(প্রতিটি চারার গড় উচ্চতা ২-৩ ফিট, চায়না জাতের, কলম থেকে উৎপাদিত)
পরিচিতিঃ
উচ্চ ফলনশীল চাইনিজ (রাম রঙ্গন) ছোট জাতের এই ভ্যারাইটির কমলা খেতে দারুন মিষ্টি হয়। ছাদ বাগানের জন্য একটি আদর্শ ভ্যারাইটি। এক থোকায় একাধিক ফল ধরে। এই গাছটি ছাদে এবং গ্রাউন্ডে উভয় জায়গায় সমান ফলন দিতে সক্ষম। লেবু জাতীয় ফলের মধ্যে কমলা একটি জনপ্রিয় ফল। চাইনিজ মিষ্টি কমলা সুস্বাদু, সুগন্ধি এবং ভিটামিন ‘সি’ সমৃদ্ধ ফল। কমলা ভিটামিন সি সমৃদ্ধ ফল হওয়ায় সর্দিজ্বর ও বমি নিবারক। কমলার শুকানো ছাল অম্লরোগসহ ও শারীরিক দুর্বলতা নিরসনে কাজ করে। কমলা দিয়ে জ্যাম, জেলি, জুস তৈরি করা হয়ে থাকে। বাংলাদেশে ব্যাপক চাহিদা থাকায় বাণিজ্যিকভাবে আধুনিক পদ্ধতিতে মিষ্টি চাইনিজ কমলার চাষ ইদানীং বেশ জনপ্রিয় হচ্ছে।চাইনিজ কমলা গাছের চারা
জমি তৈরিঃ
কমলা চাষের জন্য নির্বাচন করতে হবে এমন জমি যে জমিতে সারাদিন রোদ থাকে, বৃষ্টির পানি জমেনা, বর্ষার পানি উঠেনা। ভালভাবে জমির আগাছা পরিস্কার করতে হবে। সমতল ভুমি হলে দু-থেকে তিনটি চাষ ও মই দিতে হবে এবং পাহাড়ি জমি হলে কোদালের মাধ্যমে জমি তৈরি করে নিতে হবে। জমি তৈরি হয়ে গেলে উভয় দিকে ১২ ফিট দুরত্বে ৬০x৬০x৬০ সে.মি আকারে গর্ত তৈরি করতে হবে। বর্ষার আগে গর্ত মাটি দিয়ে ভরাট করে রাখতে হবে। প্রতি গর্তে ১০ কেজি গোবর, ২০০ গ্রাম করে ইউরিয়া, এমওপি, ওটিএসপি এবং ৫০০গ্রাম চুন দিতে হবে। চারা রোপন করার ১৫ থেকে ২০ দিন আগে সার প্রয়োগ করতে হবে।
চারা তৈরিঃ
বীজ ও কলমের মাধ্যমে কমলার বংশবিস্তার হয়/চারা পাওয়া যায়। কলমের চারার জন্য যৌন ও অযৌন পদ্ধতির মাধ্যমে বংশ বিস্তার করা হয়। কমলার একটি বীজ থেকে একাধিক চারা পাওয়া যায়। তবে বীজের চারা আমাদের দেশের আবহাওয়া ও মাটির সাথে সমন্বয় করে বেশি দিন বাঁচতে পারে না। বীজ থেকে গাছ হলেও ফল দিতে অনেক দেরি করে থাকে। ফল আকারে ছোট ও টক স্বাদের হয়ে থাকে। তাই কলমের মাধ্যমে চারা তৈরি করা উত্তম। তুলনামুলকভাবে অযৌন সতেজ ও মোটা চারায় গুটি কলম, জোড়া কলম, চোখ কলমের মাধ্যমে অযৌন চারা উৎপাদন করা যায়।
এছাড়া কলমের মাধ্যমে চাড়া উৎপাদন করলে চারা গুলো সবল ও মাতৃগাছের গুনাগুন বজায় থাকে। চারা গাছে দ্রুত ফল ধরে। এছাড়া রোগ প্রতিরোধী ও বেশি শিকড় সমৃদ্ধ জোড়ের মাধ্যমে কলম করলে গাছের জীবনকাল ও ফলন অধিক হারে বৃদ্ধি পায়। কমলা চাষের জন্য অযৌন চারাই উত্তম।
চারা রোপণঃ
চারা রোপণের সময় প্রতি গর্তে ১২-১৫ দিন আগে নির্ধারিত হারে সার মাটির সাথে কোদাল দিয়ে ভালভাবে মিশিয়ে নিতে হবে। কমলার চারা রোপণের জন্য মে থেকে জুন মাস উপযুক্ত সময়। তবে সেচের ব্যবস্থা থাকলে সারা বছর কমলার চারা রোপণ করা যেতে পারে। লক্ষ্য রাখতে হবে যে- চারাটি যেন গর্তের মাঝখানে থাকে। কলমের চারার গোড়ার মাটি যেন সামান্য উঁচু থাকে সে দিকে খেয়াল রাখা উচিত।
পরিচর্যাঃ
চারা অবস্থায় কমলা গাছের বিশেষ যত্ন নিতে হয়। চাইনিজ কমলা গাছের চারা রোপণের পর যখন নতুন পাতা গজাবে তখন বুঝতে হবে চারা গাছের খাদ্য দিতে হবে। অল্প অল্প করে টিএসপি, এমওপি, ইউরিয়া সার গাছ প্রতি ৫০ গ্রাম দিতে হবে। চারা রোপনের বয়স যখন ৬ মাস হবে তখন জৈব সার দিতে হবে। বাগানের মাটি কুপিয়ে আগলা করে দিতে হবে । গোড়া থেকে জন্মানো অতিরিক্ত শাখা গজানোর সাথে সাথে কেটে ফেলতে হবে।
ফল সংগ্রহঃ
চাইনিজ মিষ্টি কমলা পরিপক্ক হওয়ার সাথে সাথে রং বদলাতে শুরু করে। রং যখন হলদে লাল হয়ে যায় তখন ফল পাকে।
তথ্য ও সূত্রঃ অনলাইন সংগ্রহ।
Chinese Orange Tree Seedlings
(Each sapling averages 2-3 feet in height, of Chinese variety, produced from graft.)
Introduction:
This variety of Chinese (Ram Rongon) small-sized orange is wonderfully sweet to taste. It’s an ideal variety for rooftop gardens, bearing multiple fruits at once. This plant is capable of giving equal yield on both rooftops and grounds. Among citrus fruits, oranges are a popular choice. Chinese sweet oranges are delicious, aromatic, and rich in Vitamin C. Being rich in Vitamin C, oranges are beneficial for colds and act as anti-emetics. The dried peel of oranges works against acidity and physical weakness. Oranges are used to make jam, jelly, and juice. Due to extensive demand in Bangladesh, the commercial cultivation of sweet Chinese oranges using modern methods is becoming increasingly popular.
Land Preparation:
For orange cultivation, land selection is crucial. The chosen land should be free from waterlogging throughout the day, with no water stagnation after rain, and no waterlogging during the rainy season. Proper cleaning of the land is necessary. If the land is flat, it should be plowed and leveled to plant two to three crops and pulses. If the land is hilly, pits should be prepared using a spade. After preparing the land, pits should be dug at a distance of 12 feet on both sides, each measuring 60x60x60 cubic centimeters. Before the rainy season, the pits should be filled with soil. In each pit, 10 kilograms of manure, 200 grams each of urea, MOP, and OTSP, and 500 grams of lime should be added. Fertilizer should be applied 15 to 20 days before planting the saplings.
Sapling Preparation:
Orange propagation can be done through seeds and cuttings. Both sexual and asexual methods are used for cutting propagation. One seed of an orange can produce multiple saplings. However, seedlings from seeds may not survive for long in our country’s weather and soil conditions. Even though a plant is grown from seeds, it takes a long time to bear fruit. The fruit is small and sour in taste. Therefore, propagating saplings through cuttings is preferable. Through asexual methods like stem cuttings, pair cuttings, and eye cuttings, vigorous and thick saplings can be produced. Propagating through stem cuttings strengthens the saplings and increases the productivity and lifespan of the mother plant. Using disease-resistant and high-yielding pairs, sapling production can be enhanced. Asexual saplings are preferable for orange cultivation.
Sapling Planting:
About 12-15 days before planting the saplings, it is necessary to mix well-determined amounts of cow dung with the soil. The suitable time for planting orange saplings is from May to June. However, if there is provision for irrigation, orange saplings can be planted throughout the year. It should be ensured that each sapling is placed at the center of the pit. Care should be taken to keep the soil slightly raised around the stem of the sapling.
Care:
Special care should be taken for orange trees during the sapling stage. When new leaves start to grow after planting Chinese orange saplings, it should be understood that it’s time to fertilize the saplings. A small amount of TSP, MOP, and urea fertilizer, about 50 grams each, should be applied per plant. When the saplings are 6 months old, organic fertilizer should be applied. The soil around the garden should be loosened and aerated. Any excess shoots emerging from the stem should be pruned.
Fruit Collection:
Chinese sweet oranges start changing color as they ripen. When the color changes from yellow to red, it indicates that the fruit is ready to be harvested.
Source and information: Online Collection.
For more information visit:
Website Link: https://sororitu.com/
Facebook Link: https://www.facebook.com/sororitushop/?ref=embed_page
YouTube Link: https://www.youtube.com/@sororituhorticulture
Sororitu Agricultural Information Site