-April. The fruit ripens in Kartik (October-November). The fruit appears green, but it turns orange when left for a few days after ripening. There is a small round mark at the bottom of each fruit. Each fruit weighs approximately 150 grams. The peel color of the fruit is light yellow. Each tree bears 300 to 400 fruits, resulting in an average yield of about 20 tons per hectare. Another variety developed by the Bangladesh Agricultural University is named FTIP Baou Malta-1. Each fruit weighs between 170 to 200 grams, with a sweetness of 17-21 degrees Brix. The tree is semi-spreading, with fewer seeds. The fruit is juicy and sweet. It blooms from March to April and ripens from September to October.
Clones:
Malta can be propagated using both seeds and cuttings. However, for maintaining desired traits, ensuring early fruiting, increasing disease resistance, and achieving higher yields, the use of cutting method is preferred. Clones can be produced through grafting and budding methods. Rootstocks (such as Barbados cherry) are chosen for grafting. Barbados cherry scions are particularly suitable for this purpose. Subsequently, scions are collected from the mother plant and grafted onto the rootstock to produce the grafting. Healthy, vigorous, and straight shoots should be selected for rootstock over a period of one to one and a half years. The scion should ideally be around 2/3 inches long with at least two eyes. Additionally, the shoots should be approximately 8/9 months old. Typically, jointing is performed 10-12 days after grafting. At this stage, leaves emerge from the dormant buds of the scion. If multiple shoots emerge, the best one should be retained, and the others should be pruned. There should be no buds or shoots below the grafting point. Mid-April to mid-August is the suitable time for grafting.
Source of Seedlings:
Seeds must be of good quality. If all the other tasks in farming are done properly and the selection of the variety is wrong, the desired yield will not be achieved. Therefore, it must be used with care. In this case, it is better to collect seedlings from government institutions, horticulture centers and private trusted nurseries. In that case, the Sororitu.com can be a reliable means of collecting seedlings.
Planting Method:
Seedlings can be planted using both hexagonal and square methods. Planting can be done throughout the year, but the rainy season is optimal. Before planting seedlings, the soil must be prepared. In this case, the depth, width, and height (depth) of the pit should be 75 centimeters (30 inches). For each pit, 15 kilograms of compost or other organic fertilizers, along with 5 kilograms of straw and chemical fertilizers such as TSP 250 grams, MOP 250 grams, Boric acid 5 grams, and lime 500 grams per plant, should be provided. The fertilizers should be thoroughly mixed with the soil and then filled into the pit. After 15 to 20 days, seedlings should be planted straight in the middle of the pit. After planting, the seedlings should be gently tied with a strong knot to a support, to prevent them from falling in case of wind.
Fertilizer Management:
To ensure plant growth and desired fruit yield, fertilizer should be applied three times a year. Before the rainy season, from mid-Phalgun to mid-Chaitra, and from mid-Baishakh to mid-Jyeshtha. After the rainy season, from mid-Bhadra to mid-Ashin. It is best to dig the soil 6 inches deep around the plant’s canopy during midday and apply fertilizer evenly. Alternatively, after leaving a distance of 1 foot from the plant’s stem, digging a circular area of 4 feet in diameter and applying fertilizer evenly will also suffice. After applying the fertilizer, irrigation should be provided.
Weeding:
Keep the garden free of weeds, as they serve as breeding grounds for harmful insects. Therefore, the garden should always be kept free of weeds. It is beneficial to remove dry leaves, twigs, and debris from around the plant’s stem to prevent weed growth. This helps maintain soil moisture.
Irrigation and Drainage:
Water is essential for plant nutrition. Therefore, during the dry season and when the soil appears dry, water should be provided to the plants. Similarly, measures should be taken to ensure proper drainage during the rainy season to prevent waterlogging.
Fruit Thinning:
In some cases, fruit may appear in the first year of planting, but it is advisable to remove the flowers for the first two consecutive years to promote better growth of the plant. This encourages thicker stems in the plant. As the plant matures, it will bear a considerable amount of fruit on each plant. However, leaving all the fruit on the plant can lead to a decrease in size and quality. Therefore, it is recommended to thin out the remaining fruit to ensure better size and quality by leaving only two fruits per cluster, removing the rest in a small (marble-shaped) state.
Bagging:
Bagging is a blessing for fruit production. Bags produced in China are now available in our country as well, with each bag priced between one and a half to three taka. Bagging prevents damage from harmful pests, so it’s essential to bag the fruit before ripening, using fungicide (Tilt 250 EC 0.5 milliliters per liter). There are several additional benefits to bagging, such as protecting the fruit from leaf abrasion and providing relief from intense sunlight. It also prevents damage from various birds and rodents, ensuring the safety of the fruit. Bagging contributes to a healthier environment and fetches a higher market price. These bags can be used for two to three years. Bagging can be done using polythene, cloth, or butter paper in traditional methods.
Pest and Disease Management:
In Malta cultivation, various types of pests and diseases can affect the crop. Among pests, the psyllid is the most damaging. Additionally, there are leaf-sucking insects, fruit borers, scale insects, and mites. Common diseases include gummosis, greening, canker, and anthracnose.
Psyllid Insects:
These insects feed on the leaves, shoots, young shoots, and fruit juices of the plant. They weaken the plant and spread the greening disease virus when sucking sap. Additionally, they excrete honeydew during feeding. To combat them, infested leaves or shoots should be removed. From May to October, spraying with insecticides such as Imidacloprid group (e.g., Admire) or Fenitrothion group (e.g., Sumithion 2 ml/liter) once a month is effective. This helps in controlling both the eggs and the insects. It also helps in managing greening disease.
Leafhopper Insects:
These insects, in their nymph stage, attack the leaves of the Malta plant. They create zigzag patterns on the tender leaves during the night, leaving behind twisted trails. Infested leaves become curled. To combat them, the affected parts need to be pruned. Spraying with tobacco extract or soap solution can be effective. If the infestation is severe, spraying with Ethoprophos 50 SP at a rate of 1.20 grams per liter of water is recommended for effective control.
Fruit Fly:
This pest causes damage to fruits. Using sex pheromone traps can help in controlling the fruit fly population.
Mites:
Due to a certain type of small mites, the leaves of the plant become curled downwards. To combat them, spraying with Vertimec or Ecomac at a rate of 1 milliliter per liter of water is recommended for effective control.
Downy Mildew Disease:
When this disease is observed, the entire plant or parts of the plant starting from the top gradually wilt and die towards the bottom. The disease occurs due to fungal attack. As a control measure, the affected parts should be pruned and removed, and Bordeaux mixture or Noxin (fungicides) at a rate of 2 grams per liter or Cupravit at a rate of 7 grams per liter of water should be sprayed.
Greening Disease:
In this disease, the midribs of the leaves turn yellow, and eventually, the entire leaf takes on a yellowish color. The veins and leaf tips gradually turn deep green, and the leaves become weak and curled. It is a viral disease transmitted by citrus psyllids. Therefore, controlling the psyllids (management is provided earlier) is necessary. If affected, the plant should be uprooted and discarded to prevent the spread of the disease to other plants.
Fruit Harvesting:
Malta should be harvested when it reaches the mature stage. Care should be taken during harvesting to avoid bruising of the fruit. Grading according to the size of the fruit is optimal. After cleaning with cloth, it should be packed and sent to the market.
Source and information: Online Collection.
For more information visit:
Website Link: https://sororitu.com/
Facebook Link: https://www.facebook.com/sororitushop/?ref=embed_page
YouTube Link: https://www.youtube.com/@sororituhorticulture
Sororitu Agricultural Information Site