চায়না কমলা গাছের চারা, প্রতিটি চারার গড় উচ্চতা ২-৩ ফিট
এটি একটি চায়না কমলা জাতের গাছের চারা। সাধারনত শীত মৌসুমে কমলা বাজারে প্রচুর পরিমানে থাকে। পুষ্টিগুনে ভরা এই কমলার চাষ এখন বাংলাদেশে ব্যাপক হারে বেড়েছে। বহু জাতের মধ্যে চায়ানা কমলার জাত এখন বাংলাদেশে আবাদ হচ্ছে। তাই এই চায়না কমলা গাছের চারা বাণিজ্যিকভাবে চাষ করে আগ্রহী যে কেউ ব্যাপকভাবে লাভবান হতে পারে।
পুষ্টি মূল্যঃ এটি ভিটামিন সি সমৃদ্ধ ফল।
ভেষজ গুণঃ কমলা সর্দিজ্বর ও বমি নিবারক। কমলার শুকনো ছাল অম্লরোগ ও শারিরীক দুর্বলতা নিরসন করে।
ব্যবহারঃ জ্যাম, জেলি, জুস হিসেবে।
জাত পরিচিতিঃ বারি কমলা-১ঃ এটি একটি নিয়মিত আগাম ফল প্রদানকারী উচ্চ ফলনশীল জাত। প্রতিটি গাছে ৩০০-৪০০টি ফল ধরে। ফল বড়, ওজন ১৮০-২০০ গ্রাম ও প্রায় গোলাকার। পাকার পর হলুদ রঙ ধারণ করে। ফলের খোসা ঢিলা, ফল রসালো ও মিষ্টি। বৃহত্তর সিলেট, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও পঞ্চগড় জেলায় চাষ উপযোগী।
চারা উৎপাদনঃ বীজ থেকে সরাসরি চারা তৈরী করা যায়। চোখ কলম ও পার্শ্বকলমের মাধ্যমেও কলম তৈরী করা যায়। ১০ থেকে ১২ মাস বয়সের কমলার চারা বাডিং ও গ্রাফটিংয়ের জন্য আদিজোড় হিসাবে ব্যবহার করা সবচেয়ে ভালো। রোপণের জন্য সোজা ও ভাল বৃদ্ধি সম্পন্ন্ তরতাজা চারা অথবা কলম বেছে নিতে হবে।
জমি তৈরিঃ জমির আগাছা পরিষ্কার করতে হবে। সমতল ভূমিতে আড়াআড়ি চাষ ও মই দিয়ে এবং পাহাড়ী অঞ্চলে কোদালের সাহায্যে জমি তৈরি করতে হবে। জমির তৈরির পর উভয় দিকে ৪-৫ মিটার দূরত্বে ৬০ সেন্টিমিটার (২ফুট) ী ৬০ সেন্টিমিটার (২ফুট) ী ৬০ সেন্টিমিটার (২ফুট) আকারে গর্ত তৈরি করতে হবে। গর্তের মাটি তুলে পাশে রেখে দিতে হবে। বর্ষার আগে গর্ত মাটি দিয়ে ভর্তি করে রাখতে হবে। কমলা চাষের জমি পাহাড়ী হলে সেখানে ৩০-৫০ মিটার দূরত্বে ২-৪ টি বড় গাছ রাখা যেতে পারে।
চারা রোপণঃ জমির প্রকার ভেদে সমতল জমিতে বর্গাকার বা আয়তাকার এবং পাহাড়ী জমিতে কন্টুর পদ্ধতিতে কমলার চারা/কলম রোপণ করতে হবে।
১। বর্গাকার বা আয়তাকার পদ্ধতিঃ এ ধরনের রোপণ পদ্ধতিতে গাছ থেকে গাছের দূরত্ব এবং সারি থেকে সারির দূরত্বের চেয়ে কম। ফলে দুই সারির পাশাপাশি চারটি গাছ মিলে এটি আয়তক্ষেত্র সৃষ্টি করে। এ পদ্ধতিতে গাছের পরিচর্যা করা সহজ হয়।
২। কন্টুর পদ্ধতিঃ এটি এমন এক পদ্ধতি যেখানে পাহারের ঢাল, উঁচু নিচু ও উচ্চতা অনুসারে জমি থেকে পাহাড়ের ঢালে সমান উচ্চতায় সারিবদ্ধভাবে গাছ লাগানো হয়। সাধারণত পাহাড়ী এলাকায় যেখানে জমি ঢালু সেখানে এই পদ্ধতিতে গাছ লাগানো হয়। পাহাড় কেটে সমতল সিড়ি বাঁধ তৈরি করা হয় এবং ঢালের সাথে আড়াআড়িভাবে সারি করে গাছ লাগানো হয়। এই পদ্ধতিতে গাছের পরস্পর দূরত্ব কখনও সমান থাকে না। তবে এই পদ্ধতি দ্বারা ভূমি ক্ষয় রোধ করা সম্ভব।
রোপণ সময়ঃ বর্ষার শুরুতে অর্থাৎ বৈশাখ ( মে-জুন) মাস কমলার চারা লাগানোর উপযুক্ত সময়। তবে সেচের ব্যবস্থা থাকলে যেকোন সময় কমলার চারা লাগানো যেতে পারে।
মাদা তৈরিঃ চারা রোপণের ১৫-২০ দিন আগে উভয় দিকে ৪-৫ মিটার দূরত্বে ৭৫ সেন্টিমিটার (২.৫ফুট) ী ৭৫সেন্টিমিটার (২.৫ ফুট) ী ৭৫ সেন্টিমিটার (২.৫ফুট) আকারে গর্ত তৈরি করতে হবে। প্রতি গর্তে ১৫ কেজি পচা গোবর, ৩-৫ কেজি ছাই, ২৫০ গ্রাম টিএসপি, ২৫০ গ্রাম এমওপি ও ২৫০ গ্রাম চুন গর্তের উপরের মাটির সাথে ভালোভাবে মিশিয়ে গর্ত ভরাট করতে হবে। গর্ত ভরাট করার ১০-১৫ দিন পর চারা রোপণ করতে হবে।
চারা রোপণঃ সুস্থ ও সবল ১.০-১.৫ বছর বয়সের চারা/কলম সংগ্রহ করে গর্তের মাঝখানে এমনভাবে রোপণ করতে হবে যেন গর্তের বলটি ভেঙ্গে না যায়। চারা রোপণের পর হালকাভাবে সেচ দিতে হবে।
সার ব্যবস্থাপনাঃ গাছের বয়স অনুযায়ী নিম্ন লিখিতভাবে সার দিতে হবে। এসব সারের অর্ধেক ফল সংগ্রহের পর অর্থাৎ ফেব্রুয়ারি মাসে এবং বাকি অর্ধেক সার ফল মার্বেল আকার ধারণ করার পর অর্থাৎ অক্টোবর মাসে প্রয়োগ করতে হবে।
সেচ ও আগাছা ব্যবস্থাপনাঃ চারা গাছের গোড়ায় মাঝে মাঝে পানি সেচ দিতে হবে। বর্ষাকালে গাছের গোড়ায় যাতে পানি না জমে সেজন্য পানি নিকাশের ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাছাড়া কমলা গাছের আগাছা দমন করতে হবে।
অন্যান্য পরিচর্যাঃ চারা অবস্থায় কমলা গাছের বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। গোড়া থেকে জম্মানো অতিরিক্ত মাথা গজানোর সাথে সাথে কেটে ফেলতে হবে। নিচের দিকে ছোট ছোট শাখা ছেটে ভূমি থেকে অন্তত: ৪৫ সেমি (দেড় ফুট) উপর হতে কান্ডের উৎপাদনশীল শাখা বাড়তে দিতে হবে। মরা ও রোগাক্রান্ত ডাল মাঝে মাঝে ছেটে দিতে হবে এবং কাটা অংশে কুপ্রাভিট ৫০ ডব্লিউপি পেষ্ট আকারে লাগাতে হবে। গাছের গঠন ছোট থেকেই সুন্দর ও শক্ত করে তুলতে হবে।
সাথী ফসলঃ কমলা বাগানে ৫-৭ বৎসর পর্যন্ত সাথী ফসলের চাষ করা যায়। শাক-সবজি, ডাল ও তেল জাতীয় ফসলের আবাদ করে বাগান থেকে অতিরিক্ত লাভ ঘরে তোলা যায়। এতে কমলার ফলনে কোন ক্ষতি হয় না। বরং নিয়মিত পরিচর্যার কারণে কমলা গাছে বালাইয়ের আক্রমণ কম হয়।
কাঠবিড়ালী ও বাদুরের আক্রমণঃ কাঠবিড়ালী কাঁচা ও পাকা এবং বাদুর পাকা অবস্থায় কমলার ক্ষতি করে। রাতেই এরা বেশি ক্ষতি করে। পাহারা দিয়ে/ টিনের বা পিতলের বাক্সে ঘন্টা বাজিয়ে/কাকতাড়ুয়া দিয়ে/কাঠবিড়ালী মেরে বাগানে ঝুলিয়ে রেখে কমলা রক্ষা করা যায়।
ফসল তোলাঃ মধ্য কার্তিক থেকে মধ্য পৌষ মাসে ফল সংগ্রহ করতে হয়।
তথ্য ও সূত্রঃ অনলাইন সংগ্রহ।
Seedlings of China Orange
(The average height of each plant is 2-3 feet)
This is a Chinese orange tree. Usually in the winter season, there is a lot of orange in the market. The cultivation of this nutrient-rich orange has now increased on a large scale in Bangladesh. Among the many varieties, the China orange variety is now being cultivated in Bangladesh. So anyone interested in cultivating these China orange seedlings commercially can benefit greatly.
Nutritional value: It is a fruit rich in vitamin C.
Benefits: Ginger is anti-inflammatory and anti-bacterial. The dried peel of orange cures acidity and physical weakness.
Usage: As a jam, jelly, juice.
Variety Introduction: Bari Orange-1: It is a regular bearer with high productivity. Each plant bears 300-400 fruits. The fruits are large, weighing between 180-200 grams and are nearly round. They acquire a yellow color when ripe. The peel of the fruit is thin, and the pulp is juicy and sweet. It is suitable for cultivation in larger Sylhet, Chittagong, Hill Chittagong, and Panchagarh districts.
Seedling Production: Seedlings can be directly prepared from seeds. Seedlings can also be prepared through eye bud and stem cuttings. Orange seedlings aged between 10 to 12 months are most suitable for budding and grafting. For planting, straight and well-developed seedlings or cuttings should be selected.
Soil: The soil needs to be cleaned. The land should be prepared by landscape cultivation and ladder in plain land and spade in hilly areas. After preparing the land, holes should be made in the shape of 60 cm (2 feet) x 60 cm (2 feet) x 60 cm (2 feet) at a distance of 4-5 meters on both sides. Remove the soil from the pit and keep it aside. Before the rainy season, the pit should be filled with soil. If the orange farming land is hilly, then 2-4 big trees can be kept at a distance of 30-50 meters.
Planting of seedlings: Depending on the type of land, orange seedlings / grafts should be planted in square or rectangular shape in plain land and contour method in hilly land.
1) Square or rectangular method: In this type of planting method, the distance from tree to tree is less than the distance from row to row. As a result, it forms a rectangle with two rows as well as four trees. This method makes it easier to care for the plant.
2) Contour method: This is a method in which trees are planted in a row at the same height from the ground to the mountain slope according to the slope, height and height of the guard. This method is generally used in hilly areas where the land is sloping. Flat step dams are made by cutting hills and trees are planted in rows along the slopes. In this method the distance between the plants is never equal. However, soil erosion can be prevented by this method.
Time of Planting: May-June is the best time to plant. But if there is an irrigation system, orange seedlings can be planted at any time.
Pit Preparation: Fifteen to twenty days before planting, pits should be dug at a distance of 4-5 meters on both sides, each measuring 75 centimeters (2.5 feet) in length, width, and depth. For each pit, 15 kilograms of compost, 3-5 kilograms of manure, 250 grams of TSP, 250 grams of MOP, and 250 grams of lime should be thoroughly mixed with the soil and filled into the pit. After 10-15 days of filling the pits, planting of the seedlings should be done.
Planting of seedlings: The seedlings / stems of healthy and strong 1.0-1.5 years of age should be collected and planted in the middle of the hole in such a way that the ball of the hole does not break. After planting, the plant should be lightly watered.
Fertilizer management: According to the age of the plant, fertilizer should be given in the following way. Half of these fertilizers should be applied in the month of February after the fruits are collected and the other half should be applied in the month of October after the fruits become marble.
Irrigation and weed management: Watering the roots of the plant should be done from time to time. In the rainy season, watering should be carried out so that water does not accumulate at the base of the tree. Also, the weeds of orange trees should be suppressed.
Other Care: The orange tree needs special care when it is in the seedling stage. The extra head which is protruding from the root should be cut as soon as it grows. Allow the productive branches of the stem to grow at least 45 cm (one and a half feet) above the ground by pruning small branches at the bottom. The dead and diseased stems should be plucked from time to time and the cut parts should be applied in the form of Kupravit 50 WP paste. The structure of the tree should be made beautiful and strong from small.
Companion crop: Companion crop can be grown in orange garden for 5-7 years. Additional profit from the garden can be taken home by cultivating vegetables, pulses and oil crops. It does not harm the fruit. On the contrary, due to regular care, there is less attack of weeds on orange trees.
Attack of Squirrels and Bats: Squirrels damage oranges when raw and ripe and bats when ripe. They do more damage at night. Oranges can be saved by guarding them / by ringing a bell in a tin or brass box / by hanging them in the garden with a crowbar / squirrel.
Harvesting: Fruits are harvested from mid-Kartik to mid-Pausha months.
Source and information: Online Collection.
For more information visit:
Website Link: https://sororitu.com/
Facebook Link: https://www.facebook.com/sororitushop/?ref=embed_page
YouTube Link: https://www.youtube.com/@sororituhorticulture
Sororitu Agricultural Information Site