(প্রতিটি চারার গড় উচ্চতা ৪-৫ ফিট, জয়েন্ট কলম থেকে উৎপাদিত)
জাত পরিচিতিঃ
গৌড়মতি নাবি জাতের একটি নতুন আম। এই আমটি ল্যাংড়া আমের চেয়েও খেতে সুস্বাদু ও অনেক সুমিষ্ট। রাজশাহীর চাঁপাইনাবগঞ্জে এই আমটির সন্ধান পাওয়া গেছে। ২০১২ সালে তৎকালীন কৃষিবিদ মঞ্জুরুল হক,সংগনিরোধ কীটতত্ববিদ, চাঁপাইনাবগঞ্জ, স্থানীয় বাজার থেকে গুটি ল্যাংড়া নামের আম কিনেছিলেন সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে। তখন ল্যাংড়া, হিমসাগর বা ফজলি থেকে শুরু করে প্রায় সব ভালো জাতের আমের মৌসুম শেষ। তাই ঐ আমটি যে গুটি ল্যাংড়া নয় তা তিনি নিশ্চিত হন। আমটি খেয়ে তিনি বুঝেছিলেন এটি একটি ভালো জাতের আম।
পরবর্তীতে মঞ্জুরুল হক আম গাছটির সন্ধানে বের হন এবং সোনামসজিদ থেকে প্রায় আধা কিলোমিটার দূরের শিয়ালমারা গ্রামে গিয়ে গাছটির সন্ধান পান। সেখান থেকে তিনি ১০টি ডাল ও দুটি আম সংগ্রহ করেন। এরপর চাঁপাইনাবগঞ্জ কল্যাণপুর হর্টিকালচার সেন্টারে ৫ টি ডাল ও একটি আম দিয়ে নিজের কাছে ৫ টি ডাল ও একটি আম রেখে ঐ ডালগুলো দিয়ে পরবর্তীতে আরো চারা সম্প্রসারণ করেন। তিনি প্রথমে ক্লোনাল হেজ পদ্ধতিতে ৩ ফিট দূরে দূরে সঠিকভাবে সার ব্যবস্থাপনার মাধ্যমে ৪০ টি আম গাছের চারা করেন। আর এভাবেই সারাদেশে পর্যায়ক্রমে এই গৌড়মতি জাতের আম গাছের চারা সংগ্রহ পরবর্তী বাণিজ্যিকভাবে চাষাবাদ শুরু হয়।
আমের গৌড়মতি নামকরণঃ
স্বাদে ও গন্ধে অতুলনীয় নতুন জাতের এ আমের ‘গৌড়মতি’ নামকরণ করেছেন কৃষিবিদ মঞ্জুরুল হক। তিনি জানিয়েছেন, আমটির সর্বপ্রথম সন্ধান পাওয়া যায় চাঁপাইনবাবগঞ্জে। তাই বাংলার প্রাচীন এই জনপদের ‘গৌড়’ থেকে ‘গৌড়’ আর মূল্য বিবেচনায় রত্নের সঙ্গে তুলনা করে ‘মতি’ শব্দের সমন্বয়ে নতুন জাতের এই আমটির ২০১৩ সালে নামকরণ করা হয়েছিল ‘গৌড়মতি।
গৌড়মতি আমের বৈশিষ্ট্যঃ
১। এই আমের টোটাল সলিউবল সুগার (টিএসএস) প্রায় ২৫ শতাংশ।
২। এই আমটি নাবি জাতের। নাবি জাতের হলেও মুকুল অন্যান্য জাতের মতো একই সময়ে আসে।
৩। এই আমটি ল্যাংড়া বা ক্ষিরসাপাত অর্থাৎ হিমসাগরের চেয়ে ১৭- ২০ % বেশি মিষ্টি।
৪। গৌড়মতির ভক্ষণযোগ্য অংশ প্রায় ৯৩ ভাগ সেখানে অন্যান্য ভালো জাতের আমের ভক্ষণযোগ্য অংশ ৮০-৮২ ভাগ।
৫। আমটি পাকলে হলুদাভার সঙ্গে সিঁদুরে রঙের মিশ্রণে অসাধারণ দেখায়।
৬। গৌড়মতি আমে মিষ্টতার পাশাপাশি উচ্চমাত্রার খনিজ উপাদানও রয়েছে।
৭। এই আমের খোসা ও আঁটি দুটোই পাতলা এবং আঁটি ছোট হওয়ায় এ আমের ভক্ষণযোগ্য অংশ বেশি।
৮। ল্যাংড়া ও আশ্বিনার প্রাকৃতিক পরাগায়নের ফলে আমের নতুন এ জাতটির উদ্ভাবন হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
৯। এই আমটি দেখতে অনেকটা ল্যাংড়া ও আশ্বিনা জাতের আমের মতো। অর্থাৎ আশ্বিনা থেকে নাবি জাতের বৈশিষ্ট্য এবং ল্যাংড়া থেকে রং, আকৃতি ও স্বাদসহ অন্যান্য বৈশিষ্ট্য পেয়েছে এ আমটি।
১০। আমটি সহজে পচনশীল নয়। কেননা পাকা আম গাছ থেকে পাড়ার ৭-১০ দিন পরও আম ভালো থাকে।
১১। এই আম আগস্টের দ্বিতীয় সপ্তাহ থেকে সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহ পর্যন্ত পাকবে।
১২। প্রতিটি আমের ওজন প্রায় ৩৫০ থেকে ৬০০ গ্রাম অর্থাৎ গড়ে ৩ টি আমের ওজন ১ কেজি।
১৩। এই আম স্বাদে, মিষ্টতায় ও গন্ধে তুলনাহীন।
১৪। প্রতি কেজি আমের বাজার দাম কমপক্ষে ৩৫০-৪০০ টাকা।
১৫। সাধারণত ৩ বছর বয়সের চারা গাছে ফল ধরে থাকে। ৪ বছর বয়সের প্রতিটি গাছ থেকে ১ মণ এবং ৫ বছরের প্রতিটি গাছ থেকে প্রায় ১.৫ মণ আম পাওয়া যায়।
১৬। এই গাছের বিশেষ বৈশিষ্ট্য হলো প্রতি গাছে আম ধরার পরে ঐ গাছের কাণ্ড বা গোড়া থেকে ৩ বার ফ্লাস বা নতুন পাতা বের হয়। যার ফলে প্রতি বছরই গাছে ফল ধরে। এই জাতের আম গাছের ফল ধারণ ক্ষমতা অনেক বেশি।
সম্ভাবনা ও চারা প্রাপ্তিস্থানঃ
গৌড়মতি বাংলাদেশের জন্য খুবই সম্ভাবনাময় নাবি জাতের একটি আম। এই আমের মাধ্যমে যেমন অসময়ে আমের চাহিদা মিটবে, তেমনি ভাল বাজার মূল্য পেয়ে আম চাষীরা লাভবান হওয়ারও একটি বিরাট সুযোগ তৈরী হবে। ফলে নতুন এই জাতের আমটি সারা দেশে ছড়িয়ে দিতে পারলে আমের জগতে নতুন এক বিপ্লব ঘটবে বলে অনেকেই বিশ্বাস করেন। সেই জন্য ভাল মানের গৌড়মতি জাতের আম গাছের চারা সংগ্রহের জন্য ষড়ঋতু ডট কম হতে পারে একটি আদর্শ এবং বিশ্বস্থ মাধ্যম।
বিঃদ্রঃ গৌড়মতি আম গাছের চারা বাসা বাড়ির ছাদে ড্রামে বা টবে লাগালে ভালো ফলাফল পাওয়া যায় না। বিধায়, না লাগানোই ভাল।
তথ্য ও সূত্রঃ অনলাইন সংগ্রহ।
Sapling of Gouromoti Mango Tree
(The average height of each sapling is 4-5 feet, produced from joint graft.)
Gouromoti Navi is a new variety of mango. This mango is sweeter and much softer to eat than Langra mango. It was first discovered in Chapainawabganj, Rajshahi. In September’s first week of 2012, the former agricultural scientist Manjurul Haque purchased the mango named Gouromoti from the local market. He was sure it wasn’t Langra, Himasagar, or Fazli, which are among the best varieties of mangoes. He understood that it was a good variety of mango by tasting it.
Later, Manjurul Haque found the mango tree by going to Shiyalmara village, about half a kilometer away from Sonamasjid. From there, he collected ten branches and two mangoes. Then he collected five branches and one mango from Chapainawabganj Kalyanpur Horticultural Center. He propagated more saplings later by keeping five branches and one mango for himself and distributing the rest. Initially, he managed to produce 40 mango tree saplings with proper fertilization management. Thus, the collection of saplings of this Gouromoti variety mango tree began commercially across the country.
Naming of Gourmoti Mango:
Agricultural scientist Manjurul Haque named this mango ‘Gourmoti,’ considering its unparalleled taste and aroma. He revealed that the mango was first discovered in Chapainawabganj. Therefore, aligning with the ancient tradition of Bengal, he combined ‘Gour’ from the heritage and ‘Moti’ (meaning pearl) in terms of value assessment, naming this new variety ‘Gourmoti’ in 2013.
Characteristics of Gouromoti Mango:
- The total soluble sugar (TSS) content of this mango is approximately 25%.
- Although this mango belongs to the Nabijat (a mango variety), it ripens at the same time as other varieties.
- Gourmoti mango is sweeter than other varieties like Langra or Khirsapat, containing 17-20% more sweetness.
- The edible portion of Gourmoti mango constitutes about 93%, compared to 80-82% in other good varieties of mango.
- When ripe, Gourmoti mango exhibits a unique blend of yellowish-orange and vermilion color.
- Besides sweetness, Gourmoti mango contains high-quality minerals.
- Both the skin and seed of this mango are thin and the seed is small, resulting in a higher percentage of edible portion.
- It is believed that the emergence of this new variety of mango is due to natural hybridization between Langra and Ashwina varieties.
- Gourmoti mango shares characteristics of both Langra and Ashwina varieties, inheriting Nabijat traits from the latter and color, shape, and taste from the former.
- Gourmoti mango is not easily perishable. It remains good for consumption even 7-10 days after being plucked from the mango tree.
- This mango ripens from the second week of August to the third week of September.
- The weight of each mango ranges from 350 to 600 grams, with an average weight of 1 kg for three mangoes.
- Gourmoti mango is unparalleled in taste, sweetness, and aroma.
- The market price of Gourmoti mango is typically between 350-400 Taka per kilogram.
- Typically, saplings of 3-year-old trees start bearing fruit. Each tree yields about 1 maund of mangoes at 4 years old, and approximately 1.5 maunds at 5 years old.
- A unique feature of this tree is that it produces flushes or new leaves three times from the stem or trunk after bearing fruit, ensuring fruiting every year. This variety has a high fruit-bearing capacity.
Prospects and Availability of Saplings:
Gourmoti mango presents a significant opportunity for Bangladesh as it is a promising variety of the Nabi type. Not only can this mango meet the demand for mangoes in due time, but it also offers farmers the potential for profitable cultivation due to its high market value. Therefore, the collection of saplings of this new variety of mango could serve as an excellent and reliable means for spreading across the country.
Note: Planting Gourmoti mango saplings on the rooftop or in drums or tubs may not yield satisfactory results. Therefore, it is best not to plant them in such places.
Source and information: Online Collection.
For more information visit:
Website Link: https://sororitu.com/
Facebook Link: https://www.facebook.com/sororitushop/?ref=embed_page
YouTube Link: https://www.youtube.com/@sororituhorticulture
Sororitu Agricultural Information Site