(প্রতিটি চারার গড় উচ্চতা ২-৩ ফিট, জয়েন্ট কলম থেকে উৎপাদিত)
কমলা চাষ পদ্ধতিঃ
কমলালেবু জাতীয় ফলের মধ্যে কমলা সবচেয়ে জনপ্রিয়। সুস্বাদু, সুগন্ধি এবং ভিটামিন সি সমৃদ্ধ ফল। বর্তমানে কমলা ভুটান, ভারত, পাকিস্তান, চীন, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, আমেরিকায় অধিক পরিমাণে উৎপাদন হয়। আধুনিক পদ্ধতিতে চাষ করলে আমাদের দেশেও উৎপাদন অনেক বৃদ্ধি পেতে পারে। ফলে কমলা চাষ করে খুলে যেতে পারে ভাগ্যের চাকা। আর্থিকভাবে লাভবান হওয়ার রয়েছে ব্যাপক সুযোগ। যেসব অঞ্চলে আবহাওয়ার তাপমাত্রা ১৩ ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে এবং ৩৮ ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে থাকে সেসব এলাকা কমলালেবু চাষ করার জন্য উপযুক্ত স্থান। বেলে এবং দোঁ-আশ মাটিতে কমলালেবু চাষ করা ভালো। আমাদের দেশে বৃহত্তর সিলেট, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও পঞ্চগড় জেলা এ ফল চাষ করার জন্য খুবই উপযোগী জায়গা। আমাদের দেশে কমলা লেবু চাষের যথেষ্ট সম্ভাবনা রয়েছে।
বংশবিস্তারঃ
বীজ থেকে জাইগোটিক চারা দুর্বল হয়। এক্ষেত্রে মাতৃগাছের গুণাগুণ বজায় থাকে না এবং ফল ধরতে প্রায় ৪-৫ বছর লাগে।
অঙ্গজঃ
অঙ্গজ চারাগুলোতে সাধারণত সবল ও মাতৃগাছের গুণাগুণ বজায় থাকে এবং ভাইরাস মুক্ত হয়। ভিনিয়ার/ক্লেফট গ্রাফটিং এবং টি-বাডিং প্রক্রিয়ায় উৎপাদিত চারা থেকে ২-৩ বছরের মধ্যেই ফল আসে। এ পদ্ধতি বেশ জনপ্রিয়।
চারা রোপনের উপযুক্ত সময়ঃ
আমাদের দেশের আবহাওয়ায় আপনি বছরের যে কোন সময়েই কমলা লাগাতে পারেন। বর্ষার শুরুতে অর্থাৎ মে-জুন মাসে চারা রোপণ করতে হয়। উল্লেখ্য যে, সেচের সুবিধা থাকলে যে কোনো সময় কমলা লেবুর চারা রোপণ করা যায়।
মাটি তৈরী ও রোপন পদ্ধতিঃ
কমলা লেবুর চারা রোপণের জন্য সমতল জমিতে বর্গাকার, আয়তকার এবং পাহাড়ি জমিতে কন্টুর পদ্ধতিতে মাটি তৈরি করতে হবে। মাটির গর্তের আকার ৬০×৬০×৬০ সেন্টিমিটার এবং চারা থেকে চারা ৪ মিটার × ৪ মিটার দূরত্বে রোপণ করতে হবে।
সার ব্যবস্থাপনাঃ
গোবর ১০ কেজি
ইউরিয়া ২০০ গ্রাম
টিএসপি ২০০ গ্রাম
এমওপি ২০০ গ্রাম এবং
চুন ৫০০ গ্রাম চুন দিতে হবে।
উল্লেখ্য যে, চারা রোপণের ১৫ থেকে ২০ দিন আগে সার প্রয়োগ করতে হবে।
সেচ ব্যবস্থাপনাঃ
খরা মৌসুমে বয়স্ক গাছে ২ থেকে ৩টি সেচ দিতে হবে। গাছে ফল পরিপক্ক হওয়ার সময় সেচ দিলে ফল আকারে বড় ও রসযুক্ত হয়।
সতকর্তাঃ
গাছের গোড়ায় পানি জমলে মাটি বাহিত রোগ হতে পারে। তাই পানি নিষ্কাশনের ব্যবস্হা করতে হবে।
পরিচর্যাঃ
আগাছা যে কোন ফসল উৎপাদনে একটি বিরাট অন্তরায়। তাই আগাছা পরিস্কার রাখতে হবে। কমলার চারা রোপন করা হলে এর চারপাশের মাটিকে উঁচু করে দিতে হবে যেন গাছের গোড়ায় পানি না জমে। চারা লাগানো শেষ হলে গাছের গোড়ার মাটি চেপে দিতে হবে। গাছ লাগানোর পর ফল ধরার আগ পর্যন্ত ধীরে ধীরে ডাল ছেঁটে গাছকে নির্দিষ্ট আকারে রাখতে হবে। ডাল ছাঁটাইয়ের পর কাটা অংশে বর্দোপেস্ট দিতে হবে। এজন্য দুটি পাত্রে ৭০ গ্রাম তুঁতে ও ১৪০ গ্রাম চুন আলাদাভাবে মিশ্রণ করে এক লিটার পানির সঙ্গে মিশিয়ে বর্দোপেস্ট তৈরি করতে হবে।
ফল সংগ্রহঃ
কমলা একটি জনপ্রিয় এক প্রকারের লেবু জাতীয় রসালো ফল। এ ফল পরিপক্ক হওয়ার সঙ্গে সঙ্গে রঙ বদলাতে শুরু করে। গাছে কমলা ভালোভাবে পাকার পর ফল সংগ্রহ করলে মিষ্টি হয়।
ফলনঃ
এক একটি গাছে প্রচুর পরিমাণে কমলা ধরে। একটি পূর্ণ বয়স্ক কমলা গাছ থেকে বছরে গড়ে প্রায় ৩০০-৪০০টি কমলা পাওয়া যায়। উল্লেখ্য যে, বেশি বয়স্ক কমলা গাছ বছরে এক হাজার থেকে দেড় হাজার পর্যন্ত ফল দিয়ে থাকে। একটি কমলা গাছ সাধারণত ৫০ থেকে ৭০ বছর পর্যন্ত ফল দিয়ে থাকে।
অন্যান্য আরও তথ্যাবলীঃ
পুষ্টি মূল্যঃ
এটি ভিটামিন সি সমৃদ্ধ ফল।
ভেষজ গুণঃ
কমলা সর্দিজ্বর ও বমি নিবারক। কমলার শুকনো ছাল অম্লরোগ ও শারিরীক দুর্বলতা নিরসন করে।
অন্যান্য ব্যবহারঃ
জ্যাম, জেলি, জুস হিসেবে।
জাত পরিচিতিঃ
বারি কমলা-১ঃ এটি একটি নিয়মিত আগাম ফল প্রদানকারী উচ্চ ফলনশীল জাত। প্রতিটি গাছে ৩০০-৪০০টি ফল ধরে। ফল বড়, ওজন ১৮০-২০০ গ্রাম ও প্রায় গোলাকার। পাকার পর হলুদ রঙ ধারণ করে। ফলের খোসা ঢিলা, ফল রসালো ও মিষ্টি। বৃহত্তর সিলেট, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও পঞ্চগড় জেলার মাটি এই ফল চাষের জন্য বেশী উপযোগী।
চারা উৎপাদনঃ
বীজ থেকে সরাসরি চারা তৈরী করা যায়। চোখ কলম ও পার্শ্বকলমের মাধ্যমেও কলম তৈরী করা যায়। ১০ থেকে ১২ মাস বয়সের কমলার চারা বাডিং ও গ্রাফটিংয়ের জন্য আদিজোড় হিসাবে ব্যবহার করা সবচেয়ে ভালো। রোপণের জন্য সোজা ও ভাল বৃদ্ধি সম্পন্ন তরতাজা চারা অথবা কলম বেছে নিতে হবে। সেক্ষেত্রে ষড়ঋতু ডট কম হতে পারে বিশ্বস্ত মাধ্যম।
জমি তৈরিঃ
জমির আগাছা পরিষ্কার করতে হবে। সমতল ভূমিতে আড়াআড়ি চাষ ও মই দিয়ে এবং পাহাড়ী অঞ্চলে কোদালের সাহায্যে জমি তৈরি করতে হবে। জমির তৈরি পর উভয় দিকে ৪-৫ মিটার দূরত্বে ৬০ সেন্টিমিটার (২ফুট) আকারে গর্ত তৈরি করতে হবে। গর্তের মাটি তুলে পাশে রেখে দিতে হবে। বর্ষার আগে গর্ত মাটি দিয়ে ভর্তি করে রাখতে হবে। কমলা চাষের জমি পাহাড়ী হলে সেখানে ৩০-৫০ মিটার দূরত্বে ২-৪টি বড় গাছ রাখা যেতে পারে।
চারা রোপণঃ
জমির প্রকার ভেদে সমতল জমিতে বর্গাকার বা আয়তাকার এবং পাহাড়ী জমিতে কন্টুর পদ্ধতিতে কমলার চারা/কলম রোপণ করতে হবে।
১. বর্গাকার বা আয়তাকার পদ্ধতিঃ
এ ধরনের রোপণ পদ্ধতিতে গাছ থেকে গাছের দূরত্ব এবং সারি থেকে সারির দূরত্বের চেয়ে কম। ফলে দুই সারির পাশাপাশি চারটি গাছ মিলে এটি আয়তক্ষেত্র সৃষ্টি করে। এ পদ্ধতিতে গাছের পরিচর্যা করা সহজ হয়।
২. কন্টুর পদ্ধতিঃ
এটি এমন এক পদ্ধতি যেখানে পাহাড়ের ঢাল, উচু নিচু ও উচ্চতা অনুসারে জমি থেকে পাহাড়ের ঢালে সমান উচ্চতায় সারিবদ্ধভাবে গাছ লাগানো হয়। সাধারণত পাহাড়ী এলাকায় যেখানে জমি ঢালু সেখানে এই পদ্ধতিতে গাছ লাগানো হয়। পাহাড় কেটে সমতল সিড়ি বাঁধ তৈরি করা হয় এবং ঢালের সাথে আড়াআড়িভাবে সারি করে গাছ লাগানো হয়। এই পদ্ধতিতে গাছের পরস্পর দূরত্ব কখনও সমান থাকে না। তবে এই পদ্ধতি দ্বারা ভূমি ক্ষয় রোধ করা সম্ভব।
রোপণ সময়ঃ
বর্ষার শুরুতে অর্থাৎ বৈশাখ ( মে-জুন) মাস কমলার চারা লাগানোর উপযুক্ত সময়। তবে সেচেরে ব্যবস্থা থাকলে যেকোন সময় কমলার চারা লাগানো যেতে পারে।
চারা রোপণঃ
সুস্থ ও সবল ১.০-১.৫ বছর বয়সের চারা/কলম সংগ্রহ করে গর্তের মাঝখানে এমনভাবে রোপণ করতে হবে যেন গর্তের বলটি ভেঙ্গে না যায়। চারা রোপণের পর হালকাভাবে সেচ দিতে হবে।
অন্যান্য পরিচর্যাঃ
চারা অবস্থায় কমলা গাছের বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। গোড়া থেকে জম্মানো অতিরিক্ত মাথা গজানোর সাথে সাথে কেটে ফেলতে হবে। নিচের দিকে ছোট ছোট শাখা ছেটে ভূমি থেকে অন্তত ৪৫ সেমি (দেড় ফুট) উপর হতে কান্ডের উৎপাদনশীল শাখা বাড়তে দিতে হবে। মরা ও রোগাক্রান্ত ডাল মাঝে মাঝে ছেটে দিতে হবে এবং কাটা অংশে কুপ্রাভিট ৫০ ডব্লিউপি পেষ্ট আকারে লাগাতে হবে। গাছের গঠন ছোট থেকেই সুন্দর ও শক্ত করে তুলতে হবে।
সাথী ফসলঃ
কমলা বাগানে ৫-৭ বৎসর পর্যন্ত সাথী ফসলের চাষ করা যায়। শাক-সবজি, ডাল ও তেল জাতীয় ফসলের আবাদ করে বাগান থেকে অতিরিক্ত লাভ ঘরে তোলা যায়। এতে কমলার ফলনে কোন ক্ষতি হয় না। বরং নিয়মিত পরিচর্যার কারণে কমলা গাছে বালাইয়ের আক্রমণ কম হয়।
কাঠবিড়ালী ও বাদুরের আক্রমণঃ
কাঠবিড়ালী কাঁচা ও পাকা এবং বাদুর পাকা অবস্থায় কমলার ক্ষতি করে। রাতেই এরা বেশি ক্ষতি করে। পাহারা দিয়ে/ টিনের বা পিতলের বাক্সে ঘন্টা বাজিয়ে/কাকতাড়ুয়া দিয়ে/কাঠবিড়ালী মেরে বাগানে ঝুলিয়ে রেখে কমলা রক্ষা করা যায়।
ফসল তোলাঃ
মধ্য কার্তিক থেকে মধ্য পৌষ মাসে ফল সংগ্রহ করতে হয়।
তথ্য ও সূত্রঃ অনলাইন সংগ্রহ
Sapling of Orange – Bari -1
(The average height of each tree is 2-3 feet, produced from grafted columns.)
Method of Cultivating Oranges:
Among the citrus fruits, oranges are the most popular. They are delicious, fragrant, and rich in vitamin C. Currently, oranges are produced in large quantities in Bhutan, India, Pakistan, China, South Africa, Australia, Brazil, and America. If cultivated using modern methods, production can greatly increase in our country as well. Cultivating oranges can be a wheel of fortune. There are extensive economic opportunities. Areas where the temperature remains above 13 degrees Celsius and below 38 degrees Celsius are suitable for orange cultivation. Cultivating oranges in loamy and sandy soils is good. In our country, the greater Sylhet, Chittagong, Hill Chittagong, and Panchagarh districts are very suitable for cultivating this fruit. There is ample opportunity for cultivating oranges in our country.
Propagation:
Seedlings from seeds are weak. In this case, the qualities of the parent tree are not maintained, and it takes about 4-5 years to bear fruit.
Clones:
Clones are generally strong and maintain the qualities of the parent tree, being virus-free. Fruit usually comes within 2-3 years from plants produced by veneer/cleft grafting and T-budding. This method is quite popular.
Suitable Time for Planting:
In our country’s climate, you can plant oranges at any time of the year. However, it’s best to plant saplings at the beginning of the rainy season, around May-June. It’s worth mentioning that with irrigation facilities, orange saplings can be planted at any time.
Soil Preparation and Planting Method:
For planting orange saplings, the soil should be prepared in square, rectangular, or contour shapes on flat, sloping, or hilly land. The pit size should be 60×60×60 centimeters, and the spacing between saplings should be 4 meters × 4 meters.
Fertilizer Management:
Apply 10 kg of cow dung
200 grams of urea
200 grams of TSP (Triple Super Phosphate)
200 grams of MOP (Muriate of Potash) and
500 grams of lime.
It’s noteworthy that fertilizers should be applied 15 to 20 days before planting the saplings.
Irrigation Management:
During the dry season, adult trees require 2 to 3 rounds of irrigation. Providing water at the time of fruit ripening results in larger and juicier fruits.
Cautions:
Waterlogging at the base of the trees can lead to soil-borne diseases. Therefore, arrangements should be made for proper drainage of water.
Care:
Weeds pose a significant obstacle to any crop’s production. Therefore, it’s essential to keep the orchard clean. When planting orange saplings, the soil around them should be raised to prevent waterlogging at the base of the trees. After planting the saplings, the soil around the trees should be compacted. Until the fruiting stage, branches should be gradually pruned to maintain the tree’s specific shape. After pruning, the cut parts should be treated with Bordeaux paste. For this, a mixture of 70 grams of sulfur and 140 grams of lime should be prepared separately and then mixed with one liter of water to make Bordeaux paste.
Fruit Harvesting:
Orange is a popular type of citrus fruit known for its juicy pulp. As it ripens, its color gradually changes. When oranges are harvested ripe from the tree, they taste sweet.
Yield:
Each tree bears a significant quantity of oranges. On average, a mature orange tree produces about 300-400 oranges per year. It’s noteworthy that more mature trees can yield between one to one and a half thousand fruits per year. An orange tree typically bears fruit for about 50 to 70 years.
Additional Information:
Nutritional Value:
It is rich in vitamin C.
Medicinal Properties:
Oranges are fever and vomiting suppressants. The dried peel of oranges helps alleviate acidity and physical weakness.
Other Uses:
Used in jams, jellies, and juices.
Varieties:
Bari Kamla-1: It is a regular bearing, high-yielding variety. Each tree produces 300-400 fruits. The fruits are large, weighing around 180-200 grams and are almost round. They turn yellow upon ripening. The peel is thin, and the fruit is juicy and sweet. The soil of greater Sylhet, Chittagong, Hill Chittagong, and Panchagarh districts is highly suitable for cultivating this fruit.
Sapling Production:
Saplings can be directly produced from seeds. Columns can also be created through bud and stem grafting. Kamala saplings aged 10 to 12 months are most suitable for budding and grafting. It’s best to use nursery-raised seedlings or columns with straight and vigorous growth for planting. In this case, the chance of six-season disease infection can be minimized by using reliable means.
Land Preparation:
The land must be cleared for cultivation. In flat terrain, plowing and harrowing should be done, while in hilly areas, the land can be prepared with the help of a hoe. After land preparation, pits should be dug at a distance of 4-5 meters on both sides, with a depth of 60 centimeters (2 feet). The excavated soil should be placed beside the pits. Before the rainy season, the pits should be filled with soil. If the land for orange cultivation is hilly, 2-4 large trees can be planted at a distance of 30-50 meters there.
Sapling Planting:
Depending on the type of land, orange saplings should be planted in square or rectangular patterns in flat land and in contour patterns in hilly terrain.
- Square or Rectangular Method:
In this method, the distance between trees within a row and between rows is less than in the contour method. Consequently, planting four trees in two rows creates a rectangular area. This method makes it easier to manage the trees.
- Contour Method:
This method involves planting trees in rows at an equal height from the slope of the hill, according to the contour of the land. Typically used in hilly areas where the land is sloped, terraces are built, and trees are planted in rows parallel to the slope. In this method, the spacing between trees is not always uniform, but it helps prevent soil erosion.
Planting Time:
The suitable time for planting orange saplings is at the beginning of the rainy season, typically in the Bangla months of Baishakh (April-May) or Jaishtha (May-June). However, with irrigation facilities, orange saplings can be planted at any time.
Planting Method:
Healthy and sturdy saplings/columns aged 1.0-1.5 years should be collected and planted in the middle of the pit in such a way that the soil ball remains intact. After planting the saplings, light irrigation should be provided.
Other Care:
Special care is necessary for orange trees during their growth phase. Any excess shoots emerging from the trunk need to be pruned immediately. Small branches growing towards the lower side should be trimmed, leaving at least 45 centimeters (1.5 feet) above the ground for the productive shoots to grow. Dead or diseased branches should be pruned occasionally, and the cut parts should be treated with a 50 WP copper sulfate paste. Proper shaping of the tree structure is essential to ensure its beauty and strength.
Companion Crops:
Companion crops can be cultivated in the orange orchard for 5-7 years. Cultivating vegetables, pulses, and oilseed crops alongside the orange trees can provide additional income from the orchard without affecting the orange yield. Regular care reduces the chances of pest attacks on the orange trees.
Squirrel and Bat Attack:
Squirrels and bats can pose a threat to oranges, especially when they are ripe. They may bite into the fruit, causing damage. To protect the oranges, hanging tin cans or metal boxes with rattles, using scarecrows, or employing methods to deter squirrels and bats can be effective.
Harvesting:
Oranges should be harvested from mid-Kartik to mid-Poush (October to January).
Source and information: Online Collection.
For more information visit:
Website Link: https://sororitu.com/
Facebook Link: https://www.facebook.com/sororitushop/?ref=embed_page
YouTube Link: https://www.youtube.com/@sororituhorticulture
Sororitu Agricultural Information Site