(দেশী জাতের, প্রতিটি চারার গড় উচ্চতা ৪-৫ ফিট, বীজ থেকে উৎপাদিত)
পুষ্টি মূল্যঃ
আমিষ ও ভিটামিন এ সমৃদ্ধ।
ভেষজ গুণঃ
কাঁঠালের শাঁস ও বীজকে চীন দেশে বলবর্ধক হিসেবে ব্যবহার করা হয়। কাঁঠালের শিকড়ের রস জ্বর ও পাতলা পায়খানা নিরাময়ে ব্যবহার করা হয়।
উপযুক্ত জমি ও মাটিঃ
পানি দাঁড়ায় না এমন উঁচু ও মাঝারি সুনিষ্কাষিত উর্বর জমি কাঁঠাল চাষের জন্য উপযোগী।
জাত পরিচিতিঃ
কাঁঠালের কোনো অনুমোদিত জাত নেই। তবে তিন ধরণের কাঁঠাল চাষ হয় -খাজা, আদারসা ও গালা।
চারা তৈরিঃ
সাধারণত কাঁঠালের বীজ থেকেই চারা তৈরি করা হয়। ভাল পাকা কাঁঠাল থেকে পুষ্ট বড় বীজ বের করে ছাই মাকিয়ে ২/৩ দিন ছায়ায় শুকিয়ে বীজতলায় বপন করলে ২০-২৫ দিনের মধ্যে চারা গজাবে। বীজতলা থেকে কাঁঠাল গাছের চারা সতর্কতার সাথে তুলে মূল জমিতে রোপণ করতে হয়। এছাড়া গুটি কলম, ডাল কলম, চোখ কলম, চারা কলম এর মাধ্যমেও চারা তৈরি করা যায়।
চারা রোপণঃ
ষড়ভূজী পদ্ধতিতে সুস্থ্য, সবল ও রোগমুক্ত চারা বা কলম মধ্য জ্যৈষ্ঠ থেকে মধ্য শ্রাবণ মাসে রোপণ করতে হয়। গাছ ও লাইনের দূরত্ব ১২ মিটার করে রাখা দরকার।
সার ব্যবস্থাপনাঃ
রোপণের সময় প্রতি গর্তে গোবর ৩৫ কেজি, টিএসপি সার ২১০ গ্রাম, এমওপি সার ২১০ গ্রাম করে প্রয়োগ করতে হয়। তবে বয়স বাড়ার সাথে সাথে প্রতি গাছের জন্য সারের পরিমাণ বৃদ্ধি করা দরকার।
সেচ ও আগাছা ব্যবস্থাপনাঃ
চারা বা কলমের তাড়াতাড়ি বাড় বাড়তি হওয়ার জন্য পরিমিত ও সময় মতো সেচ প্রদান করা দরকার।
পোকা মাকড় ব্যবস্থাপনাঃ
কাঁঠাল পচা রোগঃ
এক ধরণের ছত্রাকের আক্রমণে এ রোগ হয। এ রোগের আক্রমণে কাঁচা ফলের গায়ে বাদমি রঙের দাগের সৃষ্টি হয় এবং শেষ পর্যন্ত আক্রান্ত ফল গাছ থেকে ঝড়ে পড়ে।
প্রতিকারঃ
গাছের নিচে ঝড়ে পড়া পাতা ও ফল পুড়ে ফেলতে হয়। ফলিকুর ছত্রাকনাশক ০.০৫% হারে পানিতে মিশিয়ে গাছে ফুল আসার পর থেকে ১৫ দিন পর পর ৩ বার স্প্রে করা দরকার।
মুচিঝরা রোগঃ
ছত্রাকের আক্রমণের কারণে ছোট অবস্থাতেই ফল কালো হয়ে ঝড়ে পড়ে।
প্রতিকারঃ
ডাইথেন এম ৪৫ অথবা রিডোমিল এম জেড ৭৫, প্রতিলিটার পানিতে ২.৫ গ্রাম করে মিশিয়ে স্প্রে করতে হবে।
ফসল তোলাঃ
ফল পাকতে ১২০-১৫০ দিন সময় লাগে। সাধারণত জ্যৈষ্ঠ- আষাঢ় মাসে কাঁঠাল সংগ্রহ করা হয়।
তথ্য ও সূত্রঃ অনলাইন সংগ্রহ।
Jackfruit Tree Sapling
(Indigenous variety, average height of each sapling 4-5 feet, produced from seeds)
Nutritional Value:
Rich in protein and Vitamin A.
Medicinal Properties:
The latex and seeds of jackfruit are used as a tonic in China. The juice of jackfruit bark is used to cure fever and diarrhea.
Suitable Soil and Land:
Jackfruit cultivation requires fertile land that is not waterlogged, with a moderate to high level of fertility.
Varietal Introduction:
There is no approved variety of jackfruit. However, jackfruit cultivation is done in three types: Khaja, Adarsha, and Gala.
Sapling Preparation:
Usually, saplings are prepared from jackfruit seeds. By extracting large, nutritious seeds from ripe jackfruits, planting them in seedbeds, and drying them in the shade for 2/3 days, saplings can be ready within 20-25 days. Carefully uprooting the saplings from the seedbeds and transplanting them into the main field with caution is necessary. Additionally, saplings can also be prepared using grafting, rootstock, scion, and shoot techniques.
Planting:
Healthy, robust, and disease-free saplings or seedlings should be planted using the hexagonal method during the middle of Jyeshtha to the middle of Shravan (mid-June to mid-August). The distance between plants and rows should be kept at 12 meters.
Fertilizer Management:
During planting, 35 kg of manure, 210 grams of TSP (Triple Super Phosphate), and 210 grams of MOP (Muriate of Potash) should be applied per pit. However, the amount of fertilizer per plant should be increased as the plant grows older.
Watering and Irrigation Management:
To ensure timely and measured growth of the saplings or seedlings, proper and timely irrigation is necessary.
Pest and Insect Management:
Jackfruit Fruit Rot:
This disease occurs due to the attack of a certain type of fungus. It creates dark brown spots on the surface of the raw fruit, and eventually, the infected fruit falls off from the tree.
Remedy:
The fallen leaves and fruits under the tree should be removed. A fungicide solution of 0.05% concentration should be sprayed on the tree three times at intervals of 15 days, starting from the flowering stage.
Anthracnose Disease:
Due to the attack of a fungus, the fruits turn black and fall off prematurely.
Remedy:
Dissolve 2.5 grams of Dithane M-45 or Ridomil MZ-75 in each liter of water and spray it.
Harvesting:
It takes 120-150 days for the fruit to ripen. Generally, jackfruits are harvested in the months of Jaishtha to Ashar.
Source and information: Online Collection.
For more information visit:
Website Link: https://sororitu.com/
Facebook Link: https://www.facebook.com/sororitushop/?ref=embed_page
YouTube Link: https://www.youtube.com/@sororituhorticulture
Sororitu Agricultural Information Site