(প্রতিটি চারার গড় উচ্চতা ৩-৪ ফিট)
আম রুপালী/আম্রপালি জাতের আমকেই বারি আম-৩ নামে ডাকা হয়। এই জাতের আম স্বাদ, গন্ধ ও পুষ্টিগুণের জন্য সবার প্রিয়। বাংলাদেশে অনেক জাতের আম পাওয়া যায়। তার মধ্যে গোপালভোগ, হিমসাগর, ক্ষীরসাপাতি, লক্ষ্মণভোগ, রানীপছন্দ, ল্যাংড়া, সূর্যপুরী, হাড়িভাঙা, বারিআম-১, বারি আম-২, বারি আম-৩ (আম্রপালি), ফজলি ইত্যাদি উল্লেখযোগ্য। অল্প জমিতে বেশি গাছ, প্রতি বছর গাছে বেশি করে ফল ধরা, ফল মিষ্টি, সুস্বাদু, আঁশহীন এবং শাঁসের রঙ সোনালি হলুদ হওয়ায় অল্প সময়ে আম্রপালি (বারি আম-৩) জাতের আম সারা দেশে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। এসব কারণে দিনাজপুর, নাটোর, রংপুর, পাবনাসহ সারা দেশে আম্রপালি জাতের বাগান তৈরিতে মানুষের মধ্যে প্রচুর আগ্রহ দেখা যাচ্ছে। বাগান করা ছাড়াও মানুষ শখ করে বসতবাড়ির আশপাশে, অফিস-আদালত, স্কুল-কলেজ, মিল-কারখানার অব্যবহৃত জায়গায় এবং বাড়ির ছাদে হাফ ড্রামে ও মাটির বড় টবে এ ছোট আকৃতির আমের গাছ রোপণ করছে। বাংলাদেশে আমের জগতে আম্রপালি একটি গুরুত্বপূর্ণ প্রবর্তন। ভারত থেকে সংগৃহীত এ জাতটি এদেশের জলবায়ুতে উপযোগিতা যাচাইয়ের পর ১৯৯৬ সালে চাষের জন্য অনুমোদন দেয়া হয়।
জাতের বৈশিষ্ট্যঃ
ফল লম্বাটে ডিম্বাকৃতির, ফলে শতকরা ৭০ ভাগ শাঁস থাকে, ফলের গড় ওজন ২০০ থেকে ২২৫ গ্রাম, ফলের শাঁস কমলা রঙের, পাকলে ফল হলুদাভ সবুজ রঙ ধারণ করে। গাছের আকৃতি মাঝারি এবং প্রতি গাছে ১৫৫ থেকে ১৭০টি ফল ধরে।
উপযুক্ত মাটিঃ
উঁচু ও মাঝারি উঁচু জমি, যেখানে বৃষ্টির পানি জমে না এবং রোদ পড়ে এ ধরনের মাটিই আম্রপালি চাষের জন্য উপযোগী। সুনিকাশযুক্ত উর্বর দোআঁশ মাটিতে আম্রপালি জাতের আম ভাল জন্মে।
গর্ত তৈরি ও সার প্রয়োগঃ
যে স্থানে আম্রপালি জাতের আম গাছ লাগানো হবে, বর্ষার আগেই সেই স্থানের ঝোপ-জঙ্গল পরিষ্কার করতে হবে। ১ মিটার দৈর্ঘ্য ১ মিটার প্রস্থ এবং ১ মিটার গভীর করে চারা রোপণের কম পক্ষে ১৫ দিন আগে গর্ত তৈরি করতে হবে। প্রতি গর্তে ১৫ কেজি জৈব সার, ১০০ গ্রাম ইউরিয়া, ৫০০ গ্রাম টিএসপি, ২৫০ গ্রাম এমওপি, ২৫০ গ্রাম জিপসাম, ৫০ গ্রাম দস্তা এবং ৫ কেজি ছাই দিতে হবে। গর্তের ওপরের মাটি নিচে দিয়ে মাটির সঙ্গে অনুমোদিত মাত্রায় সার ভালোভাবে মিশিয়ে দিতে হবে। তারপর নিচের অংশের মাটি দিয়ে গর্তটি ভরাট করতে হবে।
চারা নির্বাচনঃ
এক বছর বয়স্ক সুস্থ, সবল ও রোগবালাইমুক্ত কলমের চারা নির্বাচন করতে হবে। চারা বিশ্বস্ত সরকারি বা বেসরকারি নার্সারি থেকে সংগ্রহ করতে হবে। সঠিক মানের চারা সংগ্রহের জন্য আমাদের ষড়ঋতু ডট কম হতে পারে আপনার বিশ্বস্ত এবং আদর্শ মাধ্যম।
রোপণ সময়ঃ
বাংলাদেশের বিরাজিত আবহাওয়ায় জ্যৈষ্ঠ-আষাঢ় এবং ভাদ্র-আশ্বিন মাস হলো আম্রপালির চারা রোপণের উপযুক্ত সময়। তবে সেচ সুবিধা থাকলে সারা বছরই চারা লাগানো যায়। সমতল ভূমিতে বর্গকার, আয়তাকার বা ষড়ভুজি পদ্ধতিতে চারা লাগানো যায়।
চারা রোপণ ও যত্নঃ
গর্ত তৈরির ১৫ দিন পর চারার গোড়ার মাটির বলসহ গর্তের ঠিক মাঝখানে চারাটি সোজাভাবে লাগাতে হবে। ৮ থেকে ১০ মিটার পরপর চারা লাগাতে হবে। পলিব্যাগ কিংবা মাটির টবের চারা হলে রোপণের আগে পলিব্যাগ বা মাটির টব থেকে চারা বের করে লাগাতে হবে। রোপণের পরপরই চারাটিকে একটি শক্ত খুঁটির সঙ্গে বেঁধে দিতে হবে। চারা কলমের জোড়ের নিচ থেকে বের হওয়া সব কুশি বা ডাল ছেঁটে দিতে হবে। গাছের মূল কান্ডকে সবল ও শক্ত রাখার জন্য পাশ থেকে গজানো অবাঞ্ছিত ডাল ছেঁটে দিতে হবে। রোপণের পর রসের অভাব হলে সেচ দিতে হবে এবং গরু-ছাগলের উপদ্রব থেকে চারা গাছ রক্ষার জন্য চারদিকে বেড়া দিতে হবে। অতপর নিয়ম করে নির্দেশিত উপায়ে সঠিক সময়ে সঠিকভাবে সার প্রয়োগ করতে হবে।
সেচ প্রয়োগঃ
চারা গাছের দ্রুত বৃদ্ধির জন্য ঘন ঘন সেচ দিতে হবে। ফলন্ত গাছে আমের মুকুল ফোটার শেষ পর্যায়ে একবার এবং ফল মটরদানার আকার হলে আর একবার বেসিন পদ্ধতিতে সেচ দিতে হবে। আমের ভালো ফলনের জন্য মুকুল ও গুটিঝরা রোধ করা একান্ত প্রয়োজন। এজন্য যা করণীয়-
১. আম গাছে সুষম মাত্রায় প্রতি বছর জৈব ও রাসায়নিক সার প্রয়োগ করতে হবে।
২. গাছে ফুল বের হওয়ার মাস খানেক পর থেকে গাছের তলার মাটি ১৫ দিন অন্তর ৩/৪টি সেচ দিয়ে ভিজিয়ে দিতে হবে।
৩. অ্যানথ্রাকনোজ ও পাউডারি মিলডিউ নামক রোগ এবং শোষক পোকার আক্রমণে আমের মুকুল ও গুটি ঝরে যেতে পারে। এনথ্রাকনোজ রোগ দমনের জন্য প্রতি ১০ লিটার পানিতে ২০ গ্রাম ডায়থেন এম৪৫ মিশিয়ে স্প্রে করতে হবে। আর পাউডারি মিলডিউ রোগ দমনের জন্য ১০ লিটার পানিতে ২০ গ্রাম থিউভিট মিশিয়ে স্প্রে করতে হবে। আমের শোষক পোকা দমনের জন্য প্রতি ১০ লিটার পানিকে ১০ মিলিলিটার সাইপারমেথ্রিন জাতীয় কীটনাশক মিশিয়ে স্প্রে করতে হবে। এ ছাড়া গুটিঝরা বন্ধ ও আমের আকার বড় করার জন্য এমাইনোফল বা বায়োফল প্রভৃতি হরমোন ১০ লিটার পানিতে ৩ মিলিলিটার মিশিয়ে স্প্রে করতে হবে। স্প্রে করার জন্য ফুটপাম্প স্প্রেয়ার ব্যবহার করতে হবে।
৪. গাছে মুকুল আসার ঠিক আগে/মুকুল ধরার সময় কিন্তু ফুল ফোটার পূর্বে একবার, গুটি মটরদানার মতো হলে একবার এবং গুটি মার্বেলের আকার হলে আর একবার, মোট তিনবার ছত্রাকনাশক, কীটনাশক ও হরমোন স্প্রে করা দরকার।
৫. মাটিতে পর্যাপ্ত রসের অভাবের কারণে ছোট গুটি বেশি করে ঝরলে সে ক্ষেত্রে শুধু পানি গাছের গুটিতে স্প্রে করলে কিছুটা সুফল পাওয়া যাবে।
ডাল ছাঁটাইঃ
গাছের প্রধান কান্ডটি যাতে সোজাভাবে ১.৫/২.০ মিটার লম্বা হয় সেদিকে লক্ষ্য রেখে গাছের গোড়ার অপ্রয়োজনীয় শাখা কেটে ফেলতে হবে। গাছের ভেতর যাতে আলো-বাতাস প্রবেশ করতে পারে সে জন্য অপ্রয়োজনীয় ডালপালা, রোগাক্রান্ত, শুকনা, মরা ও দুর্বল শাখাগুলো কেটে ফেলতে হবে। কলমের গাছের বয়স চার বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মুকুল ভেঙে দিতে হবে।
পোকা-মাকড় দমনঃ
শোষক পোকা ছাড়াও থ্রিপস, ফলের মাছি ও ভোমরা পোকার আক্রমণে আমের ফলন গুণগত মান হ্রাস পেতে পারে। এসব পোকা-মাকড় সমন্বিত বালাই দমন ব্যবস্থাপনার মাধ্যমে যথাসময়ে দমন করতে হবে।
ফল সংগ্রহঃ
গাছে কিছু সংখ্যক আমের বোঁটার নিচে ত্বকে যখন সামান্য হলুদাভ রঙ ধারণ করে অথবা আধাপাকা আম যখন গাছ থেকে পড়া আরম্ভ করে তখই আম সংগ্রহ করার উপযুক্ত সময়। গাছ ঝাঁকি দিয়ে আম না পেড়ে ছোট গাছের আম হাত দিয়ে এবং বড় গাছের আম জালিযুক্ত বাঁশের কোটার সাহায্যে সংগ্রহ করা উচিত।
তথ্য ও সূত্রঃ অনলাইন সংগ্রহ।
Sapling of Mango (Amrapali/Barhi Am-3/Amrapali Variety)
(Each plant averages a height of 3-4 feet.)
The mango variety known as Amrapali/Rupali is also called Bari Am-3. This variety of mango is everyone’s favorite for its taste, aroma, and nutritional benefits. In Bangladesh, many varieties of mangoes are found, including Gopalbhog, Himasagar, Khirsapat, Lakshmanbhog, Ranipasand, Langra, Suryapuri, Harivanga, Bari Am-1, Bari Am-2, Bari Am-3 (Amrapali), Fazli, and others. The Amrapali (Bari Am-3) variety of mango has gained popularity across the country due to its high productivity in small land areas, abundant fruiting every year, sweet and delicious taste, absence of fibers, and golden yellow skin color. Due to these reasons, there is considerable interest among people in Dinajpur, Natore, Rangpur, Pabna, and other regions of the country to cultivate Amrapali mango orchards. Besides orchard cultivation, people are also interested in growing these small-sized Amrapali mango trees around residential areas, offices, courts, schools, colleges, mills, factories, and even on the rooftops of houses using half drums or large pots filled with soil. Amrapali has been a significant development in the world of mangoes in Bangladesh. After verifying its suitability in the country’s climate, this variety obtained from India was approved for cultivation in 1996.
Characteristics of The Variety:
The fruit is elongated and oblong-shaped, with approximately 70% of the fruit covered by the peel. The average weight of the fruit ranges from 200 to 225 grams, and the peel of the fruit is orange-colored, turning yellowish-green when ripe. The tree has a medium-sized structure, and each tree produces 155 to 170 fruits.
Suitable Soil:
Amrapali mango cultivation is suitable for moderately high to medium-high land where rainwater does not stagnate, and the soil is well-drained. Soil with good fertility and adequate moisture retention is ideal for the cultivation of Amrapali mangoes.
Preparation and Application of The Pit:
Before planting Amrapali mango trees, the area where they will be planted needs to be cleared of bushes and jungle growth before the rainy season. Pits should be dug 1 meter long, 1 meter wide, and 1 meter deep at least 15 days before planting the saplings. For each pit, 15 kilograms of organic manure, 100 grams of urea, 500 grams of TSP (Triple Super Phosphate), 250 grams of MOP (Muriate of Potash), 250 grams of gypsum, 50 grams of zinc sulfate, and 5 kilograms of compost should be applied. The soil from the top of the pit should be mixed well with the fertilizers to ensure proper blending, and then the pit should be filled with the soil from the bottom part.
Selection of Seedlings:
Seedlings from a healthy, strong, and disease-free source should be chosen for planting, preferably from reputable government or private nurseries. For reliable and ideal seedling selection, you can visit a reliable source, Shodrirtu.com.
Planting Time:
In Bangladesh’s favorable weather conditions, the months of Jaistha-Asharh and Bhadra-Ashwin are suitable for planting Amrapali seedlings. However, if irrigation facilities are available, seedlings can be planted throughout the year. Seedlings can be planted in a square, rectangular, or hexagonal pattern on flat terrain.
Planting and Care:
After 15 days of preparing the pit, the seedlings should be planted in the center of the pit with soil balls intact. Seedlings should be planted 8 to 10 meters apart from each other in rows. If using polybags or soil pots for seedlings, they should be removed from the polybags or pots before planting. Each seedling should be tied with a sturdy stake immediately after planting. Any excess shoots or branches emerging from below the joint of the seedling should be pruned. Unwanted shoots should be pruned to maintain the rootstock’s strength and vigor. If there is a lack of moisture after planting, irrigation should be provided, and fencing should be installed around the seedlings to protect them from cattle and goats. Subsequently, fertilizer should be applied at the right time and in the right manner as per the instructions provided.
Irrigation:
Frequent irrigation is necessary for rapid growth of the seedlings. Irrigation should be provided at regular intervals. Once at the end of flowering and again when the fruits begin to develop, irrigation should be applied using the basin method. To ensure good fruiting, it is essential to prevent shedding of flowers and young fruits. Here’s what needs to be done:
- Apply organic and chemical fertilizers in appropriate quantities to the mango trees annually.
- From a few months after the flowering stage, soak the soil around the base of the tree with irrigation equivalent to 3/4th of the pit’s capacity at intervals of 15 days.
- Anthracnose and powdery mildew diseases, as well as sucking pests, can lead to shedding of mango flowers and young fruits. For anthracnose disease control, spray a mixture of 20 grams of Dithane M-45 in 10 liters of water. For powdery mildew disease control, spray a mixture of 20 grams of Thiovit in 10 liters of water. To control sucking pests on mango trees, spray 10 milliliters of Cypermethrin insecticide in 10 liters of water. Additionally, to prevent flower dropping and increase fruit size, spray 3 milliliters of AminoFol or BioFol hormonal spray in 10 liters of water. Use a foot pump sprayer for spraying.
- Apply fungicides, pesticides, and hormones once before the onset of mango flower budding/flowering, once when the flowers start blooming, and once when the fruits reach marble size.
- If small fruits shed excessively due to insufficient soil moisture, spraying water onto the tree canopy will help to some extent.
Pruning:
To ensure that the main stem of the tree grows to a length of 1.5/2.0 meters, unnecessary branches of the tree should be pruned. Unnecessary branches that are diseased, dried, dead, or weak should be cut to allow light and air to penetrate inside the tree. Until the tree reaches the age of four years, shoots should be pruned.
Insect Control:
In addition to sucking insects, thrips, fruit flies, and fruit borer infestations can reduce the quality and quantity of mango yields. Integrated pest management strategies should be employed to control these insects and spider mites in a timely manner.
Fruit Harvesting:
Mangoes should be harvested when they begin to show a slight yellowish color under the skin or when mature green mangoes start falling from the tree. Mangoes should be harvested by hand for small trees and using a long bamboo pole with a net for larger trees.
Source and information: Online Collection.
For more information visit:
Website Link: https://sororitu.com/
Facebook Link: https://www.facebook.com/sororitushop/?ref=embed_page
YouTube Link: https://www.youtube.com/@sororituhorticulture
Sororitu Agricultural Information Site