(প্রতিটি চারার গড় উচ্চতা ৩-৪ ফিট)
এটি একটি কাটিমন বা থাই বারমাসি জাতের আম গাছের চারা । আম কম বেশি সবারই পছন্দের একটি ফল। কিন্ত পছন্দের এই ফলটি যখন আমাদের দেশে সারা বছরই পাওয়া যাবে তখন কতই না ভালো হবে আম প্রেমিক মানুষের জন্য। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এমনি একটি আমের জাত উদ্ভাবন করেছে । যা সারা বছর ফল দিবে। আমের এই জাতটি হলো কাটিমন।
কাটিমন আম এর বিশিষ্ট্য সমূহঃ
১। কাটিমন আম বারোমাসি জাতের আম অর্থাৎ সারা বছরই ফল দিয়ে থাকে।
২। বছরে তিনবার ফল প্রদান করে থাকে। নভেম্বর, ফেব্রুয়ারি ও মে মাসে গাছে মুকুল আসে এবং মার্চ-এপ্রিল, মে-জুন এবং জুলাই-আগস্ট মাসে ফল আহরণের জন্য উপযোগী হয়।
৩। ফল লম্বাটে ( লম্বায় ১১.৩ সেমি ) এবং প্রতিটি আমের গড় ওজন ৩০০-৩৫০ গ্রাম হয়ে থাকে।
৪। কাঁচা আমের ত্বক হালকা সবুজ হয়। আর পাকলে ত্বক হয় হলুদাভ সুবজ।
৫। আম গাছটির উচ্চতা সাধারণত ৬-৭ ফুট পর্যন্ত হয়ে থাকে। গাছটির কোনো অংশে মুকুল, কিছু অংশে আমের গুটি, কিছু অংশে কাঁচা আম, আবার কোথাও পাকা আম ঝুলে থাকে। একটি গাছেই ফুটে উঠে পুরো আমের ‘জীবনচক্র’।
৬। এটি খেতে সুস্বাদু, তবে একটু আঁশ আছে। ফলের শাঁস গাঢ় হলুদ বর্ণের।
৭। এই জাতের ৪-৫ বছর বয়সী গাছ থেকে প্রতিবার ৬০-৭০টি আম আহরণ করা যায়।
৮। এছাড়াও এই জাতের একটি গাছে বছরে প্রায় ৫০ কেজি পর্যন্ত আম হয়ে থাকে।
৯। কাটিমন আম এর এক বছর বয়সী গাছে আমের মুকুল আসে।
১০। আম গাছের একটি থোকার মধ্যে ৫-৬ টি আম হয়ে থাকে।
১১। আমের উচ্চ ফলনশীল এই জাতটি বাংলাদেশের সব এলাকায় চাষ উপযোগী।
১২। আমের এই জাতটি সম্পূর্ণ দেশীয় আম। এটি হাইব্রিড নয়। এটি প্রাকৃতিকভাবে সংকরায়ণের ফলে সৃষ্ট।
অন্যান্য তথ্যাবলীঃ
চাষের উপযুক্ত জমিঃ
মাঝারী উঁচু জমি এবং দো-আঁশ মাটি কাটিমন আম চাষের জন্য উপযোগী।
বংশবিস্তারঃ
বীজের বা কলমের মাধ্যমে বংশবিস্তার করা যায়। বীজ থেকে চারা উৎপাদন করলে মাতৃগাছের মতো ফল পাওয়া যায় না। তাই কলমের মাধ্যমেই এই জাতের আমের চারা উৎপাদন ও বংশবিস্তার করা উত্তম।
আম পাকার সময়ঃ
মে মাস আমের মৌসুম হওয়ায় এ মাসে আমের ফলন বেশি হয়। দ্বিতীয় পর্যায়ে আগস্ট মাসে, তৃতীয় পর্যায়ে নভেম্বর এবং চতুর্থ পর্যায়ে ফেব্রুয়ারি মাসে আম পেকে যায়।
সম্ভাবনাঃ
কাটিমন আম থেকে সারা বছর ফুল,ফল ও পাকা আম পাওয়া যায। বিধায়, ভবিষ্যতে এই জাতের আমের চাষ আমাদের দেশে আরও বাড়বে এটি এখন সহজেই অনুমেয়। এছাড়া বাড়ির ছাদেও কাটিমন আম চাষ করা সম্ভব।
তথ্য ও সূত্রঃ অনলাইন সংগ্রহ।
বিস্তারিত জানতে ভিজিট করুনঃ
Website Link: https://sororitu.com/
Facebook Link: https://www.facebook.com/sororitushop/?ref=embed_page
YouTube Link: https://www.youtube.com/@sororituhorticulture
(The average height of each plant is 3-4 feet)
It is a katimon or Thai Burmese variety of mango tree. Mangoes are one of the most loved fruits of everyone. But when this favorite fruit is available throughout the year in our country, how good it will be for the mango-loving people. Bangladesh Agricultural Research Institute (BARI) has developed such a mango variety. It will bear fruit throughout the year. This is a variety of mango.
The features of the mango are:
1. Katiman Mango is a perennial variety of mango that bears fruit throughout the year.
2. It produces fruit three times a year. The plant blooms in November, February and May and fruits are harvested in March-April, May-June and July-August.
3. The fruit is long (11.3 cm in length) and the average weight of each mango is 300-350 g.
4. The skin of raw mango is light green. And the skin is yellow.
5. The height of the tree is usually 6-7 feet. In some parts of the tree there are flowers, in some parts there are fruits, in some parts there are seeds, and in some parts there are seeds. The whole ‘life cycle’ of the mango blossoms in a tree.
6. It is tasty to eat, but has a little bit of fiber. Fruit color is yellow.
7. Every time 60-70 mangoes can be harvested from 4-5 years old trees of this variety.
8. In addition, one tree of this variety yields up to 50 kg of mangoes in a year.
9. Mango buds appear on the one-year-old tree of Katiman Mango.
10. There are 5-6 mangoes in a bunch of mango trees.
11. This high yielding variety of mango is suitable for cultivation in all parts of Bangladesh.
12. This variety of mango is completely indigenous. It’s not a hybrid. It is produced naturally.
Other information:
Suitable land for farming:
The loamy soil and loamy soil are suitable for the cultivation of mangoes.
Genealogy:
It can be propagated by seeds or cuttings. When a plant is grown from seed, it does not produce fruit like the mother plant. Therefore it is better to cultivate and propagate the mango seedlings of this variety through the pen.
Cooking time:
As May is the season of mangoes, the yield of mangoes is more in this month. In the second stage mangoes ripen in August, in the third stage in November and in the fourth stage in February.
Possibilities:
Mangoes bear fruits, flowers and leaves throughout the year. Therefore, it is now easily conceivable that the cultivation of this variety of mango will increase further in our country in the future. Apart from this, it is also possible to grow cotton on the roof of the house.
Source and information: Online Collection.
For more information visit:
Website Link: https://sororitu.com/
Facebook Link: https://www.facebook.com/sororitushop/?ref=embed_page
YouTube Link: https://www.youtube.com/@sororituhorticulture
Sororitu Agricultural Information Site